content stringlengths 0 129k |
|---|
কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছে |
গত সোমবার র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কেএম আজাদ বলেন, কুমিল্লা থেকে যেহেতু সহিংসতার সূত্রপাত, তাই সেখানে কারা কীভাবে এর সঙ্গে জড়িত, তা বের করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে |
এরই মধ্যে এমন দুই-একজনকে শনাক্ত করেছি, যাদের ধরতে পারলেই অনেক রহস্য উন্মোচিত হবে |
আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (ডিগ্রি) প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশ করা হয়েছে |
রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যলয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করেন |
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছরের ফাযিল প্রথম বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৫৫,৭৩৫ জন |
পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩,০৮৪ জন |
পাশ করে ৫০,৮৯০ জন |
পাশের হার ৯৫.৮৭ শতাংশ |
দ্বিতীয়বর্ষে ৪৪,২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে ৪৩,২৬৫জন |
পাশ করে ৩৯,৩১২ জন |
পাশের হার ৯০.৮৬ শতাংশ |
তৃতীয় বর্ষে ৩৮,৮৫৫জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে ৩৮,৩৩২ জন |
পাশ করে ৩৭,২৬৯ জন |
পাশের হার ৯৭.২৩ শতাংশ |
তবে সকল বর্ষের পরীক্ষায় পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে |
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু জানান, ফলাফল রিভিউ করতে হলে পরীক্ষার্থীদেরকে আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে |
এছাড়া প্রতিটি কেন্দ্রে ফলাফলের কপি পাঠানো হয়েছে |
ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ... থেকে জানা যাবে |
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফাযিল (ডিগ্রি) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় |
এবছর ২৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে |
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন |
আহত হয়েছেন আরও অন্তত ২৫০জন |
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক |
আজ বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে |
পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন |
তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের চার সদস্য নিহত ও অন্তত ২৫০ জন আহত হয়েছেন |
এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক |
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার টুইট করেছেন, টিএলপি কর্মীদের গুলিতে চার পুলিশ কর্মী শহীদ হয়েছেন |
সহিংসতায় আরও ২৫৩ জন আহত হয়েছেন |
তিনি আরো বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে |
রাজ্যটির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ আজহার আমিন জানিয়েছেন, সংঘর্ষে আহত ৩০ জনেরও বেশি পুলিশ সদস্যকে মুরিদকে তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে |
এছাড়া ৩৫ জন আহত কর্মীকে শেখুপুরা জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে |
এদিকে, পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, "টিএলপি কর্মীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে এসএমজি, একে ৪৭ এবং পিস্তল ব্যবহার করে |
যার ফলস্বরূপ বেশ কয়েকজন কর্মকর্তা শহীদ হয়েছেন |
" সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় গোলাগুলি চালানো হয়েছে |
তবে ডন এ তথ্য দাবিগুলো যাচাই করতে পারেনি |
এদিকে টিএলপি দাবি করেছে যে তাদের বেশ কয়েকজন কর্মী নিহত বা আহত হয়েছে |
তবে পুলিশ জানিয়েছে যে তারা টিএলপি কর্মীদের ইসলামাবাদ অভিমুখে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করার পর সংঘর্ষের সূত্রপাত হয় |
দাঁতের যত্নে কলার খোসার উপকারিতা চিকিৎসা বিজ্ঞানীদের কাছে পরীক্ষিত সত্য |
পটাসিয়ামে ভরপুর কলা খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি |
তবে এর চেয়েও বড় উপকার করে কলার খোসা |
আপনার দাঁতকে আরও সাদা করে তুলতে পারে কলার খোসা |
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, যদি কোনো ব্যক্তি দুই মিনিট ধরে কলার খোসা দাঁতের ওপর ঘসে তবে এটি দাঁতের ওপরে থাকা ময়লা দাগ দূর করে দাঁতকে সাদা করে তুলবে |
মিনারেল ও ভিটামিনে ভরপুর কলার খোসা দাঁতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত যা দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারে |
আর অন্য কোনো উপায়ে আপনার দাঁতকে উজ্জ্বল করতে চাইলে আপনাকে খরচ করতে হবে বিপুল পরিমাণ অর্থ |
কিন্তু প্রাকৃতিক ভাবে দাঁতকে সুন্দর করতে চাইলে প্রথমে কলার খোসা দিয়ে ভালো করে ঘষে নিন, তারপর ব্রাশ করুন |
আর এর জন্য আপনাকে এক টুকরা কলার খোসা নিয়ে দাঁতের চারপাশে ২ মিনিট ধরে ঘসতে হবে |
আর মাত্র ১৪ দিন এভাবে চেষ্টা করলেই, আপনি পেয়ে যাবেন অতি সুন্দর ঝকঝকে দাঁত, যেমনটি আপনি জন্মের পর পেয়েছিলেন |
যুক্তরাষ্ট্রের কলোরোডা অঙ্গরাজ্যের দাঁতের এক ডাক্তার ড্যারেন নিজের ওপর এ পরীক্ষা চালান এবং মাত্র ১৪ দিনেই তিনি এর ফল পান |
স্বাভাবিক নিয়মে আপনি দাঁত মাজতে পারেন নতুবা কলার খোসাকে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারেন |
কলার খোসাতে থাকা পটাসিয়াম দাঁতের ওপেন্ডের থাকা ময়লা দূর করে দাঁতকে মজবুত করে তোলে |
এজন্য আপনাকে যা যা করতে হবে : |
ক. একটি কলার খোসার টুকরা নিন, তারপর দাঁতের চারপাশে আস্তে আস্তে ২ মিনিট ঘষুন |
যা আপনার দাঁতকে সাদা করে তুলবে |
খ. রাতে ঘুমানোর আগে একইভাবে কলার খোসা দিয়ে দাঁত মাজুন |
এভাবে কিছুদিন করলেই আপনার দাঁতে জমা পাথর সরে যাবে |
সুলতানা বিবিয়ানা, হঠাৎ দেখা, ভুবন মাঝি, দ্য বস বেবি (থ্রিডি), বিউটি অ্যান্ড দ্য বিস্ট (থ্রিডি), কং: স্কাল আইল্যান্ড (থ্রিডি), লোগান, পাওয়ার রেঞ্জার্স |
(সময়সূচি জানা যাবে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে) |
ব্লকবাস্টার সিনেমাস |
ভুবন মাঝি, বিউটি অ্যান্ড দ্য বিস্ট (থ্রিডি), নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, হঠাৎ দেখা, কং: স্কাল আইল্যান্ড, দ্য স্যাক, রিংস, লা লা ল্যান্ড, লোগান, পাওয়ার রেঞ্জার্স |
(সময়সূচি জানা যাবে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে) |
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় চলমান "৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) (১ম সংশোধিত)"-শীর্ষক বিনিয়োগ প্রকল্পের অধীনে অর্পিত ক্রয়কার্য ( ) হিসেবে " (, , ) "-শীর্ষক সমীক্ষা কাজটি বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে |
জুলাই ২০১৯-ডিসেম্বর ২০২১ মেয়াদে বাস্তবায়নাধীন এ সমীক্ষার আওতায় দেশের ৮১টি বিশেষ নদী (যার উৎপত্তি কোন জলাভূমি থেকে) পূর্ণাঙ্গভাবে চিহ্নিত করা হচ্ছে |
এতে এসব নদী এবং জলাভূমি খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেচকাজ সম্প্রসারণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প গ্রহণ করে এসব এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হবে |
নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকার একটি মাদ্রাসার নয় শিশু চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে |
গতকাল শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এসব শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে |
এ বিষয়ে শিশুদের অভিভাবকেরা জানান, কুন্দল পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার সকালে অধ্যয়নরত প্রায় ৬০ থেকে ৭০ জন শিশুকে এক প্যাকেট করে নিম্ন মানের চকলেট বিতরণ করে |
শিশুরা দুপুরে বাড়িতে এসে অনেকে এসব চকলেট খায় |
সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করানো হয় |
চিকিৎসাধীনরত শিশুরা হলেন, শহরের কুন্দল এলাকার পূর্ব পাড়ার আলিফ (৭), সাফি (৬), সামিয়া (৮), মৌমিতা (১০), আয়ান (৭), নিমু (৮), ইসমাইল (৭), আফসান (৯) ও রুহি (৬) |
হাসপাতালে ফজলুর রহমান ও নাসরিন নামে দুজন অভিভাবক জানান, শফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক প্রায়ই শিশুদের মাঝে খাবার বিতরণ করেন |
শিশুদের মাদ্রাসামুখী করতেই এ উদ্যোগ |
প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখের শেষদিন ছিল শনিবারই |
খাবার বিতরণকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্যাকেটের মোড়কে মেয়াদোত্তীর্ণ বিষয়টি নজরে আসেনি |
তাছাড়া শনিবার পর্যন্ত মেয়াদ ছিল |
মোড়কের ভেতরের খাবারটি নিম্নমানের ছিল মনে হয় |
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাশেদ বলেন, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসা শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে |
বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে |
তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি |
আইবাস++ সিস্টেমের আওতায় ইএফটির মাধ্যমে টেলিযোগাযোগ অধিদপ্তরে যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীর বেতন ও ভাতাদি প্রদান নিশ্চিতকরণে পূর্ণমাসের বেতন-ভাতাদি প্রদান করে বিমুক্তকরণ সংক্রান্ত |
12, 2018 হাজীগঞ্জে প্রভাবশালী কতৃক হয়রাণীর শিকার অস্ট্রেলিয়া প্রবাসীর পরিবার 272 |
স্টাফ রিপোর্টার :হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের স্টেশন রোডের কবির মঞ্জিলের বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী আজমির কবির চৌধুরীর পরিবার স্থানীয় প্রভাবশালী কতৃক হয়রানির শিকার হয়ে আসছেন |
প্রবাসী কবির চৌধুরী জানান, গত ক'মাস যাবৎ নিজের পৈত্রিক সম্পত্তিতে দোতলা ভবন নির্মাণের জন্যে পিতাকে সহযোগিতা করে আসছি |
এ বাড়িতেই আমার শৈশব ও কৈশোর কেটেছে |
একই এলাকার মডেল কলেজ রোড সংলগ্ন বাসিন্দা সরদার বাড়ির স্যানিটারী ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালী আলী আশরাফ আমাদের বাড়ি নির্মাণের প্রথম থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছেন |
আমার পিতা বাধ্য হয়ে তার কাছ থেকে বাড়ি নির্মাণের জন্যে নির্মাণ সামগ্রী ক্রয় করার আশ্বাস দেন |
পরবর্তীতে আলী আশরাফের নিকট থেকে ইট ক্রয় করলে তিনি আমাদেরকে ১ নাম্বার ইটের স্থলে ২ নাম্বার ইট দেন |
যার ফলে আমার পিতা আলী আশরাফের সাথে লেনদেন বন্ধ করে দেন |
এরই সূত্র ধরে কিছুদিন পর আলী আশরাফ আমাদের নির্মাণাধীন বাড়িতে এসে ভাংচুর করাসহ কাজ বন্ধ করে দেয় |
কাজ বন্ধ রাখার বিষয়টি তার নিকট জানতে চাইলে তিনি বলেন ওয়ারিশ সূত্রে তিনি এ সম্পত্তির মালিক |
আসলে তিনি কোনো সূত্রেই এই জায়গার মালিক বা অংশীদার নয় |
আমার দাদা মৃত বশির উদ্দিন আহমেদ চৌধুরী ১৯৪০ সালে এ সম্পত্তি ক্রয় করেন |
সে সময় থেকে আজ পর্যন্ত আমরা ভোগ দখল করে আসছি |
১৯৯০ সাল হতে ২০০৫ সাল পর্যন্ত এই সম্পত্তিতে আমার পিতা-মাতার সাথে বসবাস করছি এবং আমরা বাড়িভাড়া দিয়ে ভোগ করে আসছি |
যার দাগ নং ৮৪৮, খতিয়ান নং সি এস ৩৪, এসএ ৮৫, বিএস ৭৪৮, খারিজী ১৬৮০, জোত ২০৪৪ |
এ সম্পত্তিতে আমার পিতার পেনশনের টাকা ও আমার কষ্টার্জিত সকল পুঁজি সঞ্চয় করে ভবন নির্মাণের কাজ করে আসছি |
হয়রাণীর শিকার আজমির কবির চৌধুরী হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও স্থানীয় প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন |
: |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.