content stringlengths 0 129k |
|---|
বিরতির খানিক আগে মার্সেইয়ের ডিফেন্ডার রোলান্দোর হেড জালে জড়ালে উল্লাসে মাতে পর্তুগাল |
তবে অফসাইডের বাঁশিতে তা ভেস্তে যায় |
লিভারপুলের জার্সিতে একের পর এক গোল করে চলা সালাহর নৈপুণ্যে ৫৬তম মিনিটে এগিয়ে যায় মিশর |
আল সাইদের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় দূরপাল্লার বাঁকানো শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড |
গোল পেতে মরিয়া হয়ে শেষ দিকে একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল |
কিন্তু সাফল্য মিলছিল না |
অবশেষে চার মিনিট যোগ করা সময়ে সব হিসেব পাল্টে দেন রোনালদো |
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে রিকার্দো কারেসমার দারুণ ক্রসে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে হেডে দলকে সমতায় ফেরান রোনালদো |
ডানে ঝাঁপিয়ে গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি |
আর শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ডান দিক থেকে কারেসমার ফ্রি-কিকে অনেকখানি লাফিয়ে দারুণ হেডে জয় নিশ্চিত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার |
দেশের হয়ে পর্তুগাল অধিনায়কের এটি ৮১তম গোল |
আগামী সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে পর্তুগাল |
আর মঙ্গলবার গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ২৮ বছর পর বিশ্বকাপের টিকেট পাওয়া মিশর |
জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয় মাগুরায় সরকারি ভাতাভোগীর টাকা অন্যের মোবাইলে অ্যাডভোকেট শফিকুল আলমের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পাগলা বাজারে মনসুর ফ্যাশনের উদ্বোধন নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৬ মেসেঞ্জারে ঢাবি ছাত্রীকে হেনস্তা, তদন্ত কমিটি গঠন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত ইভ্যালি'র কার্যালয়ে তালা, হটলাইনেও মিলছে না সাড়া! পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড.শামসুল আলম |
দিরাই ফেইসবুক গ্রুপ'র উদ্যোগে কৃষকদের উপহার সামগ্রী বিতরণ |
দিরাই ফেইসবুক গ্রুপ'র উদ্যোগে কৃষকদের উপহার সামগ্রী বিতরণ |
প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২০, ৩:১৪: অপরাহ্ণ |
দিরাই সংবাদদাতঃ |
"করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই" ফেইসবুক গ্রুপ দিরাই এর সৌজন্যে হাওরে কৃষিকাজে নিয়োজিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে |
২২ এপ্রিল ২০২০ খ্রি. দিরাই উপজেলার নির্বাহী অফিসার জনাব সফি উল্লাহ'র সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিতরন কাজ শুরু করা হয় |
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিপলু রায় এর কাছে কিছু সাবান কৃষকদের বিতরন এর জন্য দায়িত্ব দেন |
বিভিন্ন হাওর এলাকায় কৃষিকাজে নিয়োজিত চারশত (৪০০) জনের মনোবল ও শক্তি সঞ্চালনের জন্য "করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই" ফেইসবুক গ্রুপ দিরাই এর পক্ষ থেকে ১ টি ওরস্যালাইন, ১ টি আপেল, ১প্যাকেট বিস্কুট প্রদান করার উদ্যোগ গ্রহন করা হয়েছে |
উক্ত উপহার সামগ্রী দেশি বিদেশী বিভিন্ন সমাজসেবক ও মানবতার প্রেমিকদের অর্থায়নে করা হয় |
২২ এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৪০০ জনকে উপহার সামগ্রী দেওয়া হয়ছে |
গ্রুপের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব ও সচেতন থেকে কাজ করার নির্দেশ প্রদান করা হয় |
এ সময় উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের এডমিন ও দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ এর সাধারণ সম্পাদক শিপলু রায়,সহ সাংগঠনিক সম্পাদক প্রাঙ্গন রায়, দিরাই উপজেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুইটি সূত্রধর পূজা, রাহুল প্রমুখ |
এডমিন শিপলু রায় সকল দাতাগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহানুভূতি অব্যাহত রাখলে গ্রুপটি সামনে আরো ভালো কাজে সবার পাশে থাকার সুযোগ পাবো |
দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের সেশনচার্জ বাতিলসহ কয়েকটি নির্দেশনা দিয়ে নীতিমালা তৈরি করতে বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ |
তবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশনার বিষয়টি স্থগিত করেনি আদালত |
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন |
আদালতে ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আনিসুল হাসান |
এর আগে ২০১৭ সালের ২৫ মে দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের সেশনচার্জ বাতিল করে তিন মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট |
এছাড়াও বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার ওপর জোর দিতেও নির্দেশনা দেন আদালত |
রায়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনেরও নির্দেশ দেওয়া হয় |
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন |
হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলোতে বলা হয়, বেসরকারি স্কুল নিবন্ধন অধ্যাদেশ ১৯৬২ অনুসারে স্কুলগুলোতে অভিভাবকসহ শিক্ষক প্রতিনিধি নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে |
শিক্ষক ও স্টাফ নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে |
পেছনের দরজা দিয়ে কাউকে নিয়োগ দেওয়া যাবে না |
এতে মালিকপক্ষের কোনও প্রাধান্য থাকবে না |
এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠার সময় কোনও প্রকার পুনরায় ভর্তি ও সেশনচার্জ নেওয়া যাবে না |
কোনও ধরনের ফি বাড়াতে হলে অভিভাবকদের মতামত নিয়ে তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে |
'ম্যানেজিং কমিটি ভর্তি ফি, টিউশন ফি নির্ধারণ করবে |
এতে অভিভাবক প্রতিনিধির মতামত প্রাধান্য পাবে |
সব প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে |
রায়ে আরও বলা হয়, জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি দেশের সংস্কৃতি অনুযায়ী রবীন্দ্র-নজরুল, বঙ্গবন্ধুসহ স্বাধীনতায় আত্মদানকারীদের জীবনী নিয়ে অনুষ্ঠান করতে হবে |
অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা বিষয়ে পড়া, লেখা ও বলায় বিশেষ গুরুত্ব দিতে হবে |
প্রসঙ্গত, ২০১৪ সালে জাভেদ ফারুক নামে ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন |
রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও দেশের সকল ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয় |
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত একই বছরের ২৩ এপ্রিল ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রুপ থেকে 'এ' লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে কেন শিক্ষা বিধিমালা গঠন করা হবে না? তা জানতে চেয়ে রুল করেন হাইকোর্ট |
একইসঙ্গে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ গ্রহণের ক্ষেত্রে বিবাদীদের মনিটরিং সেল গঠনের কেন নির্দেশনা দেওয়া হবে না? রুলে তাও জানতে চাওয়া হয় |
পরে সে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট |
এরপর হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় গ্রীনডেল ইংরেজি মাধ্যম স্কুল |
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শোক দিবস |
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতিবছর দিনটি শোক দিবস হিসেবে পালন করা হয় |
দুর্ঘটনায় ২৬ জন ছাত্র, ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন |
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব হল, হোস্টেল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা হয় |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন |
এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগসহ আরও বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে |
পরে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবন প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় |
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মকসুদ কামাল, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হলের হাউজ টিউটররা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন |
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সেদিন অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যার যার সাধ্যানুযায়ী রক্ত, অর্থ ও শ্রম দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের সাহায্যে সবাই এগিয়ে এসেছিল |
মানবিক বিপর্যয় প্রতিরোধে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা হলো আমাদের ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ |
উপাচার্য আরও বলেন, '১৫ অক্টোবর' থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সবার নিজ নিজ দায়িত্বের জায়গাটি জাগ্রত রাখতে হবে |
এ ধরনের দুঃখজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে যত্নবান ও সচেতন থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান |
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, 'আমি সে সময় ছাত্র ছিলাম |
বর্তমানে প্রাধ্যক্ষ হিসেব আছি |
সে সময় আমার পরীক্ষা থাকার কারণে আমি টিভি রুমে ছিলাম না, হয়তো আমিও নিহতদের অন্তর্ভুক্ত হতাম |
আজ ৪০ জন না হয়ে ৪১ জন হতে পারত |
ভগবান আমাকে রক্ষা করেছেন |
শোক উপলক্ষে নিহতদের আত্মার শান্তি কামনায় জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনাসভা অনুষ্ঠিত হয় এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোনাজাত করা হবে |
আরও ব্যাখ্যা চেয়ে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের দেওয়া প্রস্তাব সোমবার ফের ফেরত পাঠালেন রাজ্যপাল কলরাজ মিশ্র |
ফলে রাজস্থানে রাজ্যপাল বনাম কংগ্রেসের সঙ্ঘাত পর্ব আরও জটিল হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল |
৩১ জুলাই অধিবেশন শুরুর প্রস্তাব দিয়ে গহলৌত এ দিন রাজ্যপালের কাছে ফের এক দফা প্রস্তাব পাঠান |
গত কয়েক দিন ধরেই বিধানসভার অধিবেশনের দাবি নিয়ে কংগ্রেস এবং রাজ্যপালের মধ্যে একটা টানাপড়েন চলছে |
এর আগেও গহলৌতের প্রস্তাব খারিজ করে তাঁকে অন্য প্রস্তাব দেওয়ার কথা বলেছিলেন রাজ্যপাল |
রবিবার গহলৌত ফের এক দফা নতুন প্রস্তাব পেশ করেন রাজ্যপালের কাছে |
সেই প্রস্তাবেও বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিলেন তিনি |
পাশাপাশি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এই অধিবেশন ডাকা যে জরুরি প্রস্তাবে সেই বিষয়টিও উল্লেখ করেছিলেন গহলৌত |
নতুন প্রস্তাবটি খারিজ না করলেও বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন বলেও জানান রাজ্যপাল |
কিন্তু সোমবার ছবিটা একদম বদলে যায় |
গহলৌতের কাছে আরও ব্যাখ্যা চেয়ে রাজ্যপাল সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দেন |
কংগ্রেসের অভিযোগ, বার বার প্রস্তাব ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বাধার সৃষ্টি করছেন রাজ্যপাল |
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, "আমরা চাইছি আস্থাভোট হোক |
এর জন্য আর্জিও জানানো হয়েছে রাজ্যপালকে |
" এর পরই তাঁর অভিযোগ, 'তোতাপাখির বুলি' বলছেন রাজ্যপাল |
কেন্দ্রের অঙ্গুলিহেলনেই অধিবেশনের বিষয়টি নিয়ে উদাসীনতা দেখাচ্ছেন |
আরও পড়ুন: আস্থা ভোটে কংগ্রেসকে সমর্থন নয়, রাজস্থানে দলীয় বিধায়কদের হুইপ জারি বিএসপির |
অন্য দিকে, রাজভবনের নিরাপত্তার বিষয়টি নিয়ে রবিবারই মুখ্যসচিব রাজীব স্বরূপ, ডিজি ভূপেন্দ্র সিংহ যাদবের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র |
সোমবার ফের বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছিল কংগ্রেস |
যদিও পরে তা স্থগিত করে তারা |
রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে রাজভবনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনের কারণে রাজভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টি মুখ্যসচিব এবং ডিজিকে জানিয়েছেন রাজ্যপাল |
রাজ্যের শীর্ষ কর্তাদের নিয়ে রাজ্যপালের এই বৈঠককে ঘিরে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে |
রবিবার এই বৈঠকের পরই কংগ্রেস নেতা গোবিন্দ সিংহ দোতাসরা বলেন, "গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচাতে কংগ্রেস বিক্ষোভ চালিয়ে যাবে |
রাজস্থান ছাড়া গোটা দেশে রাজভবনের বাইরে এই বিক্ষোভ চলবে |
বিদ্রোহী উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটকে দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যেই সাসপেন্ড করেছে দল |
দলের হুইপ সত্ত্বেও পরিষদীয় বৈঠকে যোগ না-দেওয়ায় বিধায়ক পদ থেকেও তাঁকে অনুগামী-সহ সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার |
এর পরে সচিন হাইকোর্টের দ্বারস্থ হয়ে তাঁকে ও তাঁর অনুগামীদের দেওয়া স্পিকারের শাস্তিকে বেআইনি ঘোষণার আবেদন জানান |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.