content stringlengths 0 129k |
|---|
টাইমস নাও নবভারতকে বলেছেন, 'একটা জিনিসে আমি খুবই বিস্মিত হচ্ছি, যখন আপনি ভালো করবেন, তখন তো এ নিয়ে গর্ব করার কিছু নেই |
অন্যরা এ নিয়ে কথা বললে সমস্যা নেই; যখন ২০১১ বিশ্বকাপ জিতলাম, তখন কেউ বিবৃতি দিয়ে বেড়ায়নি, এ দল দেশের সেরা, বিশ্বের সেরা তো দূরে থাক |
শাস্ত্রীর পর এখন ভারতের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় |
তাঁর অধীনে প্রথম সিরিজও খেলে ফেলেছে ভারত |
নিউজিল্যান্ডকে ধবলধোলাই করেছে দ্রাবিড়-রোহিত শর্মার দল |
সিরিজ জেতার পর এ নিয়ে খুব বেশি আহ্লাদ করতে মানা করে দিয়েছেন |
বলেছেন নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল খেলে ভারতে যাওয়ায় ক্লান্ত থাকায় এ সিরিজের ফল নিয়ে বাগাড়ম্বর করা অনুচিত |
গম্ভীর দ্রাবিড়ের এ গুণের কথাটাই তুলে ধরেছেন শাস্ত্রীর সমালোচনায়, 'আপনি যখন জিতবেন, তখন অন্যদের এ নিয়ে কথা বলতে দিন |
আপনি অস্ট্রেলিয়ায় জিতেছেন, সন্দেহ নেই এটা অনেক বড় অর্জন |
আপনি ইংল্যান্ডে জিতেছেন, ভালো করেছেন, এতেও কোনো সন্দেহ নেই |
কিন্তু অন্যরা আপনার প্রশংসা করুক না |
রাহুল দ্রাবিড় কখনো এমন বিবৃতি দেবেন না, ভারত ভালো খেলুক বা খারাপ, তাঁর বিবৃতি সব সময় সামঞ্জস্যপূর্ণ থাকে |
এবং তাতে অন্য খেলোয়াড়দের কথাই থাকে |
... . ' # @ @45 @88 🇮🇳🙏🏻 |
- (@) 13, 2021 |
গম্ভীর সবাইকে বিনয়ী হতে বলেছে |
এবং তাঁর আশা দ্রাবিড়ের স্পর্শে ভারত দলের সংস্কৃতিতে বদল আসবে, 'ভালো খেলুন বা খারাপ খেলুন, বিনয় খুবই গুরুত্বপূর্ণ |
ক্রিকেট আজীবন চলবে না |
আমার ধারণা দ্রাবিড়ের মূল লক্ষ্য হবে খেলোয়াড়দের আগে ভালো মানুষ করা |
সনাতন ধর্মবিশ্বাসী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষে কোজাগরি পূর্ণিমায় আজ শ্রীশ্রী লক্ষ্মীপূজা শুরু হবে |
সাধ্যমত উপাচার সাজিয়ে 'এসো মা লক্ষ্মী বসো ঘরে' এই প্রার্থনায় সনাতন ধর্মবিশ্বাসী বাঙালিদের ঘরে ঘরে মঙ্গলবার ও বুধবার এ পূজা হবে |
পঞ্জিকা সূত্রে জানা গেছে, এ বছর কোজাগরি পূর্ণিমা মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে শুরু হয়ে শেষ হবে বুধবার রাত আটটা ৫৬ মিনিটে |
এ সময়ের মধ্যে বিশেষ করে সন্ধ্যার পর পুজো দেবেন সকলে |
শারদীয় দুর্গাপূজা শেষে প্রথম পূর্ণিমাতিথিতে সনাতন ধর্মবিশ্বাসীরা ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপালাভের আশায় এ পূজা করে থাকেন |
শাস্ত্রীয় বিধি মেনে ফুল-জল-বিল্বপত্র সহকারে ব্রাহ্মণ পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা সম্পন্ন করেন |
আবার অনেক গৃহিনী লক্ষ্মীর পাঁচালী পড়েও পূজা দেন |
সমৃদ্ধির আশায় নারী ও পুরুষেরা উপবাসব্রত পালন করে ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করেন লক্ষ্মীমায়ের |
পুজো উপলক্ষে বাসস্থানসহ মন্দির ম-পের আঙ্গিনা লক্ষ্মীদেবীর পায়ের ছাপসহ আঁকা হয় বিভিন্ন আল্পনা |
এছাড়া রেওয়াজ অনুযায়ী পূজা শেষে প্রসাদ ছাড়াও নাড়-, খৈ- মুড়কি দিয়ে অতিথি আপ্যায়ন করা হয় |
বাংলার অসংখ্য প্রবাদ প্রবচন ও শব্দে মিশে আছে লক্ষ্মী |
সনাতন ধর্ম বিশ্বাসী বাংলার ঘরে ঘরে যে ক'জন দেবদেবী নিত্য পুজো পান তাদের একজন হলেন লক্ষ্মীদেবী |
এমন কোন ঘর নেই যেখানে একটি লক্ষ্মীর পট বা ছবি বা মূর্তি পুজো করা হয় না |
এমন কোন সংসার নেই যে গৃহস্থের ঘরে একখানি লক্ষ্মীর আসন নেই |
প্রতিবছর মহালয়ার অমবশ্যার পর শুক্লপক্ষে কোজাগরি পূর্ণিমা শুরু হওয়ার পরই ধর্মীয় সংস্কার মেনে প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লক্ষ্মীপূজা |
সংসারের অখ- সুখ ও দারিদ্রক্লেশ থেকে মুক্তি পেতেইে এ পূজার আয়োজন করেন সকলে |
উল্লেখ্য বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের মতে লক্ষ্মী ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্য্যরে দেবী |
লক্ষ্মীদেবী দ্বিভূজা |
তার বাহন হচ্ছে পেঁচা |
অবশ্য বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই দেখা যায় |
শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করে থাকেন |
এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীদেবীর পূজা করে থাকেন |
পূর্ববর্তী খবর |
যশোরে ভণ্ড কবিরাজ গ্রেফতার |
পরবর্তী খবর |
এজেডএম ফিরোজের মৃত্যুবার্ষিকী আজ |
আপনি এটাও পছন্দ করতে পারেন লেখক থেকে আরো |
রাত পোহালেই ভোট : শঙ্কার দোলাচলে শার্শা মণিরামপুর বাঘারপাড়ার প্রার্থী ও ভোটার |
বাঘারপাড়ায় আ.লীগের সমাবেশে হামলা : আহত ৭ |
যশোর জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি রেজা সম্পাদক শাহীন |
শ্যামনগরের শিশু ধর্ষণ মামলায় আল-আমিন গাজী আটক |
পূর্ববর্তী পরবর্তী |
... |
জনপ্রিয় বিভাগ |
দক্ষিণ পশ্চিমাঞ্চল16894 |
সমগ্র বাংলাদেশ13826 |
আজকের পত্রিকা10613 |
5913 |
সাতক্ষীরা1580 |
অনলাইন সংস্করণ |
সমগ্র বাংলাদেশ || আন্তর্জাতিক || অর্থ ও বাণিজ্য || খেলা || ধর্ম || বিনোদন || ই-পেপার || গ্যালারী || বিজ্ঞান ও প্রযুক্তি || কলাম || পশ্চিম বাংলা || প্রবাস || শিল্প |
প্রিন্ট সংস্করণ |
সমগ্র বাংলাদেশ || আন্তর্জাতিক || অর্থ ও বাণিজ্য || খেলা || ধর্ম || বিনোদন || গ্যালারী || বিজ্ঞান ও প্রযুক্তি || কলাম || পশ্চিম বাংলা || প্রবাস || শিল্প ও সাহিত্য |
রাত পোহালেই ভোট : শঙ্কার দোলাচলে শার্শা মণিরামপুর বাঘারপাড়ার... |
নভেম্বর ২৭, ২০২১ |
বাঘারপাড়ায় আ.লীগের সমাবেশে হামলা : আহত ৭ |
নভেম্বর ২৬, ২০২১ |
যশোর জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি রেজা সম্পাদক শাহীন |
নভেম্বর ২৬, ২০২১ |
পূর্ববর্তী পরবর্তী ১ এর ৫,৯৭৪ |
সম্পাদক মণ্ডলীর সভাপতি |
নুরুল আলম স্বপন |
মোবাইলঃ ০১৭১১-১৬৯৬২৬ |
অনলাইন সংস্করণ |
সমগ্র বাংলাদেশ || আন্তর্জাতিক || অর্থ ও বাণিজ্য || খেলা || ধর্ম || বিনোদন || ই-পেপার || গ্যালারী || বিজ্ঞান ও প্রযুক্তি || কলাম || পশ্চিম বাংলা || প্রবাস || শিল্প |
প্রিন্ট সংস্করণ |
সমগ্র বাংলাদেশ || আন্তর্জাতিক || অর্থ ও বাণিজ্য || খেলা || ধর্ম || বিনোদন || গ্যালারী || বিজ্ঞান ও প্রযুক্তি || কলাম || পশ্চিম বাংলা || প্রবাস || শিল্প ও সাহিত্য |
করোনাভাইরাস মহামারীর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে এই বরাদ্দ দিয়েছে সরকার |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এই বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন |
জেলা প্রশাসকদের দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে বলা হয়েছে |
সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করে বলে জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে |
এর আগে ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুই দফায় ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৩৯ হাজার ৬৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় |
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার |
পরে 'শাটডাউনের' মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে |
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এই সময় সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার |
ফলে কর্মহীন হয়ে পড়েছেন বেশিরভাগ শ্রমজীবী মানুষ |
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি'র উদ্দেশ্যে বলেছেন, 'বিদেশি লবিইস্টদের পেছনে অর্থব্যয় আর ঘরে বসে দোষখোঁজা বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান |
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে দেয়া বক্তব্যে তিনি এ আহবান জানান |
এসময় আক্ষেপ করে তথ্যমন্ত্রী বলেন, 'তাদের সিনিয়র নেতারা ক'দিন ধরে নানা বক্তব্য দিচ্ছেন |
কিন্তু তারা (বিএনপি) জনগণের পাশে কোথায়! শহরে-গ্রামে কোথাও তাদের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই। তারা শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত আর সেই ফটোসেশন করতে গিয়ে সরকারের বিরুদ্ধ কথা বলা ছাড়া আর কিছু নেই |
ত্রাণে অনিয়মের বিচার তৎক্ষনাৎ মোবাইল কোর্টে করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'হাতে গোণা ত্রাণে অনিয়মের কয়েকটি ঘটনা নিয়ে বিএনপি যে কথা বলছে, তাতে তাদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখতে বলবো |
তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, যেকারণে তাদেরকে অনেকে 'বিশ্বচোর' বলেন |
তারা যুদ্ধাপরাধীদের বিচার, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে মামলা ঠেকাতে বিদেশি লবিইস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে |
জনগণের অনেকের ভাষায় যারা 'বিশ্বচোর', তাদের উদ্দেশে বলবো, বিদেশি লবিইস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে সেই টাকা জনগণের জন্য খরচ করুন |
'আর ত্রাণে অনিয়ম সরকারের পুলিশই উদঘাটন করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, বেসরকারি পুলিশ নয়' উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সিটি কর্পোরেশন- জেলা- উপজেলা- ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সবমিলে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে |
এরমধ্যে ৪৫টি মামলা হয়েছে, স্থানীয় সরকার ১ জন চেয়ারম্যান ও ২ জন মেম্বারকে বরখাস্ত করেছে, যা আনুপাতিক হারে ২ হাজারের মধ্যে একটি ঘটনা, যদিও একটি ঘটনাও কাম্য নয় |
মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, এধরণের অনিয়মের সাথে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হবে, পরে নিয়মিত মামলা |
বেগম জিয়ার মুক্তি কভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীর করোনায় আক্রান্তের খবরের প্রতিক্রিয়ায় ড. হাছান উষ্মা প্রকাশ করে বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের জনসমাগম অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেখানে বেগম জিয়ার মুক্তিকালে বঙ্গবন্ধু মেডিকেলসহ বিভিন্... |
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য এ করোনা পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয় পক্ষ থেকে এ পর্যন্ত ৬৬ হাজার মেট্রিক টন চাল, ২৫ কোটি টাকা নগদ ও শিশুখাদ্যের জন্য পৃথক ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, জানান তথ্যমন্ত্রী |
ড. হাছান বলেন, এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ পরিবার অর্থাৎ আড়াই কোটি মানুষ বছরে ৭ মাস খাদ্য সহায়তা পেয়ে থাকে, যা বৃদ্ধির কথা ভাবছে সরকার |
একইসঙ্গে ওএমএসের চালের দাম ৩০ টাকা থেকে ১০ টাকায় নামিয়ে এনে সারাদেশে ৬৮৯টি কেন্দ্রে মার্চ ও এপ্রিলে ৩৫ হাজার ৮২৮ মেট্রিক টন চাল বিক্রি করছে সরকার |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.