content stringlengths 0 129k |
|---|
যদি আমদানীকারকরা বিটিআরসি থেকে ব্লুটুথ, ইন্টারনেট অব থিংকস, ভেহিহেল ট্রাকিং সিস্টেম অথবা অন্য কোন ওয়্যারলেস ডিভাইস মোটরসাইকেলে সংযোজনের অনুমোদন না নেয়, তবে গ্রাহকরা বিআরটিএ থেকে মোটরসাইকেলের নিবন্ধন পাবে না |
বিআরটিএ সূত্রে জানা গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত ইয়ামাহার অনুমোদিত পরিবেশক এসিআই মোটরস বিটিআরসি থেকে ব্লুটুথ এনাবেল্ড টেকনোলজি ব্যবহারের অনুমোদন পেয়েছে |
প্রতিষ্ঠানটির আসন্ন আর ওয়ান ফাইভ ভার্সন ৪.০, এফ জেড এক্স, এক্স ১৫৫ মডেলের বাইকে এই আধুনিক প্রযুক্তি যুক্ত হবে |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টেক ইনসাইড |
বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ |
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২১ |
সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ |
গত কয়েক বছর ধরেই বার্তা আদান প্রদানের এই মাধ্যমটি নিয়ে নানা আলোচনা চলছিলো |
তবে সেই হাওয়ায় বড়সড় ধাক্কা লাগে যখন হোয়াটসঅ্যাপ কে গ্রাহকের গোপনীয়তা বজায় না রাখতে পারার অভিযোগ সামনে আসে |
এর পর ফেসবুকের প্রাইভেসি পলিসির কারণে একটা বৃহৎ অংশের গ্রাহক মেসেজিং মাধ্যমটি ছেড়ে চলে যায় |
কমতে থাকে এক সময় একক আধিপত্য বজায় রাখা হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা |
এরপর থেকেই নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ |
এমনই একটি পদক্ষেপ হিসেবে নতুন কয়েকটি বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এতে |
সেগুলো কী কী? |
মেসেজ ডিলিট করার সময়সীমা |
এখন ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত পাঠানো মেসেজ ডিলিট করা যায় হোয়াটসঅ্যাপে |
কিন্তু বদল আসছে এই সময়সীমায় |
নতুন সময়সীমা হচ্ছে ৭ দিন ৮ মিনিট |
তার মধ্যেই ডিলিট করা যাবে পাঠানো মেসেজ |
প্রোফাইল ছবি কারা দেখবেন |
আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কারা দেখবেন, তা ঠিক করতে পারেন আপনি নিজেই |
তিনটি রাস্তা রয়েছে |
কেউ দেখতে পাবেন না (নোবডি), সকলে দেখতে পাবেন (এভরিওয়ান), ফোনে যাদের নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবেন (মাই কনট্যাক্টস) |
এর সঙ্গে এ বার যুক্ত হচ্ছে নতুন একটি বিষয় |
ফোনে যাদের নম্বর সেভ করা আছে, তাদের মধ্যে কয়েক জন বাদ দিয়ে বাকি সকলে দেখতে পাবেন ছবি (মাই কনট্যাক্টস... একসেপ্ট) |
ছবির সম্পাদনা |
ছবি পাঠানোর আগে টুকটাক সম্পাদনা করা যায় হোয়াটসঅ্যাপে |
ফোন কিংবা কম্পিউটার-দু'জায়গা থেকেই এই কাজ করা যায় |
এবার ছবির সম্পাদনাতে জুড়ে যাচ্ছে আরও নতুন কয়েকটি বিষয় |
বানানো যাবে স্টিকার |
এতদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার বা থার্ড পার্টির তৈরি স্টিকার ব্যবহার করতে পারতেন |
এবার থেকে তারা নিজেদের তৈরি করা স্টিকারও ব্যবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপে |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টেক ইনসাইড |
পরীক্ষামূলক উড্ডয়নে বিদ্যুৎচালিত বিমানের বিশ্বরেকর্ড |
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ: ০৩:০৪ পিএম, ২১ নভেম্বর, ২০২১ |
রোলস-রয়েসের তৈরি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমানের পরীক্ষামূলক উড্ডয়নে 'রেকর্ড' সৃষ্টি হয়েছে |
সংস্থাটির দাবি, তাদের তৈরি 'স্পিরিট অব ইনোভেশন' বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান |
রোলস-রয়েস বিশ্বাস করে, তাদের তৈরি 'স্পিরিট অব ইনোভেশন' বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান |
ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দপ্তর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে |
এটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে |
সত্যতা যাচাইয়ের জন্য পরিসংখ্যান বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে |
উইল্টশায়ারের আমেসবারির বসকম্ব ডাউনে গত ১৬ নভেম্বর পরীক্ষামূলক ফ্লাইটগুলো পরিচালনা করা হয় |
ফ্লাইট অপারেশনের পরিচালক এবং পাইলট ফিল ওডেল সর্বোচ্চ গতি তোলেন |
তিনি বলেন, এটি আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং পুরো দলের জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন |
রোলস-রয়েস বলছে, স্পিরিট অফ ইনোভেশন ২০১৭ সালে সিমেন্স ই-এয়ারক্র্যাফ্ট চালিত এক্সট্রা ৩৩০ এলই অ্যারোব্যাটিক বিমানের করা রেকর্ডের তুলনায় ঘণ্টায় ১৩২ মাইল বেশি দ্রুততম ছিল |
এটি ৯৮৪২.৫২ ফুট উপরে উঠতে দ্রুততম সময় নেয়ার রেকর্ডটিও ভেঙ্গেছে ৬০ সেকেন্ডের ব্যবধানে |
ওই উচ্চতায় উঠতে ২০২ সেকেন্ড সময় লাগতো |
বিমানটিতে একটি ৪০০কেডাব্লিউ বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে- যা একটি ৫৩৫বিএইচপি সুপারকারের সমান |
মহাশূন্যে এ পর্যন্ত যুক্ত করা সবচেয়ে শক্তিশালী প্রোপালশন ব্যাটারি প্যাক যুক্ত করেছে যা দিয়ে এক সাথে সাড়ে সাত হাজার ফোন চার্জ করা সম্ভব |
সংস্থাটির প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেছেন, 'কপ-২৬ এ প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ার গুরুত্বের উপর বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর এটি আরেকটি মাইলফলক যা 'জেট জিরো'কে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে |
বাতাস, স্থল এবং সাগরে কার্বনমুক্ত পরিবহনের আনার যে গুরুত্ব সমাজে তৈরি হয়েছে সেখানে কাঙ্ক্ষিত প্রযুক্তি নিয়ে আসার আশাকে সমর্থন করে |
রোলস রয়েস আশা করে যে, ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল (এফএআই) অদূর ভবিষ্যতে নতুন বিশ্ব রেকর্ড হিসাবে এই ফলগুলিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টেক ইনসাইড |
শেষ হলো শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ |
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ: ০৭:৩০ পিএম, ১৯ নভেম্বর, ২০২১ |
বর্তমান শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ শেষ হয়েছে আজ |
গত ৫৮০ বছরের মধ্যে এতো দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি |
এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন |
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে এই চন্দ্রগ্রহণ শুরু হয় |
তবে বাংলাদেশে দেখা যায় বিকেল ৫টার পরে |
নাসার পক্ষ থেকে জানানো হয়েছিলো, শুক্রবার বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে |
এটি চলে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত |
জানা গেছে, ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যায় |
৫৮০ বছর পর আজ এমন দীর্ঘ মেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী |
প্রায় সাড়ে তিন ঘণ্টার মূল গ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায় |
অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয় |
চাঁদ ও সূর্যের মাঝামাঝি একই সরলরেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয় |
তখন পৃথিবীর আড়ালে থাকায় সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে |
আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়ে, তাই এটিকে আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে |
পুরোটা ঢাকা পড়লে বলা হতো পূর্ণ চন্দ্রগ্রহণ |
মন্তব্য করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ইমেলে শেয়ার করুন |
লিংকডইনে শেয়ার করুন |
ম্যাসেঞ্জারে শেয়ার করুন |
টুইটারের নতুন সিইও ভারতীয় পরাগ আগরওয়াল |
মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি |
সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগকারী এবং মার্কিন আইনপ্রণেতা, বিশেষ করে রিপাবলিকানদের তোপের মুখে পড়েন ডরসি |
আর এই কারণে নিজ পদ থেকে সরে দাড়াতে পারেন তিনি |
বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথযুক্ত মোটরসাইকেল |
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি ছাড়া ব্লুটুথ প্রযুক্তি সম্বলিত কোন মোটরসাইকেলের নিবন্ধন দিবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) |
ব্লুটুথসহ বেতার তরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) থেকে অনুমুতি নিতে হবে বলে সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে বিআরটিএ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.