content stringlengths 0 129k |
|---|
তাতে আপনার সম্মানও বাড়বে, ভবিষ্যতে চুরির সম্ভাবনা কইমা যাবে |
আপনি একটু বেশি কথা বলেন, মুখ খুলে যুবক |
সার্টিফিকেট হারিয়েছে |
নতুন সার্টিফিকেট তুলতে হবে |
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে এসেছি, এখন দরকার জিডি করা |
সার্টিফিকেট হারাইলে সমস্যা নাই |
হাসি বাড়ে রহম আলীর, বলে, লেখাপড়া না হারাইলেই হইছে |
যান সাব, ওই যে নারিকেলগাছের পাশের গেইট |
ওইটাই থানার পথ |
সিগারেট পকেটে ঢুকিয়ে থানার দিকে যেতে শুরু করে যুবক |
হন হন করে হাঁটছে সে |
চলনে তাড়াহুড়ো ভাব |
যেন থানায় গেলেই পাওয়া যাবে সার্টিফিকেট |
কিরে তোর কী? দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে থাকা লাল চোখের আরেক যুবকের দিকে তাকায় রহম আলী |
একটা টান দিতে মন চায় |
এই সকালে? গতকাইলকারটার টাকা তো পাই নাই |
থানার পাশেই যে গাঞ্জা বেচো ডর করে না তুমার? প্রশ্ন ছুড়ে দেয় লাল চোখের যুবক |
এই প্রশ্নের জন্য ঠিক প্রস্তুত ছিল না রহম আলী |
কিছুটা থতমত খায় সে |
তাকিয়ে থাকে যুবকের দিকে |
কত হবে তার বয়স? পঁয়ত্রিশ নাকি চল্লিশ |
বোঝা যায় না |
কমও হতে পারে |
উষ্কখুষ্ক চুল |
যত্ননেই শরীরের কোথাও |
যত্নপাবে কোথায়? সংসার থাকলে না হয় যত্ন |
অপরাধীর কি সংসার হয় সেভাবে? |
তুই যে জামিনি হইয়াও থানার সামনে গাঞ্জা খাস, ভয় লাগে না তোর? |
আমি তো চুরি কইরা খাই |
জামিনে আছি আবার ঢুইকা যামু |
আর আমি তো পুলিশের ফর্মা |
হ, তুই হইছস সরিষার মইধ্যে ভূত |
সাতসকালে বাকি নাই |
বাকি নাই ক্যান? একটু আগে না বেনসন বেচলা |
আর জানো তো আমি কিন্তু ফর্মা |
চাইলে দারোগা সাবরে কইয়া দিতে পারি তুমি গাঞ্জা বেচো |
তুমার কিন্তু হালুয়া টাইট হইতে সময় লাগব না |
চিড়বিড় করে মাথায় রাগ উঠতে থাকলে এক গ্লাস পানি পান করে রহম আলী |
একবার ভাবে, সব বলে দেয় |
লাল চোখের যুবক পুলিশের ইনফর্মার হলে সে কি কম নাকি? সে তো পুরো ফাঁদ পেতে বসে আছে |
এই এক দোকানের আড়ালে আস্তে আস্তে এই এলাকায় মাদক ব্যবসার পুরো তথ্যই তো জেনে যাবে সে |
আর সে জানা মানে থানার সেকেন্ড দারোগার জানা |
জাল ফেলা হইছে মাত্র সপ্তাহ দুয়েক হইল |
এলাকার মূল ক্রিমিনাল ধরতে পুলিশকে রহম আলীর এই যে সহযোগিতা, তা কি বলে দেওয়া ঠিক হবে এখন? না |
নিজেকে সংযত করে সে |
লাল চোখের যুবক পুলিশের না হয়ে মাদক চোরাচালানিদের ইনফর্মারও হতে পারে |
আইজ দিলাম |
কাইল কিন্তু আর পাবি না |
খুব যতেœ পুঁটলিটা পকেটে রাখে যুবক |
দাঁড়িয়ে থাকে দোকানের সামনে |
তার গায়ে ধুলো ছড়িয়ে থানার প্রবেশ করে ওসি সাবের জিপ গাড়িটি |
রহম আলী দেখে তাতে বসে আছে এক তরুণী |
কত হবে বয়স? পঁচিশ হতে পারে, সাতাশও হতে পারে |
তবে তার চেয়ে বেশি নয় কোনোভাবে |
উদ্ভ্রান্ত চোখ তার |
কী মামলা? ঠিক অনুমান করতে পারে না রহম আলী |
একবার ভাবে, ডাকাতি |
আবার ভাবে, না, তাহলে সেই মহিলাকে ধরে আনার কথা না |
ঢক ঢক করে আরেক গ্লাস পানি পান করে রহম আলী |
দিনের শুরুতেই বেশ গরম পড়ছে |
একটু বসেন, মুনশি আসুক |
কনস্টেবলের আন্তরিকতা ভালো লাগল যুবকের |
তাশরিফ আলম তার নাম |
থাকে মেসে |
আর তাতেই নিরাপদে রাখা যায়নি তার সার্টিফিকেট |
পেপার ও পুরাতন বইয়ের সঙ্গে বিক্রি হয়ে গেছে তার পরীক্ষা পাসের সনদও |
আপনি কি মনে করেন মেসের লোকজন তা ইচ্ছে করে বিক্রি করে দিয়েছে? জানতে চায় মুনশি, পুলিশ হলেও তার কাজ দাপ্তরিক |
এটা সেটা লেখা |
ফলে অপরাধের নানা মাত্রা সম্পর্কে ভালোই জ্ঞান রাখে লোকটি |
তার প্রশ্ন গেঁথে যায় তাশরিফের বুকে |
সত্যিই কি পুরোনো বই ও পেপারের সঙ্গে ভুলে চলে গেছে তার সার্টিফিকেট নাকি ইচ্ছে করেই |
কে করতে পারে? সুমন? জাহিদ? কিন্তু কেন? |
না, তা মনে হয় না |
তাহলে চুরি হয় নাই? |
এক রকম চুরি তো বটেই |
তাকে জিজ্ঞাসা না করেই তো বিক্রি করা হয়েছে পেপার |
অনুমতি না নেওয়া যদি চুরি হয় সেটা তো চুরিই |
আবার পেপার বেচার টাকার ভাগও সে পেয়েছে আনুপাতিক হারে |
তাহলে তাকে চুরি বলা যায় কি? |
না, লেখেন হারিয়ে গেছে |
আবেদনপত্র লিখে নিয়ে এসেছেন? |
আবেদনপত্রটি মুনশির সামনে ধরে রাখে তাশরিফ |
সেদিকে লক্ষ নেই মুনশির |
সে তাকিয়ে আছে প্রবেশপথে দিকে |
সেখানে পুলিশের গাড়ি থেকে নামানো হচ্ছে এক তরুণীকে |
তার দুহাত ধরে রেখেছে দুই নারী পুলিশ |
মহিলার চুল পরিপাটি |
চেহারাতেও অস্বাভাবিকতা নেই তেমন, তবে চোখ উদ্ভ্রান্ত |
বেশ সাবলীলভাবেই হেঁটে পার হলো ঘর ও গাড়ির মাঝের পথটুকু |
এই যে আবেদনপত্র |
রাখেন আবেদনপত্র, একটু বসেন ভাই, আগে পাষণ্ড দেখে নেই |
পাষণ্ড মানে? |
যে মা নিজের মেয়েকে খুন করতে পারে, তাকে পাষণ্ড না বলে কী বলা যায়! দেহেন না চেহারায় কোনো ভাবান্তর নাই |
ঠান্ডা মাথার কিলার |
বসেন ভাই, আপনার কাজ হবে, আগে একটু পাষণ্ড দেখে আসি |
হতভম্ব যুবককে পেছনে ফেলে ঘর ছাড়ে পুলিশের সদস্য |
তার চলার পথে তাকিয়ে থাকে তাশরিফ |
দেখে, দরজার পাশে দেয়ালে বাতাসে উড়ছে ক্যালেন্ডার |
বাইরে দাঁড়ানো পুলিশের গাড়ি |
ওটা থেকেই নামানো হয়েছে মানুষটাকে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.