content stringlengths 0 129k |
|---|
অতি সামান্য খাবার খেলাম |
পুঁই শাক, ডাল আর ভাত |
বিল হওয়ার কথা ৫০/৬০ টাকা |
অথচ বিল হয়েছে- ১২০ টাকা |
আহামরি কোনো রেস্টুরেন্ট নয় |
খাবারের মানও ভালো নয় |
ভাতের চাল গুলো মোটামোটা |
এই হোটেলে আমি আরেকদিন খেয়েছি- রুই মাছ, ডাল আর ভাত |
বিল হয়েছে ২৪০ টাকা |
অতি সাধারণ খাবার |
কোনো স্বাদ নেই |
এক টুকরো রুই মাছ |
সাথে কোনো তরকারী ছিলো না |
সামান্য এক টুকরো আলুও ছিলো না |
রেস্টুরেন্টওলারা সামান্য খাবারের এত দাম রাখছে কেন? রেস্টুরেন্ট ব্যবসার কি কোনো নিয়ম নীতি নেই? যা ইচ্ছা তাই-ই দাম রাখতে পারে? সবচেয়ে বড় কথা বেশী দাম দিয়েই লোকজন খাচ্ছে |
দাম নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই |
গতকাল সন্ধ্যায় বাটা জুতোর দোকানে গিয়েছিলাম |
বাটার দোকানে বড় করে লেখা বিরাট মূল্য হ্রাস |
৭০% ডিসকাউন্ট |
কিন্তু আমি খেয়াল করে দেখেছি- ডিসকাউন্ট না দিলেও যে দাম জুতোর গায়ে লেখা থাকে, ডিসকাউন্ট দেওয়ার পরও একই দাম লেখা |
বাটা কোম্পানীর এরকম প্রতারনা করার কারন কি? এপেক্সও একই কাহিনী! ডিসকাউন্ট দেওয়া একটা জুতো হাতে নিলাম |
তাতে দাম লেখা ৩৯০০ টাকা |
জুতোর কোয়ালিটি দেখে মনে হলো- এই জুতোর সর্ব্বোচ দাম হতে পারে ৩০০ শ' টাকা |
তাহলে এত দাম কেন জুতোর? অথবা ডিসকাউন্ট বলার কি আছে? ব্যবসা মানেই কি প্রতারনা? যা কিছু কিনতে যাই- দোকানদাররা ঠকাতে চায় |
যেন আমাকে ঠকাতে পারলেই তাদের ব্যবসা সার্থক |
প্রতিটা ব্যবসায়ীর মধ্যে এক এরকম চিন্তা ভাবনা |
সৎ ব্যবসায়ী বাংলাদেশে নেই |
আমি রেডিমেট জামা কাপড় পড়ি না |
শার্ট প্যান্ট বানিয়ে পড়ি |
বছরে তিনবার আমি অনেক গুলো করে শার্ট প্যান্ট বানাই |
কাপড়ের দাম রাখে বেশি |
তিন শ' টাকা শার্ট পিছের দাম চায় সাড়ে তিন হাজার টাকা |
আবার টেইলার্সে শার্ট প্যান্ট বানাতে গেলেও মুজুরি রাখে অনেক বেশি |
একটা শার্ট বানাতে ওদের সর্ব্বোচ আশি টাকা খরচ হয় |
অথচ নিচ্ছে ৪৫০ টাকা |
একটা প্যান্ট বানাতে ওদের খরচ হয় সব্বোর্চ নব্বই টাকা খরচ অথচ নিচ্ছে ৫৫০ টাকা |
কেউ সঠিক দাম নিচ্ছে না |
বাংলাদেশটা এরকম হয়ে গেছে- যার যা মন চাইছে, করছে |
কোনো জবাবদিহিতা নেই |
সরকারের কোনো তদারকি নেই |
সরকার ব্যস্ত পরিমনিকে |
অথচ বড় বড় রাঘববোয়াল দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের ধরছে না |
সরকারী অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না |
বাংলাদেশ হলো দুষ্টলোকদের দেশ |
আমি দুষ্টলোক নই |
আমি অতি সাধারণ এবং সহজ সরল মানুষ |
এই দেশে আমি আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারবো না |
এটা আমি বুঝে গেছি |
এই দেশের প্রতিটা নাগরিক মনে করে কাউকে ঠকাতে পারলেই বুঝি জিতে গেলো |
যারা নামাজ পড়ে, মুখ ভরতি দাঁড়ি রাখে- তারাও মানুষ ঠকায় |
আমাদের এক আত্মীয় আছে |
ব্যবসা করেন |
পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন |
নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী দাগ বসে গেছে |
অথচ এই লোক ভয়াবহ ভন্ড এবং মিথ্যাবাদী |
তার দোকানে সব সময় নকল মাল বিক্রি করা হয় |
তিনি তার কাস্টমারদের বলেন- এই নিন ভালো জিনিস |
আমি মিথ্যা বলি না |
মাত্রই আমি নামাজ পড়ে এলাম |
তাকে মানুষ বিশ্বাস করে নকল পণ্য কিনে বাসায় যায় |
প্রতিদিন একই ঘটনা |
তিনি গর্ব করেন মানুষকে বোকা বানাতে পারেন বলে |
২৬ টি +৫/-০ |
মন্তব্য (২৬) মন্তব্য লিখুন |
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩০ |
কামাল১৮ বলেছেন: দ্রব্য মুল্য নির্ধারন করার একটা সরকারী প্রতিষ্ঠান আছে কিন্তু ঠিক ঠাক মতো কাজ করে না |
সরকারের কোন প্রতিষ্ঠান ঠিক কাজটি করে না |
কেবল ঘুষ নেয়ার হিসাব টা ঠিক রাখে |
কম দিলে নেয় না |
জনগন মোটেই সচেতন না |
যে যা দাম চায় তাই দিয়ে চলে আসে,কোন প্রতিবাদ করে না |
কেউ স্ব প্রনোদিত হয়ে সংগঠিতো করে না এই সকল অন্যায়ের বিরুদ্ধে |
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৪ |
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য |
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৮ |
চাঁদগাজী বলেছেন: |
সাদা আমেরিকান, জারমান ও সুইডিশরা মানুষকে ভালো জিনিষ দেয় ও দাম কমাতে চেষ্টা করে; বাকীরা জালিয়াত |
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৪ |
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষদের আগে ''মানুষ'' হয়ে উঠতে হবে |
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৩৩ |
চাঁদগাজী বলেছেন: |
গত সপ্তাহে আইসক্রিম কিনলাম ডিসকাউন্টে: ১ টার আসল দাম ৬ ডলার, ডিসকাউন্টে ৪ ডলার করে; আমি ৩ টা নিয়েছি; ক্যাশিয়ার সাদা মহিলা, আমি কথা বললাম; কর্মচারী হিসেবে তার ডিকাউন্ট কার্ড আছে; সে সেটা ব্যবহার করে দাম কমিয়ে ৩টা দিলো ৬ ডলারে |
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৫ |
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ভালো মানুষ নেই |
সমস্যা এইখানেই |
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৫ |
নাহল তরকারি বলেছেন: এসব বলে কি লাভ? কে আন্দোলন করবে |
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬ |
রাজীব নুর বলেছেন: আন্দোলন করা দরকার |
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৯ |
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইউরোপ আমেরিকা বা অন্য কোনো দূর দেশের উদাহরণের প্রয়োজন নেই |
পাশের দুটি দেশেই (ভারত ও মিয়ানমার) আপনি খাওয়ার ও অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি অনেক সস্তায় পাবেন |
সাগর দত্ত,তজুমদ্দিন,ভোলা: নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে |
শনিবার এ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান |
দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা |
এদিকে, কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা |
আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে |
তজুমদ্দিন উপজেলার স্বাস্থ্য সহকারীরা আজ চতুর্থ দিনের বিক্ষোভ করেন |
তাদের আন্দোলনের কারণে সেবা বন্ধ থাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে |
বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.