content
stringlengths
0
129k
-এর নজরে করোনার নতুন ভ্যারিয়্যান্ট 'মু', কতটা সংক্রামক এই প্রজাতি?
| . | : 2, 2021, 10:33
করোনার তৃতীয় ঢেউ ( ) নিয়ে উদ্বেগের মাঝেই নতুন ভ্যারিয়্যান্ট ( ) চিন্তা বাড়াচ্ছে
এই ভ্যারিয়্যান্টটি প্রথম পাওয়া গিয়েছিল কলম্বিয়ায়
প্রতীকী ছবি
করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত ভারত
এরই মধ্যে নতুন একটি করোনা ভ্যারিয়্যান্ট 'মু' ()-এর উপর বিশেষ নজরদারি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এই ভ্যারিয়্যান্টের চরিত্র নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত ভারত
এরমধ্যেই কিছুদিন আগে আশার কথা শুনিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষক
এরই মধ্যে নতুন একটি করোনা ভ্যারিয়্যান্ট 'মু' ()-এর উপর বিশেষ নজরদারি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ()
বর্তমানে পাঁচটি হল , , , - এর বুলেটিনে জানানো হয়েছে এমনটাই
কী এই ভ্যারিয়্যান্ট?
এই ভ্যারিয়্যান্টটি বৈজ্ঞানিক পরিচয় .1.621
প্রথম কলম্বিয়াতে পাওয়া গিয়েছিল এই ভ্যারিয়্যান্টটি
চলতি বছর জানুয়ারি মাসে প্রথম এই ভ্যারিয়্যান্টটির হদিশ পাওয়া গিয়েছিল
তবে এবং ভ্যারিয়্যান্টের থেকে অপেক্ষাকৃত কম বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা
বিশ্বের সব প্রান্তে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েনি
কলম্বিয়ায় ৩৯ শতাংশ করোনা আক্রান্তের দেহে এই ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে
নিয়ে কী বলছে ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে
যদিও বিশ্বজুড়ে এখনও সেভাবে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েনি
তবে কলম্বিয়ায় এই ভ্যারিয়্যান্টের থাবা দিন দিন চওড়া হচ্ছে
দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু, তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে উদ্বেগ
ভারতে কি পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ?
এখনও পর্যন্ত ভারতে কোনও করোনা আক্রান্তের দেহে এই ভ্যারিয়্যান্ট পাওয়া যায়নি
তবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনওভাবেই খামতি রাখা যাবে না বলে জানান দিচ্ছেন বিশেষজ্ঞরা
কতটা সংক্রামক ?
এই ভ্যারিয়্যান্টের চরিত্র নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
এখনই ভ্যারিয়্যান্ট নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তাঁরা
গবেষকরা জানাচ্ছেন, এই ভ্য়ারিয়্যান্টের চারিত্রিক দিকগুলি ভালোভাবে গবেষণা করা প্রয়োজন
এই ভ্যারিয়্যান্ট কতটা সংক্রামক তার পরেই নির্দিষ্ট করে বলা সম্ভব হবে
সামান্য কমল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কেরালার করোনা পরিস্থিতি
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা...
এদিকে করোনার তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়া নিয়ে উদ্বেগ কাটছেই না
কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়ালের কথায়, 'নতুন কোনও স্ট্রেন তৈরি হলেই করোনার তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা বাড়ার সম্ভাবনা রয়েছে
তবে করোনার কোনও নতুন প্রজাতি তৈরি না হলে সেভাবে প্রভাব বিস্তার করবে না করোনার তৃতীয় ঢেউ
তবে নতুন স্ট্রেনের থাবায় দৈনিক ১ লাখ সংক্রমণ দেখতে হতে পারে দেশবাসীকে
' উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা থাবা বসিয়েছে ৪১ হাজার ৯৬৫ জনের শরীরে এবং কোভিড প্রাণ কেড়েছে ৪৬০ জনের
: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে ফেসবুকপেজ লাইক করুন
মন্তব্য করুন
পরের খবরটিভিতে ম্যানিক্যুইনকে যৌন নিগ্রহ! বরখাস্ত সঞ্চালক
এই বিষয়ে আরও পড়ুন
মু ভ্যারিয়্যান্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আজ (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস
কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বাংলাদেশেও পালিত হবে দিনটি
এবারের প্রতিপাদ্য হলো, 'আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন'
প্রতি বছর কমছে আবাদি জমির পরিমাণ
অপরদিকে বাড়ছে জনসংখ্যা
বাড়তি জনসংখ্যার খাদ্যের চাপ সামলাতে কৃষিজমি রক্ষায় মহাপরিকল্পনা নেয়ার বিকল্প নাই
আর সে পথেই হাঁটছে বাংলাদেশ সরকার ও কৃষি মন্ত্রণালয়
কৃষিজমিকে বিভিন্ন ভাগে চিহ্নিত করে কৃষককে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে
পাশাপাশি কৃষিকে বাণিজ্যকরণ ও আধুনিক প্রযুক্তিতে উৎপাদন বাড়ানোর ওপর জোড় দেওয়া হচ্ছে
ইতোমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পক্ষ থেকে এ বিষয়ক একটি প্রস্তাবনা কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবনাটি তুলে ধরার পর কৃষিজমি রক্ষায় কার্যক্রম শুরু হবে
শস্য উৎপাদন বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর এভাবে কৃষিজমি কমতে থাকলে সংকটে পড়তে পারে দেশ
এসব জমি রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে অনেক উর্বর জমিও হারাতে হতে পারে
কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে দেশের এক ফসলি, দুই ফসলি ও তিন ফসলি জমি চিহ্নিত করে তা রক্ষার জন্যে সমন্বিত প্রস্তাবনা পাঠানো হয়েছে
প্রস্তাবনাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পর যে নির্দেশনা আসে সে অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে
প্রস্তাবনায় বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে
উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ, উচ্চ মূল্যের ফসল চাষে কৃষককে আগ্রহী করে তোলা, কৃষক যেন ফসলের ন্যায্য দাম পান, বাজারজাত পরিস্থিতি উন্নত করা, ফসল চাষ করে কৃষক যেন ক্ষতির মুখে না পড়েন এসব বিষয়কে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে
অনেক সময় কৃষক ফসল বিক্রি করতে পারেন না, তারা হতাশ হয়ে পড়েন
এসব কারণে কৃষক ফসলের আবাদ থেকে মুখ ফিরিয়ে নেন
কৃষককে যদি লাভবান করা যায় তাহলে ওই কৃষক কৃষিজমি বিক্রি করবে না
এছাড়া আইনি কিছু বিষয় প্রস্তাবনায় রাখা হয়েছে
কৃষিজমি অন্য খাতে ব্যবহার ও বিক্রির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের নজরে আনতে হবে
কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কৃষিজমি বিক্রি বা অন্য খাতে ব্যবহার করা যাবে
কোনোভাবেই যেন কৃষিজমি ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে
এখন কৃষিকে বাণিজ্যকরণের গুরুত্ব দিতে হবে
কেননা কৃষিজমি রক্ষায় কৃষিকে বাণিজ্যকরণের কোনো বিকল্প নেই
নানাভাবে কৃষিজমি অন্য খাতে চলে যাচ্ছে
জমি যদি নির্দিষ্ট করা যায় - কোনটা এক, দুই ও তিন ফসলি জমি, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া যায়
কোন এলাকায় কী আবাদ করা যাবে সেই কাজটাও সহজ হবে
ক্রপ জোনিংয়ের মাধ্যমে কৃষিপণ্যের আবাদ বৃদ্ধিতে এ মহা পরিকল্পনা কাজ করবে
দেশে বর্তমানে এক ফসলি জমির পরিমাণ ২১ লাখ ৩৩ হাজার ৫৮ হেক্টর, দুই ফসলি জমি ৪০ লাখ ৭৩ হাজার ৮৫ হেক্টর ও তিন ফসলি জমি রয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৯১ হেক্টর
রাস্তাঘাট, মিল-কারখানা, অপরিকল্পিত বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে দেশের চাষযোগ্য জমি থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৮৯ হেক্টর জমি হারিয়ে যাচ্ছে
এ হিসাবে প্রতি বছর প্রায় ৭৯ হাজার হেক্টর কৃষিজমি কমে যাচ্ছে
অপরদিকে জনসংখ্যার চাপ সামলাতে পাল্লা দিয়ে নিবিড়ভাবে ধান চাষ করা হচ্ছে
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই কৃষিজমি রক্ষায় উদ্যোগ নিতে হবে
নইলে ভবিষ্যতে কৃষিজমির সংকট হতে পারে
নিরাপদ খাদ্য নিশ্চিতে অবশ্যই সঠিক পরিমাণের কৃষিজমি দরকার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৮ সালের হিসাব মতে, দেশে মোট পরিবার/খানা ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৭৬৩টি, মোট কৃষি পরিবার/খানা ১ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ১৮৩টি, কৃষি বহির্ভূত পরিবার/খানা ১ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৫৮০টি
দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ দশমিক ৭৭ লাখ হেক্টর, মোট সেচকৃত জমি ৭৪ দশমিক ৪৮ লাখ হেক্টর, আবাদযোগ্য পতিত ২ দশমিক ২৩ লাখ হেক্টর, ফসলের নিবিড়তা ১৯৪ শতাংশ, আর মোট ফসলি জমির পরিমাণ ১৫৪ দশমিক ৩৮ লাখ হেক্টর
রাঙামাটিতে নতুন করে আরো ১ জন করোনায় আক্রান্ত
মোট আক্রান্ত- ৪২৩৩, মোট সুস্থ- ৪১৯৩, মোট মৃত্যু ৩৪ জন
লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে রাঙামাটি জেলা প্রশাসন
আলোকিত রাঙামাটি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২১
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি
রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- লকডাউনের পঞ্চম দিনে এসে আরো কঠোর অবস্থানে রাঙামাটি জেলা প্রশাসন
গতকাল রাঙামাটিতে সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত হওয়ায় জেলা শহর ও উপজেলা গুলোতেও প্রশাসনের নজরদারী বাড়ানো হয়েছে
রাঙামাটির জনগণ কে সচেতন করে তুলতে বিভিন্ন এলাকায় নেমেছে রাঙামাটি জেলা প্রশাসন
শহরের প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে
প্রয়োজনীয় ছাড়া কাউকে রাঙামাটিতে প্রবেশ ও বের হতে দিচ্ছে না
এদিকে, গতকাল রাঙামাটিতে সর্বোচ্চ ৮৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবরে সচেতন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে
করোনা মৃত্যুর হার না থাকলেও প্রাদুর্ভাব বেড়ে গেলেও মানুষের মাঝে সচেতনতা নেই বললেই চলে
এই অবস্থায় রাঙামাটি শহররে আরো বেশী নজরদারী বাড়াতে জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল
লকডাউনের কারণে রাঙামাটি শহরের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে
রাঙামাটি লকডাউন সফল করতে জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম রাঙামাটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন