content stringlengths 0 129k |
|---|
সে সময় ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ একাধিক নেতা পদত্যাগ করতে চেয়েছিলেন |
তবে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন বিএনপির একাধিক শীর্ষ নেতা |
তারা মনে করছেন যে ওই সময় গণপদত্যাগের ঘটনা ছিল একটি আবেগতাড়িত ঘটনা |
নির্বাচনের বিপর্যয়ের প্রেক্ষিতে তারা হতাশ হয়ে এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন |
এবারের গণপদত্যাগের ঘটনা একটি নীতিগত অবস্থান থেকে |
গত কিছুদিন ধরেই বিএনপি'র নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে |
খালেদা জিয়ার জামিনে মুক্তি পেলেও কোনো রাজনৈতিক বিষয়গুলো দেখেন না বা তার রাজনৈতিক কর্তৃত্ব দলে নেই বললেই চলে |
দলের পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন তারেক জিয়া |
কিন্তু তারেক রহমান একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন |
তার বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে |
এই সময়ে অনেকেই মনে করছেন যে বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য, বিএনপিকে সংগঠিত করার জন্য কিছুদিনের জন্য হলেও তারেককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার |
বিশেষ করে বাংলাদেশের মতো দেশে বিদেশ থেকে পরিচালনা করা সম্ভব নয় বলে বিএনপি'র অধিকাংশ নেতারা মনে করছেন |
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি'র একজন নেতা বলেছেন যে, এখন জনগণ কি চাচ্ছে বা সরকার কোন কৌশল অবলম্বন করছেন বা দেশের পরিস্থিতি কি, কোন সংকটটি নিয়ে রাজপথে যাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলো বিদেশ থেকে বোঝা অসম্ভব ব্যাপার |
ওই নেতা এটাও বলেছেন যে, তারেকের বিভিন্ন সিদ্ধান্ত পরস্পর বিরোধী এবং অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক |
আর এ সমস্ত কারণে তার সিদ্ধান্তগুলো দলের জন্য হিতে-বিপরীত হচ্ছে |
বিএনপি'র অন্য একজন নেতা অভিযোগ করেছেন যে, তারেক রহমানকে কোনো যোগাযোগের জন্য পাওয়া যায় না |
ওই নেতা বলেন যে, কিছুদিন আগেই বিএনপি'র একজন নারী নেতা গ্রেপ্তার হলেন |
এই সময় করণীয় জন্য তারেক রহমানকে হন্যে হয়ে খোঁজা হয় |
কিন্তু তাকে কেউ পান নি |
ওই নেতা আরও বলেছেন, তারেক রহমানের বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করেন |
ক্ষণে ক্ষণে তিনি মোবাইল বদল করেন |
শুধুমাত্র যখন তার দরকার তখন তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন |
কিন্তু যখন দলের প্রয়োজন হয় তখন তাকে প্রায়ই টেলিফোনে পাওয়া যায় না |
ওই নেতা মনে করেন যে, এইভাবে একটি দল পরিচালিত হতে পারে না |
কারণ বিএনপি'র মতো একটি রাজনৈতিক দল পরিচালনা করা একটি সার্বক্ষণিক বিষয় |
তিনি যদি হঠাৎ হঠাৎ করে নির্দেশনা দেন কিন্তু দল কিভাবে চলছে, দল পরিচালনার অর্থ কিভাবে জোগাড় হচ্ছে এবং নেতাকর্মীদের সমস্যা-সংকট ইত্যাদি কিভাবে হচ্ছে এসব যদি তিনি না জানেন তাহলে তিনি দলের জন্য কোনো কাজ করতে পারবেন না |
আর এ কারণেই একাধিক সিনিয়র নেতা এখন অসন্তুষ্ট হয়েছেন এবং এ কারণে তারা দলের কার্যক্রমের থেকে তাদের নিজেদের গুটিয়ে নিয়েছেন |
আর সবচেয়ে বড় সমস্যা বিএনপি একজন নেতা বলেছেন যে, তারেক রহমান প্রায়ই দলের সিনিয়র কর্মীদের সাথে অশালীন এবং অসৌজন্যমূলক আচরণ করেন |
এটি দলের মধ্যে একদিকে যেমন মানসিক পীড়নের কারণ হয় অন্যদিকে তেমন নেতাকর্মীদেরকে হতাশ করে |
আর এই সমস্ত কারণেই তারেকের নেতৃত্বে বিএনপি করার চেয়ে ঘরে বসে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করা ভালো এরকম মনোভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে বিএনপিতে |
আর তাই তৈরি হয়েছে একটি গণপদত্যাগের শঙ্কা |
ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় ও নারীদের অগ্রগতিতে বাধা দেয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক |
রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভায় এ কথা বলেন তিনি |
শেখ রাসেল দিবস উপলক্ষে আজ রোববার এ অনুষ্ঠান হয় |
কৃষিমন্ত্রী বলেন, যেসব ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে ধর্মের নামে হত্যা করেছিল, দুই লাখ মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে ইজ্জত হরণ করেছিল, তারা এখনো সক্রিয় |
তারাই এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, পূজামণ্ডপে আঘাত করে |
তারাই এখনো মেয়েদের পড়াশোনা করতে দিতে চায় না, নারীদের অগ্রগতিতে বাধা দেয় |
তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে |
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী আরও বলেন, 'জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রুখতে তোমাদের দায়িত্ব পালন করতে হবে |
তোমরা সম্ভাবনাময় আগামী প্রজন্ম |
তোমরাই জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে |
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি |
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার |
মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলিসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে |
নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হবে আনন্দময় |
সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয় |
বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না |
সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে |
অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. রিয়াজ উদ্দিন সভাপতিত্ব করেন |
বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন |
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঁচটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের পাঁচ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন |
গত মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিনে তাঁরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন |
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউপি, বাঞ্ছারামপুরে ১৩টির মধ্যে ১১টি ইউপি এবং নবীনগর উপজেলায় ২২টির মধ্যে ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে |
চেয়ারম্যান পদে বাঞ্ছারামপুরে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের ৭ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন |
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর, উজানচর, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর সদর ও মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাওয়া পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই বর্তমান চেয়ারম্যান |
বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর, উজানচর, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর সদর ও মানিকপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি |
ছয়ফুল্লাকান্দি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, উজানচরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান, সোনারামপুরে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়... |
এর মধ্যে মোহাম্মদ আমিনুল ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ এ বি তাজুল ইসলামের ভাতিজা এবং কাজী জাদিদ-আল-রহমান ভাগনে |
"পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে |
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না |
আপনার পালনকর্তা অতি দয়ালু |
নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে |
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনে ১০টি প্রশ্নের ৮টিই উর্দুতে |
দেশ থেকে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে পাকিস্তানি সাংবাদিকদের কণ্ঠে একটি শব্দ বাবরার শুনতে হলো, 'আহসান'! বাংলায় যার অর্থ দাঁড়ায় অতি সহজ |
উর্দু সম্পর্কে ধারণা থাকায় বোঝা গেল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি অতি সহজই মনে করছেন তারা |
কিন্তু সত্যিই কি এতটা সহজ হবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে টেস্টে হারানো? পরিসংখ্যান বলছে কাজটা সহজ |
শেষ দুই টেস্টে জহুর আহমেদে বাংলাদেশ হেরেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে |
পূর্ণ শক্তির দল নিয়েই দল হেরেছে |
ফলে পাকিস্তানের জন্য কাজটা অতি সহজই |
পাশাপাশি ক্রিকেটে খুব ভালো অবস্থায় নেই বাংলাদেশ |
তাই চাইলেও প্রতিপক্ষকে চোখ রাঙানি দিতে পারছেন না মুমিনুল হক |
তবে বাবর ঠিকই স্বাগতিকদের সমীহ করলেন, 'ওদের ঘরের মাঠ, নিজেদের কন্ডিশন |
ওদেরকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না |
কোনো দলকেই আসলে হালকা করে নেওয়ার সুযোগ নেই |
ওদের কয়েকজন ক্রিকেটার নেই, দলটা তরুণ |
তবে যারা আছে, এই কন্ডিশনেই তো খেলে |
কাজটা তাই কঠিনই হবে (আমাদের জন্য) |
কন্ডিশন বুঝতে তাই একটু সময় লাগে, বুঝতে হয় কিছুটা |
ওরা অবশ্যই আমাদের কঠিন সময়ের মধ্যে ফেলে দিতে পারে |
অতিথি অধিনায়কের কাছ থেকে সমীহ আদায় করাটা কম নয় |
তবে নিজেদের সেরাটা দিয়ে 'কঠিন' ক্রিকেট খেলার কথাই বললেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক, 'পাঁচ দিনে সবকটি সেশন যারা ভালো খেলবে, তারা ম্যাচ জিতবে |
এখানে একেক জনের আত্মবিশ্বাস একেক রকম |
আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী |
ওরা (পাকিস্তান অধিনায়ক ও সংবাদমাধ্যম) কী বলছে, তা নিয়ে আমি চিন্তা করছি না |
আমি আমার পরিকল্পনাতেই অনড় থাকার চেষ্টা করছি |
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশের পথ চলা শুরু হচ্ছে পাকিস্তানকে দিয়ে |
পাকিস্তান এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলে একটি জিতেছে, একটি হেরেছে |
বাংলাদেশের শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব বাজে গিয়েছে |
সাত ম্যাচে একটি ড্র |
বাকি ছয়টিতেই হার |
২০ পয়েন্ট নিয়ে ছিল তালিকার তলানিতে |
এবার হোম ও অ্যাওয়েতে মোট ৬টি সিরিজ খেলবে বাংলাদেশ |
প্রতি সিরিজে রয়েছে ২টি করে ম্যাচ |
কিন্তু ঘরের মাঠে এবার বাংলাদেশ ৬টি ম্যাচই খেলবে এশিয়ার তিন দল পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে |
আর অ্যাওয়ে সিরিজ নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে |
নতুন চক্রে মুমিনুল নিজেদের কোথায় দেখতে চান? জানতে চাইলে বলেছেন, 'যে জায়গায় এখন আছি তার থেকে ২-৩ ধাপ উপরে উঠতে পারলে আমি খুশি |
' টেস্ট ক্রিকেটে বাংলাদেশের র্যাংকিং ৯-এ |
মুমিনুলের প্রত্যাশামতো এগোতে হলে বাংলাদেশকে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে পারফর্ম করতে হবে |
কিন্তু দায়িত্ব গ্রহণের পর পুরো দলকে কখনোই একসঙ্গে পাননি মুমিনুল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.