content
stringlengths
0
129k
|১০০% সুলভ মূল্যে পণ্য কিনুন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাবেন আমাদের কাছে
অনলাইনে অর্ডার করতে
সরাসরি কল করুনঃ ☎️ 01777336135 অর্ডার করলেই ফ্রী হোম ডেলিভারী
600
5.00 5
600 . ১০০% সুলভ মূল্যে পণ্য কিনুন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাবেন আমাদের কাছে
অনলাইনে অর্ডার করতে
সরাসরি কল করুনঃ 01777336135 অর্ডার করলেই ফ্রী হোম ডেলিভারী
5.00 5
১০০% সুলভ মূল্যে পণ্য কিনুন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাবেন আমাদের কাছে
অনলাইনে অর্ডার করতে
সরাসরি কল করুনঃ 01777336135 অর্ডার করলেই ফ্রী হোম ডেলিভারী
৳ 3,200 ৳ 2,990
১০০% সুলভ মূল্যে পণ্য কিনুন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাবেন আমাদের কাছে
অনলাইনে অর্ডার করতে
সরাসরি কল করুনঃ 01777336135 অর্ডার করলেই ফ্রী হোম ডেলিভারী
& & & ' ' / / &
ঢাকা, বুধবার ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৩ হিজরি
আন্তর্জাতিক
বিশেষ সংবাদ
সভ্যতা ও সংস্কৃতি
তথ্য প্রযুক্তি
নাগরিক সাংবাদিকতা
নাগরিক সাংবাদিকতা
আপনিও লিখুন
ইসলাম ও আপনার জানতে চাওয়া
ইসলাম ও কিছু কথা
ইসলাম ও সাধারণ জিজ্ঞাসা
ব্যাটমিন্টন
সাক্ষাৎকার
লাইফস্টাইল
আজকের এই দিনে
ইতিহাসের পাতা থেকে
ছবি কথা বলে
ভ্রমণকাহিনী
মনীষীদের উক্তি
রান্নাবান্না
শিক্ষার্থীদের জন্য
চাকরীর খবর
একটি আয়াত ও হাদীস
আন্তর্জাতিক
জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর
তানভীর সাকী ভূঁইয়া তানভীর সাকী ভূঁইয়া
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
ছবি : সংগৃহীত
অবশেষে আনুষ্ঠানিকভাবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তাঁর নাগরিকত্ব বাতিলের কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ
খবর দ্য গার্ডিয়ানের
ইকুয়েডরের পিচিনচা আদালতে গত সোমবার অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়
আদালত বলেছেন, সাধারণত প্রাসঙ্গিক তথ্য গোপন, মিথ্যা নথিপত্র জমাদান কিংবা জালিয়াতির অভিযোগে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয়েছে
তবে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদার অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
একই সঙ্গে অ্যাসাঞ্জকে বিচারকালে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয়নি
বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি রয়েছেন অ্যাসাঞ্জ
অ্যাসাঞ্জকে যে তারিখে আদালতে ডাকা হয়েছিল তখন তিনি মুক্ত ছিলেন না
পাশাপাশি বন্দি অবস্থায় অসুস্থ ছিলেন বলেও উল্লেখ করেন পোভেদা
এই সিদ্ধান্তের বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে আপিল করা হবে বলেও তিনি জানান
উল্লেখ, ২০১২ সালের জুন থেকে আট বছরের বেশি সময় ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
পরে ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাঁকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর
তখন তাঁকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেন ব্রিটিশ আদালত
এরপর থেকে বেলমার্শ কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ
দিনাজপুরের খানসামায় প্রথমবারের মতো উত্তর কোরিয়া থেকে এনে চাষকৃত হাইব্রিড এন কে-ওয়ান জাতের পানিকচুর বাম্পার ফলন হয়েছে
এতে আর্থিক উন্নতির অপার সম্ভাবনার স্বপ্ন দেখেছেন ছিট আলোকডিহি গ্রামের চেয়ারম্যানপাড়ার কৃষক আলমগীর হোসেন
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আর লকডাউনের কারণে বর্তমানে পানিকচু বিক্রি ও রফতানি বাধাগ্রস্ত হয়ে পড়েছে
এ অবস্থায় সম্ভাবনার স্থলে কচুতে হতাশা দেখছেন তিনি
উপজেলা ঘুরে জানা গেছে, খানসামায় পানিকচু চাষ করে অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন আলোকঝাড়ী, বাসুলী, জয়গঞ্জ, গুলিয়াড়া, আঙ্গারপাড়া ও ভেড়ভেড়ী গ্রামের কচু চাষিরা
প্রায় চার যুগের বেশি সময় ধরে তারা স্থানীয় জাতের পানিকচু ও মুখিকচু চাষ করে আসছেন
এদের অনেকে পরিবারের সবজির চাহিদা মিটিয়ে কচু বিক্রি করে স্বল্প সময়ে ভাগ্য বদল করেছেন
এবারও ৩৫ হেক্টর জমিতে স্থানীয় জাতের পানিকচু, লতিরাজ ও মুখি কচুর চাষ করছে উপজেলার চাষিরা
তবে স্থানীয় পানিকচুর বদলে কৃষক আলমগীর হোসেন এ বছর কোরিয়ান এন কে-ওয়ান জাতের কচুর চারা সংগ্রহ করে চাষ করছেন
কৃষক আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি পার্শ্ববর্তী উত্তরা ইপিজেড-এ একটি কোম্পানিতে কাজ করি
সেখানকার একজন কর্মকর্তা উত্তর কোরিয়া যাতায়াত করেন
আমি তার মাধ্যমে কোরিয়া থেকে উন্নত জাতের এ কচুর চারা সংগ্রহ করে চাষ করছি
আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন উপসহকারী কৃষি অফিসার এম জে এইচ কামরুজ্জামান
৩৩ শতক জমিতে ২ হাজার ৮শ চারা ক্রয় ৩০ হাজার টাকা, হাল-চাষ, জমি তৈরি, সার প্রয়োগ ও অন্যান্য খরচ আরও হয়েছে ৩০ হাজার টাকা
নভেম্বর মাসে লাগানো এসব পানিকচু বিক্রির উপযোগী হয়ে উঠেছে
প্রতিটি কচু উচ্চতা হয়েছে ১০ থেকে ১২ ফুট আর ওজন হয়েছে ১৫ থেকে ২০ কেজি করে
একটি পরিপূর্ণ কচুর ওজন হয় ৩৫ থেকে ৪০ কেজি পর্যন্ত
এসব কচুর কাণ্ড, লতি আর শুকনো ডাটা উত্তর কোরিয়াতে রপ্তানি করার কথা রয়েছে
কিন্তু করোনা পরিস্থিতির কারণে রপ্তানিতে সমস্যার সৃষ্টি হয়েছে
তবে এ পর্যন্ত চারা বিক্রি হয়েছে ৪০ হাজার টাকা, কচুর লতি ৩৮ হাজার টাকা এবং ফুল বিক্রি হয়েছে ৫ হাজার টাকা
স্থানীয় ব্যবসায়িরা প্রতিটি কচু ৩৫ থেকে ৪০ টাকা করে দাম বলেছে বলে তিনি জানান
কৃষি অফিসার বাসুদেব রায় জানান, কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, বি, সি, প্রোটিন, শর্করা, চর্বি, ক্যালশিয়াম ও আয়রন রয়েছে
স্থানীয় জাতের চেয়ে হাইব্রিড জাতের পানিকচুর ফলন ভালো হয়