content stringlengths 0 129k |
|---|
আমার কাছে আমার সন্তানের সুখ, সন্তানের হাসি, সন্তানের ভালোবাসা অনেক অনেক মূল্যবান |
আপনারা যে দাবি দিয়েছেন, সেই দাবির সঙ্গে আমি শুধু একমত পোষণই না, শুধু সম্মতিই না- আমি আরও দাবি করি, যেন সেই খুনির ফাঁসি হয় |
আমি দাবি করি, এ শহরের সড়কে আর যেন কোনো নাঈমের প্রাণহানি না ঘটে |
তিনি বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা করছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব জঞ্জাল মুক্ত করব ইনশাআল্লাহ |
আমাদের তারপরও আইনের আওতায় থাকতে হয় |
আমাদের সরকারি নীতিমালা-নিয়মকানুন মানতে হয় |
মেনে চলতে হয় |
সেই নিয়মকানুন মেনেই গাড়িচালকের গাড়ি চালানোর দায়িত্ব ছিল |
সে সেই দায়িত্ব পালন করেনি |
আরেকজন ভাড়াটিয়া গাড়িচালককে দিয়ে গাড়ি চালিয়েছে |
সুতরাং সবাইকে শাস্তি ভোগ করতে হবে |
যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং ইনশাআল্লাহ চাকরি থেকে অপসারণ করব |
যে চালক গাড়ি চালানো অবস্থায় ছিল সে খুনি |
তার সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব |
আপনাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ লাগিয়ে আমি বলি- সেই খুনির ফাঁসি চাই আমি |
এ সময় আন্দোলনরত ছাত্রদের দাবির পক্ষে সরকারের উচ্চপর্যায়ে অ্যাডভোকেসি করবেন জানিয়ে মেয়র তাপস বলেন, কোনো বহিরাগত যেন ডিএসসিসির কোনো গাড়ি চালাতে না পারে, সেই কঠোর ব্যবস্থা নেব |
আপনাদের যে দাবি এসেছে আমি আপনাদের হয়ে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত আপনাদের পক্ষে অ্যাডভোকেসি করব |
সরকারের কাছ থেকে সব দাবি আদায়ের ব্যবস্থা করব |
ঢাকা নিরাপদ শহর হবে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল |
নিরাপদ সড়ক করতে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করব |
নাঈমকে নিজের সন্তানতুল্য উল্লেখ করে মেয়র তাপস বলেন, সম্প্রতি আমি আমার সন্তানের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছি |
কিন্তু আসার দিনেই আমি নাঈমকে হারাব সেটা আমি কল্পনাও করতে পারিনি |
নাঈম শুধু আপনাদের ভাই না, আপনাদের বন্ধু না- একটি সতেরো বছরের আমার সন্তান |
এ সময় ছাত্রদের দাবি মেনে নাঈমের নামে এ বছরের মধ্যে দক্ষিণ সিটির নিজস্ব অর্থায়নে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন মেয়র তাপস |
নিউজ ট্যাগ: মেয়র তাপস |
মোহাম্মদপুরে রাস্তায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার |
সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৩ |
সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ |
বরিশালে মালবাহী ট্রলারে আগুন |
প্রকাশিত:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | ৫৬০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি মালবাহী ট্রলারে পেট্রল থেকে আগুন লেগেছে |
এ সময় দগ্ধ হয়েছেন অলিউল ইসলাম নামে এক শ্রমিক |
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার ইলুহার ইউনিয়ন পরিষদসংলগ্ন মলুহার নতুন বাজারের ট্রলার ঘাটে এ ঘটনা ঘটে |
এ ব্যাপারে ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি তার পরিষদে কাজ করছিলেন |
এ সময় চিৎকার শুনে তার ইউনিয়ন পরিষদসংলগ্ন মলুহার নতুন বাজারের ট্রলারঘাটে এগিয়ে যান |
তিনি জানান, শ্রমিকরা একটি মালবাহী ট্রলার থেকে মলুহার নতুন বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মিরাজ হোসেনসহ কয়েকজন মুদি দোকানির বিভিন্ন প্রকার মালামাল আনলোড করছিলেন |
এ সময় অন্ধকারের মধ্যে অলিউল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক ওই ট্রলারে ম্যাচলাইট জ্বালায় |
এতে ম্যাচলাইটের আগুন ওই ট্রলারে থাকা পেট্রল কনটেইনারে লেগে যায় |
মুহূর্তেম মধ্যে সেই আগুন অন্যান্য মালামালের ছড়িয়ে পড়ে |
এ সময় অলিউল অগ্নিদগ্ধ হয়ে চিৎকার দেন এবং তিনি নিজের জীবন বাঁচাতে গিয়ে জনতার খালে ঝাঁপিয়ে পড়েন |
অগ্নিদগ্ধ অলিউলকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে |
নিউজ ট্যাগ: ট্রলারে আগুন |
পিরোজপুর মুক্ত দিবস আগামীকাল |
মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১ |
'শেখ হাসিনা ও তার সন্তানরা বিশ্বের শ্রেষ্ঠ সৎ ও আদর্শবান ব্যক্তি' |
শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ |
টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মাহমুদউল্লাহ |
প্রকাশিত:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | ৪০৫জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
অবশেষে আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ |
এর আগে জিম্বাবুয়েতে সতীর্থদের গার্ড অব অনারে দিয়েছিলেন অবসররের আভাস |
এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও কিছুতেই সেটা মুখ ফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ |
জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে টেস্টে দেড়শ রানের মহাকাব্যিক এই ইনিংস খেলে রিয়াদ সতীর্থদের জানিয়ে দেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন |
২২০ রানের রেকর্ড গড়া ব্যবধানে জয়ের ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছিলেন তিনি |
দলও জয়টি তাকেই উৎসর্গ করে |
তবে অবসরের ব্যাপারে কোথাও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি |
তখন রিয়াদ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ক্রিকেটের সব মহলে হারারে টেস্টকেই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হিসেবে গণ্য করা হয় |
বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের |
৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪ |
টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ |
বল হাতে নিয়মিত না হলেও নামের পাশে আছে ৪৩টি উইকেট |
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি |
নিউজ ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট |
মেসির সামনেই রেকর্ড ভেঙে দিলেন এমবাপে |
বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর ২০২১ |
২১ বছরে প্রথম বার গ্রুপ পর্ব থেকেই বিদায় বার্সেলোনার |
বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর ২০২১ |
পাচারের শিকার হয়েছে মাদারীপুরের অর্ধশতাধিক যুবক |
প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | ২৭০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
উন্নত জীবনের আশায় ইউরোপের পথে পা বাড়িয়ে মানব পাচারের শিকার হয়েছে মাদারীপুরের অর্ধশতাধিক যুবক |
এদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন |
এসব পরিবারে চলছে মাতম |
মাদারীপুরের ঘরে ঘরে কান্নার রোল |
সম্প্রতি পাচারের শিকার ৫৭ পরিবারের পক্ষ থেকে তাদের উদ্ধার ও দালালদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে |
এদিকে গত দুই তিন ধরে পাচারের শিকার পাঁচ যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে |
এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পাঁচ যুবক একটি ঘরে বন্দী |
ভিডিওতে তারা কান্নাজড়িত কণ্ঠে উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, গত ১৫ দিন ধরে রোমানিয়ার একটি ঘরে আমাদের আটকে রেখেছে |
ঠিকমতো খাবারও দেয় না |
আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচান |
দালাল শামিম ও আল আমিনের কাছে টাকা দিয়েছে বলেও দাবি করেন ভিডিওতে |
অনুসন্ধান করে জানা গেছে, রোমানিয়ায় বন্দীরা হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের মিলন মিয়া ও মস্তফাপুর ইউনিয়নের সিকি নওহাটা গ্রামের মোফাজ্জেল হাওলাদার এবং ডাসার উপজেলার বালিগ্রামের মৃত সৈয়দ সালামের ছেলে তানভীর এবং একই গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে বায়েজিদ হাওলাদার ও রাশেদ হাওলাদার |
বন্দীদের পরিবারের দাবি, রোমানিয়া থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি |
বর্তমানে রোমানিয়ার অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠিয়ে আরও টাকা দাবি করছে |
এই ঘটনায় অভিযোগ পেয়ে দালাল চক্রের একজনকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ |
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই দালাল চক্রের হাতেই বসনিয়ায় বন্দী রয়েছে মাদারীপুরের আরও পাঁচ যুবক |
বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে সেদিনই চক্রের একজনকে আটক করে পুলিশ |
আটক আল আমিন (২৯) মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা এলাকার জাফর বেপারীর ছেলে |
অভিযোগ রয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে |
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাজির হাওলা এলাকার জাফর বেপারীর ছেলে আল আমিন (২৯), রাস্তি এলাকার শামিম আকন ও তার স্ত্রী সুমি বেগম (২৮), সিরাজ আকন (৬০), হাজির হাওলা এলাকার জাফর বেপারী ও তার স্ত্রী রীনা বেগম, সিরাজ আকনের স্ত্রী রানু বেগম |
তারা সবাই একই দালাল চক্রের সদস্য |
রোমানিয়ায় অবস্থানরত স্বজনদের মাধ্যমে ইতালিতে পৌঁছে দেওয়া এবং উচ্চ বেতনে চাকরির প্রলোভনে চলতি বছরের ৩ আগস্ট ভুক্তভোগী পাঁচজনের পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা করে নেয় |
এক মাসের মধ্যে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তারা কালক্ষেপণ করতে থাকে |
বর্তমানে ওই পাঁচ যুবককে ১৫ দিন ধরে রোমানিয়ায় আটকে রেখে ১০ লাখ টাকা দাবি করছে চক্রের সদস্যরা |
ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে দালাল চক্রের সদস্য আল আমিনকে আটক করে |
ভুক্তভোগী পরিবার জানায়, তাদের মাধ্যমে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে মাদারীপুরের আরও পাঁচজন অনেকদিন ধরে বসনিয়ায় রয়েছে |
রোমানিয়ায় বন্দী থাকা তানভীরের ভাই মো. সৈয়দ সেলিম জানান, রোমানিয়া থেকে ইতালিতে পাঠাতে গ্রিসে অবস্থানরত শাহিনের সঙ্গে চুক্তি করে তার ভাগনে আল আমিন ও তার স্ত্রী সুমিসহ সবাইকে উপস্থিত রেখে পাঁচ পরিবার তাদের ৮ লাখ টাকা করে ৪০ লাখ টাকা দেই |
কিন্তু তারা আমার ভাইসহ অন্যদের ইতালিতে না নিয়ে রোমানিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি করছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.