content stringlengths 0 129k |
|---|
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় গরুর মাংসের টুকরায় অলৌকিকভাবে 'আল্লাহ্' লেখা ভেসে উঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে |
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি নূরানী তালীমুল কুরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় গরুর মাংস খাওয়ার সময় এ ঘটনা ঘটে |
মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাংসের টুকরাটি দেখতে ভিড় জমান ওই মাদ্রাসায় |
সরেজমিন গিয়ে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে ফ্রিজে রাখা মাংস বের করে রান্না করা হয়েছিল |
এর পর ওই মাংস মাদ্রাসার ছাত্রদের মাঝে বন্টন করা হয় |
ওই মাংস খাওয়ার সময় নাজিম উদ্দিন নামে এক ছাত্র হঠাৎ লক্ষ করে যে একটি মাংসের টুকরায় আরবি হরফে লেখা রয়েছে, 'আল্লাহ্' |
পরে মাংসের টুকরাটি মাদ্রাসার শিক্ষকদের দেখানোর পর নিশ্চিত হয় |
মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ 'আল্লাহ' লেখা মাংসের টুকরাটি একনজর দেখতে ভিড় জমান |
ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বিটিসি নিউজকে জানান, মাংস খাওয়ার সময় হঠাৎ এক ছাত্র দেখতে পায় যে একটি মাংসের টুকরাতে আরবী হরফে আল্লাহ্ লেখা |
এমন ঘটনা আগে মানুষের মুখে শুনেছি |
কিন্তু এমন দৃশ্য কখনো নিজের চোখে দেখিনি |
'আল্লাহ' লেখা মাংসের টুকরাটি সংরক্ষন করবেন বলে জানান তিনি |
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব তৈরীর সময় বলেছিলাম কোয়াব তৈরী করার পরে বেঁচে যাওয়া মসলা দিয়ে আমি কিছু একটা তৈরী করবো |
আমি ঐ মসলাটা দিয়ে খুব সহজে ভুনা খিচুড়ি তৈরী করেছি |
মজার বিষয় হচ্ছে, এই খিচুড়িটা রান্না করতে আমি এক্সট্রা কোনো মসলাই ব্যবহার করবো না |
তারপরও ভিডিওটা দেখবেন, সুযোগ পেলে তৈরী করবেন এর পরে কিভাবে ঘরের মানুষদের সামলাবেন সেটার টিপস আমি দিতে পারবো না |
কারন এটার এত্ত সুন্দর ফ্লেভার হয় যে শুধু ঘর না, প্রতিবেশিদেরও সামাল দেয়া মুসকিল হয়ে যাবে! ভালো কথা, সামনে কিন্তু কোয়াব দিয়ে তৈরী আরও রেসিপি আসছে, আশা করি সাথেই থাকবেন |
করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া নিয়ে 'খুবই উদ্বিগ্ন' বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) |
বিবিসি-কে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, জরুরি ব্যবস্থা নেওয়া না হলে আগামী মার্চ মাস নাগাদ ইউরোপে পাঁচ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হতে পারে |
মাস্ক পরার মতো পদক্ষেপ নেওয়া হলে তা সংক্রমণ রোধে তাৎক্ষণিকভাবে কাজে লাগতে পারে বলে জানান তিনি |
ইউরোপের বেশ কয়েকটি দেশে কোভিড শনাক্তের উচ্চ হার এবং জরুরি ব্যবস্থা হিসাবে সর্বাত্মক ও আংশিক লকডাউনের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এল |
হ্যান্স ক্লুগ বলেছেন, শীতের মৌসুমের পাশাপাশি অপর্যাপ্ত টিকাদান এবং অতি সংক্রামক করোনাভাইরানের ডেলটা ধরনের দাপটের কারণে করোনাভাইরাস ছড়াচ্ছে বেশি |
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি, টিকা গ্রহণের হার বাড়ানো ও নতুন চিকিৎসা পদ্ধতি কোভিড সংক্রমণ মোকাবেলায় সহায়ক হতে পারে |
বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই কর্মকর্তা বলেন, "আমাদের অঞ্চলে আবারও মৃত্যুহার বেড়ে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ |
এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কী করা দরকার হবে, তা আমাদের জানা |
ক্লুগ বলেন, "বাধ্যতামূলক টিকাদান ব্যবস্থাকে শেষ উপায় হিসেবে দেখা উচিত, তবে বিষয়টি নিয়ে আইনি ও সামাজিক বিতর্ক করার এখনই সময় |
কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে ইউরোপের দেশ অস্ট্রিয়া পুরোপুরি লকডাউন শুরু করতে চলেছে |
এর আগে দেশটিতে যারা টিকা নেননি, তাদের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল |
চেক প্রজাতন্ত্রও বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে |
স্লোভাকিয়া নতুন বিধিনিষেধ আরোপ করেছে |
নেদারল্যান্ডসও লকডাউন শুরু করেছে |
জার্মানি টিকা না নেওয়া লোকজনের জন্য বিধিনিষেধ জারি করতে রাজি হয়েছে |
5620 কিলোগ্রাম মধ্যে , 5620 কিলোগ্রাম মধ্যে পাউন্ড, 5620 মধ্যে , 5620 কিলোগ্রাম মধ্যে , 5620 মধ্যে পাউন্ড |
বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধীদলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী |
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মোদির কাছে লেখা এক চিঠিতে শুভেন্দু অধিকারী বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে |
বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে পূজা মণ্ডপ এবং মন্দিরে আক্রমণ চালিয়ে ভাঙচুর করছে উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, এসব কারণে বাংলাদেশের হিন্দুদের জন্য এবারের দুর্গা পূজার আনন্দ বিষাদে পরিণত হয়েছে |
এসব ঘটনার পর বাংলাদেশের হিন্দুদের যেসব আত্মীয়স্বজন পশ্চিমবঙ্গে থাকেন তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেন |
তারা বাংলাদেশের আত্মীয়দের নিরাপত্তা দেয়ার ব্যাপারে টেলিফোন করে সমর্থন জানাচ্ছেন বলেও দাবি করে এই বিজেপি নেতা চিঠিতে আরও লিখেছেন, বাংলাদেশের হিন্দুরা প্রায়শই উগ্রপন্থী হামলার শিকার হন |
এদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে দুর্গা পূজার সময় ও মন্দিরে হামলার ঘটনার ছবি ও ভিডিও পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা ব্যাপকভাবে শেয়ার করছে |
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার টুইটারে এক পোস্টে লিখেছেন, 'বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর হামলা এবং প্রতিমার ভাঙচুর একটি নিন্দনীয় বিষয়, যার আমি তীব্র নিন্দা জানাই |
সেখানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া |
বিক্রমাদিত্য গুপ্ত (পি. কে. বিক্রম) ৫ অক্টোবর লালমনিরহাট সদরে সাপটানা সড়ক, বাহাদুর মোড় গ্রামে জন্মগ্রহণ করেন |
পিতা: মৃত সুভাষ গুপ্ত মাতা: রেনু গুপ্ত |
শিক্ষা জীবন শুরু তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম কালুরঘাট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় (মডেল হাই স্কুল) |
বাংলাদেশ ন্যাশনাল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন |
পিতা ব্যবসায়ী হওয়ার কারণে বিভিন্ন শিক্ষালয়ে লেখাপড়া করেন |
লেখক ও সাংস্কৃতিক সংগঠক তিনি |
১৯৮৪ সালে তার প্রথম লেখা প্রকাশিত হয় স্থানীয় সাহিত্য পত্রিকায় |
বর্তমানে একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকাতে কাজ করেছেন |
বাবা মায়ের উৎসাহে জাতীয় শিশু সংগঠন পরশমণি কচিকাঁচার মেলা লালমনিরহাট শাথায় ভর্তি হন |
পরে মুকুল ফৌজএ কাজ করেন |
এই পথচলা শুরু |
বন্ধুরা মিলে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন নাট্য সংগঠন সবুজ বাংলা নাট্য গোষ্ঠী |
সাহিত্যের কাগজ "বাসন্তিকা" প্রকাশক ও সম্পাদক তিনি |
পাশাপাশি সুন্দরম প্রকাশনা'র প্রকাশক |
( ) 5 , , . : : . , , , ( ). . . . 1984. . , ' . . . 1992. "" . |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
গোটা বিশ্বের বিস্ময় ॥ উন্নয়ন সমৃদ্ধির মহাসোপানে বাংলাদেশ সাকিবকে নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ আমরা শিক্ষিত বেকার চাই না ॥ শিক্ষামন্ত্রী কুয়েট বন্ধ ঘোষণা রফতানি আয় পাঁচ দশকে ৯৬ গুণ বেড়েছে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান, আজ দেখাবে লালকার্ড প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন গাদ্দাফি পুত্র সাইফ গণফোরামের কাউন্সিলে জামায়া... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো.আশরাফুল ইসলাম আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন |
আসামিরা হলেন, নওগাঁ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা, যোগাযোগ সম্পাদক বকুল হোসেন ও সাদমান হক নিলয় |
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা হয় |
পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামি করা হয় |
আসামিপক্ষের আইনজীবী এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, এই মামলায় এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন |
পরবর্তীতে তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবারও জামিনের আবেদন করেন |
কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন |
প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় |
হেফাজত কর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিক্ষোভ করছিলো বিএনপি নেতাকর্মীরা |
এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে |
ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয় |
এদিকে এঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজের নেতৃত্বে আদালত চত্ত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা |
সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ আছে বাংলাদেশি তরুণদের |
এজন্য এক বছর সময় বিনিয়োগ করলেই যথেষ্ট |
যেকোনো বিষয়ে পড়াশোনা করা যে কেউ সাইবার নিরাপত্তা প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা |
শনিবার রাতে আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবরের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সাইবার বিশেষজ্ঞরা |
'সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি-২০২১ |
আলোচনায় অংশ নেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) উপদেষ্টা, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ট্রান্সফোটেকের প্রধান নির্বাহী শেখ গালিব রহমান, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস আহসানুজ্জামান সুজন ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ইনফরমেশন সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট ... |
শেখ গালিব রহমান বলেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজের পরিসর ব্যাপক |
যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী সাইবার সিকিউরিটি জগতে ২২২ ধরনের কাজে দক্ষতা তৈরির সুযোগ আছে |
তাই আগ্রহী তরুণরা যেকোনো একটিকে বেছে নিয়ে নিজের ও পেশাগত উন্নতি ঘটাতে পারেন, দক্ষতা বাড়াতে পারেন এবং ব্যক্তিগত পরিসর আরও বড় করতে পারেন |
আহসানুজ্জামান সুজন বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের চাকরির তথ্য বিষয়ক ওয়েব-পোর্টালগুলোতে দেখা গেছে বিভিন্ন খাতে কর্মসংস্থানের ক্ষেত্র কমেছে |
কিন্তু বিশেষ কিছু কাজের বেলায় ব্যতিক্রম ছিল |
এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাত অন্যতম |
এই খাতের বিভিন্ন কাজে চাকরির বিজ্ঞপ্তি বরাবরই ভালো সংখ্যক ছিল |
সৈয়দ কামরান আহমেদ বলেন, সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়তে কম্পিউটার বিজ্ঞানে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই |
যেকোনো বিষয়ে পড়াশোনা করা যে কেউ সাইবার নিরাপত্তা প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.