content stringlengths 0 129k |
|---|
ওমানের রাজধানী মাসকটে যে একবার ঘুরেছেন তার ভাবনা এমন না হয়ে কোনো উপায় নেই |
এই শহর দাঁড়িয়ে আছে পাহাড়ের ছায়াতলে |
আঁকা-বাঁকা রাস্তা হতে শুরু করে দালান-কোঠা সবকিছুই তৈরি পাহাড় কেটে অথবা পাহাড়ের মাঝেই |
মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানদের সামনে এবার পাথুরে পাহাড়ে লাল সবুজের নাম খোদাই করার দিন |
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দিনের ওপরই নির্ভর করছে টিকে থকার পথ |
সফল হলেই পাওয়া যাবে বিশ্বকাপের আসল লড়াইয়ে যাওয়ার টিকিট, না হয় কঠিন সমীকরণ না পক্ষে গেলে ব্যাগ-পত্র গুছিয়ে ধরতে হবে দেশের বিমান |
দোলাচলে দুলতে থাকা বিশ্বকাপে টিকে থাকার পরীক্ষার দিনে বাংলাদেশের প্রতিপক্ষ এবার পাপুয়া নিউ গিনি |
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউ গিনির মুখোমুখি মাহমুদউল্লার রিয়াদের দল |
এই পরীক্ষায় বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, আগে ব্যাটিং করলে কমপক্ষে ৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে |
আর পরে ব্যাটিং করলে প্রথম ইনিংসের পর বোঝা যাবে কত ওভারের মধ্যে বা কত উইকেটে জিততে হবে |
তবে পরের ম্যাচ স্কটল্যান্ড যদি ওমানকে হারিয়ে দিতে পারে তাহলে কোনো সমীকরণের কাটাছেঁড়ায় যেতে হবে না, পাপুয়া নিউ গিনিকে হারাতে পারলেই পাওয়া যাবে আরব আমিরাতের টিকিট |
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পার করছিল নিজেদের ইতিহাসের সেরা সময়, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে উড়িয়ে ওমানে পা রেখেছিল বিশ্বকাপের মিশনে |
স্কটিশদের বিপক্ষে এক হারে সব আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে |
এতটাই অস্বস্তিতে বাংলাদেশ শিবির, ওমানের বিপক্ষে জয়ের পরও কাটেনি ভ্রম |
বাংলাদেশকে স্কটিশ ট্র্যাজেডি থেকে বের হয়ে আসতে হলে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতেই হবে |
ওমান জয়ের নায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে জানিয়েছিলেন বাংলদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে |
অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে অবশ্য সেটি |
সেদিন লক্ষ্যের কথা জানাতে গিয়ে একটু বড় স্বপ্নই দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার |
বলেছেন, বাংলাদেশের লক্ষ্য সেমি ফাইনাল খেলা |
স্কটিশদের মতো পাপুয়া নিউ গিনিও হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশকে, তারাও চান মাহমুদউল্লাহদের হারিয়ে অঘটন ঘটাতে, ইতিহাস রচনা করতে |
তবে পাপুয়া নিউ গিনি নিয়ে বাংলাদেশের ভাবনা জানা যায়নি |
পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে প্রায় দুই ঘণ্টা ধরে ক্রীড়া সাংবাদিকদের অপেক্ষার পরও দলের কোনো প্রতিনিধি আসতে পারেননি |
এরপর ক্রীড়া সাংবাদিকরা সেই সম্মেলন কেন্দ্র ত্যাগ করেন |
তবে ভাবনা নিশ্চয়ই প্রতিপক্ষকে হারিয়ে বি গ্রুপ থেকে সুপার টুয়েল্ভ নিশ্চিত করা |
এতে কোনো সন্দেহ নেই |
পিএনজির স্পিন অলরাউন্ডা চার্লস আমিনি বাংলাদেশকে হুমকি দিয়ে বলেন, 'আমরা বিশ্বকাপে খেলতে পেরে সত্যি গর্বিত |
আমরা নিজেদের চেষ্টার জন্যও গর্বিত |
আমরা হয়তো প্রথম দুই ম্যাচ হেরেছি কিন্তু এখনো আমাদের হাতে একটি সুযোগ আছে |
স্কটল্যান্ড যদি অঘটন ঘটাতে পারে আমরাও বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে পারি |
আইসিসির এই সহযোগী সদস্য দেশের সঙ্গে বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে |
গত দুই দশকে দলটির বিপক্ষে কোনো ধরনের ম্যাচই খেলেনি বাংলাদেশ |
সর্বশেষ নব্বইয়ের দশকে, ১৯৮২ সালে অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে দেখা হয়েছিল দুই দলের |
আর এবার একেবারে বিশ্বকাপের আসরে |
দুই যুগের বেশি সময় পর এবার সরাসরি বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছে দুই দল |
এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কম |
যদি পরিবর্তন হয় তাহলে পেস অ্যাটাকে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে |
এ ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই |
সবশেষ ম্যাচে বাংলাদেশ ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডারে বেশ পরিবর্তন এনেছিল |
অভিজ্ঞ সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম তাদের নির্ধারিত জায়গায় ব্যাট না করে তরুণ মেহেদী হাসান, নুরুল হাসান ও আফিফ হোসেনদের |
তবে তারা উপরে উঠে এসেও সুযোগ কাজে লাগেতে পারেননি |
টিমের কৌশল অনুযায়ী এই ম্যাচেও এমন হতে পারে |
ওমানের বিপক্ষে ১০ উইকেটে হারলেও পাপুয়া নিউ গিনি নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছিল |
১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে তারা ১৪৮ রান তুলে ফেলে |
ইতিমধ্যে বিশ্বকাপ তাদের শেষ |
কোনো কিছু হারানোর নেই, তবে পাওয়ার আছে অনেক কিছু |
এখানেই টাইগারদের সবচেয়ে বড় ভয় |
যার কিছু হারানোর নেই সে তো চাপমুক্ত হয়ে লড়তে পারবে, আর বাংলাদেশ নিশ্চয়ই বাড়তি একটা চাপে থাকবে |
সেটিই এখন শঙ্কার |
সেই চাপ আর শঙ্কা কাটিয়ে বাংলাদেশের এখন এগিয়ে যাওয়ার পালা |
পাথুরে পাহাড়ের এই মাসকটে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বাংলাদেশ কি পারবে তাদের নাম খোদাই করে রাখতে? কারণ এখানেই যে ওমান পর্ব শেষ |
মাসকট/ফাহিম |
সম্পর্কিত বিষয়: |
ক্রিকেট বিশ্বকাপ বিশেষ |
টিভিতে আজকের খেলা |
বিএসপিএ'র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম |
নিউ জিল্যান্ডে না যেতে বোর্ডকে সাকিবের চিঠি |
বিশ্বকাপের রিপোর্টের উপর নির্ভর করছে ডমিঙ্গোর ভবিষ্যৎ |
ভারতের কর্তৃত্বে আজাজের ইতিহাসের দিনে কিউইদের লজ্জা |
'বৈচিত্র নয়, স্পট বোলিং টেস্টে সাফল্যের মূলমন্ত্র' |
নিউ জিল্যান্ড সফরে যাবেন তো সাকিব? |
সাকিবকে নিয়ে নিউ জিল্যান্ড সফরের দল ঘোষণা |
পুলিশ পরিচয়ে গরু ডাকাতি, ৬ পুলিশ ক্লোজড |
চট্টগ্রামে নৌবাহিনীর টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন |
টিভিতে আজকের খেলা |
বিএসপিএ'র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম |
পাবনায় দুই মাথা ও চার হাত নিয়ে শিশুর জন্ম |
আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, হল বন্ধ ঘোষণা |
গাজীপুরে ২ শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা |
যাত্রীর প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিলেন মনিরুল |
একাধিক সশস্ত্র সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন কমান্ডার ফজলুল হক |
সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিলো রেড ক্রিসেন্ট |
ভারতে তিন রাজ্যে ওমিক্রন শনাক্ত |
জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা সহস্রাধিক পর্যটক |
নিখোঁজ সন্তানদের খোঁজ নিতে গিয়ে পুলিশের কাছে হেনস্তা হতে হয়েছে ব্রিটিশ মুসলিমদের |
মহাপরিচালকের নেতৃত্বে ভারতে গেল বিজিবির প্রতিনিধিদল |
সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল |
ডিআরইউ'র সদস্য রেজা পারভেজকে সংবর্ধনা |
বাণিজ্য-অর্থনীতির উন্নয়নে ১০ বছরের মাস্টারপ্ল্যান করছে এফবিসিসিআই |
নিউ জিল্যান্ডে না যেতে বোর্ডকে সাকিবের চিঠি |
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ১ জনের মৃত্যু |
করোনায় আরও ৬ জনের প্রাণহানি |
পাঠকপ্রিয় |
চুপিসারে মালদ্বীপ উড়ে গেলেন প্রেমিক যুগল অর্জুন-মালাইকা |
এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হলো না আদিত্যের |
৬৬-তেও যুবতী রোজিনা |
সাকিব ফেরায় টিম কম্বিনেশন কেমন হবে জানালেন মুমিনুল |
টিভিতে আজকের খেলা |
মহেশ বাবুর অস্ত্রোপচার |
পঞ্চম ধাপে ইউপিতে ভোট: রংপুর ও রাজশাহী বিভাগে নৌকার মাঝি যারা |
মিশন এক্সট্রিম: প্রিমিয়ারে নজর কাড়লেন শুভ |
রোনালদো কি এখন সর্বোচ্চ গোলদাতা? |
অবশেষে জাতিসংঘের সামনে অস্ত্রধারী সেই ব্যক্তির আত্মসমর্পণ |
মাকে নিয়ে কোথায় ছুটলেন মিম? |
মালয়েশিয়ায় ওমিক্রন, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি |
ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে জয়ের? |
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত |
প্রতিবন্ধী দিবস আজ |
উপদেষ্টা সম্পাদক: উদয় হাকিম |
ভারপ্রাপ্ত সম্পাদক: এম. এম. কায়সার |
প্রকাশক: এস এম জাহিদ হাসান |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.