content stringlengths 0 129k |
|---|
৪ জুলাই থেকে রাজধানীর ওয়ারী 'লকডাউন' |
৩০ জুন ২০২০ |
মক্তব শিক্ষকের ধর্ষণে ৩ মাসের অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী |
১০ জুলাই ২০২০ |
এ বিভাগের আরও খবর |
ক্ষুদ্র উদ্যোক্তাদের ১ হাজার ২৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি |
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন |
রাজধানীতে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ গ্রেফতার ৭১ |
মুগদায় গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ |
মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ |
বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত |
সিলেটে টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলন মেশিন ধ্বংস |
আশ্বাসে রাবি ছাত্রীদের আন্দোলন স্থগিত |
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত |
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু |
জানুয়ারিফেব্রুয়ারিমার্চএপ্রিলমেজুনজুলাইআগষ্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বর ২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২২০২৩২০২৪২০২৫২০২৬ |
ঠাকুরগাঁওয়ে স্বামীকে জজ পরিচয় দিয়ে প্রতারণা; বরখাস্ত হয়ে কারাগারে স্কুল শিক্ষিকা জেসমিন! - সত্যের সন্ধানে |
হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ড নিয়ে বিস্তারিত বিবরণ উঠে এসেছে তার সেই নারীসঙ্গী জান্নাত আরা ঝর্ণার একটি কথোপকথনে |
সোনারগাঁওয়ের স্থানীয় এক হেফাজত নেতার সঙ্গে ঘটনার দুই দিন পর প্রায় আট মিনিট ১১ সেকেন্ড কথা বলেন ঝর্ণা |
ঘটনার দিন স্থানীয় জনতা তাদের ঘেরাও করার সময় কে কী বলেছিলেন এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহও উঠে এসেছে তাদের কথোপকথনে |
এমনকি ঝর্ণার বোরকার রং নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিলেন, সেই বিষয়টিও পরিষ্কার করেছেন ঝর্ণা নিজেই |
আলাপে ঝর্ণা আশঙ্কা প্রকাশ করে বলেন, মামুনুল হক কারও কারও কাছে তাকে না চেনার বিষয়ে বলেছেন |
এতে তিনি বিপদে পড়ে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেন |
সংশ্লিষ্টরা বলেন, ঝর্ণার এই কথোপকথনে স্পষ্ট হয় যে মাওলানা মামুনুল হক নারীসঙ্গীসহ আটক হওয়ার পর থেকে একধারে মিথ্যাচার করে চলেছেন |
ওই নারীর সঙ্গে তার বৈধ কোনও সম্পর্ক ছিল না |
এখন 'সম্মান' বাঁচাতে তিনি অকপটে একটার পর একটা মিথ্যা বলে চলছেন |
ফাঁস হওয়া এই কথোপকথনের অডিও ক্লিপ বাংলা ট্রিবিউনের হাতে এসেছে |
পাঠকদের উদ্দেশে তা প্রায় হুবহু তুলে ধরা হলো- |
জান্নাত আরা ঝর্ণা: এইটার ফিনিশিং কী হবে? |
জনৈক হেফাজত নেতা: এহন একটা খবর পাইলাম |
যে এহসান সাব বললো যে, তুমি একটু থানায় যাও |
থানার পরিস্থিতিটা কী, মামলা করবে আরকি |
এই জন্য আমি থানায় যাচ্ছি |
জান্নাত আরা ঝর্ণা: আচ্ছা কীসের জন্য মামলা করবেন? |
জনৈক হেফাজত নেতা: এই যে তারা বেইজ্জতি করছে |
জান্নাত আরা ঝর্ণা: এই জন্য মামলা করবে? এইটা মিটাবে কীভাবে? এটা তো সরকার, থানাতে গেলে তো ডকুমেন্ট চাইবে |
তখন কীভাবে কী করবেন? |
জনৈক হেফাজত নেতা: এখন আজকে তিনটার সময় সাংবাদিক সম্মেলন আছে তো |
তখন বলা যাবে কী হবে |
জান্নাত আরা ঝর্ণা: আচ্ছা, সাংবাদিক সম্মেলন আছে |
সবকিছু ঠিক আছে |
যদি আমাকে এর ভেতরে ডাকে তাহলে অবশ্যই কিন্তু.. মানে আমার...ইনফর্ম না করে আবার হঠাৎ করে ডাইকেন না |
জনৈক হেফাজত নেতা: এখন এইখানে হুজুরে নাম বলছে আমেনা তৈয়বা |
এখন আমি যখন আপনাকে বলছি আপনার নাম কী আপনি বলছেন ঝর্ণা |
জান্নাত আরা ঝর্ণা: এই বিষয়টা আমি ভালো করে আপনাকে ক্লিয়ার করতেছি |
যেটা হচ্ছে যে হুজুর যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছিল, যখন হুজুর প্রথম... একদম প্রথম দফা তারা যখন জেরা করতেছিল, তখন সে বলছে আমার স্ত্রীর নাম হচ্ছে আমেনা তৈয়বা |
তারপর যখন তারা চলে গেল, টিএনও সাহেব আসলো, এসআই আসলো, সাংবাদিকদের সবগুলারে বের করে দিল, তখন আমি শুনতেছিলাম যে হুজুর বলছে যে এটা আমার সেকেন্ড ওয়াইফ |
আমি বিয়ে করেছি আমি কোনও অবৈধ কিছু করি নাই |
যখন তিনি সেকেন্ড ওয়াইফ বলছে তারপর আমাকে জেরা করা হইছে |
এখন আমি কীভাবে ফেইক বলি |
আমি তো তার বাবার নাম জানি না |
আমি কী করে কী বলবো, বলেন? আমাকে তো আলাদা জেরা করছে |
এটা নিয়ে লাস্টে কী... |
জনৈক হেফাজত নেতা: তারপর মনে করেন আমাগো লোকজন বেশি আবেগ দেখাইতে গিয়া আপনার ছবিগুলা বিকৃত করতেছে |
এইটা... ওইটা... বিভিন্ন কথাবার্তা লেখতেছে |
এইটা জান্নাত আরা ঝর্ণা হইতে পারে না |
এগুলো নিয়ে লেখালেখি করতেছে |
জিনিসটা আরও বেশি বাড়তেছে |
জান্নাত আরা ঝর্ণা: এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার |
জনৈক হেফাজত নেতা: আমি মনে করি ওয়াশ রুমে আপনার যে ইন্টারভিউ নিছে |
আপনার নাম-ঠিকানা, এইটা তো সত্য তাই না? |
জান্নাত আরা ঝর্ণা: এইটা হান্ডের্ড পারসেন্ট সত্য |
জনৈক হেফাজত নেতা: আর ওই যে বোরকার কালার নিয়ে যে... কেউ বলতেছেন কালা বোরকা, কেউ বলতেছেন ব্লু কালার |
আমি সাথে যখন ছিলাম তখন তো দেখলাম ব্লু কালারের বোরকাটা |
জান্নাত আরা ঝর্ণা: ব্লু কালারের ওপরের খিমারটা (হিজাব) ছিল, নিচের কালারটা ছিল কালো কালার |
এইটা লাস্টে কী হইতে পারে? আপনার কী ধারণা হচ্ছে? |
জনৈক হেফাজত নেতা: আমাদের ধারণা এখন মানে আমার যেইটা এখন... এগুলা নিয়ে বাড়াবাড়ি করলেই আরও বেশি সমস্যা |
হুজুরে এখন আসবে শুনছি, আমি যেভাবে পারছি যে হুজুর এই মুহূর্তে সোনারগাঁও না আসাটা ভালো |
আসার দরকার নাই |
যতটুকু হইছে হইছেই |
কারণ এখানে ক্ষয়ক্ষতি তো কম হয় নাই |
কারণ জিনিসটা আরও বাড়বে |
মানে প্রশাসনের সঙ্গে আমরা যুদ্ধ কইরা এই মুহূর্তে পারবো না |
যতটুকু করছি ততটুকুই আল্লাহ উদ্ধার করতে পারছে দুই জনকে |
এইটাই বেটার ছিল |
জান্নাত আরা ঝর্ণা: হুজুর...আপনারা মনে করতেছেন যে ওনার নরম হওয়া দরকার? |
জনৈক হেফাজত নেতা: নরম বলতে কী ওইভাবে নরম না |
মানে যখন গরম হওয়ার দরকার গরম হইতেই হইবো |
আমরা চাচ্ছি না যে ইচ্ছাকৃতভাবে জিনিসগুলো আরও ছড়াইতে |
জান্নাত আরা ঝর্ণা: ওহ |
জনৈক হেফাজত নেতা: কারণ সোনারগাঁও যদি আবার আসে, স্বাভাবিক প্রবলেম হইতে পারে |
জান্নাত আরা ঝর্ণা: আপনারা বললে কি সে শুনবে না? |
জনৈক হেফাজত নেতা: আমি চেষ্টা করতেছি, আমার মুরুব্বিদের সঙ্গে কথাবার্তা বলতেছি, দেখি কী বলে |
জান্নাত আরা ঝর্ণা: সে আবার কোথায় কোথায় অস্বীকার করছে আমি তাকে... সে আমাকে চিনে না |
জনৈক হেফাজত নেতা: না, এখন তো অস্বীকার না, এখন যেখানে যেখানে অস্বীকার করছে...মানে কী বলবো |
মানুষ যখন বিপদে পড়ে তখন মনে করেন মাথা ঠিক থাকে না |
বুঝেন নাই? |
জান্নাত আরা ঝর্ণা: হ্যাঁ |
জনৈক হেফাজত নেতা: উনি দেখতেছে যে ওনার যে মোবাইলটা দিয়ে কথা বললে ফোন ফাঁস হইয়া যাইতেছে, আবার এই নাম্বার দিয়াই সবার লগে কথা বলতেছে |
এইটা সাথে সাথে ফোনালাপটা দিয়া দিতাছে সাংবাদিকদের, ইন্টারনেটে |
এই হলো অবস্থা |
জান্নাত আরা ঝর্ণা: ওই কাজগুলো নতুন কারও ফোন দিয়া ফোন দিতে পারতেছে না? |
জনৈক হেফাজত নেতা: এটাই তো |
এই নাম্বার দিয়া ওনার ওয়াইফরে ফোন দিছে যে তুমি বিষয়টা টেনশন কইরো না |
সাক্ষাতে বলবো |
সে আমার স্ত্রী না |
তোমার কাছে আইসা আমি বলতেছি |
এইটাতে গোমর ফাঁস হইয়া গেছে |
যে হুজুর প্রথম স্ত্রীর কাছে নাকচ করছে |
এইটা মানি প্রচার হইছে না? একটা দুইটা ইয়া করা যায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.