content stringlengths 0 129k |
|---|
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 'প্রভাবিত করার... বিস্তারিত |
জিতলেই মিলবে ছাগল সহ ট্রফি, ক্রিকেট খেলায় জমজমাট হরিহরপাড়ায় |
রাকিবুল ইসলাম, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খলিলাবাদ প্রীতি সংঘ ক্লাবের পরিচালনায় ৩২টিমের পিংপং... বিস্তারিত |
[ 5 6 7 8 9 10 11 12 13 14 15 ] |
কীবোর্ড নির্বাচন করুন: |
সর্বশেষ সংবাদ |
সর্বাধিক পঠিত |
পড়ুয়াদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা |
এবার আমিরাত সফরে এরদোগান |
তিনটি আসনেই জয় তৃণমূলের |
চোর ধরা পড়ায় গণধোলাই! |
আইফেল টাওয়ারের সামনে মেসির জন্য সাতটি 'ছাগল'-এর ভাস্কর্য |
এবার চাকায় হাওয়া ছাড়াই চলবে গাড়ি |
তেল-গ্যাসের দাম কমলো বিশ্ববাজারে |
'মোদি এবার গদি ছাড়ো' স্লোগান তুলে প্রচার শুরু শ্রমিক সংগঠনের |
ধূমপানের কারণে দাঁতে দাগ পড়লে যেভাবে তুলবেন |
ভোটে জিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচ মহিলা প্রার্থীর |
নাম বদলে ফেসবুকের নতুন নাম হল 'মেটা' |
কলকাতায় ডিজেলের দাম পেরিয়ে গেল ১০০ টাকা |
বোম্বে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়েন |
১৭টি ট্রাক নিয়ে পদ্মায় ডুবে গেল ফেরি |
ফের দাম বাড়ল, বেশিরভাগ জেলায় ডিজেল লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গেল! |
ভর্তি ও বৃত্তি |
মমতাকে ফের মুখ্যমন্ত্রী করতে হবে, আহ্বান প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের |
চাঁদ সম্পর্কে মানুষের সব পুরনো ধারণা পাল্টে দিলো চীন |
দেশটির চাঁদে সর্বশেষ চাং'ই-৫ অভিযান দিয়ে চাঁদ সম্পর্কে নতুন ধারণা মানুষের সামনে আসলো |
অভিযানটিতে চীন চাঁদ থেকে ১ কেজি ৭৩১ গ্রাম জমাট বাঁধা লাভা নিয়ে আসে |
লাভার নমুনা পরীক্ষা -নিরীক্ষা করে দেখা গেল, সেগুলো আগের অভিযানগুলোতে আনা নমুনার চেয়ে প্রায় ১০০ কোটি বছর কম পুরনো |
'মার্কিন ও সোভিয়েত অভিযানগুলোতে চাঁদ থেকে আনা নমুনা ২৯০ কোটি বছরের বেশি পুরনো |
আর চীনের অভিযানে নিয়ে আসা নমুনার বয়স ১৯৬ কোটি বছরের কাছাকাছি |
'সায়েন্স' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, এতে চাঁদ সম্পর্কে আমাদের আগের ধারণা বদলে গেল |
আগে যা মনে করা হতো, চাঁদ হয়তো তারও অনেক পরে শীতল হয়েছিল |
চাঁদে আমাদের আগের ধারণার চেয়ে দীর্ঘ সময় ভলকানিক কার্যক্রম চালু ছিল বলে মনে করা হচ্ছে |
চীনের মানুষবিহীন নভোযানটি চাঁদের 'ওসেনাস প্রসেলারাম' নামের অঞ্চল নেমেছিল |
অঞ্চলটি জমাট লাভায় পূর্ণ |
আগে সেখানে কোনো নভোযান নামেনি |
সে অভিযানে প্রায় ১ কেজি ৭৩১ গ্রাম চাঁদের মাটির নমুনা আনা হয় পৃথিবীতে |
চাং'ই-৫ অভিযানের অন্যতম লক্ষ্য ছিল, চাঁদে কত সময় ধরে আগ্নেয়গিরি সক্রিয় ছিল |
নিবন্ধনের লেখকেরা বলেছেন, 'চাঁদের ওসেনাস প্রসেলারাম অঞ্চলকে উচ্চ পটাশিয়াম, থোরিয়াম ও ইউরেনিয়ামসমৃদ্ধ হিসেবে উল্লেখ করা যায় |
এই উপাদানগুলো দীর্ঘ সময় ধরে তেজস্ক্রিয়তা হ্রাসের মধ্যে দিয়ে তাপ বিকিরণ করে আসছে |
সেখানে আরও বলা হয়েছে, ম্যাগমাটিক (লাভা-সংক্রান্ত) কার্যক্রমের তাপের উৎস হতে পারে তথাকথিত 'টাইডাল-হিটিং' |
আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবেও তাপ উৎপন্ন হতে পারে |
চাং'ই-৫ অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর চীন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদের নমুনা আনল |
আগামী পাঁচ বছরের চাঁদে আরও মানুষবিহীন অভিযান পরিচালনার পরিকল্পনা আছে চীনের |
চাং'ই-৬ এবং চাং'ই-৭ অভিযানগুলোতে চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান পরিচালনা করা হতে পারে |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টেক ইনসাইড |
টুইটারের নতুন সিইও ভারতীয় পরাগ আগরওয়াল |
প্রকাশ: ১০:১৮ এএম, ৩০ নভেম্বর, ২০২১ |
মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি |
সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগকারী এবং মার্কিন আইনপ্রণেতা, বিশেষ করে রিপাবলিকানদের তোপের মুখে পড়েন ডরসি |
আর এই কারণে নিজ পদ থেকে সরে দাড়াতে পারেন তিনি |
গতকাল সোমবার (২৯ নভেম্বর) ডরসির পদত্যাগের ঘোষণা আসে |
তবে গত রোববার কোনো কিছুর উল্লেখ না করেই ডরসি টুইটারে লেখেন, 'আমি টুইটার ভালোবাসি |
ডরসির ঘোষণার আগেই মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, তিনি পদত্যাগ করতে পারেন |
ওই খবরে প্রতিষ্ঠানটির শেয়ারদর খানিকটা বেড়েছিল |
ডরসির স্থলাভিষিক্ত হচ্ছেন পরাগ আগরওয়াল |
তিনি এতদিন টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন |
আগরওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে |
২০১৭ সালে তাঁকে সিটিওর দায়িত্ব দেওয়া হয় |
অন্যাদের সঙ্গে ২০০৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি গড়ে তোলেন এবং বিভিন্ন মেয়াদে সিইও হিসেবে দায়িত্ব পালন করে দুঃসময়ে টুইটারকে নেতৃত্ব দিয়েছেন তিনি |
এর আগেও টুইটার-প্রধানের পদ থেকে জ্যাক ডরসিকে সরিয়ে দেওয়া হয়েছে |
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর তাঁকে সিইওর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তবে ২০১৫ সালে ফিরে আসেন তিনি |
সেই থেকে টুইটারের পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সেবা স্কয়ারের সিইও হিসেবেও কাজ করছেন |
আর সে কারণেই ডরসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন টুইটারের কর্মী ও বিনিয়োগকারীরা |
তাঁরা মনে করেন টুইটারের চেয়ে স্কয়ার কিংবা অন্যান্য ব্যক্তিগত প্রকল্পে বেশি সময় দেন ডরসি |
মনোযোগের এই ঘাটতির কারণেই টুইটারের শেয়ারদরে উল্লেখযোগ্য অগ্রগতি কিংবা প্ল্যাটফর্মটিতে উদ্ভাবনী সুবিধা যুক্ত হচ্ছে না বলে তাঁদের বিশ্বাস |
বছর দেড়েক আগেও ডরসিকে টুইটার থেকে সরানোর চেষ্টা করেছিলেন বিনিয়োগকারীরা |
সিএনবিসির খবরে বলা হয়েছে, ২০১৫ সালের ৫ অক্টোবর টুইটারের সিইও হিসেবে ডরসির দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৮৫ শতাংশ |
অন্যদিকে ২০১৫ সালের ১৯ নভেম্বর স্কয়ারের আইপিওর পর থেকে এখন পর্যন্ত সেটির শেয়ারদর বেড়েছে ১ হাজার ৫৬৬ শতাংশ |
টুইটার থেকে পদত্যাগের খবর জানিয়ে এক বিবৃতিতে ডরসি বলেন, 'অবশেষে আমার চলে যাওয়ার সময় এল |
' সঙ্গে যোগ করেন, প্রতিষ্ঠানটির এখন এগিয়ে যাওয়ার সময় |
পরাগ আগরওয়ালের নেতৃত্বে অগাধ বিশ্বাস আছেন বলেও জানান তিনি |
বলেন, 'আমি তাঁর দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ |
এবার তাঁর নেতৃত্ব দেওয়ার সময় |
পদত্যাগের ঘোষণা দিয়ে কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে ডরসি লেখেন, টুইটারকে তিনি প্রতিষ্ঠাতা-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান করতে চান না যা সময়ের সঙ্গে অন্যতম দুর্বলতায় পরিণত হতে পারে |
টুইটারের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসছে |
বর্তমান চেয়ারম্যান প্যাট্রিক পিশেটের জায়গায় আসবেন সেলসফোর্সের প্রেসিডেন্ট ব্রেট টেইলর |
প্যাট্রিক অবশ্য অডিট কমিটির প্রধান হিসেবে পর্ষদে থাকছেন |
সদস্য হিসেবে ডরসিও থাকবেন, তবে ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টেক ইনসাইড |
বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথযুক্ত মোটরসাইকেল |
প্রকাশ: ০৯:০৮ পিএম, ২৭ নভেম্বর, ২০২১ |
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি ছাড়া ব্লুটুথ প্রযুক্তি সম্বলিত কোন মোটরসাইকেলের নিবন্ধন দিবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) |
ব্লুটুথসহ বেতার তরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) থেকে অনুমুতি নিতে হবে বলে সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে বিআরটিএ |
টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোন বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না |
সম্প্রতি দেশের সকল মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারি কোম্পানিকে একটি চিঠি পাঠিয়েছে বিআরটিএ |
বিআরটিএর প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মোটরসাইকেলে ব্লুটুথ তরঙ্গ ভিত্তিক অ্যাপ ও ডিভাইস সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে বিটিআরসি থেকে অনুমোতি নিতে হবে |
প্রতিষ্ঠানগুলো গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে নতুন নতুন সব উদ্ভাবন যুক্ত করছে তাদের মোটরসাইকেলে, যেমন এবিএস, ফুয়েল ইঞ্জেকশন এবং ব্লুটুথ ডিভাইস |
যার মাধ্যমে চালক অ্যাপের মাধ্যমে বাইকের মাইলেজ, রাইডিং হিস্ট্রি, গড় গতি, পারকিং হিস্ট্রি, ইত্যাদি জানতে পারে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.