content
stringlengths
0
129k
এর ভিত্তিতে বোর্ড একটি পরিপূর্ণ সিদ্ধান্ত দেবে
'যুবতী রাধে' গান নিয়ে সরলপুর ব্যান্ডের সঙ্গে আইপিডিসির সমস্যার পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিসে শুনানি হয় বুধবার
শুনানিতে আইপিডিসির পক্ষে বলা হয়, 'যুবতী রাধে' গানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়
গানটির মোট ৩২টি লাইনের মধ্যে ১১টি লাইন বিভিন্ন জায়গা থেকে হুবহু কপি করা, তিনটি লাইনের ভাবার্থসহ আংশিক মিল আছে, তা ছাড়া গানটির সুর প্রাচীন কীর্তন সুরের সঙ্গে যথেষ্ট মিলে যায়
সরলপুরের বক্তব্য ছিল, আপনারা (আইপিডিসি) যদি কপিরাইট অফিসে খোঁজ নিতেন, তা হলে তো জানতে পারতের গানটি কপিরাইট করা
আর যখন কেউ কোনো কিছু অবলম্বন করে সৃষ্টি করে, তখন সেই অভিযোজিত বিষয়টিও নতুন হয়ে ওঠে এবং সেই রাইটটাই আমরা নিয়েছি
সে কারণে কপিরাইটটি আমাদের এবং আইপিডিসি নতুন করে কাজটি করার কারণেই কপিরাইট লঙ্ঘিত হয়েছে
তবে সমস্যা হয়েছে সরলপুরের দেয়া অঙ্গীকারনামায়
যখন কেউ কপিরাইটের জন্য রেজিস্ট্রেশন করে, তখন একটা স্টেটমেন্ট দিতে হয় সবাইকে
সরলপুর ব্যান্ডটি যথন 'যুবতী রাধে' গানটির কপিরাইট করে তখন তারাও স্টেটমেন্ট দিয়েছিল
সেখানে বলা হয়েছে, 'আমরা (সরলপুর) কোথাও থেকে গানটি নকল বা অনুকরণ বা অনুসরণ করিনি
আইপিডিসি বলছে, এই যে তারা কপিরাইট রেজিস্ট্রেশনের সময়ই মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে
তারা তো ১১ লাইন হুবহু কপি করেছে; কিন্তু বলেছে যে কোথাও থেকে কপি করেনি
আর তারা (সরলপুর) ২-৩ বছর আগে গানটি কপিরাইট করে নিয়ে গেছে কিন্তু যখন ওয়েবে তুলেছে, তখন কোনো নোটিশ দেয়নি যে তাদের গানটি কপিরাইটকৃত, কপিরাইট আইন লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নিতে পারে
প্রতিষ্ঠানটি আরও বলে, গানটি যেহেতু ময়মনসিংহ গীতিকা বা বিভিন্ন লোকগানের সঙ্গে মিলে যায় এবং সুরও কীর্তনের সঙ্গে মিলে যায় এবং আরও অনেক প্ল্যাটফর্মেই গানটি রয়েছে, তাই আমরা গানটি ইউটিউবে তুলেছিলাম
আমরা গানটি তোলার পর যখন প্রচুর ভিউ হয়, তখন সরলপুরের সমস্যা হলো, তারা শুধু আমাদের ব্যাপারে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনল এবং আমরা জানতে পারলাম যে গানটির কপিরাইট করা আছে
সঙ্গে সঙ্গে তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা গানটি নামিয়ে ফেলেছি
'যুবতী রাধে' গানের কপিরাইট করা ব্যান্ড সরলপুর
ছবি: সংগৃহীত
কপিরাইট বোর্ড বলছে, আপনি (সরলপুর) অঙ্গীকারনামায় বলেছেন, আপনি কোনো অনুকরণ, অনুসরণ করেননি, এটা তো মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন, বিভ্রান্ত করেছেন
তখন কেন বলেননি যে আপনারা আংশিক কপি করেছেন
বিষয়টি ভালো করে বোঝাতে কপিরাইট অফিসার জাফর রাজা চৌধুরী নিউজবাংলাকে বলেন, 'পাবলিক ডমেইনটাকে কেউ যদি কিছু কপি করে নিজের মতো তৈরি করে এবং তা যদি স্বীকার করে বা উল্লেখ করে, তা হলে নীতিগতভাবে তারা ঠিক থাকে
যেমন, রবীন্দ্রনাথের কোনো লেখা নিলে সেখানে তার ক্রেডিট দেয়া
কিন্তু যুবতী রাধে গানের ক্ষেত্রে তো সরলপুর সেটা করেনি
এমন প্রশ্নের উত্তরে সরলপুর ব্যান্ড পরিপূর্ণ কোনো জবাব দিতে পারেনি এবং তারা কিছু সময় চেয়েছে
সাত দিনের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে
সাত দিন পর এটার একটা জবাব কপিরাইট বোর্ড দিয়ে দিতে পারবে বলে জানানো হয়
শেয়ার করুন
হৃদয় ভেঙেছে 'দঙ্গল' অভিনেত্রী সানিয়ার
শিপন আলী, ডেস্ক
১ ডিসেম্বর, ২০২১ ২২:১০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা
ছবি: সংগৃহীত
সানিয়া বলেন, 'আমার মনে হয় বিচ্ছেদ বেশিরভাগ মানুষের জন্যেই খুব একটা সুখকর নয়
এই পরিস্থিতি যে অত্যন্ত কঠিন থাকে, সেকথা বলাই বাহুল্য
আমার জন্যও একই কথাই প্রযোজ্য
হৃদয় এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল
বড়পর্দা কিংবা নেটফ্লিক্স, সব জায়গায় দারুণ উপস্থিতির প্রমাণ রেখে চলেছেন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রা
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী
দীর্ঘ চার বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন সানিয়া
তবে সেটা একদমই সহজ ছিলো না তার কাছে
বিচ্ছেদে হৃদয় ভেঙেছে অভিনেত্রীর
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা
ছবি: সংগৃহীত
সেই অবস্থা থেকে নিজেকে কীভাবে সামলিয়েছেন সানিয়া, সাক্ষাৎকারে জানিয়েছেন সেকথাও
অভিনেত্রী জানান, দিল্লি থাকার সময় থেকেই তার এই সম্পর্কের শুরু হয়েছিল
দীর্ঘ চার বছরের সেই লং ডিসট্যান্স সম্পর্কের ইতি টানেন গত বছর
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা
ছবি: সংগৃহীত
সানিয়া বলেন, 'আমার মনে হয় বিচ্ছেদ বেশিরভাগ মানুষের জন্যেই খুব একটা সুখকর নয়
এই পরিস্থিতি যে অত্যন্ত কঠিন থাকে, সেকথা বলাই বাহুল্য
আমার জন্যও একই কথাই প্রযোজ্য
হৃদয় এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল
তবে এই সময়ের পরপরই আরও বেশি করে কাজে ডুবে গিয়েছিলাম
নিজের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম কাজে
নিজের ব্যাপারেও হয়েছিলাম যত্নশীল
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা
ছবি: সংগৃহীত
সেই সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এ অভিনেত্রী আরও বলেন, 'সম্পর্কের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো নিয়ে আমি এখন আরও অবগত
গত কিছুকাল ধরে আমি সিঙ্গেল
এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ শুধুমাত্র নিজের ওপরেই
নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছি
ব্যস, বুঝেছি নিজেকে ভালোবাসাটা ভীষণভাবে প্রয়োজন
শেয়ার করুন
'পাগল মন' রিমেকে রাধা-কৃষ্ণ অপু-জয়
প্রতীক আকবর , ঢাকা
১ ডিসেম্বর, ২০২১ ১৮:৪০
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৮:৪১
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
পাগল মন গানে রাধা-কৃষ্ণ রূপে অপু বিশ্বাস ও জয় চৌধুরী
ছবি: সংগৃহীত
'পাগল মন' গানটিতে পুরনো 'পাগল মন' গানের কিছু কথার পাশাপাশি নতুন কথাও আছে
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাবেদ আহম্মেদ কিছলু
এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা
গানটির কোরিওগ্রাফি করেছেন এ কে আজাদ
অপু বিশ্বাস এবং জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন সিনেমায় রাধা-কৃষ্ণ সেজেছেন দুই অভিনয়শিল্পী
গানের একটি অংশে তাদেরকে দেখা যাবে এ লুকে
'পাগল মন' শিরোনামের একটি গানে বেশ কটি অতি পরিচিত চরিত্রে হাজির হবেন জয় ও অপু
যার মধ্যে একটি হলো রাধা-কৃষ্ণ
চিত্রনায়ক জয় নিউজবাংলাকে বলেন, 'সিনেমার একটি গানে বেশ কয়েকটি চরিত্রে হাজির হব আমরা
এরই মধ্যে আমরা বেদের মেয়ে জোসনা সাজে শুটিং করে ফেলেছি
গতকাল (মঙ্গলবার) এফসিডিতে রাধা-কৃষ্ণের লুকে শুট হয়েছে
আরও কিছু চরিত্রে শুটিং বাকি আছে
'পাগল মন' গানটিতে পুরনো 'পাগল মন' গানের কিছু কথার পাশাপাশি নতুন কথাও আছে
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাবেদ আহম্মেদ কিছলু
এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা
গানটির কোরিওগ্রাফি করেছেন এ কে আজাদ
পাগল মন গানের দৃশ্যে অপু ও জয়
ছবি: সংগৃহীত
সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটির এখনও ত্রিশ শতাংশ কাজ এবং দুটি গানের শুটিং বাকি রয়েছে
কক্সবাজারে কিছু শুটিং হওয়া বাকি
১২ ডিসেম্বরের মধ্যে সিনেমার কাজ শেষ হবে বলে জানান জয়
আর 'পাগল মন' গানটির কপিরাইট কিনেই নতুনভাবে ব্যবহার করা হচ্ছে বলে জনান চিত্রনায়ক জয় চৌধুরী