content
stringlengths
0
129k
তবে বেয়াদবির কারণে তাদের সাহাবিয়ত নিয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে
হাকাম বিভিন্ন সময়ে মদিনার বিভিন্ন গোপন বৈঠকে যোগ দিতো আর মুসলমানদের গোপন কথা শত্রুদের কাছে প্রকাশ করে দিতো
মাঝে মাঝে সে নিজেই নবীজীর কথা ও কণ্ঠস্বর নকল করতো
ধরা পড়ার পর তাকে পরিবারের সবার সাথে তায়েফে নির্বাসন দেয়া হয়
আর এই মারওয়ানের দুষ্টামির কারণেই খলিফা উসমান রা কে শহীদ হতে হয়
মুয়াবিয়া হযরতের রাজত্বকালে মদিনার গভর্নর হয় মারওয়ান এবং নবীজীর মিম্বরে বসে বসে মওলা আলী রা এবং আহলে বাইতের অন্যান্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো
দামেস্কে গালির প্রচলন চালু করেছিলেন রাজা মুয়াবিয়া আর মদিনায় তা বাস্তবায়ন করেছিল মারওয়ান [লাঃ নিচের লিঙ্ক থেকে দেখে নিন কীভাবে মওলা আলীর প্রতি গালিকে এরা সুন্নত বানিয়ে নিয়েছিল
সহীহ বুখারির বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফতহুল বারিতে ইমাম ইবনে হাযার আস্কালানী রহঃ সহ আহলে সুন্নাহর অন্যান্য ইমামগণের কিতাবের উদ্ধৃতি উপস্থাপন করেছেন আল্লামা আইনুল হুদা সাহেব
://../...65//1356592001133893/]
গুপ্ত মুনাফিকদের আসল রূপ উন্মোচনের জন্যে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাইডলাইন দিয়ে গেছেন
তা হল মওলা আলী রাদ্বিয়াল্লাহু আনহু
তিনি পরিষ্কার ঘোষণা করেন, আলীর দুশমন (তাঁর বিরুদ্ধে যুদ্ধকারী ও তাঁকে গালিদাতা) হলো মুনাফিক
হাদীছটি হলোঃ
عَنْ زِرٍّ ، قَالَ: قَالَ عَلِيٌّ رضي الله عنه: "وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ أَنْ لَا يُحِبَّنِي إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضَنِي إِلَّا مُنَافِقٌ". أخرجه مسلم (1/86 ، رقم 78) ، والترمذى (5/643 ، رقم 3736) ، وقال: حسن صحيح. والنسائى (8/115 ، رقم 5018).
অর্থঃ তাবেয়ী জির বিন হুবাইশ বলেন, হযরত আলী -رضي الله عنه- বলেছেন, 'সে মহান সত্ত্বার কসম, যিনি দানা উৎপন্ন করেছেন এবং সৃষ্টকূলকে সৃষ্টি করেছেন! আমার কাছে এটা অবশ্য রসূলুল্লাহ صلَّى الله عليه وسلَّم এর অঙ্গীকার যে, আমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না এবং মুনাফিক ছাড়া কেউ বুগজ/ঘৃণা করবে না
' [ছহীহ মুসলিম (৭৮), সুনানে তিরমিযী (৩৭৩৬) ও সুনানে নাসায়ী (৫০১৮)]
এরকম অগণিত হাদিস রয়েছে, গুপ্ত মুনাফিকদের স্বরূপ উন্মোচনে
নিচের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ
মদিনাবাসী সাহাবাগণ কীভাবে মুনাফিক চিনতেন?
عن أبي سعيد الخدري -رضي الله عنه- ، قال: "إنَّا كنا لنعرف المنافقين نحن معشر الأنصار ببغضهم علي بن أبي طالب". أخرجه الترمذي (رقم 3717).
অর্থঃ হযরত আবু সাঈদ -رضي الله عنه- থেকে বর্ণিত, তিনি বলেন, "আমরা আনছারগণ মুনাফিক চিনতাম আলী বিন আবী তালেব রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতি তাদের বুগজ/বিদ্বেষ দেখে
" [সুনানে তিরমিযী (৩৭১৭)]
যে কথা দিয়ে এই দীর্ঘ লেখাটি শুরু করেছিলাম, তা হল সাহাবাগণ নক্ষত্রসম
একটি সত্য প্রকাশ করি, এই সত্যের মাধ্যমে যারা মুয়াবিয়া হযরতকে নক্ষত্র মনে করে অনুসরণ করাকে ওয়াজিব মনে করছেন তাদের মাথায় একটি ফাটা বাঁশ আছড়ে পড়বে
এই বহুল প্রচলিত হাদিসটি দুর্বল সনদে বর্ণিত
ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহঃ তাঁর জামি আস-সাগিরে [৪৬০৩] এই হাদিসটি উল্লেখ করে একে দুর্বল সনদের বর্ণিত বলে রায় দিয়েছেন
এই হাদিসের একজন রাবি জা'ফর বিন আব্দুল ওয়াহিদ আল-হাশিমীকে ইমাম ইবনে হাজার আস্কালানী রহঃ মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন
আস্কালানী রহঃ এই হাদিসকে মুনকার বা নিন্দনীয় এবং খুবই দুর্বল বলে রায় দিয়েছেন
[ইবনে হাজার আস্কালানী: তালখিস আল-হাবির - ২০৯৮]
এবার বাস্তবতায় আসুন
আপনি চাইলে এই লেখার শুরুতে বর্ণিত মশহুর, জীবন, সম্পদ, সব ত্যাগ করা সাহাবাগণের অনুসরণ করতে পারেন
আবার চাইলে সুখস্বাচ্ছন্দ্যে ভেসে বেড়ানো, গণিমতের সম্পদ ইচ্ছে মতো ব্যয় করা, হারাম বস্তু (যেমন সিল্ক, সোনা, হিংস্র পশুর চামড়া) ব্যবহারকারী, অন্যায় ভাবে হত্যা ও অন্যায় ভাবে অন্যের সম্পদ দখলকারীদের অনুসরণ করতে পারেন
[সহীহ মুসলিম ৪৬৭০-(৪৬/১৮৪৪), ইসলামিক ফাউন্ডেশন ৪৬২৪, ইসলামিক সেন্টার ৪৬২৫]
আবার চাইলে আহলে বাইতের অনুসরণ করতে পারেন
কুরআন ও হাদিসের আলোকে আহলে বাইতকে অনুসরণ করলে আপনি নিরাপদ
তুলাকা বা উতাকাদের অনুসরণ করলে সব সময় যে সত্যের উপর স্থির থাকতে পারবেন এর গ্যারান্টি নেই
কেননা, মিথ্যা হাদিস বর্ণনায় উনাদের অবদান সবচেয়ে বেশি
মওলা আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিমুস সালাম ওয়া রাদ্বিয়ালাহু আনহুম গণের বর্ণিত হাদিস পাবেন হাতেগোনা কয়েকটি
মিথ্যাকে প্রতিষ্ঠিত করতেই আহলে বাইতকে শারীরিক ও মানসিক ভাবে এরা কষ্ট দিয়েছে
তাতেই থেমে না থেকে এরা আহলে বাইতের বর্ণিত সকল হাদিস গায়েব করে দেবার প্রোজেক্ট হাতে নিয়েছিল
অল্প কিছু মুহাদ্দিস নিজেদের জীবন বাজি রেখে সেখান থেকে মাত্র সাড়ে তিনশ হাদিস হেফাজত করতে পেরেছেন
অথচ উনাদের বর্ণিত হাদিস থাকার কথা লক্ষাধিক
জামানার মুজাদ্দিদ প্রোফেসর ডঃ তাহিরুল কাদরী (মাজিআ) মওলা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর প্রায় ৪০ হাজার হাদিস সংগ্রহ করেছেন
সেগুলো তাহকিক সহ খুব শিগ্রই প্রকাশ হবে ইন শা আল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে সত্য জানার ও সত্যের সাথে থাকার তৌফিক দান করুন
ইসলাম ঠুনকো কোনও ধর্ম নয় যে সত্য জানলে ঈমান নষ্ট হয়ে যাবে
শিয়া জুজুর ভয় দেখিয়া আমাদেরকে সত্য থেকে দূরে রাখা হয়েছে
তবে সত্য কখনো চাপা থাকে না
"সত্য সমাগত, মিথ্যা দূরীভূত
নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবারই [বনী ইসরাঈল: ১৭:৮১]
পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!
আহলে বাইত রাদ্বিয়াল্লাহু আনহুম, নিয়মিত লেখা আহলে বাইত, ইসলামের ইতিহাস
সাহাবাগণ নক্ষত্রসম, তাঁদের সম্মান ও মর্যাদা [দুই] - ডক্টর আব্দুল বাতেন মিয়াজী
নজদীপন্থীদের এজিদ বন্দনার আসল রহস্য! - ডক্টর আব্দুল বাতেন মিয়াজী
, , .
://../?=4_8
: 47
: 77
: 1935
: 36774
: 173
: 231403
গাড়ি আ'লা হযরত আল্লামা আব্দুল জলিল আহলে বাইত আহলে হাদিস ইমাম হুসেইন ইরফান-উল-কুরআন ইরফানুল কুরআন ইরাক ইলমে গায়েব ইসলাম ইসলামের ইতিহাস ইয়াজিদ ঈদে মীলাদুন্নাবী এজিদ ওহাবীবাদ কারবালা গাড়ি জিন্দা নবী নবী দঃ নবী দঃ নূর নবীপ্রেম নূর বসনিয়া হারজেগবিনা বাংলাদেশ বাগদাদ ভারত ভ্রমণকাহিনী মওলা আলী মদীনা শরীফ মিলাদ মুসলমান যে ভুমি মুসলমানদের ছিল রওযা মুবারক রাসুল দঃ শাহ নেয়ামত উল্লাহ শাহাদাত সন্ত্রাসবাদ সালাফীবাদ সুইডেন স্টকহোল্ম স্পেন হিন্দু-মুসলিম
2021 (2)
2021 (1)
2021 (3)
2021 (9)
2020 (8)
2020 (1)
2020 (2)
2019 (2)
2019 (2)
2019 (8)
2019 (12)
2019 (17)
2017 (1)
2017 (1)
2017 (5)
2016 (3)
2016 (42)
2015 (1)
2015 (52)
কাজী নজরুল ইসলামের মহররম কবিতা আবৃত্তি
://../?=85
তূর পাহাড়ের চূড়ায় সূর্যোদয়
://../?=196
প্রসংগ মীলাদুন্নাবী صلى الله عليه وسلم উৎযাপন
প্রসংগ মীলাদুন্নাবী صلى الله عليه وسلم উৎযাপন
আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ার হয়ে উঠার গল্প
শহীদ ফারুকী রহঃ স্মারক গ্রন্থ
শাহাদাতে ইমাম হোসাইন রা. শিক্ষা ও দর্শন - শাইখুল ইসলাম ড. মুহাম্মদ তাহেরুল কাদেরী
শামে কারবালা
সূরা আ'লা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)
ইরফান-উল-কুরআন অডিও
মওলা আলী [কা.] ও ফাতেমা [রা.]: যেভাবে বিয়ের প্রস্তাব উপস্থাপিত হলো
আলা হযরত রহঃ-এঁর কানযুল ঈমানে রাসূলপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে