content
stringlengths
0
129k
বুশরার ভাইয়ের লাহোরের বাড়িতেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পর্ন হয়
ইনসাফ পার্টির নেতারা নব দম্পতিকে স্বাগত জানিয়েছেন
মধুচন্দ্রিমা করতে নব এই দম্পতির লন্ডন যাবার কথা রয়েছে
সেখানে তারা বেশ কিছুদিন অবস্থান করবেন
উল্লেখ্য ইমরানের প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে
দ্বিতীয় সংসারে তার কোন সন্তান নাই
বুশরার আগের সংসারের দুটি সন্তান রয়েছে
ফিনল্যান্ডের যে দ্বীপে শুধু মহিলারাই যেতে পারে
19, 2018 আজব খবর, পরিবেশ, বিনোদন, বিশ্ব
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফিনঅল্যান্ডে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু মহিলারাই যেতে পারে
এই দ্বীপে শুধু মহিলাদের বসবাস
পুরুষদের প্রবেশ নিষেধ দ্বীপটিতে
এখানে সবই পাওয়া যাবে, শুধু পুরুষ পাওয়া যাবে না
এই দ্বীপের মালিক ক্রিস্টিনা রথ নামে এক মহিলা
শুধুমাত্র মহিলাদের ছুটি কাটানোর জন্যই তিনি এই দ্বীপটিকে সাজিয়ে তুলেছেন
ক্রিস্টিনা একজন বিজনেস কনসালট্যান্ট ও মহিলা উদ্যোক্তা
ফোর্বসের দ্রুত উন্নতি করা মহিলাচালিত সংস্থাগুলিরর তালিকায় রয়েছে তাঁর কোম্পানিও
ক্রিস্টিনা রথ জানিয়েছেন, তিনি একবার ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে ছুটি কাটাতে গিয়েছিলেন
সেখানে তিনি লক্ষ্য করেন, সুদর্শন পুরুষদের উপস্থিতিতে মহিলারা অনেক বেশী সর্তক ছিলেন
প্রকৃতির সৌন্দর্যে সেখানে মাতোয়ারা হওয়ার কথা
অথচ তা না হয়ে আকর্ষণীয় হয়ে উঠতে মহিলারা নিজেদেরই অত্যধিক সাজিয়ে রাখছিলেন
তখনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এমন কিছু একটা করবেন, যেখানে শুধু মহিলারাই থাকবে, আনন্দ বিনোদন করবে, প্রকৃতির সাথে নিজেদের ভাসিয়ে দিবে
তাই তিনি প্রাথমিকভাবে দ্বীপটি কিনে নিজের মত করে সাজিয়েছেন, যাতে করে শুধু মহিলারা অবসর সময়ে এখানে ছুটি কাটাতে এসে প্রকৃতির সাথে মিশে যেতে পারে
দ্বীপটির নাম সুপারশি আইল্যান্ড
চলতি বছরের জুন মাস থেকেই মহিলাদের আনন্দ বিনোদনের জন্য বানিজ্যিকভাবে দ্বীপটি চালু করবেন ক্রিস্টিনা
বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালান্টাইনস ডে এর ইতি কথা
14, 2018 বিনোদন, লাইফ স্টাইল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি প্রেম এবং অনুরাগের মধ্যে দিয়ে সারা বিশ্বে উদযাপন করা হয়ে আসছে
এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা প্রভৃতি উপহার প্রদান করে দিবসটি উদ্‌যাপন করে
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন
খৃষ্ট ধর্ম প্রচা্রের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন
কারণ সে সময়ে রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল
বন্দী অবস্থায় তিনি এক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন
এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়
তাতে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন
মৃত্যু দন্ডের দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারী
অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন
ভ্যালেন্টাইনকে স্মরন ও তার প্রতি ভালবাসা প্রদর্শনের জন্যই মূলত এই দিবসের উদ্ভব
তবে এখন মূলত প্রেমিক-প্রেমিকার ভালবাসার প্রকাশের দিন হিসাবেই দিবসটি পালিত হয়ে আসছে
ঢাকায় তৈরী হচ্ছে আজব এক পার্ক, নাম তার 'গোস্বা নিবারণী পার্ক'
29, 2018 আজব খবর, পরিবেশ, বিনোদন, সাধারন খবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শিরোনাম দেখে কি ভাবছেন, বাস্তবেও কি এমনটি হচ্ছে? আসলেই ঢাকার প্রান কেন্দ্র গুলিস্তানের ওসমানী উদ্যানে এই পার্ক তৈরীর কাজ ইতিমধ্যই শুরু হয়ে গেছে
যার নাম দেওয়া হয়েছে 'গোস্বা নিবারণী পার্ক'
ঢাকায় ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মিত হচ্ছে
আর গেল শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন
সাঈদ খোকন বলেন, অনেক সময় মান, অভিমান, গোস্বা হয়ে থাকে
এখানে জলের আধার থাকবে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে
সুন্দর এই পার্কের পরিবেশে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, মন ও শরীর উৎফুল্ল লাগবে
আর তখন নিজের অজান্তেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে
পার্কের পরিবেশের সাথে একাকার হয়ে যাবে মন
এমন চিন্তা থেকেই এটি্ তৈরী করা হচ্ছে এবং নাম দেওয়া হয়েছে 'গোস্বা নিবারণী পার্ক'
এই পার্কটির চারদিক খোলা থাকবে
নব চেতনার এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধাসহ আরো অনেক কিছু থাকবে গোস্বা নিবারনের জন্য
আগামী ৯/১০ মাসের মধ্যই পার্কটির নির্মান কাজ শেষ হবে
মালয়েশিয়ায় বাংলাদেশী চিত্র পরিচালক গ্রেপ্তার
26, 2017 বিনোদন, বিশ্ব, সাধারন খবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশী এক চিত্র পরিচালককে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে
৫৭ সদস্যের দল নিয়ে তিনি মালয়েশিয়া যান 'বাংলাদেশ নাইট' নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে
কিন্তু মালয়েশিয়ান পুলিশ সন্দেহ করছে, এই অনুষ্ঠানের আড়ালে তিনি মানব পাচার করছেন
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন
গ্রেপ্তারকৃত পরিচালক মামুনের বিরুদ্ধে দেশেও নানা অভিযোগ রয়েছে
২০১৪ সালে মধ্যপ্রাচ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মানব পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে
অনন্য মামুনের নেতৃত্বে মালয়েশিয়া যান সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়িকা আইরিন সুলতানা, চিত্রনায়ক নিরব, ইমন, মিষ্টি জান্নাত, মিম, স্পর্শিয়া, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা ও কবির তিথিসহ আরো অনেকে
গানের দল চিরকুটও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিল
চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ অনুষ্ঠানে উপস্থাপক ছিলেনবিশ্বাস
কাবিননামা না থাকায় কক্সবাজার সমূদ্র সৈকতে দম্পতিকে হেনস্তা
20, 2017 বিনোদন, সাধারন খবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কাবিননামা দেখাতে না পারায় কক্সবাজার সমূদ্র সৈকতে পুলিশ হেনস্তা করেছে এক দম্পতিকে
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে টুরিস্ট পুলিশের এক এ এস আইকে ক্লোজ করা হয়েছে
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কক্সবাজার সমূদ্র সৈকতে
মিঃ আজম নামের কক্সবাজারের স্থানীয় এক বাসিন্দা তার স্ত্রীকে নিয়ে রবিবার রাতে কক্সবাজার সমূদ্র সৈকতে ভ্রমনে যান
এই সময় টুরিস্ট পুলিশের একটি দল যুগলদ্বয়ের পরিচয় জানতে চায়
তারা জানান তারা স্বামী-স্ত্রী
কিন্ত পুলিশ তাতে সন্তুষ্ট না হয়ে তাদেরকে ২ ঘন্টা সেখানে আটকে রাখে এবং থানায় নিয়ে যাওয়া হবে বলে জানায়
এরই মাঝে মিঃ আজমের দুইজন আত্নীয় এসে স্বামী-স্ত্রী হিসাবে তাদের পরিচয় নিশ্চিত করে
এই হেনস্তার প্রতিবাদে মিঃ আজম কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে ইতিমধ্যই ঘটনার সাথে জড়িত টুরিস্ট পুলিশের এক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালের মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন
জানা যায়, ২০২০ সালের ২৯ আগস্ট দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যু করণ করলে তার পদটি শূন্য হয়
ওই বছরের ২০ অক্টোবর পদটিতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়
উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হন রবিউল ইসলাম সোহাগ
এরপর তিনি ৭ অক্টোবর বুধবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ মম্মেলন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে প্রচার করেন তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক
তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ পদে তাকে নিযুক্ত করেছেন বলে দাবি করেন সোহাগ
সে সময় ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা ও সিলযুক্ত একটি কাগজও দেখান তিনি
এ সময় তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবি করেন
পরদিন রাতে সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালী থানায় মামলা করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী
মামলায় সাক্ষী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মেস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দপ্তর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, স্পেশাল পিপি সামসুর রহমান পারভেজের নাম দেওয়া হয়
মামলায় রবিউল ইসলাম সোহাগ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন
পরে ২০ অক্টোবর নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন