content stringlengths 0 129k |
|---|
রোমের সময় থেকে লোকে বলাবলি করত অনেক আগের কোনো কথা, যখন আলেকজান্ডার দ্য গ্রেট নাকি ইয়াজুজ মাজুজদের বিতাড়িত করতে 'আলেকজান্ডার ফটক' নির্মাণ করেছিলেন |
কুরআনে উল্লেখ পাওয়া যায়, ইয়াজুজ মাজুজকে আটকাতে বাদশাহ জুলকারনাইন নির্মাণ করেন তার প্রাচীর |
ঐতিহাসিক জোসেফাস মনে করতেন, এই জাতিটি নূহ (আ) এর তৃতীয় পুত্র ইয়াফেশ () এর উত্তরসূরি মাজুজের বংশধর |
তিনি তাদেরকে সিথিয়ান ( ) আখ্যা দিয়েছিলেন |
সিথিয়ানরা ছিলো উত্তর সাইবেরিয়ার এক যাযাবর বর্বর জাতি, যারা মোটামুটি খ্রিস্টের জন্মের অন্তত দুশো বছর আগপর্যন্ত তাণ্ডবে ছিল |
ততদিনে তারা মধ্য এশিয়াতেও ছড়িয়ে পড়ে |
কেউ কেউ তো মঙ্গোলদেরকেই আখ্যায়িত করে ইয়াজুজ মাজুজ হিসেবে |
তাছাড়া ভাইকিং, হান, খাজার, তুরানিয়, এমনকি ইসরাইলের হারানো গোত্র- সব নামেই এদের ডাকা হয়েছে যুগে যুগে |
তবে তাদেরকে 'কিয়ামতের আগে আবির্ভূত হবে এক জাতি এমন হিসেবেই দেখা হয় বর্তমানে সবচেয়ে বেশি |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
অতীত আর বর্তমানের মিশেলে এগিয়ে যাওয়া গল্পে পাঠক হারিয়ে যাবেন হাজার বছরের রহস্যজালে |
তার চাইতেও বড় কথা, কী এই 'এলিরিন'? অকাল্ট আর আর্টিফ্যাক্ট হান্টিংয়ের ইতিহাস-আশ্রিত এক ইউনিভার্সে স্বাগতম পাঠককে |
১১৮৭; মরুর বুক চিরে ঘোড়ায় চড়ে ধুলোর ঝড় তুলে ছুটে চলেছে দুই নাইট, গন্তব্য তাদের জেরুজালেম |
অবরোধ সম্পন্ন হবার আগেই কাজ সারতে হবে তাদের, যার সফলতার উপর নির্ভর করছে তাদের অস্তিত্ব, জয়-পরাজয় সবকিছুই |
তারা কি পারবে কাজটার সমাধা করতে? পারবে কি তারা হাজার বছরের পুরনো সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে? |
হাসান ইকবাল; বর্তমান প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত তুখোড় এক তরুণ আর্কিওলজিস্ট, অল্প বয়সেই যার কিছু দুর্দান্ত অভিযান তাকে কিংবদন্তিতুল্য করে তুলেছে |
নতুন ফান্ড পাওয়া লেকমন্ট ইউনিভার্সিটির প্রফেসরের প্রজেক্টে কাজ করবার নিমন্ত্রণের বদৌলতে হাসানের হাতেই হুট করে এলো গোপন এক মিশনে অংশ নেয়ার সুযোগ, যে মিশন তাকে নিয়ে যাবে স্বপ্ননগরী জেরুজালেমে |
সেই রহস্যের সমাধানে, যার বীজ রোপিত হয়েছিল প্রায় সহস্র বছর আগে |
অতীত আর বর্তমানের মিশেলে এগিয়ে যাওয়া গল্পে পাঠক হারিয়ে যাবেন হাজার বছরের রহস্যজালে |
তার চাইতেও বড় কথা, কী এই 'এলিরিন'? |
অকাল্ট আর আর্টিফ্যাক্ট হান্টিংয়ের ইতিহাস-আশ্রিত এক ইউনিভার্সে স্বাগতম পাঠককে |
"ভালো কথা মনে করালে, এটা কীভাবে ভুলে যাচ্ছিলাম," বলে দুটো টিকেট প্রফেসর এগিয়ে দিলেন তাদের দিকে, "এই নাও, প্রথম অ্যাসাইনমেন্ট, তাই বিজনেস ক্লাস করে দিতে বলেছিলাম তোমাদেরকে |
ছয়দিন বাদে শুক্রবার রাত ১১টায় প্লেন ছেড়ে যাবে, 'এল আল' এয়ারলাইন্সের টিকেট |
আগে কখনও এ এয়ারলাইন্সে চড়া হয়েছে?" |
দুজনেই না করলো মাথা নাড়িয়ে |
টার্কিশ এয়ারলাইন্সে করে বাংলাদেশ থেকে আজকের ফ্লাইটে ল্যান্ড করেছে হাসান, সেখান থেকে সরাসরি এলো লেকমন্ট ইউনিভার্সিটিতে প্রফেসরের সাথে দেখা করতে |
কিন্তু 'এল আল' ( )-এর ব্যাপারে ভালো করেই জানে সে |
ইসরাইলের প্রধান বিমান সংস্থা "এল আল এয়ারলাইন্স" একটি কারণে বিশেষ নামকরা- এল আল পৃথিবীর একমাত্র যাত্রীবাহী এয়ারলাইন্স যাদের বিমানে মিলিটারি লেভেলের অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, তাই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কমার্শিয়াল এয়ারলাইনার বলা হয় 'এল আল'-কে |
"আকাশপানে" (হিব্রু 'এল আল') নামটা সেই হিসেবে মন্দ হয়নি |
হাসান শুনতে পেলো পেছনে অ্যামেলিয়া তার পাশে বসা জেনিফারকে বলছে নিচু স্বরে, "আমার খুব হিংসা হচ্ছে |
কথাটা প্রফেসর পর্যন্ত পৌঁছালো না |
হাসানের এখনও বিশ্বাস হচ্ছে না- কিংবদন্তীতুল্য এক অ্যাসাইনমেন্টের কাজে জেরুজালেম যাওয়া পড়ছে তার! চেয়ার ছেড়ে আবার উঠে দাঁড়ালেন প্রফেসর, বললেন, "আমার এখন ক্লাস আছে |
এরপর লাঞ্চ করব, সারাদিন অনেক ব্যস্ত |
রাতও তো বেশিরভাগ সময় এখানেই কাটাতে হয় |
বাসায় একা মানুষ আমি |
" "আপনার মেয়ে, স্যার?" হাসান জিজ্ঞেস করল, সে জানে প্রফেসরের স্ত্রী আগেই মারা গেছেন, মেয়েটাই তার একমাত্র রক্তের সম্পর্ক |
মেয়ের কথা শুনতেই প্রফেসর অবাক হলেন মনে হলো |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
মায়াপ্রাসাদের গল্প পড়তে পড়তে পাঠক নিজেকে আবিষ্কার করবেন দ্রৌপদী হিসেবে, হারিয়ে যাবেন সহস্র বছর আগের মহাভারতের জগতে, এক মহাকাব্যিক স্রোতে |
মহাভারতের মহাকাব্যিক কাহিনীর আধা ইতিহাস আর আধা-পুরাণের মাঝে রহস্যময়ী এক নারী দ্রৌপদী |
আগুন থেকে জন্ম নিয়ে বড় হয়ে ওঠা স্নিগ্ধ, বুদ্ধিদীপ্ত, সাহসী দ্রৌপদী বিয়ে করে পাঁচ পাণ্ডব ভাইকে, নাম-ডাক-যশের অন্ত নেই যাদের |
কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে ওঠা মেয়েটির মনে কী চলছিল? গোপন এক বাসনা, দীর্ঘ নির্বাসন, মহাকাব্যিক কুরুক্ষেত্র যুদ্ধ এবং রহস্যময় সাথী কৃষ্ণ সম্পর্কে ধীরে ধীরে সত্যটা জানতে পারা- এসবের মাঝে রাজকন্যা থেকে রানী হয়ে ওঠার অতুলনীয় এক কাহিনী 'দ্য প্যালেস অফ ইল্যুশনস' |
মায়াপ্রাসাদের গল্প পড়তে পড়তে পাঠক নিজেকে আবিষ্কার করবেন দ্রৌপদী হিসেবে, হারিয়ে যাবেন সহস্র বছর আগের মহাভারতের জগতে, এক মহাকাব্যিক স্রোতে... |
কৃষ্ণ আর আমার সম্পর্ক কেন এত চমৎকার? আমার মনে হয়, এটার পেছনে কারণ হলো আমাদের গায়ের রঙ |
আমরা দুজনেই ঘোরতর কালো |
অথচ আমরা এমন এক সমাজে থাকি যেখানে দুধে-আলতা রঙ না হলে মানুষ দেখে অন্য চোখে, আর তার ওপর আমি তো মেয়ে |
কত শত ঘণ্টা যে আমার ত্বক উজ্জ্বল করার জন্য খেটে গিয়েছে কত প্রসাধনীগুরু, কিন্তু কীসের কী, হাল ছেড়ে দিতে হয়েছে তাদের শেষমেশ |
কৃষ্ণ না থাকলে আমিও হতাশ হয়ে যেতাম নিশ্চিত |
কৃষ্ণের গায়ের রঙ অবশ্য আমার চাইতেও কালো, এতই কালো যে নীলাভ মনে হয় |
কিন্তু তার অবশ্য কখনও সেটা নিয়ে মাথা ঘামাতে হয়নি |
বৃন্দাবনের নারীদের হৃদয়ে কীভাবে কৃষ্ণের জন্য রয়েছে বিশেষ স্থান, সে গল্প কি আর আমি শুনিনি? তাও একজন দুজন না, ষোল হাজার নারী! আর রাজকুমারী রুক্মিণী তো আছেই, জগতের সেরা সুন্দরী যাকে ডাকা হয় |
তাদের প্রেমকাহিনী আর চিঠি চালাচালি তো জগতবিদিত |
কৃষ্ণের অবশ্য আরও স্ত্রী আছে, শেষ যখন শুনেছিলাম, অন্তত একশো তো হবেই |
কাম্পিল্যের বনেদি সমাজ কি তবে ভুল? আসলেই কি তাহলে কালো বর্ণেরও রয়েছে আলাদা একটা আকর্ষণ? যখন আমার বয়স চৌদ্দ তখন আমি কৃষ্ণকে একবার জিজ্ঞেস করেছিলাম, এই যে রাজকন্যা হয়েও আমার গায়ের রঙ এত কালো, আমি কি ইতিহাস বদলে দেয়ার যোগ্য? বন্ধুবর কৃষ্ণ মুচকি হাসলো |
অবশ্য তার বেশিরভাগ উত্তরই হয় রহস্যময় মুচকি হাসি |
তবে এবার আমার চিন্তিত চেহারা দেখে মুখ দিয়ে কথা বেরুলো তার |
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি'র 'রব-রুহুল' প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ - . |
১৫ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৩০শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ |
ইন্টারন্যাশনাল |
মার্কিন যুক্তরাষ্ট্র |
নিউইয়র্কবাফেলোমিশিগানশিকাগোকানেকটিকাটভার্জিনিয়াওয়াশিংটন ডিসিফিলাডেলফিয়ানিউজার্সিপেনসিলভেনিয়াজর্জিয়াটেক্সাসফ্লোরিডা |
গ্রেট বৃটেন |
লন্ডনবার্মিংহামম্যানচেষ্টারলিভারপুলকার্ডিফ |
স্পেনফ্রান্সইতালিজার্মানি |
টরোন্টোমন্ট্রিয়েল |
মধ্যপ্রাচ্য |
জেদ্দা-রিয়াদদুবাই-আবুধাবিওমানকাতারবাহরাইন |
ভারতপাকিস্তানচীনথাইল্যান্ডভুটানমালয়েশিয়াজাপানআফগানিস্তানমালদ্বীপসিঙ্গাপুরশ্রীলংকা |
সিলেট বিভাগঢাকা বিভাগচট্টগ্রাম বিভাগবরিশাল বিভাগখুলনা বিভাগরাজশাহী বিভাগরংপুর বিভাগময়মনসিংহ বিভাগ |
লাইফ ষ্টাইল |
এন্টারটেইনমেন্ট |
বিজ্ঞান ও প্রযুক্তি |
ধর্মতারুণ্যস্বাস্থ্য-পুষ্টিইতিহাস-ঐতিহ্যপরিবেশ-প্রকৃতিসাহিত্য-শিল্প-সংস্কৃতিভাবনার ক্যানভাসবঙ্গ ভাবনামুক্ত কথনমেঠোপথটকশোর কথামালা |
স্পেশাল রিপোর্ট |
ইলেকশন নিউজজীবনের প্রয়োজনেইন্টারভিউজানা অজানাজীবিকা ও উপার্জনক্ষেত-খামার |
ল' এন্ড ইমিগ্রেশন |
সময়ের প্রলাপযা ভাবি-তাই লিখিসময়-অসময় |
করোনার ওমিক্রন ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি: ডব্লিউএইচও |
২০২১ সালে পর্যটনে সম্ভাব্য ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার |
পরমাণু সমঝোতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ইরান |
ওমিক্রন নিয়ে 'আতঙ্কিত' না হওয়ার পরামর্শ বাইডেনের |
ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.