content
stringlengths
0
129k
ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্পের উদ্বৃত্ত ৩৩০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব
শেয়ারবাজারে বড় দরপতন
চ্যালেঞ্জের মুখে থাইল্যান্ডের চাল বাণিজ্য
ভোজ্যতেলের দাম ঠিক করে দিল বাণিজ্য মন্ত্রণালয়
লকডাউনের প্রথম দিন আরেক দফা বাড়ল পেঁয়াজের দাম
ভোজ্যতেলের দাম কিছুটা কমেছে
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার শুধু অনুমোদিত ডিলার স্বর্ণ আমদানি করতে পারবে
বাজারমুখী হচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা
উত্তর দিন উত্তর বাতিল করুন
আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন
আপনি একটি ভুল ইমেল ঠিকানা প্রবেশ করেছেন!
আপনার ইমেল ঠিকানা এখানে প্রবেশ করুন
পরবর্তী বার মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন
ডিসেম্বর ১, ২০২১
ফজর
5:13 5:16
11:47 11:50
3:35 3:38
5:26 5:29
6:12 6:15
বাংলাদেশে করোনা ভাইরাস
সূত্র: আইইডিসিআর
স্পন্সর: একতা হোস্ট
তথ্যপ্রযুক্তি
জাপানি সুবারু উন্মোচন করলো সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি
নভেম্বর ১২, ২০২১
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নভেম্বর ৩০, ২০২১
গৃহকোণ প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত...
আজকের বাংলা তারিখ
আজ বুধবার, ১লা ডিসেম্বর, ২০২১ ইং
১৭ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল)
২৫শে রবিউস-সানি, ১৪৪৩ হিজরী
এখন সময়, সন্ধ্যা ৬:২৩
ডিসেম্বর ২০২১
৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১
প্রধান সম্পাদক : অ্যাডভোকেট শাহ আজিজুল হক
নির্বাহী সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন (জুমন)
মোবাইল : ০১৬৭০-১৪২১৩৩
প্রধান কার্যালয় : হোল্ডিং নং ১০০৬/১, ভৈরবপুর মধ্যপাড়া , আলহাজ্ব এম এ লতিফ এর নিজস্ব ভবন (আসিফ কটেজ), ভৈরব, কিশোরগঞ্জ
সতর্কবার্তা: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও , ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণভাবে বেআইনি
© 2020 . |
নামে যতই কাছাকাছি হোক-না কেন, লোকসংস্কৃতি এবং গণসংস্কৃতি এক জিনিস নয়
ফারাক আছে, মৌলিক
লোকসংস্কৃতি তার পৃষ্ঠপোষকদেও ব্যাপার, গণসংস্কৃতি জনগণের
পৃষ্ঠপোষকেরাই লোকসংস্কৃতি বলে আলাদা একটি সংস্কৃতি দাঁড় করায়
সাজিয়ে রাখে
পেছনে কখনো কাজ করে ভেজা করুণা, কখনো তাজা ব্যবসায়ী বুদ্ধি
এই পৃষ্ঠপোষকেরা কৌতূহলের সঙ্গে গবেষণা করে নৃতাত্ত্বিক সত্য খুঁড়ে খুঁড়ে বার করতে চায়
আবার প্রদর্শনীরও আয়োজন করে কেউ কেউ
তাতে বিনোদন জোটে
বৈচিত্র্যের স্বাদ পাওয়া যায়
যেমনটা ঘটে চিড়িয়াখানায় কিংবা কোনো বিচ্ছিন্ন জনপদে বেড়াতে গেলে
কেউ কেউ আবার অনুকরণ করতে চায় লোকসংস্কৃতির
আমেরিকার হিপ্পিরা যেভাবে হরে কৃষ্ণ করে পাগল হয়
লোকসংস্কৃতি টেলিভিশনেও দেখানো যায়
লোকসংস্কৃতির বাজার দরটা মন্দ নয়
কিন্তু গণসংস্কৃতি জিনিসটা ভিন্ন
সেটা জনগণ নিজেই গড়ে তোলে; ব্যবসায়ের প্রয়োজনে নয়, জীবনযাপনের কারণে
এতে আর যাই থাক পৃষ্ঠপোষকতার কোনো স্থান নেই
গণসংস্কৃতি বৈচিত্র্যকে মানে, স্বাতন্ত্র্যকে অবশ্যই স্বীকার করে
কিন্ত ধনী-গরীবের বিভাজনটাকে পোক্ত করতে চায় না, সেটাকে বরঞ্চ ভেঙ্গে ফেলবার আকাঙ্ক্ষা রাখে
লোকসংস্কৃতি স্থির ও সংরক্ষিত; আর গণসংস্কৃতি হচ্ছে সর্বদাই বিকাশমান, চরিত্রগতভাবেই সে প্রগতিশীল
একটা দৃষ্টান্ত নেওয়া যাক
আমাদের দেশে এই যে বাউলদের সংস্কৃতি, এটা হচ্ছে গণসংস্কৃতি, কিন্তু চেষ্টা হচ্ছে একে লোকসংস্কৃতিতে পরিণত করবার
চেষ্টাটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত
সরল কথায় মতলবাজির
বাউলেরা যে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছে তার পেছনে কোনো পৃষ্ঠপোষকের করতালি ছিল না, যেমন ছিল না ব্যবসায়ীর গোপন কারসাজি
বরঞ্চ আধিপত্য ছিন্ন করেই তার অভ্যুত্থান ও অস্তিত্ব
আমাদের এই ভূখণ্ডে এক সময়ে ব্রাহ্মণ্যবাদ একচ্ছত্র ছিল, একটি স্রোতে ভেলা ভাসানো, অপরটি ভিটেমাটি, গাছপালা আঁকড়ে ধরে কোনোমতে বেঁচে থাকা
বাউলরা এই দু'টির কোনোটাই করে নি
ব্রাহ্মণ্যবাদের আধিপত্য মেনে নেয় নি; কিংবা তার বর্ণভেদ প্রথায় অংশ হয়ে গিয়ে যাচ্ছে
আরেকটা দুর্দশার আশঙ্কাও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে
সেটা আদর্শিক
জাতীয় দৈনিকের একটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিই
'১৯৮৪ সালে লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক... লালনকে সুন্নী শরিয়তী মুসলমান হিসেবে আখ্যায়িত করেন এবং লালনের মৃত্যুবার্ষিকীতে মাজার প্রাঙ্গণে 'বেশরিয়তী পথ' থেকে ফিরে আসতে বাউলদের জন্য তওবা করার অনুষ্ঠানের আয়োজন করেন' বুঝুন তাহলে
মোনেম খাঁরা যা করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নি, সেই অপূর্ণ সাধ একালে, এই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ঠিকই পূরণ হচ্ছে
রাষ্ট্র ঠিক করেছে লালনের মাজার এলাকাটাকে আধুনিক করবে
সেখানে অতিথি ভবন, উন্মুক্ত মঞ্চ, মিলনায়তন, বনভোজন কেন্দ্র, নৌকাবিহারের ব্যবস্থা ইত্যাদি করা হবে
টাকাও মঞ্জুর করা হয়েছে, তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা
কাজটা একাডেমীর তত্ত্ববধানে হবে
তাছাড়া পাঁচশ' ম্যাট্রিক টন গমও দেওয়া হয়েছে একাডেমীকে, খরচ করার জন্য
আর যায় কোথায়, চুম্বক যেমন লোহাকে টানে, লালন একাডেমী তেমনি পৃষ্ঠপোষকদের টানতে শুরু করেছে
কেবল নির্মাণের ঠিকাদারি আর গম তো নয়
আরো অনেক কিছুর সম্ভাবনা জ্বলজ্বল করছে
দোকানপাট উঠবে, বরাদ্দ হবে
মেলাতে তো বটেই, মেলার সময়ে তো লক্ষ লোক আসবেই; সারা বছর ধরেই পর্যটকদের আনাগোনা ঘটবে
বাকি সময়ে মিলনায়তনকে কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেওয়া যাবে
বিরাট বাণিজ্য
সর্বোপরি নামে বেনামে জায়গা-জমি দখলের ব্যাপারটাও রয়েছে
সবটাই যাবে পৃষ্ঠপোষকদের হাতে ও পেটে
অসহায় বাউলেরা বুঝতে পেরেছে তারা উৎখাত হয়ে যাবে
কেননা লালন একাডেমীতে বাউলেরা নেই, বাউল ছাড়া সবাই আছে
প্রতিবেদন বলছে, এক সময়ে এর সদস্যসংখ্যা ছিল একশ' পঞ্চাশ জন, এখন তা বেড়ে হয়েছে এক হাজার তিনশ' জন