content stringlengths 0 129k |
|---|
বক্তারা আরো বলেন যে, টিকা দান (ইপিআই) কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা |
অথচ তারা বেতন বৈষ্যমের শিকার |
দাবি আদায়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা |
নকলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে |
দিনটিকে নকলা উপজেলা যুবলীগ কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে |
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য সহ শিশু পুত্র শহীদ শেখ রাসেল কে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে |
দিনটি ইতিহাসে বাঙালীর কলঙ্কময় দিন হিসেবে বিবেচিত |
বঙ্গবন্ধুর শিশু পুত্রের জন্ম তারিখ ১৮ অক্টোবর |
তারই ধারাবাহিকতায় আজ সোমবার শেখ রাসেল দিবস উপলক্ষে জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ভাবেও এই দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় |
পাশাপাশি নকলা উপজেলায় সহ সন্ধায় নকলা উপজেলা যুবলীগের কার্যালয় (উত্তর বাজারস্থ সুমাইয়া সুপার প্লাজায়) বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে |
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম জিন্নাহ |
এসময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, যুগ্ম আহ্বায়... |
অর্থপাচারে জড়িত ১৪ প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭ ক্রিকেটে এত বাজে পারফরম্যান্স গত ৮ বছরে দেখিনি: পাপন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ 'বিশ্বে যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রস্তুত' সাকিবকে রেখে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা ঢামেকে ময়লার স্তূপ থেকে... |
সারা বাংলা |
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত |
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত |
প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | ৫৪৫জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন |
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেববাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে |
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি |
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেইট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় |
এতে দুই ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান |
নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে |
ট্রাক দুটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে |
নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা ভয়বাহ দুর্ঘটনা |
'শেখ হাসিনা ও তার সন্তানরা বিশ্বের শ্রেষ্ঠ সৎ ও আদর্শবান ব্যক্তি' |
শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ |
ক্রসিংয়ে বাস-অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২ |
শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ |
সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা: নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ |
প্রকাশিত:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | ৫৭০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
৭ অক্টোবর ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে কমিশন |
এরপর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ |
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত |
বুধবার ঢাকার সিনিয়ার স্পেশাল জজ আদালতে বিচারক কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট গ্রহণ করেন |
একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত-৯ এ বদলির আদেশ দেন |
চার্জগঠন শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন |
এদিকে তিনি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন |
আদালত শুনানি শেষে ১৩ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন |
এর আগে ৭ অক্টোবর ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে কমিশন |
এরপর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ |
তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে-এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা |
মামলার অভিযোগে নাজমুল হুদা দাবি করেন, উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয় |
মামলাটি ডিসমিস করতে দু'কোটি টাকা এবং আরও একটি ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা |
তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক |
মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন |
আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় |
মামলার বিষয়ে তৎকালীন দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছিলেন, 'নাজমুল হুদা যে মামলাটি করেছেন, সেটি একেবারেই ভিত্তিহীন |
দুদকের অনুসন্ধানেও আমরা সেটা প্রমাণ পেয়েছি' |
দুদক আইনের ২৮ এর ২ ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন আর সেটি যদি তদন্তে বেরিয়ে আসে, তাহলে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে মামলা করা যাবে |
নিউজ ট্যাগ: ব্যারিস্টার নাজমুল হুদা |
৬ শিক্ষার্থী হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন |
বৃহস্পতিবার ০২ ডিসেম্বর 2০২1 |
রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০ |
বুধবার ০১ ডিসেম্বর ২০২১ |
হেফাজত নেতাদের মুক্তির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |
প্রকাশিত:শনিবার ২৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৭ নভেম্বর ২০২১ | ৪৫০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ আটককৃত হেফাজত নেতাদের ছেড়ে দেয়া আমাদের হাতে নেই, আইন বিভাগের হাতে |
সেটি আমাদের নিয়ন্ত্রণে নয় |
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল |
এসময় তিনি এ কথা বলেন |
হেফাজতের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন |
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন ঘটনায় অনেকেই আটক হয়েছে |
ঘটনা সত্যিকারে যারা ঘটিয়েছে তাদের ছাড়া বাকিদের ছেড়ে দেয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি |
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন তিনি একজন পাকা মুসলিম |
তিনি সকালে কোরআন তিলাওয়াত করে কাজ শুরু করেন |
আলেম-ওলামাদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা-ভক্তি রয়েছে |
আপনাদের মতো আমাদের প্রধানমন্ত্রী শফী সাহেবকে (আল্লামা শাহ আহমদ শফী) অত্যন্ত ভালোবাসতেন |
আপনাদের নিয়ে চিন্তা করেন |
আপনাদের যে ভুল ধারণা আছে, আপনারা উপলব্ধি করতে পারবেন আসলেই এগুলো ভুল ধারণা |
নিউজ ট্যাগ: হেফাজতে ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল |
রক্তক্ষরণ বেশি দিন চললে খালেদা জিয়া বাঁচবেন না: ফখরুল |
শুক্রবার ০৩ ডিসেম্বর ২০২১ |
রামপুরার ঘটনা মোটেই দুর্ঘটনা নয়: ওবায়দুল কাদের |
বুধবার ০১ ডিসেম্বর ২০২১ |
বিএনপি নেতারা এখন ডাক্তার হয়ে গেছেন : তথ্যমন্ত্রী |
প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২২ নভেম্বর ২০২১ | ৪২০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন |
আ স ম রউফ সাহেব একজন বড় ডাক্তার, মান্না সাহেবও ডাক্তার |
তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন |
তারা বলছেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন |
এভারকেয়ার হাসপাতাল থেকে তো কেউ কিছু বলেননি |
মাঝে-মধ্যে বিএনপির চিকিৎসকরা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু কথা বলেন |
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে তিনি এ মন্তব্য করেন |
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া আগেও অসুস্থ ছিলেন, আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন |
খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে বাঁচানো যাবে না |
বাস্তবতা হচ্ছে তখনও দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন |
তখনকার মতো এবারও একই ধোঁয়া তুলছেন |
আসলে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণ নয় এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি বলে জানান তথ্যমন্ত্রী |
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন তারা |
তাকে নিয়ে রাজনীতি করা অনভিপ্রেত |
আসলে উনারা হয়তো চান না খালেদা জিয়া সুস্থ হোক |
কারণ সুস্থ হলে স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি এটি করা বন্ধ হয়ে যাবে |
তিনি বলেন, বিএনপির এ পুরো দাবিটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত |
একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি সরকার সে দাবি মানতে পারে না |
কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.