content
stringlengths
0
129k
তিন রুমের ঘরে অঙ্গার খাট, ড্রেসিং, টেবিল
পুড়ে যাওয়া আসবাবের পাশে পড়ে আছে কিছু বই
বইয়ের পাতায় লেখা সোনালি আফরোজা সুইটি
নামটি দেখে একজনকে জিজ্ঞেস করতেই কেঁদে ফেললেন তিনি
শহিদুল ইসলাম নামে ওই ব্যক্তি জানান, স্বজন নিয়ে দৌড়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেও তার শেষ সম্বলটুকু পুড়ে গেছে
তিনি বলেন, 'স্থানীয় একটি কিন্ডারগার্ডেন স্কুলে পড়ে আমার মেয়ে সোনালি
আগুন নিভে যাওয়ার পর ধ্বংসস্তুপে নিজের বই-খাতা দেখে কান্নায় ভেঙে পড়েছে মেয়েটি
শনিবার রাতে সবাই যখন ঘুমিয়ে তখন আগুন ছড়িয়ে পড়ে টঙ্গী মাজার বস্তিতে
পুড়ে যায় পাঁচ শতাধিক ঘর
দুইঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হন
সব হারিয়ে নিম্ন আয়ের মানুষজন এখন খোলা আকাশের নিচে
সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর আকুতি বস্তিবাসীর
ফায়ার সার্ভিস কয়েল থেকে আগুনের সূত্রপাতের কথা জানালেও বস্তিবাসী মনে করছে বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ড হয়েছে
স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে
ক্ষতিগ্রস্তদের জন্য সাত দিনের খাদ্য কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ
তিনি বলেন, তাদের তিন বেলা খাবার দেয়া হবে
পরে স্থানীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করা হবে
একই বস্তিতে ২০০৫ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে স্থানীয়রা
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ
জেল-জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার
শেয়ার করুন
সাবেক ডিসির দণ্ড মওকুফ: হতাশ সাংবাদিক আরিফুল
নাজমুল হোসেন, কুড়িগ্রাম
২৭ নভেম্বর, ২০২১ ১৩:৪১
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান
ছবি: সংগৃহীত
আরিফুল নিউজবাংলাকে বলেন, 'আমি হতাশ
রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক
তিনি আমার বিষয়টিও দেখতে পারতেন
আইন সবার জন্য
সরকারি চাকরিজীবীর আইনটি বাতিল করা প্রয়োজন
নির্যাতনের ঘটনায় আলোচিত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের দণ্ড মওকুফে হতাশা প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান
মধ্যরাতে আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় সুলতানার 'লঘুদণ্ড' মওকুফ করে দিয়েছেন রাষ্ট্রপতি
সাবেক ডিসির আপিলের পরিপ্রেক্ষিতে তাকে দেয়া 'দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখা'র দণ্ডাদেশ বাতিল করে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ নভেম্বরের প্রজ্ঞাপনে স্বাক্ষর রয়েছে সিনিয়র সচিব কে এম আলী আজমের
এ নিয়ে শনিবার প্রতিক্রিয়া জানতে চাইলে আরিফুল নিউজবাংলাকে বলেন, 'আমি হতাশ
রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক
তিনি আমার বিষয়টিও দেখতে পারতেন
আইন সবার জন্য
'সরকারি চাকরিজীবীর আইনটি বাতিল করা প্রয়োজন
জনগণ রাষ্ট্রের মালিক হলেও এই আইনের সাথে সাংঘর্ষিক
যেহেতু আমার মামলাটি হাইকোর্টে আছে, সেখানে আমি ন্যায়বিচার পাব বলে আশাবাদী
কী হয়েছিল আরিফুলের সঙ্গে
২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে
এরপর অধূমপায়ী আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড় শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়
১৫ মার্চ আরিফ জামিনে মুক্তি পান
এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে কুড়িগ্রামের তখনকার ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়
একই সঙ্গে এ ঘটনায় বিভাগীয় অভিযোগ করা হয়
ঘটনা তদন্তে কমিটি করে মন্ত্রণালয়
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ
জেল-জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার
শেয়ার করুন
মারধরে চালক নিহতের অভিযোগে বাস বন্ধ
আরাফাত বিন হাসান , চট্টগ্রাম
২৭ নভেম্বর, ২০২১ ১২:৪৫
আপডেট: ২৭ নভেম্বর, ২০২১ ১৩:০৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
মিনিবাস চালক আব্দুর রহিম নিহতের অভিযোগে দুই রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা
ছবি: নিউজবাংলা
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, 'সন্ধ্যায় রাস্তায় সাইড দেয়া নিয়ে একটি নোহা গাড়ির যাত্রীরা রহিমকে প্রচণ্ড মারধর করে
হাসপাতালে তার মৃত্যু হয়েছে
এর প্রতিবাদে শ্রমিকরা এখন চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে
চট্টগ্রামে মারধরের জেরে মিনিবাসচালক নিহতের অভিযোগে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা
মিনিবাসচালক আব্দুর রহিম নিহতের অভিযোগে শনিবার সকালে পরিবহন শ্রমিকরা হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে মৃত্যু হয় ৩ নম্বর সিটি সার্ভিসের চালক আব্দুর রহিমের
রহিমের বাড়ি রাউজানের গহিরা এলাকায়
রহিমের ভাতিজা মো. শাকিল নিউজবাংলাকে বলেন, 'শুক্রবার সন্ধ্যায় ফতেয়াবাদ থেকে বাস নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেটে যাওয়ার সময় বায়েজিদ থানা এলাকায় আতুরার ডিপোতে আমার চাচাকে কারা নাকি মারধর করছে
পরে রাত ১০টার দিকে চাচা চট্টগ্রাম মেডিক্যালে মারা গেছেন
'যারা মারছে তারা নাকি একটি নোহা গাড়ির যাত্রী ছিল বলে শুনছি
আমি আর কিছু জানি না
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, 'সন্ধ্যায় রাস্তায় সাইড দেয়া নিয়ে একটি নোহা গাড়ির যাত্রীরা রহিমকে প্রচণ্ড মারধর করে
হাসপাতালে তার মৃত্যু হয়েছে
এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে
'পরে সার্কেল এসপি, ওসি ও আমরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ উঠিয়ে দিই
তবে শ্রমিকরা এখন চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে
বাসচালক মৃত্যুর বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, 'মারধরে বাসচালক মৃত্যুর বিষয়ে আমরা জানতে পারিনি
সাধারণত হাসপাতালে কেউ অস্বাভাবিক কারণে মারা গেলে আমাদের ইনফর্ম করা হয়
তবে এখন যেহেতু জেনেছি, দ্রুত খোঁজ নিচ্ছি
অবরোধের বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, সকালে শ্রমিকরা হাটহাজারী স্টেশনে জড়ো হয়েছিল
কিছুক্ষণ পর তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে
রাজিব বলেন, 'শ্রমিকরা কেন সড়ক অবরোধ করেছে, সেই বিষয়টি আসলে ক্লিয়ার না
শ্রমিক নেতারা ভালো বলতে পারবেন
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ