content
stringlengths
0
129k
বিয়ানীবাজার উলামা পরিষদ ইউকে এর নির্বাচন সম্পন্ন
গ্রাম বাংলা রাজনীতি সারাদেশ
সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ্ব বজলুর রহমান বেপারি
গ্রাম বাংলা জাতীয় রাজনীতি সারাদেশ
বীরতারা'য় নব-নির্বাচিত চেয়ারম্যান ঝিলু কে গনসংবর্ধনা
পূর্বের সংখ্যা
পূর্বের সংখ্যা 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2018 2018 2018
আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের ৪ বছর মেয়াদি "নির্বাহী পরিষদ"-এর কাউন্সিল সম্পন্ন
নভে ২৭, ২০২১
তালাবার ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী সম্পন্ন
নভে ২৭, ২০২১
বিয়ানীবাজার উলামা পরিষদ ইউকে এর নির্বাচন সম্পন্ন
নভে ২৭, ২০২১
গ্রাম বাংলা রাজনীতি সারাদেশ
সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ্ব বজলুর রহমান বেপারি
নভে ২৫, ২০২১
প্রকাশক ও সম্পাদক: মো: নাহিদুল ইসলাম হৃদয়
ব্যবস্থাপনা সম্পাদক: ফারজানা খান লিয়া
: 38@.
মোবাইল: ০১৭৭১১২৪৪৭০
নিউজ ইডিটর: সামিউল সোহেল
ঢাকা অফিস: নিচ তলা, আম্বিয়া ভিলা, পূর্ব নরসিংহপুর, জিরাবো, আশুলিয়া, ঢাকা-১৩৪৯.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২৮/১০ ভাই ভাই মার্কেট, পশ্চিম দাশড়া, বেগম জরিনা কলেজ মোড়, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
করোনা পরিস্থিতিতে কষ্টে দিন যাচ্ছে মসজিদে দায়িত্ব পালন করা ইমাম, মুয়াজ্জিন ও পবিত্র রমজানে মসজিদে খতম তারাবি পড়ানো হফেজদের
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষরা সরকারি-বেসরকারি সহায়তা পেলেও এদের কেউ খবর রাখছেন না
এমনিতে স্বল্প বেতন পান তারা
তার উপর গত দেড় মাস ধরে চলতে থাকা অঘোষিত লকডাউনে পরিস্থিতি আরো খারাপ হয়েছে
পরিবার-পরিজন নিয়ে চলতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে
ধর্মীয় অবস্থানে তাদের মর্যাদা অনেক বেশি হলেও বাস্তবতায় বেতন পান নামমাত্র
দায়িত্ব পালনের পাশাপাশি কিছু ধর্মীয় সেবার মাধ্যমে বাড়তি উপার্জন করে সংসারের যাবতীয় প্রয়োজন মেটাতেন
করোনায় থেমে গেছে এসব সেবা কার্যক্রম
এতে ইমাম-মুয়াজ্জিনদের সংসারে টানাপোড়েন সৃষ্টি হয়েছে
খবর নিয়ে জানা গেছে, সারদেশের ন্যায় মিরসরাই উপজেলার অধিকাংশ মসজিদে খতম তারাবি হচ্ছে না
মসজিদগুলোতে সুরা তারাবির নামাজ আদায় করা হচ্ছে
যেখানে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লিদের পদচারণায় ভরপুর ছিল মসজিদ প্রাঙ্গণ এবার তা একেবারেই নীরব
অতিক্রান্ত হচ্ছে এক অচেনা ও অপ্রত্যাশিত রমজান মাস
উপজেলার কাটাছড়া এলাকার হাফেজ বোরহান উদ্দিন বলেন, গত আট বছর যাবত খতম তারাবি পড়াচ্ছি
প্রতিবার খতম শেষে প্রাপ্ত সম্মানী বাবার হাতে তুলে দিতাম
ওই টাকা দিয়ে সবার ঈদের খরচ হয়ে যেত
অন্য সব হাফেজদের মতো আমারও অন্যরকম ভালো লাগতো
কিন্তু এবারের রমজান মাসটা ভিন্ন
খতম তারাবি ছাড়া রমজান হবে ভাবতেই পারিনি
উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার হামিদ আলী ভূঁইয়া জামে মসজিদের মুয়াজ্জিন মো: ফারুক হোসেন বলেন, মসজিদে চার হাজার টাকা সম্মানী পাই
তা দিয়ে পাঁচ সদস্যের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়
রমজান মাসে বাড়তি কিছু সম্মানী আশা করেছিলাম
কিন্তু করোনা পরিস্থিতির কারণে বাড়তি সম্মানী পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি
জানা গেছে, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় ৬০০টি মসজিদ রয়েছে
এসব মসজিদে প্রায় দেড় হাজার ইমাম-মুয়াজ্জিন রয়েছে
উপজেলার কয়েকজন ইমাম-মুয়াজ্জিন ও খতিবের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ মসজিদে মুয়াজ্জিনের সম্মানী ২ থেকে ৫ হাজার টাকা
ধর্মপ্রাণ ধর্মীয় শিক্ষিতরা পেশা হিসেবে বেছে নিলেও মসজিদ কমিটি থেকে পাওয়া অর্থে সংসার চলে না
অভাব-অনটন লেগেই থাকে
ইমামদের সর্বোচ্চ ৮ হাজার এবং মুয়াজ্জিনদের এক থেকে দুই হাজার টাকা সম্মানী দেয়া হয়
নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি খতমে কোরআন ও অন্যান্য ধর্মীয় সেবা দিয়ে সামান্য সম্মানী পান ইমাম-মুয়াজ্জিনরা
তবে রমজানে তারাবি পড়ানোর ফলে মুসুল্লিদের থেকে টাকা উঠিয়ে তারাবির ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমকে ভাগ করে দেয়া হয়
এতে টানাপোড়নের সংসারে ঈদ উদযাপনের খরচ জোগাড় হয়ে যেতো
এই করোনাভাইরাসের মহামারির সময়ে সেটা আর হয়ে উঠছে না
কেননা তারা যে সামান্য সম্মানী পেতেন, এখন সেটাও বন্ধ
পদ্মাটাইমস ডেস্ক : যশোরে এবার হত্যা মামলার আসামি জনি শেখ (২৬) পরিবর্তে প্রায় তিন মাস ধরে কারাগারে বন্দি সবুজ বিশ্বাস (২৭) নামে এক যুবক
বাবার নামের সঙ্গে মিল থাকায় পুলিশ জনির পরিবর্তে সবুজকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে
তবে পুলিশের এই ভুল নিয়ে প্রশ্ন উঠেছে
কারণ যশোরে এমন ঘটনা এটাই প্রথম নয়
এর আগে স্বামীর নামে মিল থাকায় শিরিন বেগমের পরিবর্তে রেখা খাতুন নামে এক নারী ১৫ দিন জেল খেটেছে
পরে আদালতের নজরে আনলে তাকে মুক্তি দেয়া হয়
এ বছরের ১৭ ফেব্রুয়ারি পুলিশ জনি শেখের পরিবর্তে সবুজ বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়
সবুজের বাবা খায়রুল বিশ্বাস পুলিশের কাছে বারবার ধরনা দিয়েও প্রমাণ করতে পারেননি জনি শেখের পরিবর্তে তার ছেলের গ্রেফতারের বিষয়টি
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর পুলেরহাট বাজার থেকে অপহরণের পর খুন হন বেড়বাড়ি গ্রামের মিঠু শেখ
এ ঘটনায় তার ভাই ইস্রাফিল শেখ কোতোয়ালি থানায় ৯ জনের নামে মামলা করেন
পরে ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা
এ মামলার ৫ নম্বর আসামি শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার খায়রুলের ছেলে জনি শেখ ঘটনার পর থেকেই পলাতক
পুলিশ সবুজ বিশ্বাসকেই জনি দাবি করে এবং তাকে গ্রেফতার করে
সবুজের বাবা বারবার চেষ্টা করেও পুলিশকে বোঝাতে না পেরে বৃহস্পতিবার বিষয়টির প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীর মাধ্যমে সবুজের জামিন আবেদন করেন
ওইদিনই যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলার তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন
একই সঙ্গে ২২ মে সবুজ বিশ্বাস ও মামলার বাদী ইস্রাফিল শেখসহ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন
সবুজের আইনজীবী মোস্তফা হুমায়ুন কবীর বলেন, সবুজ দুই মাসের বেশি কারাগারে আটক আছে
সবুজ যে জনি নয় তার প্রমাণ হিসেবে আদালতে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছি
আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন
সবুজের বাবা খাইরুল বিশ্বাসের দাবি, আমার ছেলে পেশায় ড্রাইভার
সবুজ যে জনি নয় পুলিশকে তা কোনোভাবে বোঝাতে পারিনি
খোলাডাঙ্গা গ্রামে খাইরুল নামে আরও কয়েকজন আছে
তাদের ছেলেরাও আমার ছেলের বয়সী
আমার ছেলে সবুজ কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়
এর আগে একটি মাদক মামলায় স্বামীর নামের সঙ্গে মিল থাকায় শিরিন বেগমের পরিবর্তে রেখা খাতুন নামে এক নারীকে কারাগারে পাঠায় পুলিশ
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১৫ দিন সাজা ভোগের পর মুক্তি পান রেখা খাতুন
৪ এপ্রিল তাকে মুক্তি দেয়া হয়
ওই সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি দাবি করেন, এটি পুলিশের অনিচ্ছাকৃত ভুল ছিল
এ বিষয়ে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, এলাকাবাসী ও বাদী নিশ্চিত করেছিল 'সবুজ' নামে যাকে আটক করা হয়েছে সে-ই জনি
এ বিষয়ে সবুজের পরিবারের লোকজন জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি
এ জন্য হয়তো ভুল হতে পারে
পরে আদালত বিষয়টি আমলে নিয়েছেন
বাদী ও তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন
আদালত চাইলে তাকে মুক্তি দিতে পারবেন
আমরাও তদন্ত করছি
আমরা চাই না কোনো মানুষ বিনা অপরাধে জেল খাটুক
এমন ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও সতর্ক করছি
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, যখন পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে যায় তখন এলাকার লোকজনই শনাক্ত করে 'উনিই সেই লোক'
অনেক সময় আসামিরা নাম পরিবর্তন করে
ডাক নামে চার্জশিট হয়
এই লোকের (জনি শেখ) ডাক নামও কিন্তু সবুজ
এলাকাবাসীও বলছে তার নাম সবুজ
অনেক সময় অনিচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতি হয়ে যায়