content stringlengths 0 129k |
|---|
বিপি হাই, ২৩০.. |
তবে চিন্তার কিছু নেই যথেষ্ট ইমপ্রুভ করেছে |
আপনি আপনার স্ত্রীকে সামনের সপ্তাহে বাড়িতে নিতে পারবেন |
ডক্টরের পাশে ফয়সাল দাঁড়িয়ে আছে |
ওর চোখে কি? তাচ্ছিল্য নাকি ঘৃণা? যাই হোক মায়া নেই ছিটেফোঁটা |
কিছুক্ষণ পরেই ওর কণ্ঠ শুনতে পাই, |
ডক্টর সাহেব, আমি চাচ্ছি আমার মিসেস আপনাদের কেয়ারেই থাকুক |
ও এখন ফুল ম্যাড |
কয়েকবার সুইসাইড করতে গিয়েছে |
বাসায় গেলে আবারও চেষ্টা করবে |
আপনারা বরং ওকে ঘুম পাড়িয়ে রাখুন |
পেমেন্টের চিন্তা করবেন না, মাস শেষে পেয়ে যাবেন |
নো প্রব্লেম |
অ্যাজ ইয়োর উইশ |
ডক্টরের মুচকি হাসি দীর্ঘায়িত হয় |
আমি চিৎকার করে উঠি, |
ফয়সাল, মিথ্যে বলছ কেন? আমি পাগল নই |
সত্যি বিভাস ফিরে এসেছে |
প্লিজ ডক্টর, আমাকে ঘরে যেতে দিন |
আমার কোন কথাই ওরা শুনছে না |
ফয়সাল চলে যাচ্ছে |
সবুজ অ্যাপ্রোন পরা মেয়েটি ডান হাতে সূচ ফুটিয়ে দিল |
আচমকাই ঘরটিতে ঘন কালো পর্দা নেমে আসে |
বিশাল এক ব্ল্যাকহোল যেন তীব্র মহাকর্ষীয় বলে আমাকে প্রচন্ড গতিতে টানছে |
আমি ক্রমশ সেদিকে ধাবিত হচ্ছি |
নিখাদ কালো আঁধারে ঢাকা সে পথটি হয়তবা অফুরন্ত |
বা এমন হতে পারে, শেষে রয়েছে কৃষ্ণ গহ্বরের কেন্দ্র অথবা আরো একটি মনুষ্য করোটি |
: গল্প, ম্যারিনা নাসরিন, শ্রাবণ ১৪২৪ |
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন এ শেয়ার করুন |
৯টি মন্তব্য: |
নামহীন ২৮ জুলাই, ২০১৭ ৯:২৪ |
দারুণ লাগল গল্পটা |
চমৎকার প্লট |
রাজিব মাহমুদ |
উত্তরমুছুন |
২৮ জুলাই, ২০১৭ ১২:৩৭ |
অশেষ ধন্যবাদ :) |
২৮ জুলাই, ২০১৭ ১২:২৭ |
. |
উত্তরমুছুন |
৩১ জুলাই, ২০১৭ ১২:৩০ |
যাক পাশ তো করেছি |
প্লাসের কথা পরে ভাবা যাবে |
ধন্যবাদ গুণীজন |
২৮ জুলাই, ২০১৭ ১২:৩৪ |
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে |
উত্তরমুছুন |
জাকিয়া জেসমিন যূথী ২৮ জুলাই, ২০১৭ ১১:৩৮ |
দারুন লিখেছেন, বুবু |
উত্তরমুছুন |
৩১ জুলাই, ২০১৭ ১২:২৪ |
ধন্যবাদ যুথী :) |
২৯ জুলাই, ২০১৭ ৯:০৯ |
সুজাতা, বিভাস,ফয়সাল আর কমউনিজম , পুঁজিবাদ, বিশ্বায়ন, পুলিশের এনকাউন্টার |
আমি বহুদির এসময়ের গল্প পড়ি না |
গল্পটি ততো জটিল নয় |
গল্প আছে, রাজনীতি আছে |
তবে সবচেয়ে বেশি আছে মনস্তত্ত্ব |
গল্পকার কোনোকিছুরই প্রত্যক্ষভাবে পক্ষ নেননি |
অনেক কিছু মিলিয়ে জীবনের গল্প |
'করোটি'' নামটি সার্থক |
কারণ মনস্তত্ত্ব এখানে মূল |
নানারকমের প্রতীকী অসুস্থতা হেতু হাসপাতাল গল্পের স্থান হিসেবে যুক্তিযুক্ত |
আমি আনন্দ পেতে, বেদনা পেতে সাহিত্য পাঠ করি |
আমি আনন্দ পেলাম |
ছাত্রজীবনে বাম রাজনতির প্রতি অনুরাগ ছিল বলে এবং প্রেম-টেমের কাছাকাছি থাকতাম বলে অনেককিছুই চেনাজানা ঠেকছিল |
আমার সবচেয়ে ভালো লেগেছে গল্পের ভাষা |
সাবলীল এবং স্মার্ট |
'' কোমরভাঙা কমউনিজম'' , ' পরিতৃপ্তির কর্পোরেট হাসি'' এবং আরও বহু সমাসবদ্ধ শব্দ পড়ে মন ভরে যায় |
গল্পের ভাষা বলে লেখক হয়তো কোনো সময় কবিতা লিখতেন |
আমি এই সময়ের গল্পের পাঠক হিসেবে কাঁচা |
কাঁচা মন নিয়েই গল্পটি উপভোগ করলাম |
অভিনন্দন ম্যারিনা নাসরীন |
উত্তরমুছুন |
৩১ জুলাই, ২০১৭ ১২:২৮ |
এসময়ের গল্পে আপনাকে স্বাগতম কবি |
আপনার মন্তব্যের বিপরীতে কি বলব ভেবে পাচ্ছিলাম না |
এক কথায় বলতে পারি এটাই আমার লেখার প্রেরণা, এটাই আশা |
ভাল থাকুন খুব |
মন্তব্য যুক্ত করুন |
আরও লোড করুন... |
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম |
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন () |
গল্পপাঠের লেখক সূচি |
লেখক লিঙ্ক অগ্নি রায় অচিন্ত্যকুমার সেনগুপ্ত অচিন্ত্যরূপ রায় অজিত কাউর অজিত কৌর অঞ্জন আচার্য অতনু ব্যানার্জী অতীন বন্দ্যোপাধ্যায় অথৈ নীলিমা অদিতি ফাল্গুনী অদিতি ফাল্গুনী' অদিতি সরকার অদ্বয় চৌধুরী অদ্বয় দত্ত অদ্বৈত মল্লবর্মণ অদ্রিশ বিশ্বাস অধীশা সরকার অনন্ত মাহফুজ অনামিকা বন্দ্যোপাধ্যায় অনিতা অগ্নিহোত্রী অনিতা দেশা... |
অমর মিত্রের গল্পপাঠ |
উইলিয়াম ফকনারের সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
আলবেয়ার কাম্যুর সাক্ষাৎকার |
আমি ভাস্কর হতে চাইতাম |
ইতালো কালভিনোর সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
স্মৃতি ভদ্রের গল্প |
হারুকি মুরাকামির সাক্ষাৎকার |
দি আর্ট ফিকশন |
আমাজন থেকে গুরুচণ্ডালী প্রকাশিত ইবুক কিনুন |
লোগোতে ক্লিক করে বইয়ের লিংক নিন |
মিলান কুন্ডেরার সাক্ষাৎকার |
দি আর্ট অফ ফিকশন |
শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.