content
stringlengths
0
129k
আজ বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
এতে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার
বক্তব্য থেকে জানানো হয়- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাটাখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্য করেছেন
যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হয়েছে
আমরা সকলেই জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর অনুভূতি ও আবেগের জায়গা
তাকে নিয়ে কটুক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল
বক্তব্যে আরও জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আব্বাসের এহেন কটুক্তি অবমাননাকর মন্তব্যে সারা দেশের মানুষের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর চরমভাবে মর্মাহত
তার ধৃষ্টতাপূর্ণ অশালীন বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির দাবি জানাচ্ছে
এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সম্পর্কেও অশালীন মন্তব্য করেন এই আব্বাস
এ ঘটনার প্রতিবাদে বিকেল তিনটায় সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ ও সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের পিপিই বিতরন - পজিটিভ বিডি নিউজ ২৪ ডট কম
পজিটিভ বিডি নিউজ ২৪ ডট কম
পজিটিভ খবর সবসময়...
আন্তর্জাতিক
তথ্য ও প্রযুক্তি
বিদ্যুৎ জ্বালানী খনিজ-সম্পদ
ঢাকা বিভাগ
রাজশাহী বিভাগ
রংপুর বিভাগ
ময়মনসিংহ বিভাগ
সিলেট বিভাগ
চট্টগ্রাম বিভাগ
বরিশাল বিভাগ
খুলনা বিভাগ
এনজিও সংবাদ
সাহিত্য ও সংস্কৃতি
মুক্ত সাংবাদিকতা
নারী সাংবাদিকতা
শিশু সাংবাদিকতা
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের পিপিই বিতরন
4, 2020 . অর্থনীতি, খুলনা বিভাগ, গন মাধ্যম, জাতীয়, রাজনীতি, সব খবর, সারাদেশ, স্বাস্থ্য 0
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: অদৃশ্য শত্রু মহামারি কোভিড-১৯,করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা উপকরন ব্যবহার অতি আবশ্যকীয়
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভয়ঙ্কর এই ভাইরাসটি মানুষের সংস্পর্শে সংক্রমিত হয়,আর সে কারনেই স্বাস্থ্য সুরক্ষা উপকরন ব্যবহার অতি জরুরী
এ বিষয়ে তারা পার্সোনাল প্রটেক্ট ইক্যুইপমেন্ট(পিপিই) ব্যবহারের পরামর্শ দিয়েছেন
উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো তাদের সাধ্যমত নাগরিকদেরকে পিপিই পরিধানে চেষ্টা অব্যাহত রেখেছে
বাংলাদেশেও ক্রমান্বয়ে এর ব্যবহার প্রচলিত হচ্ছে
তবে প্রয়োজনমত সরবরাহ না থাকায় এবং দামের ক্ষেত্রে ক্রয় ক্ষমতার উর্ধ্বে হওয়ায় এটা সকলে ব্যবহার করতে পারছে না
যার ফলে ভয়াবহ এই সংক্রমন ভাইরাসটি থেকে রক্ষা পেতে ঝুকি থেকেই যাচ্ছে
পরিস্থিতি মোকাবিলার জন্য ঝুকিপূর্ণ অবস্থায় যারা মাঠে-ময়দানে কাজ করছেন অর্থাৎ ডাক্তার,নার্স,পুলিশ বাহিনী,প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী'র প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকদের মাঝে সরকার ইতোমধ্যেই কিছু কিছু পিপিই প্রদান চালু রেখেছেন
সরকারের কার্যক্রমের পাশাপাশি সমাজের ব্যাক্তি বিশেষ,সমাজ সেবক, রাজনৈতিকদল এবং ছোট-বড় সামাজিক সংগঠন গুলো ঝুকিপূর্ণ পেশার মানুষ গুলোর জন্য তারাও পিপিই প্রদান করছেন
এ পর্যায়ে বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগ ব্যয় বহুল এবং ব্যাতিক্রমী এই কাজটি তারা হাতে নিয়েছে
রবিবার(৩রা মে)সকালে তাদের সংগঠনের পক্ষ থেকে যশোর জিলার শার্শা উপজিলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের পিপিই প্রদান করেছেন
তাদের আজকের পিপিই প্রদানের স্থানগুলো হলো-শার্শা উপজিলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, পোর্ট থানা বেনাপোল,বেনাপোল ফায়ার সার্ভিস, এন এস আই বেনাপোল দপ্তর, ডিজিএফআই বেনাপোল দপ্তর, পিসি,আনসার(বেনাপোল স্থল বন্দর) এবং সীমান্ত প্রেসক্লাব বেনাপোল
পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বিতরন কার্যক্রমে অংশ নেন সংগঠনটির সভাপতি- মোঃ জুলফিকার আলী মন্টু,সাধারন সম্পাদক-মোঃ কামাল হোসেন এবং দপ্তর সম্পাদক- নাজিম উদ্দিন রাব্বি
পর্যায়ক্রমে অত্র উপজিলার অন্যান্য সকল প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকদের পিপিই প্রদান করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন
নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেয়া হবে না : বিজিবি মহাপরিচালক নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেয়া হবে না : বিজিবি মহাপরিচালক - .
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ০৭:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক
তথ্যপ্রযুক্তি
লাইফস্টাইল
শিক্ষা ও সাহিত্য
স্বাক্ষাতকার
প্রবাসের খবর
মহান বিজয়ের মাস শুরু সরকার খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়: ফখরুল নিউইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি দেশ ছেড়ে পালাতে আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, ৩ শিক্ষার্থী নিহত রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০ ক্ষমা চাওয়ার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি: গয়েশ্বর ষাটোর্ধ্বরা টিকার বুস্টার ডোজ পাবেন
নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেয়া হবে না : বিজিবি মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
৪০ পাঠক পড়েছে
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, নারী, শিশু ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে
নারী পাচারে কারো কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না
নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে 'সীমান্ত ব্যাংক' এর ১৯তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, সাতক্ষীরায় নারী পাচারের অভিযোগে একজন নারী ওয়ার্ড কাউন্সিলের স্বামীকে গ্রেফতার করা হয়
ওই নারী ওয়ার্ড কাউন্সিলকে ধরতে আমরা প্রতিদিনই তার বাসায় হানা দিই কিন্তু তিনি বাসায় নেই
এ বিষয়ে পুলিশকেও জানিয়েছি
পুলিশ-বিজিবি একই মন্ত্রণালয়ের কাজ করে এবং পরস্পরের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ সীমান্তেও আমরা কাজ করছি
তিনি বলেন, নারী পাচার রোধে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে
নারী পাচার রোধে জনসচেতনতা বাড়াতে হবে
কেউ যেন প্রলোভনে পড়ে নারী পাচারের শিকার না হয় সেদিকে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে
মিডিয়া ও জনগণের সহযোগিতা ছাড়া বিজিবি একার পক্ষে পাচার রোধ করা সম্ভব না
বিজিবি মহাপরিচালক বলেন, গত এক মাসে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত, সাতক্ষীরা সীমান্ত ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৩০০ জনকে অবৈধ পারপারের অপরাধে ধরা হয়েছে এবং তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে
কোয়ারেন্টাইন শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে
এছাড়াও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে রোহিঙ্গারা আসছে
গতকাল রাতেও তিনজন রোহিঙ্গা নৌকায় করে এসেছিল
পরে তাদের আবার রাতেই মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে
সীমান্তে করোনা প্রতিরোধে ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশিরা এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক
তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবিও কাজ করছে
এখন বাংলাদেশের সীমান্ত চার হাজার ৪২৭ কিলোমিটার
আমাদের একটি বিওপি থেকে আরেকটি বিওপির দূরত্ব ৫ থেকে ৭ কিলোমিটার
বিওপিতে টহল দল থাকে তারপরও শতভাগ সম্ভব হয়ে ওঠে না
বিজিবি সীমান্ত এলাকায় কাজ করার কারণে তাদের ঝুঁকি অনেক বেশি
বিজিবিতে বর্তমানে কতজন সদস্য আক্রান্ত হয়েছে? এমন প্রশ্নের জবাবে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, বিজিবির ৬৫ হাজারেরও বেশি সদস্য রয়েছেন
তারা প্রতিনিয়ত সীমান্তে কাজ করছেন
বিজিবির সদস্যরা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলেন
গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের হার শতকরা একভাগে পৌঁছেছে
এতদিন আক্রান্তের হার ছিল শতকরা মাত্র দশিক ৭০ ভাগ
সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধনের সময় তিনি বলেন, পর্যায়ক্রমে ব্যাংকিং সেবা সীমান্তে পৌঁছে দেয়া হবে
বিজিবির সদস্যরা সহজশর্তে লোন পেয়ে থাকেন
সদস্যদের সন্তানরা পড়াশোনা শেষে ব্যাংকে চাকরির ব্যবস্থা করা হয়
এছাড়াও সীমান্ত ব্যাংক ইতোমধ্যে ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, , এবং রেমিটেন্স সর্বসেবাসহ বিভিন্ন আধুনিক সেবা চালু করেছে
নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
. *
, , .
এই ক্যাটাগরীর আরো খবর
মহান বিজয়ের মাস শুরু