content stringlengths 0 129k |
|---|
সারাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে এক হাজারের কিছু বেশি আইসিইউ আছে |
এটি তারা বাড়াতে পারত |
প্রত্যেকটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ থেকে ৫০ শয্যার আইসিইউ ও ভেন্টিলেটর বসানো যেত |
হাসপাতালে যে রকম আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হয়, সেটিই নেই |
এ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তো চিকিৎসা মিলবে না |
সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে |
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোকাল পারসন ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান বলেন, করোনা মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে |
এরই অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে নতুন করে দুই হাজার চিকিৎসক ও প্রায় ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হচ্ছে |
সারাদেশে ৩০ হাজারের ওপরে আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে |
প্রতিদিনই আইসোলেশন শয্যা বৃদ্ধির কাজ চলছে |
করোনা চিকিৎসার জন্য নতুন নতুন ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে |
আইসিইউ ও ভেন্টিলেটর মেশিন বসানো হচ্ছে |
চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রতিদিনই মানসম্পন্ন পিপিই ও মাস্ক সংগ্রহের কাজ চলছে |
নমুনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সংগ্রহ করা হয়েছে |
আরও কিট আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন |
সার্বিকভাবে প্রস্তুতি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে বলে মনে করেন তিনি |
জানা গেছে করোনা রোগীদের জন্য সামনের দিনগুলোতে সরকারী বেসরকারীভাবে আরও ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে |
কলারোয়ায় র্যাবের পৃথক অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিল ও ২৪০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে |
আটককৃতরা হলো শার্শার কায়বা গ্রামের মৃত. এন্তাজ আলী গাজীর ছেলে মোঃ বেলাল হোসেন (৫০), কলারোয়ার কাউরিয়া গ্রামের মৃত. আসাদুল মোড়লের আব্দুস সালাম (২৮) এবং চন্দরপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের মোঃ আজিবার সরদার আজগর (৪২) |
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায় বুধবার রাত ১১ টার সময় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার কাজীরহাট বাজারের অনাস ইলেকট্রনিক এন্ড ফার্নিচার এর সামনে অভিযান চালায় |
এ সময় বেলাল ও সালাম দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় |
এব্যাপারে থানায় মামলা হয়েছে |
মামলা নং-১৯, তারিখ ১৪/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৪ (গ) |
একই দিন বিকাল ৪টার দিকে র্যাব সদস্যরা কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের জমাতের মোড়ে পৌঁছালে ১ জন ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে দৌড়াইয়া পালানোর চেষ্টা করে |
এ সময় র্যাব তাকে আটক করে তল্লাসী করলে তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা পাওয়া যায় |
এ ঘটনায় মামলা হয়েছে |
মামলা নং-১৮, তারিখ ১৩/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারণী ১০ (ক) |
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন ওলামা-মাশায়েখরা |
দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হেফাজত নেতাদের রিমান্ডে নিয়ে |
নির্যাতনের নিন্দা ও আলেমদের ওপর হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা |
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান |
এদিন এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশ নেন দেশের শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েখগণ |
বিবৃতিতে ওলামা |
মাশায়েখরা বলেন, বিগত ২৬, ২৭ ও ২৮ মার্চ পরিস্থিতির পরবর্তী অবস্থা দেশবাসীর সামনে স্পষ্ট |
দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও মানহানিকর অবস্থা করা হচ্ছে |
এতে মনে হচ্ছে আলেম-ওলামা কোন কোন ভিনদেশী নাগরিক |
এই পরিস্থিতি চলতে থাকলে কেউই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না |
নিরীহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ওপর অন্যায়ভাবে গুলি চালিয়ে শহীদ করে দেয়া এবং শত শত নিরাপরাধ মানুষকে জীবনের তরে পঙ্গু করে দেয়া হচ্ছে, আবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে |
শুধু তাই নয় আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নতুন করে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে |
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় |
সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি শরীফ উল্লাহ ও মুফতি বশির উল্লাহসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪জন, ভোলায় ৭জন, সিলেটে ৭জন, গাজীপুরে ৪ জন, নরসিংদীতে ১ জনকে ডিবি অফিসে হয়রানি ও গ্রেফতার কর... |
আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এহেন পরিস্থিতিতে ওলামা-মাশায়েখসহ দেশবাসী |
গভীরভাবে উদ্বেগ্ন ও উৎকণ্ঠিত |
আল্লাহপাক কোন জালেমকে ছেড়ে দেন না |
আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধ করুন |
তারা বলেন, বর্তমান সরকার দলীয় প্রশাসন ভিন্ন মতাবলম্বীদের জন্য দেশটাকে একটি কারাগারে পরিণত করেছে |
কোনো সম্মানী ব্যক্তিদের ইজ্জতের কোন তোয়াক্কা নেই |
দেশের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই |
এভাবে একটি সভ্য জাতির মান-সম্মান নিয়ে টিকে থাকতে পারে না |
সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষের আস্থার প্রতীক, আদর্শ ও শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণের চালিকাশক্তি ওলামায়ে কেরামদের উপর জেল জুলুম নির্যাতন বন্ধ করুন |
মিথ্যা মামলা প্রত্যাহার করুন |
অন্যায় ভাবে গ্রেফতার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দিন |
শত শত আহত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করুন |
নিহত পরিবারের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করুন |
নতুবা এই পবিত্র মাহে রমজানে মজলুমদের আহাজারিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে |
আর আল্লাহর গজব থেকে কেউই রেহাই পাবে না |
শীর্ষ আলেমগণ আরও বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও এ মাসে অপরিসীম ফজিলত লাভের আশায় দেশে ও জনগণের কল্যাণ কামনায় মসজিদগুলো তারাবির সহ সব এবাদতের জন্য উন্মুক্ত করে দিন |
কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য মক্তব ও হিফজখানাগুলো খুলে দিন |
সারা দেশে করোনা মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য উপরোল্লিখিত দাবিগুলো মেনে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি |
বিবৃতিতে যারা সম্মতি প্রকাশ করেছেন তারা হলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, আল্লামা ইয়াহিয়া |
হাটহাজারী, আল্লামা হাফেজ তাজুল ইসলাম, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা আতাউল্লাহ হাফিজ্জ্বি, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আবুল কালাম, আল্লামা আব্দুল আউয়াল, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক বারিধারা, আল্লামা আব্দুর রব ইউসুফী, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা নুরুল ইসলাম খান দরগ... |
মিয়াজী,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মনির হোসাইন কাসেমী বারিধারা, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুসা বিন আজহার, মুফতি সাখাওয়... |
+ |
আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান মায়ের মৃত্যুর পর এই প্রথমবার রমজান পালন করছেন |
তাইতো এই সময়ে মা'কে বেশি মিস করছেন তিনি |
মিডিয়ায় মায়ের উদ্দেশে আবেগঘন বার্তাও লিখলেন তিনি |
রশিদ লিখেন, "মাকে ছাড়া এটাই আমার প্রথম রমজান তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু তাকে ছাড়া |
কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি |
আমার মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তাকে খুঁজে বেড়ায় |
আমি জানি তিনি |
শান্তিতে আছেন, তিনি আমার কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান |
আপনাকে ভালোবাসি ও অনেক মিস করি, মা চলতি আইপিএল খেলতে বর্তমানে ভারত রয়েছেন |
আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান |
আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি |
পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় ভারতেই রোজা পালন করতে হচ্ছে তাকে |
গত বছরের ১৮ জুন মারা যান রশিদের মা |
এরপর প্রায় এক বছর হয়ে গিয়েছে |
এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি রশিদ |
ক্রিকেট মাঠে নিজের সাফল্যের জন্য তিনি মাকে কৃতিত্ব দেন |
+ |
করোনাভাইরাসের গণ-টিকাদানে বাংলাদেশ বিশ্বের ২৩তম দেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন |
শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন |
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন এখন বড় অস্ত্র |
"থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিংগাপুরসহ ইউরোপের অনেক রাষ্ট্রই ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেনি |
আগামী দুই-তিন মাসেও পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে |
তবে গণপ্রয়োগ হিসেবে বাংলাদেশ বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে |
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ভ্যাকসিন আনার পেছনে গত ছয় মাস ধরে লেগে থাকতে হয়েছে |
যে সব প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করছে সবাইকে বাংলাদেশে চিঠি দিয়েছে |
"সবার সাথে ভিডিও কনফারেন্স করেছি |
ভারতের সেরাম ইনস্টিটিউট অন্যতম সেরা ভ্যাকসিন প্রস্তুতকারক |
পৃথিবীর ৬০ ভাগ ভ্যাকসিন এ ইনস্টিটিউটে তৈরি হয় |
সেখান থেকে আমরা এ ভ্যাকসিনটি আনার ব্যবস্থা করেছি |
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'ভ্যাকসিন আসার আগ মুহূর্তে সব দেশের চাপ পড়েছে |
আমরা আগে আগে বুকিং দিয়েছি, আগে আগে টাকা পাঠিয়েছি, নেগোশিয়েট করেছি |
অন্যেরা এখন চাপ সৃষ্টি করছে |
"আমরা তিন কোটি ভ্যাকসিনের টাকা অলরেডি দিয়ে দিয়েছি |
২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে |
আমাদের কাছে এ মূহূর্তে ৭০ লাখ ভ্যাকসিন আছে |
ডব্লিউএইচও-তে বাংলাদেশের সাড়ে ছয় কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া আছে জানিয়ে তিনি বলেন, যখন পর্যাপ্ত ভ্যাকসিন থাকবে তখন তারা আমাদের সরবরাহ করবে |
জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন দেওয়ার একটি পদ্ধতি অনসুরণ করা হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.