content
stringlengths
0
129k
আমাদের অবস্থান
2018 - . . : ,.01880-000056
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ নভেম্বর (শুক্রবার) বিভাগীয় শহর ময়মনসিংহে সফরে আসছেন
দেশের অষ্টম বিভাগীয় বিভিন্ন দপ্তর, পরিকল্পিত ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন বিভাগীয় শহরসহ ওই দিন শতাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরর স্থাপন ও উদ্বোধনী ফলক উন্মোচন ছাড়াও বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি
জনসভায় কয়েক লাখ লোকের জনসমাগমের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, দেশের অষ্টম বিভাগ স্থাপনের পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে সফরে আসছেন
প্রধানমন্ত্রীর সফরের খবর শুনে সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছেন ময়মনসিংহের মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন
তন্মধ্যে নতুন বিভাগীয় শহর গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, বিভাগীয় সার্কিট হাউজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড, ময়মনসিংহ, বাংলাদেশের বৃহৎ ও আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু নভো থিয়েটার, ব্রহ্মপূত্র নদের ওপারে নতুন শহররা বাধ, বিভাগীয় স্টেডিয়াম, শহরের কেওয়াটখালিতে...
বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় শহর সফর করার কথা ছিলো
পরে সে সফরটি স্থগিত করা হয়
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি বছরের ৫ এপ্রিলের ময়মসনসিংহের সফরটি স্থগিত করেছিলেন
8
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
11
ভালুকা মুক্ত দিবস আজ
12
তাহিরপুরে ২০ হাজার টাকা জরিমানা
এইচএসসি পাস করেই এমবিবিএস ডাক্তার
চলতে চলতে দুই ভাগ হয়ে গেল জয়ন্তিকা এক্সপ্রেস
ডিমলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
8
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
11
ভালুকা মুক্ত দিবস আজ
12
তাহিরপুরে ২০ হাজার টাকা জরিমানা
এইচএসসি পাস করেই এমবিবিএস ডাক্তার
চলতে চলতে দুই ভাগ হয়ে গেল জয়ন্তিকা এক্সপ্রেস
ডিমলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ সংবাদ
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ নিহত ১৪
মিরপুরে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ
আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি
সম্পাদক মণ্ডলীর উপদেষ্টাঃ অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক
সম্পাদক ও প্রকাশকঃ বীর মুক্তিযোদ্ধা নিছার আহমদ
নির্বাহী সম্পাদকঃ এম. ইউ. আহমদ (নিঝুম)
কার্যালয়ঃ ১১৫৭, মুক্তিযোদ্ধা ভবন, গাইটাল (জেমিনি রোড), কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
[ ] (সম্পাদক), [ ] (নিউজ রুম)
+৮৮০১৭১১২৪৮৮০৮
মুক্তিযোদ্ধার কণ্ঠে প্রকাশিত লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা তথ্য অধিকার আইনে সম্পূর্ণ বেআইনি
© স্বত্ব মুক্তিযোদ্ধার কণ্ঠ ২০১৫ - ২০১৯
সর্বশেষ পাওয়া
বিশ্বের ৪৩তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ নিহত ১৪ মিরপুরে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত : প্র...
নূরুদ্দিন জাহাঙ্গীর : আদালতে একজন নারীকে হাজির করা হলো
বিজ্ঞ আদালত তাকালেন, তাকিয়েই আছেন
আর সরকার পক্ষ উপস্থাপনা করতে বিজ্ঞ আদালতের সম্মতির জন্য অপেক্ষা করছেন
বিজ্ঞ আদালত টেলিভিশনে মেয়েটির গ্রেফতার হওয়ার খবর ক'দিন যাবত বারবার প্রচারিত হতে দেখেছেন
বলা যায় দেখে দেখে বিরক্ত হয়েছেন
দেশ বিদেশে এত কিছু ঘটন অঘটন ঘটছে সেগুলোর গুরুত্ব না দিয়ে একটি মেয়ে নিয়ে মেতে আছে মিডিয়া
বিজ্ঞ আদালতের মনে হয়, নিজের চিন্তায় আসা শব্দগুলো বুঝি সঠিক হয় নি
তিনি ভাবেন, কেবল আদেশ লেখা নয়, বিচারিক ভাবনার ক্ষেত্রেও শব্দ চয়নে আরও মনোযোগী হতে হবে
কিন্তু এখন যুৎসই শব্দ তিনি এখন খুঁজে পাচ্ছেন না
ইদানীং বাজে শব্দও কেমন করে মস্তিষ্কে ঢুকে পড়ে
তার মনে হয়, সমকালীন সমাজ শব্দ তৈরি করে
বিশেষ করে মিডিয়া
বিজ্ঞ আদালত মেয়েটার দিকে তাকান
একটা অসহায় মুখ তার চোখের সামনে কাতর চোখ মেলে কৃপা প্রার্থনা করছে
তার মেয়েটা ওর চাইতে আরো কিছুটা বয়সে ছোটো হলেও নিজের মেয়ের মুখের সঙ্গে কোথাও যেন একটা মিল দেখতে পাচ্ছেন
নিজের মেয়েটাও কবছরের মধ্যেই এমন বয়সে পৌঁছাবে
অনবরত কদিন ধরে মিডিয়া মেয়েটিকে দেখিয়েই যাচ্ছে
এই প্রদর্শনীর কারণ সে একজন নায়িকা
নায়িকা সে তো সিনেমায়, মিডিয়া বা আদালতে নয়
আদালতেও ক্যামেরা নিয়ে আসতে চেয়েছিল
তিনি অনুমতি দেন নি
বিজ্ঞ আদালতও বিস্মিত হন যখন দেখেন একজন নায়িকা যে একজন ব্যক্তি, একজন নারী সেটা মিডিয়া ভাবেই না! কিন্তু মিডিয়াকে সামলাতে পারে এ দেশে এমন কেউ নেই
মিডিয়াকে স্টেটের সঙ্গে তুলনা করা হয়!
পরীমনির খবরটা বিজ্ঞ বিচারক হয়তো দেখতেনই না
সচরাচর টেলিভিশন দেখেন না
মেয়েও দেখে না
সে ল্যাপটপ আর মোবাইল দেখে
তার স্ত্রী টিভি দেখেন
তিনিই তাকে দেখার জন্য টিভির সামনে নিয়ে গিয়েছিলেন
টেলিভিশনের পর্দায় অনেকটা কাণ্ডজ্ঞানহীন এলাহি কাণ্ড
মাথায় কালো রুমাল আর চোখ কালো চশমায় ঢাকা র‍্যাবের সদস্যরা বাড়িটা ঘিরে আছে
তাদের ঘিরে আছে অসংখ্য ক্যামেরা
ধারভাষ্য হচ্ছে
ভাষ্যকারের মুখ থেকে ফেনায়িত উত্তেজনা বাতাসে ছড়িয়ে পড়ছে
মেয়েটার মুখ যথা সম্ভব কাছে টেনে দেখানোর চেষ্টা চলছে
সম্ভব হলে ওকে বুঝি ঘর থেকে বের করে এনে দর্শকের চোখের সামনে এনে হাজির করে
বিজ্ঞ হাকিম ভাবছেন, অপরাধ একটা মেয়ে হয়তো করে থাকতে পারে
কী অপরাধ, সেটা কতখানি গর্হিত তা আদালতে বিচার্য
এর আগেই এমন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর গণমাধ্যম তাকে নাস্তানাবুদ করবে? বিজ্ঞ হাকিম তার স্ত্রীর মুখের দিকে তাকান
তিনি খুব মনোযোগ দিয়ে দেখছেন
কিছু বলছেন না
তিনি বিরক্ত কিনা বোঝা যাচ্ছে না
বিচারকের স্ত্রী হলেও আইন প্রয়োগ বা বিচার নিয়ে কখনো তিনি মন্তব্য করেন না
সমাজ বিজ্ঞানের ছাত্রী ছিলেন
তবু বিচারকের বউ হবার পর সমাজের অসঙ্গতি নিয়েও কোনো কথা বলেন না
আগে বইটই পড়তেন
ইদানীং তাও পড়েন মনে হয় না
মেয়েকে নিয়ে ব্যস্ত থাকেন
আর ফেইসবুকে
আজকাল মেয়েও তার কাছে থাকা পছন্দ করে না
সে একা থাকতে পছন্দ করে
ফলে সমাজ বিজ্ঞানের পাঠ তার কোনো কাজে লাগে না