content stringlengths 0 129k |
|---|
১৫ নভেম্বর, ২০২১ ১০:৫২ ৫১৪ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ |
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয় |
খবর ডিএমপি নিউজের |
ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কোপাল দুর্বৃত্তরা |
তাদের কাছ থেকে এ সময় ৩ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম হেরোইন ও ২২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় |
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে |
24./ কামরুল |
পরবর্তী খবর |
ঘূর্ণিঝড় 'জাওয়াদ' দ্রুত কমতে পারে তাপমাত্রা |
২৮ নভেম্বর, ২০২১ ০১:০৭ ২৯৫ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে |
শনিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে |
লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে আগামী কদিনের মধ্যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে |
ঘূর্ণিঝড় হলে এর নাম হবে 'জাওয়াদ' |
নামটি দিয়েছেন সৌদি আরবের আবহাওয়াবিদরা |
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে |
লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে |
নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে |
এটি ভারতের ওড়িষা উপকূলের দিকে যেতে পারে |
এর প্রভাব পড়তে পারে দেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে |
আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪ দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে |
এদিকে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় শীত বেড়েছে |
শনিবার ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যায় |
তবে আগামী দু-এক দিনের মধ্যে এ চিত্র পরিবর্তন হতে পারে |
দ. আফ্রিকার করোনার নতুন ধরন খুবই ভয়ঙ্কর : স্বাস্থ্যমন্ত্রী |
একই ইউপিতে বাবা-ছেলে ও আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী! |
বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ |
অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আমরা ধারণা করছি- লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর তা দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে |
তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা শতভাগ নিশ্চিত হতে আরও দু-এক দিন লাগবে |
এখন পর্যন্ত পাওয়া পূর্বাভাস বলছে, ভারতের ওড়িষা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা বেশি |
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস |
সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস |
রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে |
আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে |
24./আলী |
পরবর্তী খবর |
হাসপাতালে যেমন আছেন খালেদা জিয়া |
২৮ নভেম্বর, ২০২১ ০০:৪০ ২১৫ প্রিন্ট করুন |
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় সমস্যা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ |
চিকিৎসকরা জানিয়েছেন, সেটা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছেন |
কিন্তু সেটার উৎস নির্ণয় হচ্ছে না |
এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পরিপাকতন্ত্রে রক্ত ক্ষরণের উৎস নির্ণয় করতে হলে যত দ্রুত সম্ভব তাকে কোনো অ্যাডভান্স সেন্টারে নিতে হবে |
অন্যথায় যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে |
তিনি আরও বলেন, এ ধরনের 'অ্যাডভান্স সেন্টার' আমাদের দেশে নেই |
দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকরা কয়েক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন |
কিন্তু একটা পর্যায়ে তারা প্রযুক্তির অভাবে আটকে যাচ্ছেন |
খালেদা জিয়ার জীবন বাঁচাতে এই মুহূর্তে তাকে বিদেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি) কোনো উন্নত হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে হত্যা করার চক্রান্ত চলছে |
খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সমগ্র দেশ অচল করে দেওয়ারও হুমকি দেন তিনি |
এর আগে গত শুক্রবার মওলানা আব্দুল হামিত খান ভাসানীর পরিবারের ৫ সদস্য সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান |
৩০ মিনিট তারা হাসপাতালে অবস্থান করে বেরিয়ে আসার সময় মাহমুদা খানম ভাসানী(ভাসানীর মেয়ে) গণমাধ্যমকে বলেন, কথা বলতে পারছেন বেগম খালেদা জিয়া |
তবে তিনি কথা বলছেন খুব ধীরে ধীরে |
তিনি অনেক দুর্বল |
আরও পড়ুন: খালেদা জিয়া ইস্যুতে সর্বোচ্চ সতর্কতায় সরকার |
ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি |
ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, আমরা খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম |
তার ডাক্তাররা বলেছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ |
ভাসানী পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই |
24./আলী |
পরবর্তী খবর |
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কাল |
২৭ নভেম্বর, ২০২১ ২১:৫০ ১৭০ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে আগামীকাল |
একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে |
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে |
তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হচ্ছে ১ হাজার ইউনিয়ন পরিষদে |
বিভিন্ন জটিলতায় ৭টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে |
ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন |
ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন |
এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৪২৩ জন, মহিলা ভোটার ৯৯ লাখ ৩২ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ১৯ জন |
তৃতীয় ধাপের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ১০ হাজার ১৫৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬১টি হাজার ৮৩০টি |
সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ইতিমধ্যে ১০১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন |
এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী |
তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৭০ প্রার্থী নির্বাচিত হয়েছেন |
চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন |
এর আগের দুই ধাপসহ মোট ২৫৩ চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হলেন |
এর মধ্যে প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন একক প্রার্থী হিসেবে ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন |
তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন ১০১ জন |
নির্বাচনে চট্টগ্রামের রাউজানের ১৪টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সব ক'টি পদে একক প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন |
উল্লেখিত ১৪টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদ রয়েছে ১২৬টি এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদ ৪২টি |
এসব পদের সব কটিতে একজন করে প্রার্থী মনোনযনপত্র জমা দেয়ায় ১৪ ইউপির সব পদে সব প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়েছেন |
দ. আফ্রিকার করোনার নতুন ধরন খুবই ভয়ঙ্কর : স্বাস্থ্যমন্ত্রী |
একই ইউপিতে বাবা-ছেলে ও আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী! |
বেগম জিয়ার জন্য আলাদা আইন করার সুযোগ নেই: হানিফ |
এছাড়া রাঙ্গুনয়ায় ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে শুধু আওয়ামী লীগের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন |
ফলে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন |
দেশের অন্যতম প্রধানদল বিএনপি এ নির্বাচন বর্জন করছে |
24. নাজিম |
পরবর্তী খবর |
ঢাকায় ৮০ শতাংশ বাসমালিক গরিব: এনায়েত উল্লাহ |
২৭ নভেম্বর, ২০২১ ২১:৩৮ ১৩২ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
রাজধানী ঢাকায় চলাচলকারী পরিবহণ মালিকদের ৮০ শতাংশ গরিব |
কেউ কেউ একটি বাসের আয় দিয়ে নিজের সংসার চালায় জানিয়ে তারা হাফ পাশের (বাসে অর্ধেক ভাড়া) এই ক্ষতি কীভাবে সামলাবে সেটা জানতে চেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ |
শনিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাশের (বাসে অর্ধেক ভাড়া) বিষয়ে বৈঠকে এসক কথা বলেন এনায়েত উল্লাহ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.