content stringlengths 0 129k |
|---|
তিনিই প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন |
নিজ অস্ত্রকে সম্বল করে পাক হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়তে তিনিই বাঙালিদের উদ্বুদ্ধ করেছিলেন |
তিনি আমাদের জাতির পিতা |
১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তা তাঁর বাড়িকে ঘিরে ফেলে এবং তখন উপস্থিত সকলকে নির্বিচারে হত্যা করে |
বঙ্গবন্ধুর জীবনী এবং বাংলাদেশের প্রতি তাঁর অবদান সম্পর্কে আমরা সকলেই কম-বেশি অবগত |
তিনি শিশুদের খুব পছন্দ করতেন |
তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তাই ২০১১ সালে বর্তমান সরকার ১৭ মার্চকে "জাতীয় শিশু দিবস" হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে |
আজ এই মহান ব্যাক্তির ৯৩ তম জন্মবার্ষিকী |
আজকের এই দিনে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা |
তাঁর আত্মার শান্তি কামনা করছি |
তাঁর জন্যই আমরা আজ বাংলাদেশ নামের স্বাধীন-সার্বভৌম দেশে বসবাস করি |
তাঁর জন্মদিনের উপহারস্বরূপ আমরা দেশের প্রতি নিজ কর্তব্যগুলোকে আসুন ঠিকভাবে পালন করি |
বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত দেশে পরিণত করা ছিল তাঁর স্বপ্ন |
আমরা তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলে সেটিই হবে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শণের শ্রেষ্ঠ উপায় |
জীবনটা একটা বিভাস প্রহরের ঝড় ছাড়া কিছুই না |
প্রতিটি মুহূর্তে জীবনটা চাইবে তোমার সাথে ছলনা করতে! এই জীবনটা তোমার কাছে কখনোই ধরা দিতে চাইবে না, চাইবে না তোমার হাতটা ধরে পাশাপাশি দু'কদম হাঁটতে |
জীবনটাকে কাছে টেনে নেবার চেষ্টা করতে হবে ... বিস্তারিত পড়ুন → |
অনুপ্রেরণা, বিবিধ তে পোস্ট করা হয়েছে | ট্যাগ জীবন, বেঁচে থাক তুমি, সৌভাগ্যবান, স্বপ্ন, স্বপ্নবান | 13 টি মন্তব্য |
সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে |
এ ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ |
রোববার (২৮ মার্চ) রাত ১১টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় কালাম মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে |
নিহত রাজা ওই এলাকার কালাম মাদবরের ছেলে |
আটক লিজা আরিফুল ইসলামের স্ত্রী |
আরিফুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে |
তিনি পাবনা জেলার আমিনপুর থানার ভাতশাল গ্রামের আজিজ শেখের ছেলে |
তারা কালাম মাদবরের বাড়ির দোতলার ভাড়াটিয়া |
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালাম মাদবরের বাড়ির দোতলার এক ভাড়াটিয়া দম্পতি রাজাকে অপহরণ করে |
পরে রাজার মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা |
বিষয়টি নিয়ে এলাকার ভেতরে জানাজানি হলে ও টাকা দিতে দেরি হলে অপহরণকারীরা রাজাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে |
পরে সেই বাড়ির চারতলা ছাদ থেকে রাজাকে মাটিতে ফেলে দেওয়া হয় |
এ ঘটনার পরপর অপহরণকারী দম্পতির ভেতর স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা |
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে |
এ ঘটনায় আরিফুল পলাতক থাকলেও তার স্ত্রী লিজাকে আটক করা হয়েছে |
বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে |
করোনাভাইরাসের কারণে হঠাৎ করে সব খেলা বন্ধ হয়ে যাওয়ায় কোয়ারেন্টিনে ঘরে বসে স্মৃতি রোমন্থন করছেন খেলোয়াড়রা |
মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে টুইট করছেন ক্রিকেটাররা |
এমন সব ঘটনার কথা বলতে গিয়েই ইংলিশ ওপেনার জেসন রয়ের অদ্ভুতকাণ্ডের কথা ফাঁস করলে কোয়েটা গ্ল্যাডিয়েটরস মালিক নাদিম ওমর |
তিনি জানিয়েছেন, ড্রেসিংরুমে ফিরে নাকি হতাশায় ব্যাট ভেঙে ফেলতেন জেসন রয় |
গোটা টুর্নামেন্টজুড়ে এমন অনেকবার করেছেন |
টুইটে কোয়েটার মালিক নাদিম ওমর বলেন, 'খুব কম মানুষই জানেন, জেসন রয় তার সব ব্যাট ভেঙে ফেলেছেন |
সংখ্যাটা কম করে হলেও পাঁচ |
ড্রেসিংরুমে হতাশায় নিজের ব্যাট ভেঙে ফেলতেন তিনি |
আহমেদ শেহজাদের মাধ্যমে আমরা রাওয়ালপিন্ডি থেকে তার জন্য নতুন ব্যাটের ব্যবস্থা করেছিলাম |
শুধু ব্যাট ভাঙাই নয়, জেসন রয়ের আরও একটি বিষয় ফাঁস করেছেন নাদিম ওমর |
নাদিম বলেন, লিগ চলাকালীন জেসন রয় সবসময় বলতেন যে, তিনি মাঝ ব্যাটে খেলতে পারছেন না |
দৌড়ে বেশি রান নিতে চাইতেন তিনি |
তাই তাকে নিচের দিকে ব্যাটিংয়ে নামতে বলেছিলাম |
কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি |
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই পোশাক কারখানা চালু করা হচ্ছে |
তবে বাইরে থেকে কোনো শ্রমিক নয়; শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারাখানা চালু করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল |
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে |
বাইরে থেকে কোনো শ্রমিক আসতে পারবেন না |
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরের সম্মেলন কক্ষে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন |
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (পোশাক কারখানার মালিকরা) প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে জনস্বার্থে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কারখানা চালু করবেন এবং করোনাভাইরাসে যেন আরও অনেকে আক্রান্ত না হন, তাই ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক আনবেন না |
ঢাকায় যেসব শ্রমিক অবস্থান করছেন তাদের দিয়েই তারা কারখানা চালু করবেন |
সেভাবেই তারা কারখানা খুলছেন |
তিনি বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন- তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি |
ভবিষ্যতেও করবেন না, যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি না ঘটবে |
তারা শ্রমিকদের বেতনের ব্যবস্থা সুনিশ্চিত করেছেন বলে বৈঠকে আমাদের জানিয়েছেন |
বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, আমরা কোনো শ্রমিক দূর-দূরান্ত থেকে আনছি না |
তারপরও অনেকে চলে আসছেন |
আমরা তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছি |
যারা ইতিমধ্যে চলে এসেছে আমরা চাচ্ছি ঈদে তারা আবার গ্রামে ফিরে না যাক |
ঈদে ছুটি দেয়ার বিষয়ে আমরা আরও একবার বৈঠকে বসব |
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয় |
শোকবার্তায় শেখ হাসিনা বলেন,চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন |
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান |
সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা গেছেন |
এর আগে ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন চোখ মেলেননি সুবীর নন্দী |
পরে গত ৩ মে চোখ মেলেন তিনি |
তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে শনি ও রবিবার দুই দফায় হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর |
এরপরই তার অবস্থা 'সঙ্কটাপন্ন' বলে জানান তার চিকিৎসকরা |
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন |
১৪ এপ্রিল রাতে স্বপরিবারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী |
উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে |
এ সময় তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়েছে |
সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয় |
পরে গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয় |
<< আগেসুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক |
পরে >>মিয়ানমারে আটক থাকা রয়টার্সের দুই সাংবাদিক মুক্ত |
এই বিভাগের আরো খবর |
সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশে আবারও গণটিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী |
৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী |
শান্তির বার্তা পাক প্রধানমন্ত্রীর মুখে মানায় না: স্নেহা দুবে |
প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "গুলাব" |
জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চায় তালেবান |
কপিরাইট © 2010-2021 . | কারিগরি সহায়তায় ইউকেবিডি নিউজ |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজি গত বছর ধরে করোনাভাইরাসমুক্ত |
বিশ্বের প্রথম করোনামুক্ত দেশ ঘোষণা করেছিলো দেশটি |
তবে নতুন করে করোনাভীতি ছড়িয়ে পড়েছে দ্বীপ দেশটিতে |
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর রাজধানীতে কঠোর লকডাউন জারি করা হয়েছে |
মঙ্গলবার দেশটিতে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ |
স্বাস্থ্য কর্তৃপক্ষের স্থায়ী সেক্রেটারী জেমস ফঙ্ক বলেন, মঙ্গলবার কোয়ারেন্টিন থেকে ৬ জন শনাক্ত হয়েছেন |
যাদের মধ্যে ভারতীয় ধরন পাওয়া গেছে |
তিনি বলেন, আমাদের বন্ধু ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র যে দুঃসময়ের ভেতর যাচ্ছে তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.