content stringlengths 0 129k |
|---|
সে এক পাষণ্ড |
রহম আলীর গলায় অসহিষ্ণুতা |
কিন্তু থামার কোনো লক্ষণ নেই কুকুরটার |
টাইগার তার নাম |
সরাইলের গ্রে হাউন্ড নয়, মামুলি এক কুকুর |
কিন্তু পড়ে থাকে থানার সামনের এই দোকানে |
বেশ নির্মোহভাব তার |
সারাক্ষণ মাথা নিচু করে শুয়ে থাকে |
কে গেল কে এল, তাতে তার কিছু যায় আসে না |
তবে দিনে তিনবার সে নিয়ম করে রহম আলীর দোকানের সামনে এসে লেজ নাড়তে থাকে |
দোকান খোলার পর, দুপুরে আর দোকান বন্ধের আগে |
বাকি দুই সময়ে কিছু না বললেও সকালে দোকান খুলেই টাইগারকে দেখে ভীষণ বিরক্ত হয় রহম আলী |
বলে, তর জ্বালায় আর পারি না |
তুই কি আমার পরিবার, তুরে খাওন না দিয়া দোকান খুলা যাবে না? |
তাতে কোনো পরিবর্তন হয় না কুকুরটার |
সে থাকে অপেক্ষায় |
একটা রুটি কিংবা একটা বিস্কুটের |
ঘেউ ঘেউ করে কম |
সে জন্যই কি না তাকে কেউ ঘাঁটায় না |
ঘেউ ঘেউ করা কুত্তা কদাচিৎ কামড়ায় |
ঘেউ ঘেউ না করা কুত্তা কি তবে প্রায়ই কামড়ায়? |
আমিও দেখছি |
মহিলার চোখ জ্বলছিল আগুনের মতন |
তাকানো যায় না |
চোখের সামনে পুলিশের গাড়িতে ছিল |
এমন দিনও দেখতে হইল |
ও ছেমড়া যা চাইছস, তা তো পাইলি, এইবার বিদায় হ |
গাঞ্জার পুঁটলা প্যান্টের গোপন পকেটে রাখে যুবক |
তাকায় লাল চোখে |
বলে, একডা লাডি আছেনি ভাই, দেন কুত্তাডারে দেই মাইর |
মাইরের ওপরে ওষুদ নাই |
কুত্তা তরে কী করছে |
হেরে মারতে গেলে তুরেই মাইর দিমো |
রেগে যায় রহম আলী |
কানের পোকা নাড়িয়ে দিল |
সে কিছু বুঝতে পারছে |
ঘ্রাণে টের পাইছে একটা কিছু আছে উল্টাপাল্টা |
কথা বলতে পারে না |
বলতে পারলে হয়তো বলত |
আমার মনে হয়, ওই মহিলারে দেইখাই ঘেউ ঘেউ করতে শুরু করে টাইগার |
জানি জানি, বলে পুলিশের ইনফর্মার |
এইখানে আসার আগেই খবর পাইছি |
মেয়েটার বয়স বেশি হয় নাই |
সাত আট হইব |
লাশ নিয়া গেছে মর্গে |
কেমুন মা চিন্তা করো নিজের মেয়েরে মাইরা ফেলে |
কী জানি, আরও কোনো কিছু আছে কি না? ঘটনার পেছনে কত কিছু থাকে |
কোমলপানীয় বোতল বের করে রহম আলী |
একটু ঠান্ডা হোক |
এই ঘটনায় অনেক সাংবাদিক না এসে থাকতে পারবে না |
তাদের আপ্যায়নে কোমল পানীয়র জুড়ি নাই |
এর সঙ্গে অবশ্য বিস্কুট থাকতে পারে |
টাইগার ঘেউ ঘেউ করতে থাকে |
প্রথমেই আসে একটি টিভি চ্যানেলের সাংবাদিক |
এদের আসতে সময় লাগে কম |
নিজস্ব গাড়িতে গান শুনতে শুনতে চলে আসে |
পত্রিকার সাংবাদিকদেরও অনেকেরই মোটরসাইকেল আছে |
তবে তারা প্রায়ই আসে দল বেঁধে |
তরুণ সাংবাদিকের তাড়াহুড়া অনেক |
আরও কাজ আছে |
ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে বেশিক্ষণ বসতে পারে না |
খুব দ্রুত জেনে নেয় ঘটনা |
আলাপচারিতার ছবি তুলে ক্যামেরাম্যান |
তার অবশ্য কোনো ব্যস্ততা নেই |
সংবাদ ধরানোর দায় তার না |
রিপোর্টারের |
তরণীকে দেখে কিছুটা চমকে যায় রিপোর্টার |
এমন গায়ের রং ঢাকা শহরের কম মেয়ের আছে |
এই মেয়ে হন্তারক? |
তার সামনে মাইক্রোফোন ধরে রিপোর্টার |
বলে, নিজের মেয়েকে কেন খুন করলেন? |
অবাক হয় মেয়েটি |
তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে |
বলে, কী বললেন ভাইজান |
কোনো মা তার সন্তানকে মারতে পারে? পারে? অসুইখ্যা মাইয়্যা আমার |
খালি রোগে ভুগে, খালি রোগে ভুগে |
আইজ সকাল থাইকা খালি ঘ্যান ঘ্যান করে |
ঘ্যান ঘ্যান করে |
বিরক্ত হইয়া একটা থাপ্পড় দিছি |
মইরা গেছে |
কন ভাই মা কি সন্তানরে একটা থাপ্পড় দেয় না |
আদর করে আবার শাসনও করে |
কোনো মা কি তার সন্তানরে হত্যা করে? আমি কিছু করি নাই, একটা থাপ্পড় কিছু না, তাতেই এত বড় ঘটনা... |
ক্যামেরাম্যান অতি যত্নেমেয়েটির বক্তব্য ধারণ করে |
শেয়ার করুনঃ |
হিজাব এবং নারীর আত্মপরিচয়ের সংকট |
নীল আকাশে শরতের শুভ্রতা |
. * |
, , . |
চলমান সংখ্যা |
বিশেষ প্রতিবেদন |
'শিল্প পুলিশ' মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তার ফসল -অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম |
পর্ব ১ অবাক চোখে তার সামনে দৃষ্ট তানপুরার মত বিশাল নিতম্বের সৌন্দর্য্য উপভোগ করছিল অভি |
নিজের শ্বশুর বাড়ির ঠাকুর ঘরের সামনেটায় বসেছিল ... |
আমার মায়ের লীলাখেলা - ষষ্ঠ পর্ব ও সপ্তম পর্ব |
ষষ্ঠ পর্ব: জাফর বুঝতে পারলো মাগীটার এখন চরম অবস্থা |
সে নিজেও অনুভব করতে পারছিল গুদের গরম রস তার ধোন বেয়ে টপটপ করে মাটিতে পড়ছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.