content stringlengths 0 129k |
|---|
বড় স্কোরের আশা দেখিয়েও ৭৭ রানে আউট হন তিনি |
অন্যদিকে ৩৬ রানে ফিরেন জনি বেয়ারস্টো |
জস বাটলার ও ক্রিস ওকস দুজনই মাত্র এক রান করে ফিরে যান |
জোফরা আর্চার ১৫ রান করলেও ব্রড রানের খাতা না খুলেই ফিরে যান |
বিপর্যয়ের মুখে এক প্রান্ত আগলে রেখে কীভাবে দলকে জেতাতে হয় তা দেখালেন স্টোকস |
তবে এতো কিছুর পরেও হেরে যেতে পারত ইংল্যান্ড |
নাথান লিয়ন যখন ১২৫তম ওভারটি করতে আসেন তখন জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৮ রান |
তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচ আরও জমিয়ে তুলেন স্টোকস |
জয়ের জন্য আর প্রয়োজন মাত্র ২ রান |
কিন্তু এমন সময়ে পঞ্চম বলেই ভুল বোঝাবুঝির কারণে রানআউটের ফাঁদে ধরা পড়েও বেঁচে যান লিচ |
নন স্ট্রাইক প্রান্তে বলটি স্টাম্প ভাঙলেই এক রানের ব্যবধানে হেরে যেত ইংল্যান্ড |
পরে স্টোকস সহায়তা পান ভাগ্যেরও |
লিয়নের সে ওভারের শেষ বলে স্টোকসের বিপক্ষে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার জো উইলসন |
অথচ পরে রিপ্লেতে দেখা গিয়েছে সেটি সোজা আঘাত হানতো লেগস্টাম্পে |
কোনো রিভিউ না থাকায় কপাল পুড়ে অস্ট্রেলিয়ার |
অজিদের হয়ে ৪ উইকেট নেন হ্যাজেলউড |
দুইটি উইকেট নেন লিয়ন আর একটি করে নেন কামিন্স ও প্যাটিনসন |
/ |
! |
+ |
আইরিশ নারীদের ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল আসরের টিকেট কেটেছে টাইগ্রেসরা |
বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে মুখোমুখি হয় 'এ' গ্রুপের শীর্ষ দল বাংলাদেশ ও 'বি' গ্রুপের রানার্স-আপ আয়ারল্যান্ড |
স্কটল্যান্ডের ড্যান্ডিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা |
শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে ইমিয়ার রিচার্ডসন ও লরা ডিলানির ব্যাট থেকে |
এছাড়া ওর্লা প্রেন্ডারগাস্ট করেন ১০ রান |
এই তিনজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি |
টাইগ্রেসদের হয়ে ১৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাতিমা খাতুন |
জবাবে ব্যাট হাতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২ রানের সুবাদে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ |
বাছাইপর্বের দুই ফাইনালিস্ট সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে |
/ |
! |
+ |
অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগর থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় 'বুলবুল' আগামীকাল শনিবার বা আগামী ১০ নভেম্বর রোববারের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর |
বেশ কিছুদিন থেকেই বঙ্গোপসাগরে 'হাওয়া' শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী |
কক্সবাজার ও সেন্ট মার্টিনে শুটিং হচ্ছিল সিনেমাটির |
বুলবুলের কবলে পড়েছে চঞ্চল ও সিনেমাটির টিম |
এই ঝড়ের কবলে পড়ে সিনেমার শুটিং বন্ধ করেছে পরিচালক মেজবাউর রহমান সুমন |
চঞ্চল চৌধুরী জানালেন, শুটিং স্পট থেকে হোটেলে ফিরে গেছেন তারা |
চঞ্চল চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, 'সেন্ট মার্টিন অনেক দূরে আমরা শুটিং করেছি |
গভীর সমুদ্রে ভেসে ভেসে শুটিং করেছি |
গতকাল হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র |
আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম |
চঞ্চল জানালেন, কোস্টগার্ড ছোট-বড় প্রায় সব ট্রলারকে টেকনাফে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে |
ছবির সব শিল্পী ও কলাকুশলী মিলে প্রায় দেড়শ জন মানুষ তারা অবস্থান করছেন সেন্ট মার্টিন |
'হাওয়া' ছবির শিল্পীদের মধ্যে এখন সেন্ট মার্টিনে চঞ্চল চৌধুরী ছাড়াও আছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ |
নির্মাতা মেজবাউর রহমান সুমন জানান, ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়ে গেছে |
আপাতত সাগরে শুটিং বন্ধ করা হয়েছে |
পরিস্থিতি শান্ত হলে আবারও শুটিং শুরু করবেন তারা |
/.. |
! |
+ |
(প্রাইমারী স্কুল ডিকশনারী ফর ক্লাস ওয়ান) |
ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান |
মাঝের সময়টায় নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়াকে হারিয়ে নিশ্চিত করেছিল সেমিফাইনালের জায়গা |
সুপার টুয়েলভের শেষ ম্যাচটা খানিকটা নিয়মরক্ষা হলেও স্কটল্যান্ডকে ছেড়ে কথা বলেনি বাবর আজমের দল |
শোয়েব মালিকের বুড়ো হাড়ের ভেলকিতে ১৮৯ রানের বড় সংগ্রহ পাওয়ার পর স্কটিশ ব্যাটারদের মাত্র ১১৭ রানে আটকে দেয় পাকিস্তানের বোলাররা |
সেমিফাইনালের আগে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে আত্মবিশ্বাস আরও খানিকটা তুঙ্গে তুলে রাখল বাবরের দল |
তাতে এবারের আসরের সুপার টুয়েলভে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেল পাকিস্তান |
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান |
সেই লক্ষ্য তাড়া করতে নেমে রিচি বেরিংটন অপরাজিত ৫৪ রানের ইনিংস খেললেও ১১৭ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড |
তাতে ৭২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাইল কোয়েটজারের দলের |
জয়ের জন্য ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আশানুরূপ শুরু করতে পারেননি স্কটল্যান্ডের দুই ওপেনার কোয়েটজার ও জর্জ মানজি |
পাওয়ার প্লের ৩ বল বাকি থাকতে ভাঙে উদ্বোধনী জুটি |
কোয়েটজার ও মানজি মিলে ৫.৩ ওভার খেললেও প্রত্যাশিত রান তুলতে পারেননি |
হাসান আলির বলে বোল্ড হয়ে কোয়েটজার ফিরলে ভাঙে ২৩ রানের জুটি |
তিনে নেমে সুবিধা করতে পারেননি ম্যাথু ক্রস |
৮ বলে ৫ রান করে রান আউটের শিকার হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার |
ওপেনার মানজিও সাজঘরে ফেরেন দুই ওভার পরই |
শাদাব খানের বলে হারিস রউফকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটেন বাঁহাতি এই ব্যাটার |
মানজির ৩১ বলে ১৭ রানের ইনিংস কেবলই দলের চাপ বাড়িয়েছে |
চারে নেমে অবশ্য দারুণ ব্যাটিং করেন বেরিংটন |
ডাইলান বাজ, মাইকেল লিস্ক ও ক্রিস গ্রিভরা থিতু হতে না পারলেও এক প্রান্তে দাঁড়িয়ে খেলেছেন ৩৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস |
তবে বেরিংটনের হাফ সেঞ্চুরি যথেষ্ট ছিল না স্কটল্যান্ডের জয়ের জন্য |
তাতে হার দিয়ে সুপার টুয়েলভ শেষ করতে হয়েছে স্কটিশদের |
পাকিস্তানের হয়ে শাদাব দুটি উইকেট নিয়েছেন |
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান |
পাওয়ার প্লে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান |
তবে পাওয়ার প্লের পরের ওভারেই হামজা তাহিরকে উইকেট দিয়েছেন ১৯ বলে ১৫ রান করা রিজওয়ান |
এই উইকেটরক্ষক ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলেও হাফ সেঞ্চুরি করেছেন বাবর |
গ্রিভসের বলে আউট হওয়ার আগে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৬৬ রান |
চারে নেমে ১৯ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ |
শেষ দিকে ৬টি ছক্কা ও একটি চারে মাত্র ১৮ বলে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস |
তাতে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান |
স্কটল্যান্ডের হয়ে গ্রিভস দুটি উইকেট নিয়েছেন |
অর্থসূচক/এএইচআর |
← 'খালেদা জিয়াকে আবারও দেশের বাইরে চিকিৎসার পরামর্শ' |
রোহিঙ্গা ক্যাম্পের কাছে র্যাবের অভিযানে গোলাগুলি → |
একযুগ আগের বিতর্কিত কাণ্ডে ক্ষমা চাইলেন হেলস |
নভেম্বর ২০, ২০২১ নভেম্বর ২০, ২০২১ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা ৪ মে |
এপ্রিল ২৮, ২০২১ |
টিকার কার্যকারিতা এখনো গবেষণা পর্যায়ে: প্রধানমন্ত্রী |
ফেব্রুয়ারি ২২, ২০২১ |
সাম্প্রতিক খবর |
অর্থনীতি জাতীয় নির্বাচিত সংবাদ ব্যাংক-বিমা লিড নিউজ সর্বশেষ |
অক্টোবরেও রেকর্ড পরিমাণ এলসি ওপেন |
ডিসেম্বর ১, ২০২১ |
পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ বাড়ছেই |
প্রতি মাসেই রেকর্ড হচ্ছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.