content
stringlengths
0
129k
সরাইলে পুত্রের আঘাতে পিতা খুন
পরবর্তী সংবাদ
+
বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ছবি ভাইরাল!
এই চরিত্র নিয়ে মুরাদের এমপি পদে থাকারও যোগ্যতা নেই: ব্যারিস্টার সুমন
আমি প্রতিমন্ত্রীকে ট্যাকেল দেয়ার চেষ্টা করেছিলাম: ইমন
পাঁচ মেয়ে নিয়ে কুয়ায় মায়ের ঝাঁপ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | |
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের এ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা
এতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেলো লঙ্কানরা
বুধবার (২০ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আইরিশরা
ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা
ইনিংসের শুরুতেই ওপেনার কুশল পেরেরার উইকেট হারায় তারা
পরের ওভারে ব্যাক টু ব্যাক দুই বলে প্যাভিলিয়নে ফিরে যান দিনেশ চান্দিমাল এবং আভিষ্কা ফার্নান্দো
১ম ইনিংসের ২ ওভার শেষ হওয়ার আগেই ৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা
তবে, শুরুর এ ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করতে এগিয়ে আসেন পাথুম নিশাঙ্কা ও হাসারাঙ্গা ডি সিলভা
এ দুজনের পার্টনারশিপ ১২১ রান যোগ করে লঙ্কানদের স্কোরকার্ডে
তবে ১৬তম ওভারে মার্ক এডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের হাতে ধরা পড়েন হাসারাঙ্গা
৪৭ বলে ১০ টি ৪ আর এক ৬ এর সাহায্যে হাসারাঙ্গার সংগ্রহ ৭১ রান
এরপর ১৯তম ওভারে সাজঘরে ফেরেন নিশাঙ্কা
৪৭ বলে ৬ টি ৪ আর ১ টি ৬ এর সুবাদে নিশাঙ্কার সংগ্রহ ৬১ রান
শেষদিকে অধিনায়ক ধাসুন শানাকার ১১ বলে ২১ রানের ক্যাপ্টেন্স নকের সুবাদে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে লঙ্কানরা
আইরিশ পেসার জশ লিটল ৪ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট
১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আইরিশদের দুই অভিজ্ঞ ওপেনার কেভিন ও'ব্রায়ান এবং পল স্টার্লিং কেউই দুই অংকের স্কোর করতে পারেননি
শুধু দুই ওপেনারই না অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি ও আগের ম্যাচের ডাবল হ্যাট্রিক করা কার্টিস ক্যাম্পার ছাড়া আর কেউই ১০ এর বেশি রান করতে পারেননি
দলীয় ৯৪ ও ব্যক্তিগত ৪১ রানে লাহিরু কুমারার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বালবিরনি
এছাড়া ক্যাম্পারের ব্যাট থেকে এসেছে ২৪ টি রান
পুরো ইনিংসে আইরিশ ব্যাটাররা একবারও পরীক্ষা নিতে পারেননি লঙ্কান বোলিং লাইনআপের
ফলে সবকটি উইকেট হারিয়ে আইরিশদের ইনিংস শেষ হয় ১০১ রানে
সম্পর্কিত আরও পড়ুন
একাদশে না থেকেও ১ লাখ রুপি জিতলেন স্যান্টনার
ক্রিকেটারদের প্রতি পাপনের নির্দেশ, ছুটির কথা আগে জানাতে হবে
আজাজ প্যাটেলকে বিশেষ সম্মাননা দিলো ভারতীয় ক্রিকেটাররা
পরবর্তী সংবাদ
+
বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ছবি ভাইরাল!
এই চরিত্র নিয়ে মুরাদের এমপি পদে থাকারও যোগ্যতা নেই: ব্যারিস্টার সুমন
আমি প্রতিমন্ত্রীকে ট্যাকেল দেয়ার চেষ্টা করেছিলাম: ইমন
পাঁচ মেয়ে নিয়ে কুয়ায় মায়ের ঝাঁপ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | |
স্কোরবোর্ড বলবে, ৫ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া
কিন্তু যেটা বলবে না তা হলো, গ্রুপ ওয়ানের ম্যাচে মাত্র ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিদের জয়ের জন্য নির্ভর করতে হয়েছে মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ৪০ রানের অপরাজিত জুটির উপর
আবুধাবির উইকেট সম্পূর্ণ ব্যাটিং উপযোগী
কিন্তু ভালো মানের বোলিংয়ের সামনে নামীদামী ব্যাটারদের নাভিশ্বাস উঠে যাওয়াটাও নতুন নয়
সে চিত্র দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসে
তার আবার পুনরাবৃত্তি ঘটছে অজিদের ব্যাটিংয়েও
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা বোলারদের মধ্যে মার্ক উড ও লোকি ফার্গুসনের পরেই আছেন আইনরিখ নকিয়া
তবে ফর্মের বিচারে হয়তো বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেসারদের তালিকাতেই থাকবেন নকিয়া
তার ৯০ মাইলেরও বেশি গতির বলে খাবি খেয়েছেন অফফর্মে থাকা ডেভিদ ওয়ার্নার
অ্যারন ফিঞ্চ তো থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউটই হয়ে গেছেন
কাগিসো রাবাদাও বসে থাকার পাত্র নয়
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের দুটি ডেলিভারির পর হঠাৎ এক স্লোয়ারে বোকা বানিয়েছেন ওয়ার্নারকে
পয়েন্টে ক্লাসেনের হাতে ধরা পড়ান আগে তিনি করেছেন মাত্র ১৪ রান
ওদিকে কেশব মহারাজ বোলিংয়ে এসেই মিচেল মার্শকে ফিরিয়ে দিয়েছেন
প্রাথমিক এই ধাক্কাগুলো সামলিয়ে দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল
কিন্তু এইডেন মার্করামের দুর্দান্ত ক্যাচে ফিরে গেছেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করা স্মিথ
আর ম্যাচে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা
স্মিথ আউট হবার পর মার্কাস স্টয়নিসের সাথে জুটি বেঁধেছিলেন আরেক হার্ড হিটার ম্যাক্সওয়েল
কিন্তু চায়নাম্যান তাব্রাইজ শামসিকে রিভার্স সুইপ করতে গিয়ে সরাসরি বোল্ড হয়েছেন ম্যাক্সওয়েল
ব্যাটিংয়ের দুই ভরসাকে দুই ওভারে হারিয়ে পরাজয়ের শঙ্কা চেপে বসে অজিদের উপর
তবে রান করে মার্কাস স্টয়নিসের ১৬ বলে ২৪ এবং ম্যাথু ওয়েডের ১০ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকর দুটি ইনিংসের উপর ভর করে দুই বল হাতে রেখেই জয় পায় ফিঞ্চ বাহিনী
এর আগে টস হেরে অস্ট্রেলিয়ার বোলারদের সম্মিলিত আক্রমণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা
হ্যাজলউড, জাম্পা ও স্টার্ক নিয়েছেন ২টি করে উইকেট
সম্পর্কিত আরও পড়ুন
একাদশে না থেকেও ১ লাখ রুপি জিতলেন স্যান্টনার
ক্রিকেটারদের প্রতি পাপনের নির্দেশ, ছুটির কথা আগে জানাতে হবে
আজাজ প্যাটেলকে বিশেষ সম্মাননা দিলো ভারতীয় ক্রিকেটাররা
পরবর্তী সংবাদ
+
বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ছবি ভাইরাল!
এই চরিত্র নিয়ে মুরাদের এমপি পদে থাকারও যোগ্যতা নেই: ব্যারিস্টার সুমন
আমি প্রতিমন্ত্রীকে ট্যাকেল দেয়ার চেষ্টা করেছিলাম: ইমন
পাঁচ মেয়ে নিয়ে কুয়ায় মায়ের ঝাঁপ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | |
চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন সম্প্রদায়ের ১০ বছরের এক শিশুকে নিয়ে ছড়ানো খবরটি 'অসত্য ও গুজব' বলে জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কুচক্রী মহল একটি সাম্প্রদায়িক ইস্যু বানিয়ে গুজব রটাচ্ছে
শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ মর্মে খবর ছড়ানো হয় যে, 'ধর্ষণের শিকার সনাতন সম্প্রদায়ের ১০ বছরের ওই শিশু মারা গেছে'
এমনকি শিশুটির সঙ্গে তার 'মাসি (খালা) ও বোনও ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে' বলে কোনো কোনো পোস্টে দাবি করা হয়
এ খবরকে নাকচ করে দিয়ে হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক এক ভিডিওবার্তায় বলেন, 'কতিপয় কুচক্রী মহল হাজীগঞ্জে নারী ও শিশুর শ্লীলতাহানি ঘটেছে বলে এক ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে
তবে এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কোনো নেতৃবৃন্দ অবগত নয়
অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজব পরিহার করার জন্য অনুরোধ করছি
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী বলেন, 'খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে আমি বেশ কয়েকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথিপত্র খুঁজেছি
তবে এ ধরনের কোনো রোগী আমাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়নি
তার কোনো রেকর্ড নেই
আমি কিছুক্ষণ আগেও পুনরায় পুরো বিষয়টি খতিয়ে দেখেছি
কিন্তু এমন কোনো কিছু পাইনি
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ বলেন, 'হাজীগঞ্জে যদি এই ধরনের কোনো ঘটনা হতো তাহলে অবশ্যই তা আমি অবগত হতাম
যেহেতু এই বিষয়ে এখনো আমি কিছু জানি না, সেহেতু মনে হয় না যে এ ধরনের কিছু হয়েছে
হলে আমি অবশ্যই জানতে পারতাম
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, 'এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি
যতটুকু জেনেছি এ ধরনের কোনো ঘটনা হাজীগঞ্জ ঘটেনি
বিষয়টি গুজব
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, 'বিষয়টি সম্পূর্ণ গুজব
ইতোমধ্যে উপজেলার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নেতারা নিশ্চিত করেছেন