content stringlengths 0 129k |
|---|
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ এমন কথা বলেছেন |
কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ আরো বলেন, কক্সবাজারের সাংবাদিকতার জগতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার সাথে আবদুল মোনায়েম খাঁনের তুলনা চলে |
তিনি সাংবাদিক হিসেবে শুধু সৎ ছিলেন এমন না, শুদ্ধতায় ও ভালো মানুষিতে তাঁর দ্বারেকাছে কেউ নেই |
ইউনিয়ন সভাপতি মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিতে¦ ও সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় মূলবক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব জিএএম আশেক উল্লাহ |
এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামশুল হক শারেক, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, এনটিভি প্... |
এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও আইনজীবী আবু ছিদ্দিক ওসমানি, বাংলাভিশন প্রতিনিধি এম আর খোকন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রধান সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন সদস্য আব্দুল মতিন, আবদুল্লাহ নয়ন, ইমাম খাইর, আজাদ মনসুর, নুরুল আমিন হেলালী, ইসলাম মাহমুদ, নুরুল হক চকোরী, জসিম উদ্দিন ছিদ্দিকী, ছলিম উল্লাহ সুজন, এইচ... |
স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা করেন রামু লেখক ফোরামের সভাপতি ও ইসলামিক নেতা হাফেজ আবুল মঞ্জুর |
পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খাঁন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভির সিনিয়র যুগ্ম বার্তা সম্পাদক আব্দুশ শহিদ, সিনিয়র সাংবাদিক বদিউল আলমের স্ত্রী নুরুননাহার, সায়েদ জালালের মা ও ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিশ... |
ইতিপূর্বে দুপুরে মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয় |
অন্যদিকে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেনের নেতৃত্বে আবদুল মোনায়েম খাঁনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করে একটি সাংবাদিক প্রতিনিধি দল |
ওই সময় সাংবাদিক মোনায়েম খাঁনের পরিবারের সদস্যদের হাতে ইউনিয়নের পক্ষ থেকে এককালিন অনুদান তুলে দেয়া হয় |
মন্তব্য করুন জবাব বাতিল |
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না |
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক |
ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন জয় |
বিআরটিসি বাসে ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক |
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত |
বিসিবি দেশের নাম লিখলেন 'বামংলাদেশ!' |
বাবা চেয়ারম্যান, চার ভাইবোন মেম্বার প্রার্থী! |
দেশ কাঁপলো ভূমিকম্পে |
ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন জয় |
বিআরটিসি বাসে ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক |
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত |
বিসিবি দেশের নাম লিখলেন 'বামংলাদেশ!' |
বাবা চেয়ারম্যান, চার ভাইবোন মেম্বার প্রার্থী! |
দেশ কাঁপলো ভূমিকম্পে |
সুইডেন পেল প্রথম নারী প্রধানমন্ত্রী |
পাটের স্যানিটারি প্যাড বানিয়ে পুরস্কার জিতলেন কক্সবাজারের ফারহানা |
রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা |
বিশ্বে বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়: প্রধানমন্ত্রী |
হলদিয়াপালংয়ে ভোট কেন্দ্রে জাহাঙ্গীর আলমের অরাজকতা |
নৌকায় ভোট না দিলে কবর দিতে দেয়া হবে না; বললেন হলদিয়া পালংয়ের চেয়ারম্যান শাহ আলম |
হলদিয়াপালংয়ে ব্যালেট বক্স ছিনতাই, নৌকার এজেন্টের বিরুদ্ধে মামলা |
উখিয়ার রত্নাপালংয়ে নুরুল হুদা'র প্রার্থীতা বৈধ; হাইকোর্টের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট |
ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন জয় |
উখিয়ায় নির্বিচারে পাহাড় কাটা অব্যাহত, দেখার কেউ নেই |
দেশজুড়ে রেড অ্যালার্ট জারি |
কক্সবাজারে সামুদ্রিক শৈবাল চাষ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা শুরু |
'কথিত' আরসার সেকেন্ড ইন কমান্ডের মরদেহ উদ্ধার |
ইউপি নির্বাচনে ব্যালটে হাত দিলেই গুলি |
প্রকাশক ও সম্পাদক: মোঃ জসীম উদ্দিন আজাদ |
ঠিকানাঃ জমজম মার্কেট, কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার মোবাইল: 01812341990, 01612341990 ই-মেইল: @. |
ঐতিহাসিক উত্থান-পতন থেকে যেভাবে আজকের ইসরাইল: ইসলাম ও ইহুদী ধর্মবিশ্বাসের আলোকে পবিত্র ভূমির তিন হাজার বছরের দ্বন্দ্বের গোড়া অনুসন্ধান |
সেই কতকাল ধরেই পবিত্র ভূমি হিসেবে পরিচিত অঞ্চলটিকে নিয়ে চলে আসছে যুদ্ধ |
কিন্তু কেন? |
অগণিত মৃত্যুর কারণ এই জায়গাটিকে ঘিরে ইহুদী ও ইসলাম উভয় ধর্মেরই রয়েছে নিজ নিজ দাবি |
গত শতাব্দীতে মুসলিম অধ্যুষিত ফিলিস্তিন আজ হয়ে গিয়েছে ইহুদীদের ইসরাইল |
ঠিক এ জায়গাটাই কেন চাই? ইহুদীদের নিজস্ব ধর্মবিশ্বাস অনুযায়ী জেরুজালেম ও এ অঞ্চলের ওপর তাদের ধর্মীয় দাবি কী? জায়োনিজমের উৎপত্তি হলো কীভাবে? তার চাইতেও বড় কথা, সত্যি সত্যি এ অঞ্চলের আদি নিবাসী কারা? মুসলিম জাতিকে কীভাবে দেখে ইহুদী ধর্ম? ইসলামের শেষ নবী হযরত মুহাম্মাদ (সা) এর আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত তাঁকে এবং ... |
কিন্তু খুব সহজ ভাষায় এ বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপিত বইয়ের খুব অভাব বাংলা ভাষায় |
এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবার জন্য পাঠকদের নিয়ে যাওয়া হয়েছে ইহুদী ধর্মের প্রাচীন সময়ে, হাজার হাজার বছর আগের মধ্যপ্রাচ্য আর মিসরের মরুপ্রান্তরে |
একদম গোড়া থেকে ধীরে ধীরে এ বইতে তুলে ধরা হয়েছে ইসলাম, ইহুদী ও খ্রিস্টধর্মের পৃথক পৃথক দৃষ্টিকোণ থেকে এ জাতির ইতিহাসকে, যে জাতি 'বনী ইসরাইল' নামেও পরিচিত |
শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, ইহুদীদের দ্বারা পবিত্র ভূমি দখলের আড়ালের বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে এ বইটি |
ইংরেজিতে প্রচলিত নাম 'শেবা' () হলেও আরবি (سبأ) ও হিব্রুতে (שבא) সেটি 'সাবা' |
হিব্রু বাইবেল ও কুরআনে উল্লেখিত বিখ্যাত এক রাজ্য |
বাইবেলের শেবার রাণীর এ রাজত্ব ইথিওপিয়ান খ্রিস্টানদের কাছেও খুব জনপ্রিয় |
রানীর নাম বাইবেলে না থাকলেও, আরবি আর ইথিওপীয় কাহিনীতে তার নাম 'বিলকিস' (بِلْقِيْس); বিলকিস বিনতে শারাহীল, বাবা যীশারখ আর মা বুলতাআহ |
হিব্রুতে তাকে কেবল 'মালকাত সাবা' (מַלְכַּת־ שְׁבָא) বা সাবার রানী নামেই ডাকা হয়; কুরআনেও তার নাম নেই |
প্রাচীন সৌদি আরবের 'সাবা' রাজ্য আসলে এই শেবা হতে পারে বলে অনেকের ধারণা, বর্তমানে সেটি ইয়েমেনের একটি জায়গা |
বাইবেল বলছে (সেকেন্ড ক্রোনিকলস, ৯:১-৮), "সাবার রাণী সুলাইমানের কীর্তি শুনে কঠিন কঠিন প্রশ্ন দ্বারা সুলাইমানকে পরীক্ষা করার জন্য বিপুল পরিমাণ ঐশ্বর্যসহ এবং সুগন্ধি দ্রব্য, প্রচুর সোনা ও মণিবাহকবোঝাই উট সঙ্গে নিয়ে জেরুজালেমে এলেন |
তিনি সুলাইমানের কাছে এসে তাঁর নিজের মনে যা ছিল তাঁকে সবই বললেন |
আর সুলাইমান তাঁর সমস্ত প্রশ্নের জবাব দিলেন, সুলাইমানের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাঁকে সবই বললেন |
এভাবে সাবার রাণী সুলাইমানের জ্ঞান ও তাঁর নির্মিত বাড়ি দেখলেন |
তিনি তাঁর টেবিলের খাদ্যদ্রব্য ও তাঁর কর্মকর্তাদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাদের পরিচ্ছদ এবং তাঁর পানপাত্র-বাহকদের ও তাদের পরিচ্ছদ এবং মাবুদের গৃহে উঠবার জন্য তাঁর নির্মিত সিঁড়ি, এই সমস্ত দেখে হতভম্ভ হয়ে গেলেন |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
ইহুদী জাতির ইতিহাস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
দ্য প্যালেস অফ ইল্যুশনস |
অতিপ্রাকৃতের সন্ধানে |
রহস্যময় পৃথিবীর কালের গর্ভে হারিয়ে যাওয়া নাম-শোনা কিন্তু স্বল্প-জানা কিংবদন্তিগুলো |
আপনি কি জানতেন, ছোটবেলায় পড়ে আসা হ্যামেলিনের বাঁশিওয়ালার সেই গল্পটা যে সত্যি? এবং, নামটি কিন্তু হ্যামিলন নয়! এরকম আপনি নাম শুনেছেন, বা পড়ে এসেছেন আবছাভাবে এমন অনেক কিংবদন্তিই কিন্তু গড়ে উঠেছে সত্য ঘটনার ওপর ভিত্তি করে |
সেই অসাধারণ কিছু লেজেন্ড মলাটবন্দী করে এই বই |
প্রাচীন মিসরের কিংবদন্তির জগৎ, ইয়াজুজ মাজুজের অজানা লোককথা, ধাতুকে সোনায় বদলে দেয়া পরশ পাথর, অমরত্বের স্বাদ দেয়া 'এলিক্সির অফ লাইফ', পৃথিবীর আনাচে কানাচে প্রাগৈতিহাসিক কাল থেকে রয়ে যাওয়া অজানা সব রহস্য যা আদতে দেয় অতিপ্রাকৃতের খোঁজ, উপকথা আর পুরাকাহিনীর মিশেল, জাদুবিদ্যার ঐতিহাসিক প্রয়াস, চাপা পড়ে থাকা অশ্রুতপ... |
সবকিছু যেন এক মলাটে পেয়ে যাবেন এ বইতে, ২৮টি অধ্যায়ে |
জানতে পারবেন পরিচিত কিছু কাহিনীই নতুন আঙ্গিকে, নতুন রূপে |
আপনার অতৃপ্ত কৌতূহল মেটাবার এই তো সুযোগ! |
ইসলামি ঘটনাপ্রবাহে যেসকল চরিত্র নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে থাকে, ইয়াজুজ মাজুজ সম্ভবত সেই তালিকায় থাকবে একদম শীর্ষে |
তারা কি দানব না মানব, নাকি অন্য কিছু- সে নিয়েই আছে নানা মুনির নানা মত |
কিন্তু আপনি জানেন কি, ইয়াজুজ মাজুজ কেবল ইসলামি বর্ণনাতেই নয়, বরং আরও অনেক বর্ণনাতেই এসেছে |
ইয়াজুজ (يأجوج) আর মাজুজ (مأجوج) এর হিব্রু হলো গৌগ আর মাগৌগ (גּוֹג וּמָגוֹג) |
ইংরেজিতে গগ ম্যাগগ ( & ) নামেই পরিচিত |
কখনও এদের নাম এসেছে ব্যক্তি হিসেবে, কখনও জাতি হিসেবে, কখনও বা ভূমি হিসেবে |
যেমন- বাইবেলের এজেকিয়েল পুস্তকে ইয়াজুজ হলো মাজুজ দেশের লোক |
আবার পয়দায়েশ বা আদিপুস্তক বা জেনেসিসে ইয়াজুজের উল্লেখ নেই, কিন্তু সেখানে আবার মাজুজ একজন লোক, দেশ নয় |
আদ্যিকালের ইহুদী শ্রুতি ছিল 'মাজুজের ইয়াজুজ', কিন্তু কালক্রমে সেটা দাঁড়ায় 'ইয়াজুজ ও মাজুজ' |
পবিত্র কুরআনেও দেখা যায় ইয়াজুজ ও মাজুজ আলাদা করেই আছে, এবং ভূমির নাম হিসেবে উল্লেখ নেই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.