content stringlengths 0 129k |
|---|
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ |
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ |
বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: @. |
ইউনিকোড কনভার্টার | বিজ্ঞাপন মূল্য তালিকা | | | |
'); // 3 = $(".3").(); // $(". .3").(3); // $(".3").(); // } |
'); // 3 = $(".3").(); // $(". .3").(3); // $(".3").(); // } |
বাংলাদেশ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বান্ধবী তাদের দুই বন্ধুর ধর্ষণের শিকার হয়েছে |
দুই বান্ধবী আলমডাঙ্গা উপজেলার একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী |
মঙ্গলবার সকালে অভিযুক্ত ধর্ষক দুই বন্ধু আশিক ও নিশানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছে ধর্ষণের শিকার হওয়া দুই বান্ধবী |
এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ |
পুলিশ জানায়, প্রায়া চার মাস আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আশিক (১৭) ও তার বন্ধু একই গ্রামের আনারুল ইসলামের ছেলে নিশান (১৭) দুই বান্ধবীর সাথে পরিচয় হয় |
সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে |
গত রোববার রাত ৮টার দিকে নিশান মোবাইলের মাধ্যমে দুই বান্ধবীকে ডাক দেয় |
তারা বাড়ির বাইরে বের হলে নিশান মোটরসাইকেলে তুলে নিয়ে যায় উপজেলার হারদী মাঠের নির্জন বাশ বাগানে |
সেখানে আগে থেকেই অবস্থান করছিল নিশানের বন্ধু আশিক |
তারা দুই বন্ধু বিয়ের আশ্বাস দিয়ে তাদের নিজ নিজ নিজ প্রেমিকাকে ধর্ষণ করে |
পরে গভীর রাতে নিশান ধর্ষণের শিকার দুই বান্ধবীকে মোটরসাইকেলে বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে দ্রুত চলে যায় |
মঙ্গলবার সকালে দুই বান্ধবী আলমডাঙ্গা থানায় তাদের নিজ নিজ প্রেমিকের নামে ধর্ষণ মামলা করেন |
পরে পুলিশ তাদের ডাক্তারি পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় |
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: এ এস এম ফাতেহ আকরাম বলেন, মঙ্গলবার দুপুরে দুই ভিকটিমের ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে |
আগামীকাল বুধবার বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরিক্ষার করা হবে |
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বন্ধু তাদের দুই প্রেমিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছি |
তারা সবাই অপ্রাপ্ত বয়স্ক |
ধর্ষণের শিকার দুই বান্ধবীর আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেছে |
ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে |
আসামিদের গ্রেফতারে অভিযান চলছে |
সাবেক বিচারপতি এসকে সিনহার কারাদণ্ড: বিচার বিভাগের জন্য এটা সুখকর নয়: আইনমন্ত্রী |
করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে |
আজকের বাংলাদেশ |
://.../ |
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে |
ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ |
আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ |
মুলাদীতে সালিশ বৈঠকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা |
নোয়াখালীতে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি |
সর্বশেষ সংবাদ |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ |
নিশিরাতের সরকার চোখে দেখে না, কানেও শোনে না: মির্জা আব্বাস |
মুলাদীতে সালিশ বৈঠকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা |
নোয়াখালীতে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি |
কালিহাতীতে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত |
দেশে করোনায় আজও ৩ জনের মৃত্যু |
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭ |
ঈশ্বরদী বিমানবন্দর সংস্কার ও পুনরায় চালুর পরিকল্পনা |
রানওয়েতে বিমান ঠেলে নিয়ে যাচ্ছেন যাত্রীরাই! |
বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয়, তারা আবার কিসে আগুন দেয়: তথ্যমন্ত্রী |
জানুয়ারীফেব্রুয়ারীমার্চএপ্রিলমেজুনজুলাইআগষ্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বর ২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২২০২৩২০২৪২০২৫২০২৬ |
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ |
৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ |
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ |
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ |
প্রকাশক ও সম্পাদক: মোঃ সাইফুল আলম |
অফিস: ২১/১, হক ম্যানসন, স্যুট নাম্বার ৩০৯ ও ৩১৯ |
জিগাতলা (বাসস্ট্যান্ড), |
ধানমন্ডি, ঢাকা - ১২০৫ |
ফোন: +৮৮০২৪৪৬১২১৬৬ |
মোবাইল : +৮৮০১৫১১৯৪২২৯৪ |
ইমেইল: [ ] |
- .. . , , & . |
সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়া গট ট্যালেন্ট' এর বিচারক হচ্ছেন শিল্পা শেঠি |
এতদিন এই শোয়ের বিচারকের আসনে ছিলেন কিরণ খের, মালাইকা অরোরা ও করণ জোহর |
কিন্তু এ বছর কিরণ খেরের ক্যানসার ধরা পড়ে |
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত |
মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর |
কিরণের অনুপস্থিতেই সুযোগ আসে শিল্পার |
২৭ সেপ্টেম্বর থেকে শোয়ের অডিশন রাউন্ড শুরু হবে |
চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পাসহ অন্যান্যরা |
বর্তমানে 'সুপার ডান্সার ৪' শোয়ের সেটে গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে রয়েছেন শিল্পা |
এসব শোয়ের বিচারক হয়ে প্রতিযোগিতার মধ্যে শিল্পা নিজেকেই যেন খুঁজে পান |
স্মৃতিতাড়িত হয়ে তিনি ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, 'এদের দেখে আমি আমার শৈশবের স্মৃতিকে রোমন্থন করি |
যেমন সুপার ডান্সারের মঞ্চে বিচারক থাকার সময় ছোটবেলার অনেক স্মৃতি মাথায় ভিড় করে |
এই শিশুদের আনন্দ, উন্মাদনা, হাসি, মজা, কান্না, সরলতা - সবকিছুর মধ্যে নিজেকে আমি যেন খুঁজে পাই |
আসলে এই মঞ্চ অনেক হারানো মুহূর্তকে আবার জীবন্ত করে |
একটা ঝড় আচমকা ওলটপালট করে দিয়েছিল শিল্পা শেঠির জীবন |
পর্ন তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলে ছিলেন জীবনসঙ্গী রাজ কুন্দ্রা |
গ্রেপ্তার হওয়ার পর টানা দু মাস জেলেই কাটাতে হয়েছে তাঁকে |
কঠিন সময়ে পাশে পেয়েছিলেন বোন শমিতা শেঠিকে |
কিন্তু কয়েক দিনের মাথায় তিনিও দূরে চলে যান শিল্পার থেকে |
'বিগ বস ওটিটি'তে অংশ নেওয়ার জন্য তার এই দূরে সরে যাওয়া |
স্বামী মুক্ত হয়েছেন জেল থেকে |
তাঁর জামিনের খবর প্রকাশের কিছুক্ষণ পর শিল্পা ইনস্টাগ্রাম স্টোরিতে দারুণ একটি বার্তা যুক্ত করেছিলেন |
সেখানে রংধনুর ছবির মাঝে লেখা চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি রজার লির উক্তি - 'রংধনুর উপস্থিতি প্রমাণ করে বাজে ঝড়ের পর সুন্দরের আবির্ভাব হয় |
' বাড়ি ফিরে এসেছেন শমিতাও |
শিল্পা গেল কয়েকদিনে এমন অনেককিছুই পেয়েছেন |
শিল্পা ফিরছেন স্বমহিমায় |
ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য প্রস্তুত শিল্পা |
একটি ওটিটি সিরিজের জন্য কথা বলছেন শিল্পা শেঠি, যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে |
একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে, যেটি সুস্মিতা সেনের 'আর্য' সিরিজের মতোই |
চূড়ান্ত খবর পেতে আরও কিছু সময় লাগবে |
তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন শিল্পা |
রংপুর বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগখুলনা বিভাগময়মনসিংহ বিভাগবরিশাল বিভাগরংপুর বিভাগ |
আসন্ন কচুয়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার |
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় নাজমা সরোয়ারকে কচুয়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনো... |
সভায় সভাপতিত্ব করেন সংসদীয় ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি |
উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও সদ্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি নাজমা সরোয়ার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দেয়ায় এলাকার মানুষ ও দলের প্রতি আমার দায়িত্ব অনেকগুন বেড়ে গেলো |
আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপির প্রতি কৃতজ্ঞ |
সেই সাথে দক্ষিণ বঙ্গের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ তন্ময় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি |
এছাড়া দলীয় নেতাকর্মীদের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে সবসময় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.