content stringlengths 0 129k |
|---|
এর মধ্যে মোটে দুই সপ্তাহ পার হয়েছে এখন পর্যন্ত |
দুই সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা কমে আসবে, কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি ভাবে শেষ হতে অনেক সময় বাকি |
সম্ভবত কয়েক বছর পর্যন্ত লাগতে পারে |
এটা পরিষ্কার যে, যেভাবে বড় বড় শহর বন্ধ রাখা হচ্ছে এবং মানুষের দৈনন্দিন চলাফেরারা উপর বিধিনিষেধ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি চালিয়ে যাওয়া সম্ভব নয় |
এভাবে সবকিছু বন্ধ থাকলে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব পরবে মারাত্মক ভাবে |
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দেশগুলোকে একটি সুকৌশল গ্রহণ করতে হবে |
এই বিধিনিষেধগুলো প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায় খুঁজে বের করতে হবে |
একথা সঠিক যে বিধিনিষেধ আরোপের ফলে করোনা (কোভিড-১৯) ভাইরাসের বিস্তার ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছে |
এগুলো বিধিনিষেধ তুলে দিলে সংক্রমণের সংখ্যা অনেক হরে বৃদ্ধি পাবে |
অধ্যাপক মার্ক উলহাউজ ( ) বলেছেন, "এখান থেকে বেরিয়ে আসার জন্য কৌশল কী হবে এবং সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো -এনিয়ে নিয়ে বড় সমস্যা আছে," |
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে পৃথিবীর কোন দেশেরই কৌশল নেই |
এই কৌশল ঠিক করা বড় ধরণের বৈজ্ঞানিক এবং সামাজিক চ্যালেঞ্জ |
এর জন্য তিনটি উপায় আছে |
টিকা দেয়া |
বহু মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ফলে তাদের মধ্যে এনিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে |
অথবা স্থায়ীভাবে মানুষ এবং সমাজের আচার-আচরণে পরিবর্তন নিয়ে আসা |
কোভিড-১৯ টিকা আসতে সময় লাগবে ১২ থেকে ১৮ মাস |
এই টিকা গ্রহণ করলে করোনাভাইরাসের সংস্পর্শে আসলেও তারা অসুস্থ হবে না |
যত বেশি সংখ্যক মানুষকে টিকা দিবে ততই ভালো |
যদি মোট জনসংখ্যার ৬০% টিকা দেয়া হয়, তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না |
ইতোমধ্যে পরীক্ষামূলক-ভাবে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে আমেরিকায় এক ব্যক্তির দেহে |
করোনাভাইরাসের টিকা আবিষ্কারের জন্য বেশ দ্রুত গতিতে কাজ চলতেছে |
কিন্তু এটি সফল হবে কিনা কিংবা বিশ্বজুড়ে এই টিকা দেয়া যাবে কি না - সে নিশ্চয়তা নেই |
স্যার প্যাট্রিক ভ্যালান্সি (ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা) বলেন, "করোনাভাইরাসের সংক্রমণ কখন কোন পর্যায়ে যাবে সেটি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা দেয়া সম্ভব নয় |
অধ্যাপক নিল ফার্গুসন ( ) বলেন, "আমরা সংক্রমণের মাত্রা কমিয়ে রাখার কথা বলছি যাতে করে দেশের একটি কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়" |
প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা |
করোনাভাইরাস থেকে মুক্তির উপায় হতে পারে প্রাকৃতিক ভাবে |
ভেষজ খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠে |
কোভিড-১৯ থেকে মুক্ত পেতে বিকল্প কী? |
বর্তমানে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে কিছু বিষয় রয়েছে |
যেমন: কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে বিচ্ছিন্ন করে রাখা কিংবা পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি জোরদার করা |
অধ্যাপক উলফহাউজ বলছিলেন, "আমরা শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সনাক্ত করেছি এবং তারা যাদের সংস্পর্শে গিয়েছে তাদেরও খুঁজে বেরি করেছি |
কিন্তু তাতে কাজ হয়নি |
" তিনি আরো বলেন, কোভিড-১৯ এর ঔষধ আবিষ্কার করা সম্ভব হলে সেটি অন্য কৌশলগুলো বাস্তবায়নের জন্যও সাহায্য করবে |
মানুষের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দেয়ার সময় ঔষধ প্রয়োগ করলে তাহলে সেটি অন্যদের মাঝে ছড়িয়ে যাবার বিষয়টি বন্ধ করতে পারে |
অথবা হাসপাতালে চিকিৎসা দেবার মাধ্যমে এই রোগের মাত্রা কমিয়ে আনা যাতে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের উপর চাপ কমে |
এটি করা সম্ভব হলে সবকিছু বন্ধ করে দেয়া বা লকডাউনের আগে দেশগুলো বেশি রোগী সামাল দিতে পারবে |
এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে বেশি শয্যার ব্যবস্থা করে অধিক সংখ্যক রোগী সেবা দেয়া সম্ভব |
পরিস্থিতি মোকাবেলার জন্য এটিও একটি উপায় |
ব্রিটেনের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটির কাছে জানতে চাওয়া হয়েছিল যে বর্তমান পরিস্থিতি তেকে বের হয়ে আসার উপায় কী? |
তিনি বলেন, " টিকা দেয়াটাই হচ্ছে দীর্ঘ মেয়াদে সমাধান |
আমরা আশা করছি এটা যত দ্রুত সম্ভব হবে |
" এছাড়াও বিজ্ঞান এর সমাধান খুঁজে বের করবে বলে তিনি বিশ্বাস করেন |
প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা |
তথ্য সূত্র: বিবিসি বাংলা |
: |
( ) |
( ) |
( ) |
( ) |
( ) |
-19 করোনাভাইরাস কোভিড-১৯ বিশ্ব মহামারি |
করোনাভাইরাস থেকে মুক্তির প্রাকৃতিক উপায় |
কোভিড-১৯ পরবর্তী পৃথিবী কেমন হবে |
কোভিড-১৯ পরবর্তী পৃথিবী কেমন হবে |
25, 2020 রংপুর মিডিয়া |
কোভিড-১৯ ভিয়েতনামের সাফল্য, একজনকেও মরতে দেয়নি তারা |
12, 2020 রংপুর মিডিয়া |
. * |
, , . |
লিখতে পারেন আপনিও |
চারপাশের ঘটন-অঘটন কি আলোড়িত করে আপনাকে? ইচ্ছা হয় তুলে ধরতে সংকট, সম্ভাবনা, আশার কথা |
পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি লিখতে পারেন রংপুর মিডিয়া অনলাইনে |
বিশেষ অনুরোধ প্রবাসীদের প্রতি |
আপনি যেখানে বাস করছেন সেখানকার ঘটনা, সমাজ-সংস্কৃতি-সংকট, বাংলাদেশিদের খবর, সাফল্যের কথা লিখে পাঠান আজই |
লিখুন সংক্ষেপে |
লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে |
}. { : #333333; : ; -: ; -: 10; }.-2 { : 70; : -; -: ; } |
আজকের পত্রিকা |
প্রথম পাতা |
আন্তর্জাতিক |
অর্থ-বাণিজ্য |
শেষের পাতা |
আন্তর্জাতিক |
তথ্যপ্রযুক্তি |
লাইফস্টাইল |
জব মার্কেট |
: |
ব্রেকিং নিউজ: |
সৌদিআরবে বিশ্বের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছেরামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধদেরভাড়াটিয়ার সাথে ক্ষমতাসীনদের আতাতে উত্তরায় সাংবাদিকের ফ্ল্যাট অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি কু-চক্রী মহলসৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আজও দাঁড়িয়ে রয়েছে ৩০০ বছরের পু... |
সাকিবের ক্লাসে বসতে চান পিএনজির আমিনি |
ক্রীড়া ডেস্কঃ |
ক্রিকেটে খুব বড় নাম নয় পাপুয়া নিউ গিনি |
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের সহায়তায় এগিয়ে যাচ্ছে ধীরে-ধীরে |
আইসিসির এই সহযোগী দেশটি খেলেছে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও |
বাংলাদেশ প্রথম পর্বের শেষ ম্যাচে খেলবে তাঁদের বিপক্ষেই |
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে দুই দল |
ক্রিকেটের 'পুচকে' দেশটির কাছে সাকিব আল হাসান বিশাল এক সমুদ্র |
প্রতিপক্ষ হলে কি হবে, সাকিব তাদের অনেক ক্রিকেটারের কাছে রীতিমত আইডল |
দলটির স্পিন অলরাউন্ডার চার্লস আমিনি তেমনই একজন |
যেভাবে সাকিবের কথা বলছিলেন তাতে মনে হলো, সাকিবকে ধারণ করেই পথ চলছেন তিনি |
এ অলরাউন্ডার বুধবার জানালেন, ম্যাচের আগে পরে সাকিবের সঙ্গে দেখা করতে চান |
বাড়াতে চান নিজের ক্রিকেটীয় দক্ষতা |
বসতে চান তার ক্লাসে |
তার মুখ থেকেই শুনুন বাকিটা, অবশ্যই আমি বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পছন্দ করবো |
বিশেষ করে সাকিবের সঙ্গে |
সম্প্রতি সে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.