content
stringlengths
0
129k
যদিও বাসভাড়ার ব্যয় বিশ্লেষণে রয়েছে নানা ফাঁকি
ফলে ভাড়া বৃদ্ধির নামে মূলত বোঝা চেপেছে যাত্রীদের কাঁধে
যদিও পরিবহণ খাতের বিশেষজ্ঞরা বাস ভাড়ার ব্যয় বিশ্লেষণে বিবেচিত অধিকাংশ উপাদানকেই অপ্রয়োজনীয়, কাল্পনিক ও অপ্রাসঙ্গিক বলে মত প্রকাশ করেছেন
বিআরটিএ ব্যয় বিশ্লেষণে প্রতিটি বাসের গড় আয়ুষ্কাল ধরেছে ১০ বছর
আর বাসগুলো বছরে চলবে ৩০০ দিন
বলা হয়েছে, আসনের ৯৫ শতাংশ যাত্রী বহন করবে বাসগুলো
যদিও অধিকাংশ সময় আসনের চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করে বাসগুলো
তবে ৯৫ শতাংশ যাত্রী বহন দেখিয়ে ভাড়া নির্ধারণ করায় কিলোমিটারপ্রতি ভাড়া বেশি পড়েছে
হিসাবে প্রতিটি বাসে গড়ে প্রতি মাসে টায়ার-টিউব পরিবর্তন করায় বছরে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১২ হাজার টাকা
এর বাইরে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিন ওভারহোলিং না করা হলেও বছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার টাকা
আর সাধারণত বিমা না থাকলেও ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার টাকা
পাশাপাশি সিটি করপোরেশনের কোনো ধরনের টোল না থাকলেও এ খাতে বছরে ২৫ হাজার ৬০০ টাকা ব্যয় ধরা হয়েছে
মহাসড়কে চলাচলকারী বাসগুলো রংচটা ও লক্কর-ঝক্কর হলেও পাঁচ বছরে এগুলো রেনোভেশনের জন্য বছরে গড়ে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা
আবার দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বাবদ ব্যয় ধরা হয়েছে বছরে ৬৫ হাজার টাকা এবং বাসের গ্যারেজ ভাড়া ৬৫ হাজার টাকা
এদিকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী বেশিরভাগ বাসেই চালক ও একজন সহকারী থাকলেও ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে চালকের দু'জন সহকারী ধরে তাদের দৈনিক ২ হাজার ১০০ টাকা হিসাবে বছরে বেতন ৬ লাখ ৭০ হাজার টাকা ধরা হয়েছে
বোনাস বাবদ ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার টাকা
যদিও বেশিরভাগ বাসেই চালক ও সহকারীর কোনো বেতন-বোনাস নেই, বরং তাদের ট্রিপভিত্তিক চুক্তিতে নিয়োগ দেওয়া হয়
প্রতিটি বাস দৈনিক ১২০ কিলোমিটার চলাচল করবে
প্রতি লিটারে আড়াই কিলোমিটার হিসাবে দৈনিক ডিজেল খরচ দেখানো হয়েছে ৩ হাজার ৮৪০ টাকা
এতে বছরে খরচ হবে ১১ লাখ ৫২ হাজার টাকা
বছরে দুটি ব্যাটারি বাবদ ৪০ হাজার টাকা ব্যয় যুক্ত হয়েছে
এর সঙ্গে বছরে একটি ইঞ্জিন কুল্যান্ট কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার টাকা
এ ছাড়া বিআরটিএ ৩১ আসনের মিনিবাস ও ৫২ আসনের বড় বাসের ভাড়া নির্ধারণ করে দেয়
কিন্তু এখন ঢাকায় ৩১-৪০ আসনের বাস চলছে
দূরপাল্লার পথে ২৬, ৪০ ও ৫২ আসনের বাস চলাচল করে, যে ক্ষেত্রে মালিকরা নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করছেন
এভাবে ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণে ১৬টি খাতের ব্যয় যোগ করে বছরে গড়ে বাস পরিচালনায় ব্যয় দেখানো হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা
সঙ্গে বাস মালিকের ১০ শতাংশ মুনাফা যোগ করা হয়েছে
এর ভিত্তিতে প্রতি কিলোমিটার বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা
কিন্তু গণপরিবহণ মালিকদের কথামতো ব্যয় বিশ্লেষণ হিসাবের সময় প্রতিটি বাসের ট্রিপে কত যাত্রী হয়, বাসের বাজারমূল্য কত, বাসটি কত পথ পাড়ি দেয়-এসব কখনোই সরেজমিন যাচাই-বাছাই না করে বিআরটিএ একটি অঙ্ক বসিয়ে দেয়, যা মূলত গণপরিবহণ মালিকদের স্বার্থই নিশ্চিত করে
দেশের ভোক্তারা বৃহত্তর অর্থনৈতিক গোষ্ঠী হলেও নীতিনির্ধারণীতে তাদের ভূমিকা বরাবরের মতো গৌণ
তাই সরকারকে সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ভোক্তা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে; বিশেষ করে সরকারি সেবাদানকারী সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
তাদের প্রশাসনিক ও আর্থিক জবাবদিহিতাকে নাগরিক তদারকি ও পরিবীক্ষণের আওতায় আনতে হবে
নাগরিক অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভোক্তা অধিকার ও নাগরিক সংগঠনগুলোকে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সরকারি নাগরিক স্বার্থসংশ্লিষ্ট কমিটি, গণপরিবহণ সেক্টরে জড়িত মালিক-শ্রমিক ও ভোক্তা (যাত্রীদের) নীতিনির্ধারণীতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
এসব নাগরিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে
গ্যাস, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, বাড়ি ভাড়া, হোল্ডিং ট্যাক্স, নগর ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য ইত্যাদি বিষয়ে নাগরিক ভোগান্তি নিরসনে গ্রাহক, সেবাদানকারী সংস্থা ও ভোক্তা প্রতিনিধি, প্রশাসনের সমন্বয়ে ত্রিপাক্ষিক গণশুনানির মাধ্যমে নাগরিক পরিবীক্ষণ, অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করে সুশাসন জোরদার করতে হবে
তাহলেই দেশের বৃহত্তর জনগোষ্ঠী ভোক্তাদের প্রতি সুবিচার নিশ্চিত হবে
এস এম নাজের হোসাইন : ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
.@.
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৈত্রী দিবস : বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর
করোনার নতুন ধরন ওমিক্রন বাস্তবে কি 'খুবই ঝুঁকিপূর্ণ'
সবার মাঝে সবুজ সম্প্রীতি
পৃথিবীর এখন গভীর অসুখ
বাংলাদেশের যুব রাজনীতির পথিকৃৎ
আনন্দ-বেদনার পঞ্চাশ বছর
মৈত্রী দিবস : বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর
করোনার নতুন ধরন ওমিক্রন বাস্তবে কি 'খুবই ঝুঁকিপূর্ণ'
সবার মাঝে সবুজ সম্প্রীতি
পৃথিবীর এখন গভীর অসুখ
সর্বাধিক পঠিত
জাহাঙ্গীর আলমের সঙ্গে সম্পর্ক রাখলে ব্যবস্থা নেবে আ.লীগ
ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ নিয়ে যা বললেন তারানা হালিম
'দেশে করোনা টিকা উৎপাদন শিগগিরই'
প্রতিবেশীকে ফাঁসাতে গুম নাটক, একাই বাড়ি ফিরলেন আফাজউদ্দিন
সিলেটে আন্দোলন ছাড়াই হাফ ভাড়ার ঘোষণা
মুরাদের সঙ্গে মাহির ফোনালাপ ফাঁস, নায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ
ডা. মুরাদের ভাইরাল যত কাণ্ড
বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত কারিগর হারুনের মৃত্যু
তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে, প্রশ্ন হাইকোর্টের
প্রতিমন্ত্রী মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ
'ডা. মুরাদ ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের নেতা ছিলেন'
সর্বোচ্চ নেতা আখুন্দজাদাসহ তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ
শরীরে ফলিক অ্যাসিডের অভাব বুঝবেন ৬ লক্ষণে
মুরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে: ওবায়দুল কাদের
যেসব কারণে পদত্যাগ করতে হচ্ছে ডা. মুরাদকে
আজকের পত্রিকা
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
লাইফ স্টাইল
আইটি বিশ্ব
ইসলাম ও জীবন
ডাক্তার আছেন
চিত্র বিচিত্র
একদিন প্রতিদিন
সম্পাদকীয়
স্বজন সমাবেশ
সোশ্যাল মিডিয়া
কর্পোরেট নিউজ
প্রাইভেসি নীতি
যোগাযোগের ঠিকানা
আজকের পত্রিকা
আন্তর্জাতিক
শিক্ষাঙ্গন
লাইফ স্টাইল
আইটি বিশ্ব
ইসলাম ও জীবন
ডাক্তার আছেন
চিত্র বিচিত্র
একদিন প্রতিদিন
সম্পাদকীয়
স্বজন সমাবেশ
সোশ্যাল মিডিয়া
কর্পোরেট নিউজ
প্রাইভেসি নীতি
যোগাযোগের ঠিকানা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২
ফ্যাক্স : ৯৮২৪০৬৬