content
stringlengths
0
129k
কোনো অসুবিধা নেই, বাংলাদেশের যে কোনো নাগরিকই এর সদস্য হতে পারে
একজন বলেছেন, 'চোর, বদমাইশ, ছিনতাইকারী, সমাজবিরোধী ব্যক্তিরা এখন একাডেমীর সদস্য
সদস্য নয়, আসলে ভোটার
' প্রতিষ্ঠানটি খুবই গণতান্ত্রিক
ভোটের মধ্যদিয়ে কমিটি হয়, হয়েছে, এবং বলার অপেক্ষা রাখে না যে, সরকারি দলের লোকেরাই যথারীতি নির্বাচিত হয়েছেন
সকল কর্তৃত্ব এখন তাদের হাতে
বিপন্ন বাউলেরা আদালতের শরণাপন্ন হয়েছিলেন
সাময়িক স্থগিতাদেশও পেয়েছিলেন
তাঁরা তখনকার প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করেছিলেন যাতে লালনের সমাধিকে লালন একাডেমীর হাত থেকে মুক্ত করে বাউলদের হাতে অর্পণ করা হয়
দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের দাবিকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন, কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও বাউলদের নিজস্বতা রক্ষাকারী পরিবেশের ওপর হস্তক্ষেপের বিরুদ্ধে বলেছে
লালন আখড়া রক্ষার জন্য নাগরিক কমিটিও গঠিত হয়েছে
এসব প্রতিরোধ ঘটেছে কিন্তু পৃষ্ঠপোষকেরা ঠিকই এগিয়ে যাচ্ছেন তাঁদের নিজস্ব পরিকল্পনা নিয়ে
ওই এলাকার ওপর আধিপত্য নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে যথারীতি সংঘর্ষও বেধেছে; এবং দুই ব্যক্তি নিহত হয়েছে
খুনোখুনি হয়তো আরো হবে; বিচিত্র নয়
তবে তাতে বাউলদের কোনো লাভ হবে না
আমরা বলি কি, গণসংস্কৃতি ওই মেয়েটিকে ধ্বংস করবে না
উন্নতি তো আপনারা সর্বত্রই ঘটাচ্ছেন, বাউলেরা না-হয় অনুন্নতই রইলো
আধুনিকীকরণ ঘটাতে চান, তার জন্য অনেক জায়গা খালি পড়ে রয়েছে
যেমন বিদ্যুৎ ও বিদ্যা
ওই দু'টিকে সর্বজনীন করুন
দেখবেন সমস্ত দেশ কেমন উন্নত ও উজ্জ্বল হয়ে উঠছে
মানুষের কর্মসংস্থান করুন, দেখবেন লোকের মুখের হাসি এসেছে
নদীগুলোকে সচল করুন, দেখবেন বাংলাদেশ প্রাণ ফিরে পাচ্ছে
গাছপালা রক্ষা করুন, নইলে মানুষ বাঁচবে না
আর পর্যটন কেন্দ্র? তার জন্য অনেক কেন্দ্র রয়েছে
সাগর সৈকত আছে, একটানা অতবড় সৈকত নাকি দুর্লভ, তাকে আধুনিক করুন
পুরাকীর্তিগুলো যাতে আকর্ষণীয় ও দর্শণীয় হয় তার ব্যবস্থা করতে পারেন
সুন্দরবনও পর্যটন কেন্দ্র হিসেবে খারাপ হবে না
বেচারা লালন ফকিরকে সেখানেই নিরুপদ্রবে ঘুমাতে দিন যেখানে শায়িত রয়েছেন; তাঁর অনুসারীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবেন না যেটা তাদের আশ্রয়
ব্যবসায়ী, চাঁদা আদায়কারী, পুলিশ ও মাস্তান, জবরদখলকারী, মাদক ব্যবসায়ী, প্রমোদলোভী এরা তো সারা বাংলাদেশ জুড়েই অভয়ারণ্য প্রতিষ্ঠা করে রেখেছে; তাদের জন্য নতুন একটি কেন্দ্র স্থাপন কি এতই অপরিহার্য? তদুপরি মোনেম খাঁরা যে কাজ করতে চেয়ে সে কাজ কি আমাদের সাজে? আরো তো মুক্তিযুদ্ধের পকাতাবাহী
লোকসংস্কৃতির পৃষ্ঠপোষক অনেক আছে, আরো পাওয়া যাবে, গণসংস্কৃতির সমর্থক আজ খুব বেশি বেশি প্রয়োজন
ইতিমধ্যে আরেক ঘটনা ঘটেছে
সেটা হচ্ছে সংস্কৃতির বাণিজ্যিক পৃষ্ঠপোষকতা
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ক্ষতিকর কেননা রাষ্ট্র জনগণের নয়
ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা আরো খারাপ কেননা তা হচ্ছে সরাসরি মুনাফালাভের সঙ্গে যুক্ত কালো টাকার মালিকেরা দেখা যাচ্ছে আর্ট গ্যালারি খুলছেন, আসর বসাচ্ছেন গানবাজনার, উদ্যোগ নিচ্ছেন পত্রিকা প্রকাশের
ব্যাপারটা খারাপ হতো না উদ্দেশ্যটা যদি হতো সংস্কৃতির অগ্রগতিতে সাহায্য করা
কিন্তু উদ্দেশ্য তো সেটা নয়, উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে সম্মানিক করা
সংস্কৃতিসেবীদেরকে পুঁজির সেবক করে তোলা, পারলে মুনাফা করা, না-পারলে লোকসান দেখিয়ে কর ফাঁকি দেওয়া
বিদেশী কোম্পানিগুলো সংস্কৃতি চায় না, তারা ক্রেতা চায়; তারা যখন সংস্কৃতির সেবায় উদ্যোগী হয়, তখন অভিপ্রায়টি থাকে নিজেদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ায়
সংস্কৃতি পদানত হচ্ছে পণ্যে
পুঁজিবাদের গ্রাস থেকে সংস্কৃতিকে রক্ষা করা, এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সমবেতভাবে চেষ্টা করা দরকার
চেষ্টাটা সমষ্টিগতই হবে
সাংস্কৃতিক সংগঠন চাই, পাড়ায়, মহল্লায় পাঠাগার, নাটক, গানবাজনার অনুষ্ঠান চাই
কিন্তু সবকিছুর ভেতরে থাকবে আদর্শবাদিতা
আদর্শবাদিতার লক্ষ্য হবে মানুষের মধ্যে মানুষের মৈত্রী গড়ে তোলা, বিচ্ছিন্নতা দূর করা, নিজের সুখকে সকলের সুখের অংশ করা এবং সকলের সুখের সাথে নিজের সুখকে মিলিয়ে দেওয়া
এর জন্য সর্বাগ্রে চাই মাতৃভাষার চর্চা
একজন মাত্র বিদেশীর উপস্থিতির দরুন যখন আলোচনা সভার সমস্ত কার্যকলাপ বাংলায় না-হয়ে ইংরেজিতে হয় এবং সেই আলোচনার বিষয়বস্তু থাকে আমাদের মুক্তিযুদ্ধ তখন বুঝতে কষ্ট হয় না আমরা কোনদিকে যাচ্ছি
সংস্কৃতির জন্য ওই পথটা মুক্তির নয়, পুরাতন দাসত্বের বটে
পৃষ্ঠপোষকতা নয়, দরকার চর্চার
দরকার সংস্কৃতির ভেতরকার গণতান্ত্রিক উপাদানগুলোকে পুষ্ট করা
সেটা হচ্ছে না
মানুষে মানুষে বিচ্ছিন্নতার দরুন আমরা সেই জগতে চলে যাচ্ছি যে-জগৎ মানুষের নয়, পশুর
মনুষ্যত্ব রক্ষিত হবে না যদি আমরা যেন না-ভুলি যে রাষ্ট্রের চেয়ে সমাজ বড় এবং সমাজের চেয়েও বড় সংস্কৃতি
যদিও সংস্কৃতি ভর করে থাকে সমাজের ওপর, তাকে বসবাস করতে হয়, রাষ্ট্রে অধীনে
সংস্কৃতি বড় কেননা তার ভেতর সংরক্ষিত আছে আমাদের সমষ্টিগত স্মৃতি, যা আমাদের পরিচয় এবং সংস্কৃতিতেই রয়েছে আমাদের ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা
একা আমরা কেউ পারবো না, এমনকি টিকবোও না
বাঁচতে হলে চর্চা চাই গণতান্ত্রিক সংস্কৃতির
রাজনীতিই চালক, কিন্তু সংস্কৃতি হচ্ছে চলার পাথেয়
সিরাজুল ইসলাম চৌধুরী : শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক
বিভাগ সমূহ
কবিতার জগৎ
গল্পের জগৎ
মুক্তচিন্তা
লাইফস্টাইল
সাক্ষাৎকার
সাম্প্রতিক খবর
সিনেমার জগৎ
. জাগতিক @ ২০২১ , উপদেষ্টা সম্পাদক : সিরাজুল ইসলাম চৌধুরী , ১০৮, কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ , @.
করোনা ভাইরাস কে নিয়ে কেউ অবহেলা করবেন না
সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা খুব দ্রুত এই সংকটপন্ন অবস্থা থেকে সফলতার দিকে ফিরতে পারবো আশা করছি
গত শুক্রবার সকালে বান্দরবান শহরের পার্বত্য মন্ত্রীর বাস ভবনে সাংবাদিকের সাথে আলাপ কালে এসব কথা বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
তিনি গত ২৫ মার্চ জাতির উদ্যোশে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের মাধ্যমে সারা বাংলাদেশের তথা পার্বত্য জেলার মানুষ খুব আশ্বস্ত হয়েছে
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন এই দূর্যোগ পূর্ণ সময়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধে মোকাবেলা করে স্বাধীনতা অর্জন করেছি
আজকে এই মহামারী কে নিয়ন্ত্রণ করার জন্য, এই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত মানুষ কে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে
এই বিষয়ে আরও
গণপরিবহনে হাফ ভাড়ার দাবীতে বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন
রোয়াংছড়িতে ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম বাছাই সম্পন্ন
তিনি আরো বলেন, সবাই মিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরামর্শ যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো এবং এই সংকটটাকে আমরা মোকাবেলা করতে পাবরো
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ও পরামর্শ মেনে চলি সৃষ্টিকর্তার আর্শীবাদে এই মহামারী থেকে মুক্তি পাবো
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক সারাদেশের মানুষের এই করোনা ভাইরাসের ব্যাপারে খোঁজ খবর রাখছেন
আমরা আশা করি এই সংকটপন্ন অবস্থা থেকে আমরা মুক্তি পাবো
এসময় বীর বাহাদুর সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন,নিজেকে সচেতন হতে হবে, অন্যকে ও সচেতন করতে হবে
সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিশেষজ্ঞরা যে নির্দেশনা দিয়েছেন সেই সমস্ত নির্দেশনা সকলকে মেনে চলতে হবে
করোনাপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডবান্দরবানবীর বাহাদুর
লামায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেল চোরেরা
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে সরকারি সহায়তা পেল ২৮৫ পরিবার
গণপরিবহনে হাফ ভাড়ার দাবীতে বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন
রোয়াংছড়িতে ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম বাছাই সম্পন্ন
বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো রোটারী ক্লাবের পানির ফিল্টার
বান্দরবান স্টেডিয়ামের ঘাস পরিষ্কারের জন্য মোয়ার মেশিন প্রদান করলেন জেলা প্রশাসক
থানচি'র ৪ ইউপি নির্বাচন : প্রার্থীদের যাচাই বাছাই শেষ
রুমায় ইউপি নির্বাচনে ৩টি নৌকা, ১টিতে বিদ্রোহী প্রার্থীর জয়
আপনার মন্তব্য লিখুন
উত্তর বাতিল করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না
পরের বার মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেইল ও ওয়েবসাইট লিংক সেভ করে রাখুন
বান্দরবান'র অন্যান্য সংবাদ
দেশের সুউচ্চ সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা তৎপর : আতংকে পর্যটকরা
বান্দরবানের শিক্ষিকা জয়নবের আকুতি