content stringlengths 0 129k |
|---|
আমরা ভাইসহ সবার মুক্তি চাই এবং দোষীদের বিচার চাই |
এদিকে গত ২০ নভেম্বর লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় ট্রলার ডুবিতে মারা গেছে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার আবুল কালাম খানের ছেলে সাব্বির খান ও বড়াইলবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে সাকিবুল |
নিহতের স্বজনরা জানান, চরনাচনা গ্রামের দালাল চক্রের সক্রিয় সদস্য সেকেন মোড়লের ছেলে আতিবর ও কাশেম এবং পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের কবির মীরার ছেলে সবুজ মীরা ও তার স্ত্রী মাহমুদা ইতালি নেওয়ার কথা বলে নিহতদের পরিবারের কাছ থেকে ১০ লাখ করে টাকা নেয় |
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিহতের পরিবার জানায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা মোটা অংকের টাকার বিনিময় ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন |
নিহতের ঘটনায় থানায় মামলা না দিতেও হুমকি দিয়েছে বলে অভিযোগ |
এছাড়া মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের হাকিম তালুকদারের ছেলে রুবেল তালুকদার, তোতা তালুকদারের ছেলে তরিকুল ইসলাম, জুলহাস বেপারীর ছেলে আসাদ বেপারী, মির্জন মোল্লার ছেলে এলাহী মোল্লা, রাজৈরের বৈলগ্রামের সামিউল শেখসহ অর্ধশতাধিক যুবক পাচারের শিকার হয়েছে |
পাচারের শিকার রুবেলের মা শাহনা বেগম বলেন, আমার ছেলের খোঁজখবর নেই অনেক দিন |
সে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না |
আমরা চাই আমার ছেলেসহ নিখোঁজ সবার সন্ধান |
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা মানবপাচারের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি |
অভিযোগ পাওয়ার পরই মাদারীপুর সদর থানা পুলিশ একজনকে আটক করেছে |
এ ব্যাপারে তদন্ত করে যেই দোষী প্রমাণ হবে তাকেই আইনের আওতায় আনা হবে |
নিউজ ট্যাগ: মানব পাচার |
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি |
বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ |
নদী পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক গাড়ি |
বুধবার ২৪ নভেম্বর ২০২১ |
'বিশ্বে যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রস্তুত' |
প্রকাশিত:শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ | ৩২০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
শান্তি মানুষের সকল স্বাধীনতার মূলমন্ত্র |
৫০ বছর আগে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবিধানে শান্তির কথা বলতেই লেখা হয়েছে, 'সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়' |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বে যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে |
ডাক দিলেই হাজির হয়ে যাব |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান বিশ্ব শান্তি সম্মেলনে এসব কথা বলেন |
রাষ্ট্রপতি বলেন, শান্তি মানুষের সকল স্বাধীনতার মূলমন্ত্র |
৫০ বছর আগে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবিধানে শান্তির কথা বলতেই লেখা হয়েছে, 'সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়' |
এ কারণেই বঙ্গবন্ধু থেকে তিনি বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন |
নতুন বিশ্বে নানান চ্যালেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ আমাদের দুর্বলতা বের করে দিয়েছে |
জলবায়ু সংকট মানব জাতিকে বিপদে ফেলছে |
সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা গেলেই বিশ্বে শান্তি নিশ্চিত হবে |
বিশ্ব শান্তি সম্মেলন উদ্বোধনের আগে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয় |
থিম সঙ্গীত, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এবং রোহিঙ্গাসহ নির্যাতিত মানুষের ওপর ভিডিও ক্লিপ পরিদর্শন করা হয় |
সম্মেলনের সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্ব এখন বিভিন্নভাবে বিভক্ত |
টিকা পেতেও এখন বিশ্ব বিভক্ত হয়ে গেছে |
সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করা দরকার |
বিশ্বে মাত্র ১ শতাংশ মানুষ বিশ্বের অর্ধেক সম্পত্তির মালিক |
তিনি বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য সামাজিক ন্যায় বিচার ও শোষণ থেকে রক্ষা করতে সংগ্রাম করে গেছেন |
আমাদের সংবিধানের প্রতিটি ছত্রে ছত্রে মুজিবের এই দর্শন প্রতিফলিত হয়েছে |
১৯৭৪ সালে জাতিসংঘে বঙ্গবন্ধু তার ভাষণই বিশ্ব শান্তির কথা বলেছেন |
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন রেকর্ডকৃত বক্তব্যে বলেন, শান্তির জন্য সকলকে একত্রে কাজ করতে হবে |
কোভিড-১৯ মহামারি থেকে বাচঁতে ধনী-গরিব নির্বিশেষে টিকা নিশ্চিত করতে হবে |
তিনি বলেন, কেউ একা বিশ্বে নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত সকলে নিরাপদ হবে না |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার সারাজীবন শান্তি অন্বেষণ করেছেন |
মানুষের জন্য শান্তির খোঁজই তাকে ক্যারিশম্যাটিক নেতা হিসেবে উপস্থাপিত করেছে |
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানের শুরুর বক্তব্যে সম্মেলনের উদ্দেশ্য বর্ণনা করেন |
সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা অংশ নিচ্ছেন |
এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন |
তাদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে আসবেন |
বাকি ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন |
নিউজ ট্যাগ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ |
গাড়ি চালিয়ে ভারতে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী |
বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ |
খালেদা জিয়ার প্রতি বিরাট উদারতা দেখিয়েছি : প্রধানমন্ত্রী |
বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ |
ভিকারুননিসার অধ্যক্ষের অডিও ফাঁস : রিপোর্ট দাখিলের নির্দেশ |
প্রকাশিত:মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ | ৫২০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের অডিও ক্লিপের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট |
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন |
আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া |
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার |
ভিকারুননিসার অধ্যক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মুশফিক উদ্দিন বখতিয়ার |
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মোর্শেদ আলম এ রিট করেন |
এরপর মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চেয়ে শুনানি মুলতবি করেছিলেন হাইকোর্ট |
রিটে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অসাদাচরণ ও দুর্নীতির বিষয়ে তদন্ত করতে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চালু না করায় বিবাদীদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না ও বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম শুরু করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় |
এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিয়ে অধ্যক্ষ হিসেবে কার্যক্রম চালানো থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয় রিটে |
আবেদনে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে |
প্রতিবেদনগুলোতে ওই অধ্যক্ষের একটি ফোনালাপ বিষয় তুলে ধরা হয় |
রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলক, অধ্যক্ষ কামরুন নাহার ও গভর্নিং বডির সভাপতিকে বিবাদী করা হয়েছে |
আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম |
এবার লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা |
এখন এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে |
যা আগে ছিল ১৫৩ টাকা |
মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করে |
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় |
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হবে যা এতদিন ছিল ১২৯ টাকা |
১৬০ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল, যা এতদিন ১৫৩ টাকা ছিল |
এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায় |
আগে যার বাজারমূল্য ৭২৮ টাকা ছিল |
বোতলজাত পাম সুপার তেল বিক্রি হবে ১১৮ টাকায় |
এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা |
যদিও তখন ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল এবার তা সমন্বয় করা হয়েছে |
অবশ্য তারও আগে তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল |
ফের পেছালো বিপিএল বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রিমিয়ার লিগ ফুটবলের সময় |
আগামী জানুয়ারির শেষ সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল ফুটবলের ১২তম আসর |
প্রিমিয়ার লিগ ফুটবলের আগেই ১৮ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ |
লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী |
এছাড়া নোয়াখালী ভেন্যুকে বাদ দিয়ে চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করেছে বাফুফে |
আগামী জানুয়ারির শুরুতে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হওয়ার কথা ছিল |
কিন্তু, ১৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হবে |
এ কারণে আবারো পিছিয়ে জানুয়ারির শেষ সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ তম আসর |
সেই সাথে দ্বিতীয় ধাপের দলবদল আগামী বছরের ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে |
সোমবার বাফুফেতে লিগ কমিটির ২৩তম সভা শেষে এমনটাই জানিয়েছেন পেশাদার লিগ কমিটি |
গেলো মৌসুমে নোয়াখালী ভেন্যুটি ম্যাচ খেলার জন্য তেমন একটা উপযোগী ছিল না |
যেখানে দেশি-বিদেশি ফুটবলাররা ইনজুরিতেও পড়েছিল |
তাইতো ফুটবলারদের কথা মাথায় রেখে নোয়াখালীকে বাদ দিয়ে চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করেছে বাফুফে |
সেই সাথে ক্লাব ও ফুটবলারদের সুবিধার জন্য কুমিল্লা,নরসিংদী ও মানিকগঞ্জ নতুন ভেন্যু হিসেবে ভাবছে ফেডারেশন |
১৮ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে ফুটবলের নতুন মৌসুমের |
3, 2019 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.