content
stringlengths
0
129k
পশুরহাট, লঞ্চ, বাস, রেলস্টেশন, ফেরিঘাট, শপিংমলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে
ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা সম্মুখসারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই
দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা
শুদ্ধি অভিযান নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের ব্রত করে নিয়েছে
তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে
সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে, এমন অভিযোগ প্রত্যাখান করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য
এদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার
তাই সরকার ও শেখ হাসিনার অর্জন গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে হতে পারে না
তাছাড়া, এসময় তিনি অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
করোনায় ২৪ ঘণ্টায় ৩৪ মৃত্যু, শনাক্ত ২৭০৯
১৮,জুলাই,শনিবার,নিজস্ব প্রতিবেদক,নিউজ একাত্তর ডট কম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৮১ জনের
নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭০৯ জন
শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
সর্বশেষ সংবাদ
মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যতের মহামারী হতে পারে আরও প্রাণঘাতী: গিলবার্ট
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুরাদ
মুরাদের বক্তব্য: বিএনপির সাবেক নারী এমপিদের প্রতিবাদ
আউটার স্টেডিয়ামে জমে উঠেছে- পণ্যমেলা
ভারত ও বাংলাদেশের জনগণের গভীর সম্পর্কের ধারাবাহিকতার বহি:প্রকাশ মৈত্রী দিবস : স্পিকার
শেরপুর মুক্ত দিবস উদযাপন
ঘূর্ণিঝড় জাওয়াদ কেটে, কোথাও গুঁড়িগুঁড়ি কোথাও মাঝারি ধরনের বর্ষণ, ভারী বর্ষণের আভাস
জাতীয় পাতার আরো খবর
মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুরাদ
ভারত ও বাংলাদেশের জনগণের গভীর সম্পর্কের ধারাবাহিকতার বহি:প্রকাশ মৈত্রী দিবস : স্পিকার
ঘূর্ণিঝড় জাওয়াদ কেটে, কোথাও গুঁড়িগুঁড়ি কোথাও মাঝারি ধরনের বর্ষণ, ভারী বর্ষণের আভাস
বিএফইউজের ৮ দফা কর্মসূচির প্রচারাভিযান
জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা শিগগির মন্ত্রিসভায় উত্থাপন
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সামাজিক সমতা-ন্যায়বিচারই শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি
দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ: ত্রাণ প্রতিমন্ত্রী
শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: প্রধানমন্ত্রী
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ
জাতীয় বস্ত্র দিবস কাল
আন্তর্জাতিক
নিউজ চট্টগ্রাম
শিল্প ও সংস্কৃতি অঙ্গন
ক্রইম সোর্স
বিশেষ প্রতিবেদন
নিউজ একাত্তর ডট কম
সম্পাদক : মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী
নির্বাহী সম্পাদক : আহাম্মদ হোসেন ভুইয়া
একটি পপুলার মিডিয়া পাবলিকেশন এর প্রকাশনা | রেজি নং: চ-১২৪২৭/১৭
ই-মেইল : @., @., কপিরাইট ©. কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
- & : ট্রাইব্যুনালে দুই বিচারপতির কাজের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- &
, 19 2010
ট্রাইব্যুনালে দুই বিচারপতির কাজের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই বিচারপতির কাজের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে
এতে বলা হয়েছে, হাইকোর্টের কোনো বিচারপতির অন্য কোনো ট্রাইব্যুনালে কাজ করার সাংবিধানিক এখতিয়ার নেই
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গতকাল এ রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী সোমবার পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেন
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী রিট আবেদনটি দায়ের করেছেন
রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারক বিচারপতি নিজামুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের কাজ করার এখতিয়ার চ্যালেঞ্জ করা হয়েছে
গত ২৫ মার্চ গঠিত ট্রাইব্যুনালে বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান ও বিচারপতি এ টি এম ফজলে কবীরকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়
এ দু'জনের কাজের এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
এ সময় সিনিয়র আইনজীবী সাবেক বিচারপতি টি এইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি প্রমুখ রিট আবেদনকারীদের পক্ষে উপস্খিত ছিলেন
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, হাইকোর্টের দু'জন কার্যরত বিচারপতিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে
তারা ট্রাইব্যুনালে কাজ করে যাচ্ছেন
একই সাথে তারা হাইকোর্টেরও বিচারপতি
তিনি বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত
এর মানে হচ্ছে সুপ্রিম কোর্টের ওপর কোনো আদালত নেই
সুপ্রিম কোর্টের দু'টি বিভাগ
আপিল ও হাইকোর্ট বিভাগ
সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাইকোর্ট বিভাগ কর্তৃত্ব করবে
অথচ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য করা হয়েছে
তাদের কার্যক্রম এখতিয়ারবহির্ভূত
কারণ সংবিধান বর্ণিত অধস্তন আদালতে হাইকোর্টের দুই বিচারপতি কাজ করছেন
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সংবিধানের ৯৯ অনুচ্ছেদের প্রতিও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন
ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন করে থাকলে ওই পদ থেকে অবসর গ্রহণের কিংবা অপসারিত হওয়ার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে ওকালতি বা কাজ করতে পারবেন না অথবা বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে বহ...
ব্যারিস্টার রাজ্জাক বলেন, অবসর গ্রহণের পরও বিচারপতিদের যেসব পদে কাজ করার ক্ষেত্রে বাধা রয়েছে হাইকোর্টের একজন কার্যরত বিচারপতির এসব পদে দায়িত্ব পালনের প্রশ্নই আসে না
রুহুল কুদ্দুস বনাম বিচারপতি এম এ আজিজ মামলায় হাইকোর্টের দেয়া রায় আদালতের সামনে উথাপন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
তিনি বলেন, ওই রায়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, হাইকোর্টের কোনো বিচারপতিকে কোনো ট্রাইব্যুনাল বা লাভজনক পদে নিয়োগ দেয়া যাবে না
এ ধরনের নিয়োগ সংবিধানের মৌলিক কাঠামোর স্পষ্ট লঙ্ঘন
তিনি আরো বলেন, হাইকোর্টের দুই বিচারপতিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৬ ধারা অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে
প্রেসিডেন্টের নির্দেশে আইন সচিব এ নিয়োগ দিয়েছেন
অথচ সংবিধানের ম্যান্ডেট হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ ও এ সংক্রান্ত সব এখতিয়ার প্রেসিডেন্টের
অন্য কারো এ ধরনের এখতিয়ার নেই
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্যের পর রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর এক সপ্তাহ সময় চান
আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন
এ প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে হাইকোর্টে কোনো রিট আবেদন দায়ের করা হলো
এ দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো: শাহিনুর ইসলাম তার কার্যালয়ে উপস্খিত সাংবাদিকদের সামনে সংবাদ বিবৃতি পাঠ করেন
এই বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়
ট্রাইব্যুনাল গঠনের পর থেকে বিচারকবৃন্দের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট ১৯৭৩ ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রুলস অব প্রসিজিউর প্রণয়নে সক্রিয় হন
ট্রাইব্যুনাল গঠনের ১০২ দিন পর এটি দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রুলস অব প্রসিজিউর ২০১০ শিরোনামে গেজেট আকারে প্রকাশিত হয়
তিনি বলেন, ট্রাইব্যুনাল বাংলা ভাষাতেও এই বিধিমালা প্রস্তুত করছেন
এর কাজ প্রায় শেষ পর্যায়ে
এটি গেজেট আকারে আগামী
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জেলা আনসারও ভিডিপি'র বর্ণাঢ্য পতাকা র‌্যালী অনুষ্ঠিত ইচ্ছার বিরুদ্ধে বিয়ের জন্য চাপ দেওয়াতে ইসলামপুরে তরুনীর আত্মহত্যা ঈদগাঁও রাবার ড্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিবার্চন সম্পন্ন সড়ক দূর্ঘটনায় মহেশখালী থানার পুলিশ কনস্টেবলের মৃত্যু গণপরিবহনে হাফ ভাড়া চান চট্টগ্রামের শিক্ষ...
প্রথম পাতা
অন্যান্য, কক্সবাজার
চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় পিতা পুত্র নিহত, আহত-৩
রির্পোটার:
সংবাদ প্রকাশের সময় : বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯
204 বার সংবাদটি পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি .