content
stringlengths
0
129k
খুলনার মিডল অর্ডারে তুষার ইমরান ৫ বলে ১ রান, মোহাম্মদ মিঠুন ২৬ বলে ৬ রান ও মেহেদী হাসান মিরাজ ৪ বলে ১ রান করে বিদায় নেন
৯৫ রানে ৫ উইকেট হারানোর পর জিয়াউর রহমানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিজয়
১৪৩ বলে ৫৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলে বিজয় বোল্ড হন রেজাউর রহমান রাজার বলে
জিয়ার ৪৪ বলে ৩৯ রান, নাহিদুল ইসলামের ৬০ বলে ২৮ রান ও রায়হান উদ্দিনের ৩০ বলে ১৯ রানের সুবাদে খুলনা জড়ো করে ১৯৬ রান
সিলেটের পক্ষে রাজা তিনটি, সাকিব, এবাদত হোসেন ও এনামুল হক জুনিয়র দুইটি করে এবং শাহানুর রহমান একটি উইকেট শিকার করেন
দিনের শেষ সেশনে ১৮ ওভার ব্যাট করে সিলেট
৩ উইকেটে ৩০ রান নিয়ে দিন শেষ করেছে দলটি
খুলনার পক্ষে মিরাজ দুইটি ও আল আমিন হোসেন একটি উইকেট নিয়েছেন
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১৯৬/১০ (৬৫ ওভার)
বিজয় ৫৫, জিয়া ৩৯, ইমরুল ৩১, নাহিদুল ২৮;
রাজা ৩/৩১, সাকিব ২/২৭, এবাদত ২/৩২, এনামুল ২/৭৬
সিলেট ৩০/৩ (১৮ ওভার)
জাকির ১২*, গালিব ১২;
মিরাজ ২/১৩, আল আমিন ১/৭
খুলনা ১৬৬ রানে এগিয়ে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি
অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন
বন্যা বিধ্বস্ত আসামের খবর নিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এখনও পর্যন্ত এই বন্যায় ২৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত
প্রাণ হারিয়েছেন ১০ জন
টেলিফোনে কথা বলার সময়ে সোনোয়াল প্রধানমন্ত্রীকে বন্যা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, রাজ্যের মোট ৩৩টি জেলার মধ্যে ৩১টি জেলাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে
প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি মোকাবিলায় আসামকে সর্বত ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন
রবিবার রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে
সাড়ে ২৬ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন, মারা গিয়েছেন ১১ জন
সবচেয়ে খারাপ অবস্থা বরপেটা জেলার
এখানে ৭.৩৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত
এর পরেই মরিগাঁও, সেথানে বন্যার কবলে পড়েছেন সাড়ে তিন লক্ষ মানুষ
ধুবড়িতে ৩.৩৮ লক্ষ মানুষ বন্যা কবলিত
আসামের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ৩১৮১ টি গ্রাম জলের তলায়
মোট ৮৭.৬০৭ হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে
রাজ্যের মোট ২৪টি জেলায় ৩২৭টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে
এই ত্রাণকেন্দ্রগুলিতে ১৬,৫৯৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন
কাজিরাঙা জাতীয় উদ্যানের ৭০ শতাংশই বন্যায় ক্ষতিগ্রস্ত
গুয়াহাটি, দোরহাটের নিমাতিঘাট, শোণিতপুরের তেজপুর, গোয়ালপাড়া ও ধুবড়ি টাউন এবং করিমগঞ্জের বদরপুরঘাটে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে বইছে
:
, , , , , , . .
প্রাথমিকের পাঠ্যবই ছাপা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পৌনে তিন কোটি শিক্ষার্থী
কারণ বই ছাপা নিয়ে জটিলতা যে পর্যায়ে পৌঁছেছে তাতে আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে
আর এতে করে ম্লান হতে পারে কয়েক বছর ধরে সাফল্যের সাথে যথাসময়ে কোটি শিক্ষার্থীর হাতে হাতে বই তুলে দেয়ার গৌরব
ফিরে আসবে বই বিতরণ নিয়ে অতীতের কেলেঙ্কারির চিত্র
এ দিকে বিশ্বব্যাংকের শর্তযুক্ত চিঠি গ্রহণ প্রত্যাখ্যানের পর গতকাল এনসিটিবি কর্তৃক ডাকযোগে চিঠি পাঠানোর কথা ছিল
কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এনসিটিবি চিঠি পাঠানো থেকে বিরত রয়েছে
তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সব পক্ষকে ম্যানেজ করতে
কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে তাতে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এনসিটিবি কর্মকর্তারা
কারণ যে সময় হাতে আছে তাতে যথাসময়ে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেয়া ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে
এ দিকে মুদ্রণশিল্প মালিকেরা জানিয়েছেন, তাদের যে সক্ষমতা রয়েছে তাতে আন্তরিকভাবে চেষ্টা করলে এখনো হয়তো যথাসময়ে বই ছাপার কাজ শেষ করা সম্ভব
কিন্তু একমুহূর্ত বিলম্ব হলে সঙ্কট অবধারিত
এনসিটিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে যথাসময়ে বই ছাপা এবং বিতরণে অনিশ্চয়তা রয়েই গেছে
এতে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা
কারণ পাঠ্যবইয়ের অভাবে তারা যথাসময়ে শিক্ষাকার্যক্রম শুরু করতে পারবে না
চলতি শিক্ষাবর্ষে প্রাথমিকে দুই কোটি ৪৩ লাখ শিক্ষার্থীর জন্য গত বছর মোট ১১ কোটি ৪৩ লাখ পাঠ্যবই ছাপা এবং বিতরণ করা হয়
২০১৬ শিক্ষাবর্ষে এর চেয়েও কিছু বেশি শিক্ষার্থী ধরে সাড়ে ১১ কোটি বই ছাপার উদ্যোগ নেয়া হয়েছে
এনসিটিবি সূত্র জানায়, গত বছর ২০ জুলাই মুদ্রণশিল্প মালিকদের কাজ পাওয়ার খবর জানিয়ে চিঠি বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয় এনসিটিবি
নিয়ম অনুযায়ী এর সাত দিনের মাথায় তাদের কার্যাদেশ দেয়া হয়
আগস্ট মাসে পুরোদমে শুরু হয়ে যায় বই ছাপার কাজ
কিন্তু এ বছর এখনো কাজ পাওয়ার বিষয়ে অবহিত করে কোনো চিঠিই দিতে পারেনি এনসিটিবি
কার্যাদেশ পাওয়ার পর ১২৬ দিনের মধ্যে বই ছাপার কাজ শেষ করার নিয়ম
সে অনুযায়ী আগস্ট মাসেও যদি কার্যাদেশ দেয়া না যায় তাহলে বই ছাপার কাজ শেষ করতে ডিসেম্বর মাস ছাড়িয়ে যাবে
প্রতি বছর এমন সময় কার্যাদেশ দেয়া হয় মুদ্রণশিল্প মালিকদের, যাতে করে ৩০ নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে পারেন এবং ডিসেম্বরের মধ্যে সারা দেশে বই পৌঁছাতে পারেন
এখনো কার্যাদেশ না পাওয়া বিষয়ে মুদ্রণশিল্প মালিকেরা জানান, যেদিন কার্যাদেশ দেবে সেদিন থেকে আমাদের দিন গণনা শুরু হবে
সরকার যদি ১ জানুয়ারি বই বিতরণ উৎসব করতে চায় সেক্ষেত্রে আর একদিনও দেরি করার কোনো সুযোগ নেই
আর যদি দেরি করে এবং নির্ধারিত সময়ে বই ছাপার কাজ শেষ করতে চায় তাহলে মুদ্রণশিল্প মালিকেরা কম সময় পাবে এবং তাদের ওপর চাপ পড়বে
এবার প্রাথমিকের সাড়ে ১১ কোটি বই ছাপার জন্য ৯৮টি লটের সবগুলোতে সর্বনিম্ন দরদাতা হয় বাংলাদেশী প্রতিষ্ঠান
গত ২৯ এপ্রিল প্রাথমিকের সাড়ে ১১ কোটি বই ছাপার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে দরপত্র মূল্যায়নে সবগুলো লটে বাংলাদেশের প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়
পাঁচ বছর ধরে ভারত পাঠ্যবই ছাপার কাজ পেলেও এবার তারা একটি লটেও সর্বনিম্ন দরদাতা হতে পারেনি
কিন্তু সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর কাজ পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কার্যাদেশ পাওয়ার জন্য
কারণ এনসিটিবি প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের জন্য প্রচলিত বাজারদর অনুযায়ী ছাপার খরচ নির্ধারণ করে ৩৩০ কোটি টাকা
কিন্তু বাংলাদেশী দরদাতারা ১০৯ কোটি টাকা কমে মাত্র ২২১ কোটি টাকায় বই ছাপার কাজ করে দিতে রাজি হয়
এতে প্রশ্ন তোলা হয় এত কম দামে তারা মানসম্মত বই ছাপতে পারবে কি না
এ পরিপ্রেক্ষিতে বইয়ের মান নিশ্চিত করার জন্য দরপত্রের শর্তের বাইরে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয় বাংলাদেশী প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ক্ষেত্রে
এর তীব্র বিরোধিতা করে দেশীয় প্রতিষ্ঠানগুলো
এখন তারা আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে
সর্বশেষ চাকুরীর খবর
বস্ত্র ও পাট মন্ত্রণালয় নেবে ১১৬ জন
মৎস্য উন্নয়ন করপোরেশনে গ্রেড-৯-এ চাকরির সুযোগ
৪৩তম বিসিএস প্রিলির দিন জানিয়ে বিজ্ঞপ্তি পিএসসির
ব্যাংকে বড় নিয়োগে বিজ্ঞপ্তি, অফিসার নেবে ১৪৩৯ জন
ঢাকা ও গাজীপুরে নিয়োগ দেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
পরীক্ষা উৎসব
৩৭তম বিসিএস পরীক্ষা ২০১৬
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৯
৩৬তম বিসিএস পরীক্ষা ২০১৬
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৮
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৭
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৬
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৫
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৪
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫৩
বিসিএস পরীক্ষা মডেল টেস্ট ৫২
সর্বশেষ শিক্ষা সংবাদ
প্রধানমন্ত্রীর কাছে 'ও' এবং 'এ' লেভেল পরীক্ষা বাতিলের আবেদন
বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ জুলাই থেকে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তিতে বয়সসীমা থাকবে না: শিক্ষামন্ত্রী
হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা