content
stringlengths
0
129k
বিবিধ সংবাদ
লাইফস্টাইল
আন্তর্জাতিক
সংগঠন সংবাদ
স্বাক্ষাৎকার
পাঠকের চিন্তা
বিজ্ঞান ও প্রযুক্তি
চাঁপাইয়ে খামারে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার, ৫ গরু উদ্ধার বারোমাসি আমচাষে সফল সিরাজুল ইসলাম জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন দেশের প্রথম আর্সেনিক শনাক্ত গ্রামের চিত্র পাল্টে গেছে চাঁপাইয়ের ৯টি ইউপির চেয়ারম্যান পদে আ.লীগ ৮, বিএনপির ৪, স্বতন্ত্র টমেটো চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন আবু জারের শিবগঞ্জে ১৩ ইউন...
শেখ হাসিনা বার্নে কম খরচে করা যাবে কৃত্রিম হাত-পা সংযোজন
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
রাজধানীসহ সারাদেশে প্রতি বছর বিদ্যুৎস্পৃষ্টে অসংখ্য মানুষ আহত হন
তাদের মধ্যে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন পাঁচ শতাধিক মানুষ
তাদের মধ্যে নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ থাকেন
বিদ্যুৎস্পৃষ্টসহ বিভিন্ন ধরনের পোড়া রোগীদের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
৫০০ শয্যার এ হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হয়
সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নতমানের চিকিৎসা দেওয়ার পরও রোগীদের অনেকেই মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় চিকিৎসকরা নিরূপায় হয়ে তাদের কারও হাত, কারও পা কেটে ফেলতে বাধ্য হন
ফলে প্রতি বছর বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুকে পঙ্গুত্ব বরণ করতে হয়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত ও পা হারানো অসহায় রোগীদের কেউ কেউ বেসরকারি হাসপাতালে হাজার হাজার টাকা খরচ করে কৃত্রিম হাত ও পা সংযোগ করে স্বাভাবিক জীবনে ফেরার প্রচেষ্টা চালান
তবে আর্থিক সক্ষমতা না থাকায় অনেকেই কৃত্রিম হাত-পা স্থাপন করতে না পেরে পঙ্গুত্বকে মেনে নেন
তবে এ ধরনের অসহায় রোগীদের জন্য সুখবর নিয়ে আসছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল
তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সঙ্গে যৌথ উদ্যোগে কৃত্রিম হাত-পা এবং ব্রেইস সংযোগ কেন্দ্র স্থাপন করেছে
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ইতোমধ্যেই কেন্দ্রটি স্থাপনের সব প্রক্রিয়া শেষ হয়েছে
কৃত্রিম হাত-পা ও ব্রেইস প্রয়োজন এমন রোগীদেরও তালিকা হচ্ছে
বুধবার (২৪ নভেম্বর) হাসপাতালের সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মো. আবুল কালামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ব্র্যাক কৃত্রিম হাত-পা এবং ব্রেইস সংযোজন কেন্দ্র হাসপাতালের দ্বিতীয় তলায় স্থাপন সম্পন্ন হওয়ায় সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে
এ কেন্দ্রে কৃত্রিম হাত ও পা, ব্রেইস এবং কাউন্সিলিং প্রদান করা হবে
জানতে চাইলে বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, 'হাসপাতালে প্রতি সপ্তাহে ১০-১৫ জন নারী-পুরুষ ও শিশু বিদ্যুৎস্পৃষ্টজনিত বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে ইনস্টিটিউটে ভর্তি হন
তাদের অনেকেরই হাত-পা কেটে ফেলতে হয়
বেসরকারি হাসপাতালে কৃত্রিম হাত-পা সংযোজনে অনেক টাকা প্রয়োজন হয়
তিনি বলেন, 'অনেক রোগীই সেই খরচ বহন করতে না পেরে পঙ্গু জীবন পার করেন
তাদের কথা ভেবেই ব্র্যাকও তাদের যৌথ উদ্যোগে এ কেন্দ্রটি স্থাপন করা হয়
এ ধরনের কেন্দ্র স্থাপনের ফলে বেসরকারি যে কোনো হাসপাতালের চেয়ে অর্ধেক খরচ ও রোগীভেদে বিনামূল্যে কৃত্রিম হাত-পা ও ব্রেইস সরবরাহ করা হবে
ডা. সামন্ত লাল সেন বলেন, 'ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীকে পাওয়া গেলে এ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে
তবে এখন থেকেই আগ্রহী রোগীদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে
এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়
দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করেন
মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না
তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে
পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে
তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন
সকালে রাজধানীর নয়া পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও তা হয়নি
সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না
সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা
এ মিছিলে অংশ নিতে সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন
নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে
সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে
অনেকের ওপর হামলা করেছে
মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে
গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে
৯ মার্চ ২০১৯ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন
ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, ...
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক বলেন- একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় একজন রোগীর ক্ষতি হতে পারে আর একজন ফার্মাসিস্টের ভুলের কারণে পুরো একটি কমিউনিটির ক্ষতি হতে পারে
আবার অন্যদিকে ফার্মাসিস্টদের অদম্য চেষ্টায় বর্তমানে দেশের চাহিদা পূরণ করে বিশ্বের ১৮২টি দেশে ওষুধ রপ্তানি সম্ভব হচ্ছে
তাই শিক্ষার্থীদের এ পেশায় আসতে হলে অবশ্যই দক্ষতা ও দায়িত্বের সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি
২৮ টি বসেরকারী এবং ১৩ টি সরকারি বশ্বিবদ্যিালয়(যখোনে র্ফামসেী বভিাগ আছ)ে এর মধ্যে গণ বশ্বিবদ্যিালয়ে র্ফামসেী বভিাগে শক্ষিার পরবিশে তুলনামূলকাবে উন্নত বলেও প্রশংসা করেন ফার্মেসী কাউন্সিলের সচিব
গণ বিশ্ববিদ্যালয়ে তিন ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ
গণ বিশ্ববিদ্যালয়ে 'ডিকোডিং ডেল্টা ভেরিয়েন্ট' শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ
, .. ,
, , -1344.
-: @..
-:
@..
: 01732869379, 01924870071, 01714269089, 01816360709,
: 44073007-08, : 44073009-10
&
()
© 2018 - . | & ,
১৯,জুলাই,রবিবার,নিজস্ব প্রতিবেদক,নিউজ একাত্তর ডট কম: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ
আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে প্রধানমন্ত্রী এই সম্মতি প্রদান করেন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ এ তথ্য জানান
তিনি বলেন, আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ১৩-১৪ জানুয়ারি, ২০২১ তারিখে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তাঁর সমর্থন ব্যক্ত করেন
সাহেদের বিরুদ্ধে প্রতারণার ১৪০ অভিযোগ
১৯,জুলাই,রবিবার,নিজস্ব প্রতিবেদক,নিউজ একাত্তর ডট কম: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৪০টি অভিযোগ জমা পড়েছে
সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান
আজ রোববার সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ জানান, এর হটলাইন নম্বরে ১২০ ও ইমেইলে ২০ টি অভিযোগ এসেছে
বলছে অভিযোগের মধ্যে আছে, সরকারি চাকরি ও বদলির কথা বলে টাকা আদায়, বালু ভরাট, রড, সিমেন্ট, বিটুমিন সরবরাহকারীকে টাকা না দেওয়া, ব্যাংক থেকে ঋণ সংক্রান্ত অভিযোগ, রিকশাভ্যানের ভুয়া সনদ, হাসপাতালে অতিরিক্ত অর্থ আদায়
অভিযোগকারীদের অনেকেই প্রবাসী
রিজেন্টের কর্মীদের অনেকে বেতন না পাওয়ারও অভিযোগ করেছেন
এর হটলাইন আরও দুই থেকে তিন দিন চালু থাকবে
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে
করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ মৃত্যু, শনাক্ত ২৪৫৯
১৯,জুলাই,রবিবার,নিজস্ব প্রতিবেদক,নিউজ একাত্তর ডট কম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬১৮ জনের
নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৫৯ জন
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
এবার ঈদে পরিবহন খাতেও নেই বাড়তি প্রস্তুতি
১৯,জুলাই,রবিবার,নিজস্ব প্রতিবেদক,নিউজ একাত্তর ডট কম: আসন্ন ঈদুল আজহায় বাস মালিক-শ্রমিকদের বাড়তি প্রস্তুতি নেই
নেই অগ্রিম টিকিট বিক্রির আয়োজন
ঈদযাত্রায় যোগ হবে না বাড়তি বাস
করোনা ভাইরাস সবকিছু পাল্টে দিয়েছে