content stringlengths 0 129k |
|---|
বিনোদন ডেস্ক |
খুলনা গেজেট নভেম্বর ২৪, ২০২১ ৯:০১ অপরাহ্ণ |
বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী সারা আলী খান |
তারকা দম্পতির সন্তান তিনি |
তবে সিনেমায় নিজের জায়গাটা মেধা দিয়েই তৈরি করে নিয়েছেন |
'কেদারনাথ' সিনেমা দিয়ে দারুণ সূচনা করেছেন নিজের ক্যারিয়ার |
এরপর 'সিম্বা', 'লাভ আজ কাল', 'কুলি নাম্বার ওয়ান' সিনেমাগুলো দিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন |
সারার নতুন সিনেমা 'আতরাঙ্গি রে' |
এখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন ভারতীয় সিনেমার দুই সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে |
বুধবার (২৪ নভেম্বর) প্রকাশিত হয়েছে এর ট্রেলার |
এতে দেখা যায়, সারার প্রেমিক চরিত্রে আছেন অক্ষয়, আর স্বামীর ভূমিকায় ধানুশ |
সিনেমায় সারা অভিনয় করেছেন রিঙ্কু চরিত্রে |
যিনি ভালোবাসেন সাজাদকে (অক্ষয়) |
কিন্তু বাড়ির লোকজন জোর করে তাকে বিয়ে দিয়ে দেয় বিষ্ণুর (ধানুশ) সঙ্গে |
ধানুশও বিয়েতে রাজি ছিল না |
কিন্তু বিয়ের পর ধীরে ধীরে তারা একে-অপরের প্রতি দুর্বল হয়ে যায় |
অন্যদিকে প্রেমিক সাজাদের জন্যও মন পোড়ে রিঙ্কুর |
তার মনে প্রশ্ন জাগে, একসঙ্গে দু'জনের সঙ্গে থাকা যাবে না কেন? তবে শেষ পর্যন্ত কী হয়, তা বোঝা যাবে সিনেমাটি মুক্তির পরই |
'আতরাঙ্গি রে' নির্মাণ করেছেন আনন্দ এল রাই |
এর সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান |
আগামী ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি |
সাবেক কৃতি অ্যাথলেট ও ফুটবলার মাইনুল হুদা কিং (৫৭) আজ ২০ মে (বুধবার) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন) |
তিনি কিছুদিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন |
এ ক্রীড়াবিদের সহধর্মিণী সাবেক অ্যাথলেট সামসুর নাহার সিদ্দিকা রতœা |
তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন |
আজ বাদ জোহর জানাজা শেষে চৈতন্য গলিস্থ বাইশ মহল্লা কররাস্থানে তাকে দাফন করা হয় |
কলেজিয়েট স্কুলের ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করা কিং পরবর্তীতে অ্যাথলেট হিসেবে জেলা ও জাতীয় পর্যায়ে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বেশ কৃতিত্বের পরিচয় দিয়ে একাধিক পদক জয় করেন |
এদিকে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রাকিবুল মন্টু, সাবেক জাতীয় অ্যাথলেট মোশারাফ হোসেন শামীম, সাইদুর রহমান ডন, কাজী আবদুল আউয়াল, চট্টগ্রাম অ্যথলেটি' একাডেমির পক্ষে রুহুল আমিন ও আবু হেনা মোস্তফা কামাল টুলু, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল পৃথক বিবৃতিতে কিং এর মৃত্যু... |
বিজ্ঞপ্তি |
বা পরিবর্তনে নারী |
লেখালেখি হতে পারে আন্দোলনের অন্যতম হাতিয়ার - এই নীতিকে সামনে রেখেই বাংলাদেশে সম্পূর্ণ নারী বিষয়ক প্রথম অনলাইন নিউজ পোর্টাল |
: |
-: |
লেখা পাঠানোর ঠিকানা: |
আপনার লেখা পোর্টালেপ্রকাশ করতে চাইলে বিনা সংকোচে পাঠিয়ে দিন [ ] ইমেইলে| লেখার সাথে একটি প্রকাশযোগ্য ছবি থাকলে ভাল হয়| লেখা পাঠানোর পরে দয়া করে অপেক্ষা করবেন, প্রকাশযোগ্য সকল লেখা পর্যায়ক্রমে প্রকাশিত হবে| ধন্যবাদ| |
নাটোরের ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু নাটোরের চলছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণের কাজ শর্ত পূরণ হলেও নলডাঙ্গায় বাফার গুদাম নির্মাণে অগ্রগতি নেই দিরাবাদ সেনানিবাসে কমান্ড্যান্ট অভিষেক ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন বউ-শাশুড়ি ননদ-ভাবির লড়াই, ছাড় দিতে রাজি না কেউ এইচএসসি পরীক্ষার... |
মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ || |
অগ্রাহায়ণ ১৬ ১৪২৮ |
|| ২৪ রবিউস সানি ১৪৪৩ |
বড়াইগ্রাম |
বাগাতিপাড়া |
গুরুদাসপুর |
বিবিধ সংবাদ |
লাইফস্টাইল |
আন্তর্জাতিক |
সংগঠন সংবাদ |
স্বাক্ষাৎকার |
পাঠকের চিন্তা |
বিজ্ঞান ও প্রযুক্তি |
নাটোরের ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু নাটোরের চলছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণের কাজ শর্ত পূরণ হলেও নলডাঙ্গায় বাফার গুদাম নির্মাণে অগ্রগতি নেই দিরাবাদ সেনানিবাসে কমান্ড্যান্ট অভিষেক ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন বউ-শাশুড়ি ননদ-ভাবির লড়াই, ছাড় দিতে রাজি না কেউ এইচএসসি পরীক্ষার... |
লালপুরে প্রার্থীদের পদচারণায় জমে উঠেছে ইউনিয়ন নির্বাচন |
আজকের নাটোর |
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১ |
তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের লালপুরে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য সহ সংরক্ষিত নারী সদস্যদের পদচারণায় ও প্রচার-প্রচারণায় জমে উঠেছে ইউনিয়ন নির্বাচন |
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা |
চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য সহ সংরক্ষিত নারী সদস্যরা মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, প্রচার ও প্রচারণা সহ মাইকিংয়ের মাধ্যমে তাদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা |
চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য সহ সংরক্ষিত নারী সদস্যরা নিজেদের সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে ভোটারদের নিকট দোয়া ও ভোট চাচ্ছে তারা |
এছাড়া সন্ত্রাস ও মাদক মুক্ত করার কথা সহ এলাকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট দোয়া ও ভোট চাচ্ছে প্রার্থীরা |
অন্যদিকে ভোটারদের মাঝে গুঞ্জন উঠেছে যে সৎ ও যোগ্য প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দিবে |
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে |
এর মধ্যে ১নারী সহ ২ জন চেয়ারম্যান পদে নতুন মুখ রয়েছে |
৩২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছে তারা |
এছাড়া সাধারণ সদস্য পদে ৪১৬জন ও সংরক্ষিত নারী সদস্য ১২০ জন নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে জানা গেছে |
হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচি হালনাগাদ করছে সরকার |
এ কর্মসূচির উপকারভোগীদের সংখ্যা ৫০ লাখ হওয়ার কথা থাকলেও এতোদিন ৫০ হাজারের মতো কম ছিল |
এখন এ উপকারভোগীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে |
একই সঙ্গে মারা যাওয়া ও স্থানান্তর হওয়া উপকারভোগীদের বিচেনায় নিয়ে তালিকা হালনাগাদ করা হচ্ছে |
হালনাগাদ তালিকা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য শুরু হচ্ছে 'খাদ্যবান্ধব কর্মসূচি' |
খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে |
'খাদ্যবান্ধব কর্মসূচি'র আওতায় সারা দেশে হতদরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয় |
বছরে পাঁচ মাস দেওয়া হয় এ সহায়তা |
খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন করে অতিদরিদ্র উপকারভোগী অন্তর্ভুক্ত করে সেপ্টেম্বর থেকেই চাল বিতরণের নির্দেশনা দিয়ে গত ১৯ আগস্ট খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয় |
চিঠিতে বলা হয়, এর আগে খাদ্য অধিদপ্তরের পাঠানো উপকারভোগীর তালিকা অনুসারে সারাদেশে ৪৯২টি উপজেলার তথ্য যাচাই করে দেখা যায় যে, ৫০ লাখ উপকারভোগীর তালিকায় প্রায় ৪৬ হাজার ৫০০ অতিদরিদ্র ব্যক্তিকে তালিকাভুক্ত করা যায়নি |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে দেশের দারিদ্র্য মানচিত্র ২০১৬ (গুরুত্বপূর্ণ ফলাফল) প্রকাশিত হয় ২০২০ সালের নভেম্বরে |
ওই প্রকাশনা অনুসারে ২২৪টি উপজেলায় যে পরিমাণ উপকারভোগী থাকার দরকার এর চেয়ে কম রয়েছে |
উপজেলা অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন করে যে সংখ্যক উপকারভোগী অন্তর্ভুক্ত করা যাবে সে তালিকা করা হয়েছে |
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে যথাযথভাবে নীতিমালা অনুসরণ করে আগামী সেপ্টেম্বরে চালু হতে যাওয়া খাদ্যবান্ধব কর্মসূচিতে ২২৪টি উপজেলায় ৪৬ হাজার ৬১৫ জন নতুন উপকারভোগীকে অন্তর্ভুক্ত করে খাদ্যশস্য বিতরণের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে |
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) খাজা আব্দুল হান্নান বলেন, 'খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ৫০ লাখ উপকারভোগী থাকার কথা, কিন্তু এর মধ্যে ৫০ হাজারের মতো কম ছিল |
সেটা হিসাব করে খাদ্য অধিদপ্তরকে পূরণ করতে বলা হয়েছে |
নতুন করে ৫০ হাজার হতদরিদ্র এ কর্মসূচিতে যুক্ত হবেন |
এতে সংখ্যাটা ৫০ লাখে গিয়ে পৌঁছাবে |
তিনি বলেন, 'আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি আবার শুরু হবে |
এর আগেই নতুন সুবিধাভোগীরা যুক্ত হয়ে যাবেন |
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শেখ মুজিবর রহমান বলেন, 'খাদ্যবান্ধব কর্মসূচিতে যে সংখ্যক উপকারভোগী থাকার কথা, সেটার চেয়ে সাড়ে ৪৬ হাজারের মতো কম ছিল |
আমরা এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের রিপোর্ট পেয়েছি |
এ বিষয়ে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমরা নির্দেশনাও পাঠিয়ে দিয়েছি |
তিনি বলেন, 'মন্ত্রণালয় আমাদের উপজেলাভিত্তিক সংখ্যাগুলো দিয়েছে, কোন উপজেলা থেকে কতজনকে অন্তর্ভুক্ত করতে হবে, তা দারিদ্র্য মানচিত্র থেকে তালিকা দিয়েছে |
আগামী সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে জানিয়ে মহাপরিচালক বলেন, 'আমরা আশা করছি এর আগেই তালিকা পেয়ে যাব |
আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচি চলবে |
ডিজি আরও বলেন, 'আগের যে তালিকা সেটিও আমরা আপডেট করতে বলেছি |
অনেক মানুষ তো মারাও যায় |
তাদের বাদ দিয়ে যেন নতুন নাম অন্তর্ভুক্ত করা হয় |
এছাড়া অনেকে স্থান পরিবর্তন করেন - সে বিষয়গুলোও বিচেনায় নেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে |
২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন |
পল্লী অঞ্চলের কর্মাভাবকালীন মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর - এই পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে |
তথ্য সুত্রঃজাগোনিউজ |
পূর্ববর্তী খবর৫০ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩১ বিলিয়ন ডলার |
পরবর্তী খবররিজার্ভ ছাড়াল ৪৮ বিলিয়ন ডলার |
সম্পর্কিত খবরলেখকের আরো ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.