content stringlengths 0 129k |
|---|
জেল-জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার |
শেয়ার করুন |
ঝোপঝাড়ে নান্দনিক বাগান কুমিল্লার ডিসির |
মাহফুজ নান্টু , কুমিল্লা |
২৭ নভেম্বর, ২০২১ ১২:৪১ |
আপডেট: ২৭ নভেম্বর, ২০২১ ১৩:৪২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
ডিসি বলেন, 'আমি ছোট বেলা থেকেই সবজি বাগান করতাম |
যখন সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন শুরু করি তখন সবজি বাগান করা আমার নেশা হয়ে দাঁড়ায় |
ওই সময় আমি ছাদ বাগান গড়ি |
কুমিল্লা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশপথের দুপাশে কয়েক মাস আগেও ছিল ঝোপঝাড় ও খানাখন্দ |
জঙ্গল পরিষ্কারের পর ভূমি সমতল করে সেখানে লাগানো হয়েছে সবজি ও ফলের গাছ |
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান প্রায় একশ শতক পতিত জমিতে এই বাগান গড়ে তুলেছেন |
তার বাগানে আছে ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মরিচ, শিমসহ হরেক রকম শীতকালীন সবজি |
আছে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জামরুল, আনারস ও সফেদার গাছ |
এ ছাড়া ভেষজ উদ্ভিদের মধ্যে রয়েছে হরিতকি, বাসক, বহেরা ও অর্জুন |
বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে জেলা প্রশাসক কামরুল হাসান নিজেও সবজি ও ফলবাগান পরিচর্যা করেন নিয়মিত |
পতিত জমিতে কাজ করছেন জেলা প্রশাসক কামরুল হাসান |
ডিসি বলেন, 'আমি ছোট বেলা থেকেই সবজি বাগান করতাম |
যখন সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন শুরু করি তখন সবজি বাগান করা আমার নেশা হয়ে দাঁড়ায় |
ওই সময় আমি ছাদ বাগান গড়ি |
'বিশেষ করে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আমি প্রচুর সবজি বাগান করি |
জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে আমি আমার বাগানে উৎপাদিত সবজি বিতরণ করে থাকি |
তিনি আরও বলেন, আমার বাগানে সূর্যমুখী, গাঁদা, গোলাপসহ নানা প্রজাতির ফুলের গাছ রয়েছে |
কিছুদিন পর বাগান থেকে সবজি ও বিভিন্ন ফল পাওয়া যাবে |
পরিকল্পনা আছে বাগানে শিক্ষার্থীদের নিয়ে আসব |
তাদের মাঝে সবজি ও ফল বিতরণ করব |
যেন শিক্ষার্থীরা বাগান করতে উদ্বুদ্ধ হয় |
বাগান করার ক্ষেত্রে স্ত্রীর অনুপ্রেরণা রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, 'আমার স্ত্রী উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন |
বাগান করার ক্ষেত্রে তার অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করে |
বাগানের বড় গাছগুলোতে পাখিদের জন্য গাছে টানিয়েছেন মাটির কলস |
যেখানে পাখি এসে আবাস গড়েছে |
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ |
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ |
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে |
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ |
জেল-জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার |
শেয়ার করুন |
ভারতে গরুসহ বাংলাদেশি যুবক আটক, থানায় হস্তান্তর |
সবুজ হোসেন, নওগাঁ |
২৭ নভেম্বর, ২০২১ ১২:৩৫ |
আপডেট: ২৭ নভেম্বর, ২০২১ ১২:৪২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক রেজাউল কবির নিউজবাংলাকে জানান, ভোরে পোরশা সীমান্ত দিয়ে ৭ থেকে ৮ জন অবৈধভাবে ভারতে প্রবেশ করে |
গরু-মহিষ নিয়ে দেশে ফেরার পথে ভারতের মালদা জেলার ভূতপাড়া এলাকায় কেদারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৩টি গরুসহ মনিরুলকে আটক করেন |
ভারতে গরুসহ বাংলাদেশি যুবককে আটকের পর বিএসএফ তাকে পুলিশে দিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
বিজিবি বলছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে মালদা জেলার হবিপুর থানা পুলিশের কাছে দেয়া হয় |
আটক মনিরুল ইসলাম পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা |
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির নিউজবাংলাকে জানান, ভোরে পোরশা সীমান্ত দিয়ে ৭ থেকে ৮ জন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন |
গরু-মহিষ নিয়ে দেশে ফেরার পথে ভারতের মালদা জেলার ভূতপাড়া এলাকায় কেদারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন |
এ সময় অন্যরা পালিয়ে এলেও মনিরুলকে ৩টি গরুসহ আটক করে তারা |
কর্নেল রেজাউল আরও বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে |
তাকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে |
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ |
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ |
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে |
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ |
জেল-জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না ইলিশ শিকার |
শেয়ার করুন |
নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর হামলার অভিযোগ |
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা |
২৭ নভেম্বর, ২০২১ ১১:৫৩ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
চেয়ারম্যান নুরুল বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীরা শুরু থেকেই নানা রকম টালবাহানা করছে |
নিজেরা অফিস ভেঙে আমার কর্মীদের ওপর দোষারোপ করেছে |
গতকাল রাতে ওল্টু নির্বাচনি বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করেছে |
নিজেরা গণ্ডগোল করে এখন আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে |
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী |
আলমডাঙ্গা থানায় শনিবার সকাল ৯টার দিকে হামলা ও গাড়ি ভাঙচুরের লিখিত অভিযোগ করেন হারদী ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশিকুজ্জামান ওল্টু |
যদিও পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি |
ওল্টু নিউজবাংলাকে বলেন, 'শুক্রবার ছিল ভোটের প্রচারের শেষ দিন |
হারদী কৃষি ক্লাবে পথসভা শেষে তারা রাতে বাড়ি ফিরছিলেন |
বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে নৌকার প্রার্থী নুরুল ইসলামের বাড়ির সামনে কুদ্দুস বটতলার মোড়ে পৌঁছালে নুরুলের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায় |
'হামলায় আমার ১৪ জন কর্মী আহত হয়েছে |
তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে |
আমার পথসভার ৩০টি আলমসাধু, ইজিবাইক ও পাখি ভ্যান ভাঙচুর করেছে |
আমি এই ঘটনায় থানায় অভিযোগ করেছি |
এই অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নুরুল বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে তারা শুরু থেকেই নানা রকম টালবাহানা করছে |
নিজেরা অফিস ভেঙে আমার কর্মীদের ওপর দোষারোপ করেছে |
গতকাল রাতে ওল্টু নির্বাচনি বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করেছে |
নিজেরা গণ্ডগোল করে এখন আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে |
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে স্বতন্ত্র প্রার্থীর পথসভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল |
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় |
তবে কোনো গাড়ি ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেনি |
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রোববার আলমডাঙ্গা উপজেলার হারদীসহ ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট হবে |
১৩ ইউপিতে আওয়ামী লীগের ১৩ জন, বিদ্রোহী ৩০ জন, বিএনপির ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়জন ও স্বতন্ত্র পরিচয়ে জামায়াতে ইসলামের পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন |
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইউপিতে সহিংসতার অভিযোগ উঠেছে |
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ পুলিশ |
হোম ডেলিভারি হচ্ছে মা ইলিশ |
ইলিশ ধরে কারাগারে ৯ জেলে |
১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫ ট্রলার জব্দ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.