content
stringlengths
0
129k
মেসেজ ডেলিভার হলে দুটি টিকই দেখা যায়
আর সেই মেসেজ রিড হলে, দুটি টিকই নীল হয়ে যায়
আরও পড়ুন: সত্যিই কি ট্রেসেবিলিটির মাধ্যমে 'গণ নজরদারি' চালাবে কেন্দ্র? কী বলছে হোয়াটসঅ্যাপ? জানুন
কয়েক দিন আগেই অন্য আর একটি ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়
সেই ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে, -সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনার ফোনের ছবি, মেসেজ, ফাইল ও অন্যান্য তথ্য নিজেদের স্বার্থে ব্যবহার করবে
এই মেসেজটিও ভুয়ো
আর এই ধরনের মেসেজ আপনি পেলে তা অন্যদের শেয়ারও করতে যাবেন না
তাতে আপনার বিপত্তি বাড়তে পারে
কোনও তৃতীয় ব্যক্তির পক্ষে আপনার মেসেজ পড়া সম্ভব?
-এর সব মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড
এর ফলে যে মেসেজ পাঠাচ্ছেন, আর যাকে মেসেজ পাঠানো হয়েছে, এই দুই ব্যক্তি ছাড়া কোনও তৃতীয় ব্যক্তির পক্ষে সেই মেসেজ পড়া সম্ভব না
এমনকী নিজেও কোনও মেসেজ পড়তে পারে না
কারণ, এই এন্ড টু এন্ড এনক্রিপশন আসলে কোডিং, কোডের সাহায্যেই মেসেজগুলি থেকে যায় -এর কাছে
সেই কোড কোনও ভাবেই কারও পক্ষে পড়া সম্ভব নয়
-এ পাঠানো ছবি, ভিডিয়ো ও ভয়েস নোটের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য
আরও পড়ুন: 'ভারতে ব্যবসা করতে হলে এ দেশের আইন মানতে হবে', -কে কেন্দ্রের কড়া ডোজ!
এন্ড টু এন্ড এনক্রিপশনের অর্থ যে ফোন থেকে মেসেজ যাচ্ছে, আর যে ফোনে মেসেজ পৌঁছচ্ছে এই দুই ফোনে নির্দিষ্ট কোডের () মাধ্যমে প্রত্যেকটি মেসেজ লক করা থাকবে
একটি 60 ডিজিটের কোডের মাধ্যমে সুরক্ষিত থাকে মেসেজ
কোনও সময় চ্যাটে সিকিউরিটি কোড বদল হওয়ার অর্থ, সেই ব্যক্তি একই ডিভাইসে আবার ইনস্টল করেছেন
এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও
সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড
ক্লিক করুন এখানে
: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে ফেসবুকপেজ লাইক করুন
মন্তব্য করুন
পরের খবর 7 প্রথম বার সেলে হাজির, ব্যাঙ্কের গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়!
এই বিষয়ে আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ তথ্যপ্রযুক্তি আইন ২০২১ 2021
: ,
সরকার সরবরাহ বাড়ানো এবং বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি
বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কৃষিমন্ত্রী
এসময় তিনি গত মৌসুমে দেশে খাদ্যশস্যের উৎপাদন পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি চাল ও পেঁয়াজের দামবৃদ্ধি নিয়েও কথা বলেন
গত মৌসুমে বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন কমলেও বাংলাদেশে উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন তিনি
তিনি জানান, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এক বছরেই তার মন্ত্রণালয় ৭ লাখ টন উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে
এবছর ৩৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে
চালের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, চালের দাম বা খাদ্য দ্রব্যের মূল্যটা আন্তর্জাতিক বিষয়
সব সময় ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে রিলেটেড
বাংলাদেশে চালের দাম একটু বেশি হলেও চাল নিয়ে অস্থিরতা নেই
"যদি ডিমান্ড গ্যাপ বেশি হয় এবং সাপ্লাই যদি কম হয়, দাম কিছুটা বাড়বেই
এটা হাজারো চেষ্টা করেও.....
তারপরও আমরা চেষ্টা করি সাপ্লাই বাড়ানোর মাধ্যমে, মনিটরিং বাড়ানোর মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড দুই কোটি টনেরও বেশি বোরো উৎপাদন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ
গত বছরের তুলনায় এ বছর সব ফসলের উৎপাদনই বেড়েছে
মোট চালের উৎপাদন হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টন, গম ১২ লাখ টন, ভুট্টা প্রায় ৫৭ লাখ টন, আলু ১ কোটি ৬ লাখ টন, শাকসবজি ১ কোটি ৯৭ লাখ টন, তেল ফসল ১২ লাখ টন ও ডাল ফসল ৯ লাখ টন
আব্দুর রাজ্জাক বলেন, "অনেক দেশ খাদ্য সংকটে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সব দুর্যোগ মোকাবিলা করে দেশের খাদ্য উৎপাদনের চলমান ধারা অব্যাহত রাখতে পেরেছি
ভবিষ্যতেও রাখতে পারব- এ আশা করি
খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, "ফলে করোনাকালেও দেশে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে ও তা আরও বেড়েছে
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর যৌথ উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে 'বিশ্ব খাদ্য দিবস-২০২১
দিবসের এবারের প্রতিপাদ্য হল- 'আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন'
শনিবার দিবসের প্রথমভাগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিপাদ্যের উপর একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখার জন্য কৃষি মন্ত্রণালয় বেশকিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়
শুল্ক কমলেও দাম কমেনি চালের
আমদানির চাল বাজারে ছাড়ার সময় বাড়ল
চালের দাম আরও কমাতে ব্যবস্থা চায় সংসদীয় কমিটি
এর অংশ হিসেবে এ সেমিনারে প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত 'হানড্রেড ইয়ার্স অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ' (বাংলাদেশে ১০০ বছরের কৃষি উন্নয়ন) শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত 'বঙ্গবন্ধু ধান ১০০' অবমুক্ত করবেন
এছাড়া, প্রধানমন্ত্রী 'বঙ্গবন্ধু ধান ১০০' দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করবেন
'বাংলাদেশে ১০০ বছরের কৃষি উন্নয়ন' বইটিতে ১৯২১ সাল থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত ধারাবাহিক কৃষি বিষয়ক উন্নয়নে গবেষণা, সম্প্রসারণ, শিক্ষা ইত্যাদির প্রচেষ্টা ও ফল বর্ণনা করা হয়েছে এবং এই ধরনের বই বাংলাদেশের ইতিহাসে প্রথম
বঙ্গবন্ধু ধান ১০০ বোরো মৌসুমের উচ্চ জিংকসমৃদ্ধ ধানের জাত
এতে জিংকের পরিমাণ ২৫.৭ মিলিগ্রাম/কেজি, যা জিংকের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখবে
অন্যান্য কর্মসূচির মধ্যে আন্তর্জাতিক সেমিনারের পর বিকালে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে
এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী
দেশ- বিদেশের কৃষি ও খাদ্য বিষয়ে প্রথিতযশা বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৪ শতাংশ
আগামী ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করেছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল
২০১৬-১৭ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রবৃদ্ধির এই হিসাব জানিয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী
আজ রোববার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এডিপি অনুমোদনের আগে তিনি বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে
বিবিএস এর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১১ শতাংশ
বৈঠক শুরুর আগে এসব তথ্য তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল
সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে
প্রায় এক দশক প্রবৃদ্ধির হার ৬ এর ঘরে আটকে থাকার পর গত ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অতিক্রম করে
এরপর গত জুনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে বলে ধরে নে্য়ও হয়
ঢাকা মহানগর ছাড়া দেশের মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
আগামী ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য মাউশির ই-মেইলে পাঠাতে হবে
রোববার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে
এতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন ঢাকা মহানগর ছাড়া সব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে পাঠাতে হবে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা ইমেইল পাঠাবেন
জেলা শিক্ষা কর্মকর্তা আগামী ২৭ অক্টোবরের মধ্যে মাউশির ই-মেইলে ([ ]) পাঠাবেন
এর আগে এক নির্দেশনায় ঢাকা মহানগরের শিক্ষার্থীদের তথ্য চায় মাউশি
নির্ধারিত মেইলে ([ ]) আগামী ১৯ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে তাদের তথ্য
এমএইচএম/এমএএইচ/জেআইএম
প্রাথমিক-শিক্ষা
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে
আজই পাঠিয়ে দিন - [ ]
মানিকগঞ্জের শিবালয় থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে
গ্রেফতারকৃতের নাম মো: শামীম (২৭)
এসময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৬ টি জিহাদি বই সংগ্রহ করা হয়েছে
রোববার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শিবালয় থানার শিমুলিয়া মোড় থেকে তাকে আটক করে এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল
গ্রেফতারকৃত শামীম মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন শিমুলিয়া গ্রামের মো: শাহজাহানের ছেলে
সে মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী
পুলিশ জানায়, শামীম গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল
এছাড়াও সে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সদস্য সংগ্রহ করতো
এই লক্ষে সে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী পোস্ট দিতো ও আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো
শামীমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শিবালয় থানায় মামলা রুজু করা হয়েছে
এ বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন
সম্পর্কিত আরও পড়ুন
এই চরিত্র নিয়ে মুরাদের এমপি পদে থাকারও যোগ্যতা নেই: ব্যারিস্টার সুমন
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি