content
stringlengths
0
129k
তার টিকটক প্রোফাইলে আত্মহত্যা সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ
আনন্দবাজার
নাম পরিবর্তন করেছে ফেসবুক
খেলা দেখার জন্য ছেলের বিয়েতে এলেন না মা-বাবা!
ভারতে ভুল তথ্য, বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়া রুখতে নাজেহাল ফেসবুক!
'শেষ ক্লাসটা নেয়া হলো না বাবার'
মালয়েশিয়া প্রবাসীদের দাবি আদায়ে ভার্চ্যুয়াল টকশো, সামালোচনা
'হামাগুড়ি দিয়ে হলেও আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ'
এইডস রোগীর কী চিকিৎসা আছে বাংলাদেশে? কলেজ ছাত্রের রগকাটা লাশ উদ্ধার ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে : ন্যাটো প্রধান নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় : আইনমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে : বাহাউদ্দিন নাছিম এনডিএফ'র এইডস দিবস পালিত তিন ধাপ এগিয়েছেন...
'ক্লিন শেভ, জিন্স ও স্পোর্টিং সানগ্লাস পরা তালেবান গোয়েন্দারাই কাবুলের পতন ঘটিয়েছে' (১১৬৩৪)সাকিবকে ছেড়ে দিলো কেকেআর (৯১৭৮)কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত (৮০০৬)ইব্রাহিমকে ঢাকা উত্তর ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি (৭০২৪)হাফ ভাড়া কার্যকরে থাকছে যেসব শর্ত (৫৭১৯)ডিসেম্বর-জানুয়ারির মধ্য...
পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ সিনেমাটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের
তিনি বলেন, 'আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে
সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটাই আমাদের নিবেদন
দীর্ঘ প্রতীক্ষার পর সেন্সর ছাড়পত্র পেল নূরুল আলম আতিকের পরিচালিত চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি
৭ নভেম্বর সেন্সর পায় সিনেমাটি
সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি জানিয়েছেন পরিচালক
২০১৪-১৫ অর্থবছরে সরকারের চলচ্চিত্র অনুদান পেয়েছিল সিনেমাটি
২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমাটি
তবে ২০২০ সালের নভেম্বরে শেষ হয় শুটিং
পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ সিনেমাটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার
নূরুল আলম আতিক বলেন, 'আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে
সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটাই আমাদের নিবেদন
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, খলিলুর রহমান কাদেরীসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ
লাল মোরগের ঝুঁটি
শেয়ার করুন
এ বিভাগের আরো খবর
হৃদয় ভেঙেছে 'দঙ্গল' অভিনেত্রী সানিয়ার
'পাগল মন' রিমেকে রাধা-কৃষ্ণ অপু-জয়
কঙ্গনার সোশ্যাল মিডিয়া পোস্ট সেন্সরের আবেদন সুপ্রিম কোর্টে
মোশাররফের 'বকুল ফুল' আসছে বৃহস্পতিবার
সিনেমায় একসঙ্গে রোশান-প্রিয়মনি
প্রিয় পোশাকগুলো কেন বিক্রি করবেন স্বস্তিকা
ধর্ষণচেষ্টা মামলার প্রতিবেদনে পরীমনির নারাজি
আদালতে পরীমনি-নাসির-অমি
কপিরাইট শুনানিতে শফিক, ইথুন, শেলী, সরলপুর
প্রতীক আকবর , ঢাকা
১ ডিসেম্বর, ২০২১ ২২:০৯
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
কপিরাইট অফিসের শুনানি
ছবি কোলাজ: সংগৃহীত
শেলীর দাবি, সেই চুক্তিপত্র তিনি বাতিল করতে চান
কারণ সেই সব কনটেন্ট ২০১০ থেকে বা ২০১২ থেকে এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে
সেখান থেকে তিনি অনেক টাকা পেতে পারতেন
অনলাইন মিডিয়া সম্পর্কে তার ভালো ধারণা ছিল না
তাই না বুঝেই তিনি সে চুক্তি করে দিয়েছেন
গান, সিনেমা নিয়ে মাঝে মাঝেই দ্বন্দ্ব দেখা যায় মালিকানা নিয়ে, কখনও আবার অর্থ নিয়ে
অনেক সময় এই দ্বন্দ্ব চলতে থাকে বছরের পর বছর
অনেক সময় নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে সেসব সমস্যার সমাধান হয়
সম্প্রতি বাংলাদেশ কপিরাইট অফিস অনেক বিষয়ের সমাধান করছে
কপিরাইট ইস্যু নিয়ে বিভিন্ন উদ্যোগ, আলোচনার মাধ্যমে আইন প্রতিষ্ঠা করতে চাইছেন তারা
আগের অ্যানালগ সিস্টেম থেকে বর্তমানের ইউটিউব- সব বিষয় নিয়েই কাজ করছেন তারা
বুধবার তেমন কিছু সমস্যার শুনানি ছিল কপিরাইট অফিসে
যার মধ্যে যুবতী রাধে, শেলী কাদের, আসিফ আকবর-শফিক তুহিন ইস্যু অন্যতম
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'নিঝুম অরণ্যে' সিনেমার গানের ভিসিডি ও ডিভিডি রাইট বাজারজাতকরণের চুক্তি জি-সিরিজের থাকলেও ২০১৭ সালে পুরো চলচ্চিত্রটি জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া তাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রচার করে
এটি নিয়ে কপিরাইট অফিসে ইমপ্রেস টেলিফিল্মের বিরুদ্ধে আপিল করেন নাজমুল হক ভূঁইয়া
'নিঝুম অরণ্যে' সিনেমায় অভিনয় করেন সজল ও আজমেরী হক বাঁধন
ছবি: সংগৃহীত
শুনানিতে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে কেউ ছিলেন না
নাজমুল হক ভূঁইয়ার পক্ষ থেকে কপিরাইট অফিসকে জানানো হয়, চ্যানেল আইয়ের সঙ্গে তাদের মৌখিক একটা সমঝোতা হয়েছে
পরবর্তী সময়ে তারা কপিরাইট অফিসে লিখিতভাবে বিষয়টি জানাবে
আসিফের বিরুদ্ধে অন্যের গান ডিজিটালে রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করার অভিযোগ আনেন শফিক তুহিন
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিসে আপিল করেন আসিফ আকবর
সেই আপিলের শুনানি ছিল বুধবার
শুনানিতে আসিফ আকবের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত থাকলেও ছিলেন না শফিক তুহিন
তিনি সময়ের আবেদন করেছেন
বোর্ড শফিক তুহিনের আবেদন মঞ্জুর করেছে
আসিফ আকবর (বাঁয়ে) ও শফিক তুহিন
ছবি: সংগৃহীত
নিউজবাংলাকে কপিরাইট অফিসার জাফর রাজা চৌধুরী বলেন, আগামী মাসেই আরেকটা সভা করা হবে
২০০১ সালের ৩০ জানুয়ারি প্রকাশ পায় আসিফ আকবরের গাওয়া তুমুল জনপ্রিয় গান 'ও প্রিয়া তুমি কোথায়'
গানটি নিয়ে ঝামেলা চলছে লেবেল প্রতিষ্ঠান সাউন্ডটেক এবং গীতিকার-সুরকার ইথুন বাবুর
'ও প্রিয়া তুমি কোথায়' গানের অ্যালবামের কাভার
ছবি: সংগৃহীত
সাউন্ডটেকের করা আপিলের শুনানিতে বুধবার 'ও প্রিয়া তুমি কোথায়' গানটির সুরকার-গীতিকার সময় বাড়ানোর দাবি করেন এবং তাকে সময় বাড়িয়ে দেয়া হয়
আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, লুটতরাজ, পিতা মাতার আমানত, মনের সাথে যুদ্ধ, আমি জেল থেকে বলছি, দুই বধূ এক স্বামী নামক সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কপিরাইট চুক্তিপত্র বাতিল আবেদন করেছেন প্রয়াত মান্নার স্ত্রী শেলী কাদের
নাজমুল হক ভূঁইয়ার সঙ্গে শেলীর এ চুক্তি ছিল
সাতটি পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমার কমার্শিয়াল রাইট শেলীই দিয়েছেন নাজমুল হক ভূঁইয়াকে
যার বিনিময়ে তিনি প্রথমে ২০ লাখ, পরে ৫ লাখ এবং শেষে ২ লাখ ১০ হাজার টাকা নিয়েছেন
তিনি নিজেই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং সেই চুক্তিপত্র সঠিক বলে নিশ্চিত করেছেন
এখন শেলীর দাবি, সেই চুক্তিপত্র তিনি বাতিল করতে চান
কারণ সেই সব কনটেন্ট ২০১০ থেকে বা ২০১২ থেকে এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে
সেখান থেকে তিনি অনেক টাকা পেতে পারতেন
অনলাইন মিডিয়া সম্পর্কে তার ভালো ধারণা ছিল না
তাই না বুঝেই তিনি সে চুক্তি করে দিয়েছেন
কপিরাইট আইনের সেকশন ২০ ধারার সাবসেকশন ২-এ বলা আছে, কোনো কপিরাইট প্রণেতা যদি মনে করেন যে কপিরাইটের চুক্তিটা তার জন্য ভালো হয়নি, তা হলে তিনি তা বাতিলের আবেদন করতে পারবেন
এ ক্ষেত্রে কপিরাইট বোর্ড দুই পক্ষের শুনানি নেবে
যদি তা যুক্তিসঙ্গত হয়, তা হলে বোর্ড অবশ্যই সেটি বাতিলের সিদ্ধান্ত দেবে
প্রয়াত চিত্রনায়ক মান্না ও তার স্ত্রী শেলী
ছবি: সংগৃহীত
শেলীর এমন আবেদনের পরিপ্রেক্ষিতে অন্যপক্ষ জানিয়েছে, যদি এই ধরনের চুক্তি বাতিল হয় তা হলে এ অঙ্গনে মারাত্মক অরাজকতা তৈরি হবে
অনেকেই এটা করতে চাইবে
কেউ আজ চুক্তি করে এক বছর পরেই বলবে যে, সে চুক্তি বাতিল করতে চায়
এ বিষয়ে কপিরাইট বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে, 'বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করে দেব
সেই কমিটি শেলীর আবেদন পর্যালোচনা করে দেখবে, কেন শেলী কাদের এটি চাচ্ছেন এবং যদি চুক্তি বাতিল হয়, সে ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে
এসব অ্যানালাইসিস করে কমিটি একটা রিপোর্ট দাখিল করবে পরের বোর্ডসভায়