content
stringlengths
0
129k
লকডাউনের কারণে বন্ধ রয়েছে শপিংমল সহ সকল মার্কেট
কাঁচা বাজার ও মুদি দোকান গুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে
অন্যদিকে, গতকাল করোনা আক্রান্ত রোগীদের বাড়ীতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটগণ আক্রান্ত রোগীদের বাড়ীতে গিয়ে রোগী অথবা তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন
তাদের হোম আইসোলেশনে থাকার নির্দেশনা প্রদান করেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য অনুরোধ জানান
ঢাকা: জহিরুল ইসলাম ও ইমরুল কায়েসের হাত ধরে মিডলসেক্সের বিপক্ষে বড় জয় তুলে নিলো বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে চূড়ান্ত প্রস্ততি ম্যাচে সফরকারীরা ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের
লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ
মাত্র ৫০ রানেই দুই ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীকে হারিয়ে শুরুতে কিছুটা চাপে থাকলেও বিপদ কেটে যায় ইমরুল ও জহিরুলের শতরানের জুটির সুবাদে
তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান মিলে দলের ইনিংসে ১৪৩ রান যোগ করেন
ফলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সাত উইকেট ৩০১ রান তোলে বাংলাদেশ
জহিরুল দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংসটি খেলেন
এছাড়া ইমরুলের ব্যাট থেকে আসে ৭৭ রান
এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৩৮, তামিম ২৮ ও মুশফিকুর রহিম ২৫ রান করেন
স্বাগতিকদের পক্ষে ড্যানি ইভান্স ৫১ রান খরচে পান তিন উইকেট
জবাবে ব্যাট করতে নামা মিডলসেক্স শফিউল ও মাশরাফির বোলিংয়ে মাত্র ১২ রানেই দুই ওপেনারকে হারায়
তৃতীয় উইকেট জুটিতে ওয়াইস শাহ ও ডাউদ মালানের ব্যাটে ঘুরে দাঁড়াতে চাইলেও বোলারদের মারাত্মক বোলিংয়ে ৩৯.৩ ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস
ওয়াইস সর্বোচ্চ ৬১ রান ও মালান ৩২ রান করেন
শফিউল ৩১ রানে তিনটি ও মাশরাফি ২০ রানে দু'টি উইকেট নেন
এছাড়া একটি করে উইকেট তুলে নেন আব্দুর রাজ্জাক, সাকিব ও ফয়সাল
এর আগে সাসেক্সের বিপক্ষে প্রথম প্রস্ততি ম্যাচে বাংলাদেশ ১৪৯ রানে হেরে যায়
বাংলাদেশ সময়: ১৩১২ ঘন্টা, জুলাই ০৬, ২০১০
ইউটিউব সাবস্ক্রাইব করুন
24.
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
খেলা বিভাগের সর্বোচ্চ পঠিত
বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের
টি-স্পোর্টসে আজকের খেলা
খেলা এর সর্বশেষ
বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের
টি-স্পোর্টসে আজকের খেলা
ছোটপর্দায় আজকের খেলা
একহাতে ১৩ টেনিস বল নিয়ে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল
ছোটপর্দায় আজকের খেলা
খেলা দেখার সময় গ্যালারিতে দর্শকের হার্ট অ্যাটাক!
টি স্পোর্টসে আজকের খেলা
ছোটপর্দায় আজকের খেলা
টি স্পোর্টসে আজকের খেলা
এই বিভাগের সব খবর
মোবাইল সার্ভিস
সম্পাদক : জুয়েল মাজহার
ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
মজার গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী, ছোট গল্প, শিক্ষামূলক ঘটনা, মজার মজার কৌতুক, অনুবাদ গল্প, বই রিভিউ, বই ডাউনলোড, দুঃসাহসিক অভিযান, অতিপ্রাকৃত ঘটনা, রুপকথা, মিনি গল্প, রহস্য গল্প, লোমহর্ষক গল্প, লোককাহিনী, উপকথা, স্মৃতিকথা, রম্য গল্প, জীবনের গল্প, শিকারের গল্প, ঐতিহাসিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, কাহিনী সংক্ষেপ
হাসির গল্প
গোয়েন্দা কাহিনী
অনুবাদ গল্প
অনুপ্রেরণামূলক ঘটনা
রোমহর্ষক গল্প
শিক্ষামূলক গল্প
রহস্য গল্প
, 9, 2020
নানার মৃত্যু - ছোট গল্প - হাসির গল্প - মজার গল্প
09, 2020 ছোট গল্প , মজার গল্প 0
নানার মৃত্যু - ছোট গল্প - হাসির গল্প - মজার গল্প
নানার মৃত্যু - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প
এক লোক একটি সরকারি অফিসে চাকরি করে
লোকটি এমনিতে খারাপ না
মিথ্যা কথা দু'একটা যে না বলে তা না
তবে মিথ্যাবাদী বলে তার কোনো বদনাম নাই
তবু একটা বিষয়ে তার সম্পর্কে অফিসের সকলেরই বেশ খটকা লাগে
বিষয়টা হলো অফিস থেকে তার ছুটি নেওয়া
সে এমনিতেই অফিস থেকে বেশ ছুটিছাটা কাটায়
তবে একটা ছুটি নিয়ে অফিসের লোকেরা একটু গুঞ্জন তোলে বা মুখ চাওয়াচাওয়ি করে
বছর তিনেক আগে লোকটি একদিন অফিসের বড় সাহেবের কাছে নানা মারা গেছে বলে ছুটি নেয়
তখন সে বিষয় নিয়ে কারো মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি
সবাই ব্যাপারটিকে এক সাধারণ ঘটনা হিসাবে মেনে নেয়
কিন্তু তিন বছর পর আবার যখন সে নানার মৃত্যুর জন্য বড় সাহেবের কাছে ছুটি চায় তখনও তিনি ছুটি মঞ্জুর করেন
কারণ তিন বছর আগের ঘটনা তার মনে ছিলো না
তবে লোকটির সঙ্গে এক কক্ষে বসে যারা কাজ করেন তাদের কেউ কেউ ঘটনাটি বিস্মৃত হয়েছে
কারণ নানার সঙ্গে সম্পর্কের কিছু দূরত্বের জন্য এবং নানা মানেই বুড়ো মানুষ, মৃত্যু তার জন্য অস্বাভাবিক কোনো ব্যাপার না - সে জন্য
তবে যে দু'একজন ঘটনাটি মনে রেখেছিলেন, তাদের একটু খটকা লাগে
যাহোক, বছরখানেক পরে লোকটি আবার বড় সাহেবের কাছে নানার মৃত্যুর জন্য ছুটি চায়
এবার কিন্তু বড় সাহেবের মনেও খটকা লাগে
আর অন্যরা মুচকে মুচকে হেসে ভাবে ভাইজানকে ভালো মানুষ বলে জানতাম এখন দেখি ধড়িবাজ
যাহোক, বড় সাহেব দরখাস্ত হাতে নিয়ে লোকটির মুখের দিকে তাকান এবং তীক্ষ্ণ কণ্ঠে বলেনঃ নানা কতবার মরেন - গত বছরই না একবার মরলেন!
লোকটি : জ্বি স্যার, ঠিকই বলেছেন
গত বছর মরেছিলেন
এ বছরও মরলেন
স্যার আপনার মনে নেই - তিন বছর আগেও মরেছেন
বড় সাহেব লোকটির কথা শুনে থ
ভাবেন : বলে নিক লোকটি
এক মানুষ তিনবার মরে কেমন করে?
লোকটি : স্যার আমি মিথ্যাবদী ধান্দাবাজ প্রতারক না
আসলেই আমার নানা মরেছে, এক বছর আগেও মরেছে এবং তিন বছর আগেও মরেছিল
এতে কোনো রহস্য বা ছলচাতুরী নেই
বড় সাহেব : মানে? লোকটি : স্যার, আসলে আমার নানিকে গাঁয়ের লোক বলে, ভাতার খাকি, ভদ্রলোকেরা বলে অপয়া, কেউ কেউ বলে, সুন্দরী কিন্তু মৃত্যুর দূতী
লোকে তার সৌন্দর্যের জন্য পাগল হয়ে বিয়ে করে, আর অল্পদিন পরেই মরে
এ পর্যন্ত তিন নানা মরল
আপন নানী, ফেলতে তো পারি না!
:
+
হাসির গল্প
� � 09, 2020
!
: ছোট গল্প, মজার গল্প, মিনি গল্প, রম্য গল্প, হাসির গল্প
:
: ()