content
stringlengths
0
129k
মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও'র স্থলাভিষিক্ত হবেন
দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিনকেনের নিয়োগ ট্রাম্পের শাসনামলে এড়িয়ে চলা যুক্তরাষ্ট্রের চিরাচরিত মিত্রদের সহযোগিতা পুনরায় নিশ্চিত করতে পারে
স্টাফ রিপোর্টার: করোনা মহামারির মধ্যে চলতি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার বিকাল ৫টায়
এটা বাজেট অধিবেশন
আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, যেহেতু দেশে এখনো করোনার সংক্রমণ চলছে, তাই গত কয়েকটি অধিবেশনের মতো এবারের বাজেট অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হবে
সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দেবেন
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংসদে সদস্যদের এক জনের আসনের মাঝে আরেক জনের দূরত্ব বজায় রাখার স্বার্থে করোনার মধ্যে অনুষ্ঠিত আগের অধিবেশনগুলোর মতো এবারও পালা করে অংশ নেবেন এমপিরা
বয়স্ক ও অসুস্থ এমপিদের এবারও অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে
এমপিদের কে কোন কোন তারিখে অধিবেশনে যোগ দেবেন, সেটির একটি তালিকাও করা হয়েছে
সংশ্লিষ্ট এমপিদের এসএমএসের মাধ্যমে ইতিমধ্যে সেটি জানিয়েও দেওয়া হয়েছে
অধিবেশনে যোগ দেয়ার আগে সংসদ সদস্যদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হবে
পরীক্ষার জন্য সংসদ ভবনেই তারা নমুনা দিতে পারবেন
অধিবেশনে যোগ দেওয়ার আগে করোনার নেগেটিভ সনদ দেখিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে সংসদ সদস্যদের
তবে সেই সনদ হতে হবে অধিবেশনে যোগ দেয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা পূর্বের
এছাড়া পালা করে যেই যেই তারিখে একজন এমপি অধিবেশনে যাবেন, একইভাবে ৭২ ঘণ্টা সময়ের মধ্যে করোনার নেগেটিভ সনদ থাকতে হবে
সেক্ষেত্রে পালা করে সংসদে গেলেও একজন এমপিকে তিন দিন পরপর করোনার পরীক্ষা করাতে হবে
জানা গেছে, মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও অধিবেশনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও উপস্থিতি সীমিত হবে
সুচারুভাবে অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা হবে
এমপিদের মতো কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব বণ্টন করে পালাক্রম নির্দিষ্ট করা হয়েছে
তাদেরও করোনার পরীক্ষা করাতে হবে
যাদের ফল নেগেটিভ আসবে, কেবল তারাই অধিবেশন চলাকালে দায়িত্ব পালন করতে পারবেন
এমপিদের মতো তাদেরও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ সনদ থাকতে হবে, অর্থাৎ তাদেরও তিন দিন পর পর করোনা পরীক্ষা করাতে হবে
কারও ফল পজিটিভ এলে তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে
করোনার মধ্যে অনুষ্ঠিত গত কয়েকটি অধিবেশনে প্রবেশাধিকার ছিলো না গণমাধ্যমকর্মীদের
সংসদ টেলিভিশন দেখে সাংবাদিকদের অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে হয়েছে
গতবার বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পেরেছিলেন সাংবাদিকেরা
মিডিয়া সেন্টার থেকে বাজেটের কাগজপত্র সংগ্রহ করেছিলেন তারা
করোনার সংক্রমণ থাকায় এবারও আসন্ন বাজেট অধিবেশন সশরীরে কাভারেজের সুযোগ পাচ্ছেন না সাংবাদিকেরা
সংসদ টেলিভিশন দেখে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে ইতিমধ্যে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে
আর বাজেট উপস্থাপনের দিন সংসদ ভবনে সুভিনিরকক্ষ (টানেলের অভ্যন্তরে পূর্ব পাশে) থেকে সাংবাদিকদের মধ্যে বাজেট ডকুমেন্টস বিতরণ করা হবে
সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়
তবে করোনা সংক্রমণের কারণে বাজেটসহ কয়েকটি অধিবেশন সংক্ষিপ্ত হয়েছে
এবারও সম্পূরক বাজেট এবং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষিপ্ত হবে
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে গতবারের মতো এবারের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে, চলতে পারে ১২ কার্যদিবস
করোনার প্রথম ঢেউয়ের মধ্যে গত বছর বাজেট অধিবেশন শেষ হয় মাত্র নয় কার্যদিবসের মধ্য দিয়ে, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন
অধিবেশনের আজ শুরুর দিন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের পর সেটির ওপর আলোচনা হবে
শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে
আগামীকাল বেলা ৩টায় সংসদের বৈঠক বসতে পারে
এরপর শুক্র ও শনি দুই দিন বিরতি দিয়ে আবার রবিবার বসতে পারে অধিবেশন
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার মাস্ক না পরায় ৮ জনের জরিমানা
পরবর্তী পোস্ট
জরুরী বিভাগ থেকে রোগী ভাগিয়ে বহিঃবিভাগে : পরীক্ষা করানোর পর কৌশলে সটকে পড়লো জাহিদ
এছাড়া, আরও পড়ুনঃ
সেদিন কী হয়েছিলো বুয়েটে
রায়ে সন্তোষ আবরারের মা-ভাই : চান দ্রুত কার্যকর
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদ- : ৫ জনের যাবজ্জীবন
আত্মগোপনে মুরাদ এমপি পদ যাবে কি
উত্তর বাতিল করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.
, , .
ভিডিও প্রতিবেদন
আজকের পত্রিকা
দৈনিক মাথাভাঙ্গা ১৯৯১ সাল থেকে প্রকাশিত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক মুখপত্র
সম্পাদক ও প্রকাশকঃ সরদার আল আমিন
সচিমা প্রিন্টার্স, রেলওয়ে স্টেশন সংলগ্ন, চালের আড়তপট্টি চুয়াডাঙ্গায় মুদিত এবং চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন চালের আড়তপট্টি মাথাভাঙ্গা লেন থেকে প্রকাশিত
ইমেইলঃ @.
ইমেইলঃ @.
প্রধান কার্যালয়ঃ চালপট্টি, মাথাভাঙ্গা লেন, রেলওয়ে স্টেশনের নিকট, চুয়াডাঙ্গা
বার্তা বিভাগঃ (০৭৬১) ৬২৩৮৬, ৬৩৭৪৭
সম্পাদকঃ ০১৭১১-৩৮৩৩০৩
বার্তা সম্পাদকঃ ০১৭১১-৩৬৬১০৩
বিজ্ঞাপন বিভাগঃ ০১৭১৬-১৬৯৪২৫
ঢাকা অফিসঃ ৭/১ ভগবতী ব্যানার্জি (২য় তলা), হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা
ফোনঃ ০১৭১৬-১৭৬৮৪৭
আমাদের সম্পর্কে
© কপিরাইট ২০০৮ - ২০২০ দৈনিক মাথাভাঙ্গা
সর্বস্বত্ব সংরক্ষিত
নির্মাণ ও অলঙ্করণেঃ নেক্সাসফট ইঙ্ক.
. ' ' , - .
এই ম্যাগাজিনে প্রকাশিত সব লেখার, অঙ্কনের © কপিরাইট লেখকের এবং শিল্পীর
লেখায় প্রকাশিত মতামতের দায়িত্বও লেখকের
সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ হাট ইজারাভুক্ত না হওয়ায় লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার - সোনাতলা সংবাদ
.
আন্তর্জাতিক
সোনাতলা সংবাদ
বগুড়া সংবাদ
দুপচাচিঁয়া
নন্দিগ্রাম
শাজাহানপুর
সারিয়াকান্দি
নির্বাচিত সংবাদ
সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ হাট ইজারাভুক্ত না হওয়ায় লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
নির্বাচিত সংবাদ সোনাতলা সংবাদ , 20, 2020 5:38
সোনাতলা সংবাদ ডটকম (বদিউদ-জ্জামান মুকুল সোনাতলা): বগুড়ার সোনাতলায় মাদ্রাসা চত্বরে গরুর হাট বসায় নষ্ট হচ্ছে খেলার মাঠ
অপর দিকে দীর্ঘ সময় ধরে হাটটি ইজারাভুক্ত না হওয়ায় সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে
বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন
ওই ষ্টেশন সংলগ্ন স্থানে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দ আহম্মদ আলিম মাদ্রাসা
প্রথমে হাতে গোনা শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির পদযাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যে ওই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে
বর্তমানে ওই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৫৪৫ জন
ওই মাদ্রাসার ক্যাম্পাসে রয়েছে একটি বিশাল মাঠ
সেই মাঠে দীর্ঘ প্রায় ২৯ বছর যাবত প্রতি বৃহস্পতিবার গরুর হাট বসে
হাটে আসা গরুর মল মূত্র দূর্গন্ধে ও হাটুরিয়াদের অবাধ যাতায়াতের ফলে মাদ্রাসার মাঠটি স্যাতস্যাতে অবস্থার সৃষ্টি হয়
এছাড়ার মল মূত্রের দূর্গন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে
স্বাধীনতার পর বসা হাটটি আজও ইজারাভুক্ত হয়নি
ফলে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, মাদ্রাসা মাঠে গরুর হাট বসার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে
পাশাপাশি গরু ছাগলের মল মূত্রের দূর্গন্ধে শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের শ্রেণীকক্ষে টেকা দায়
এ বিষয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন জানান, মাদ্রাসার আলিম বিভাগ এখনও এমপিওভুক্ত হয়নি