content
stringlengths
0
129k
দেশের হয়ে পারফর্ম করার জন্য সে ছিল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা তো আজকে দেখেছি সে কেমন খেলেছে
টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তেই তাকে খেলানো হয়েছে
সে দলে থাকলে সবার মনোবলও অনেক বেড়ে যায়
তাই আমরা ওকে একাদশে রেখে দিয়েছিলাম
এরপর বাবর আজম তার ওপেনিং সঙ্গীকে নিয়ে বলেন, "আমি যখন রিজওয়ানকে দেখলাম, সে কিছুটা দুর্বল ছিল, কিন্তু যখন তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলাম সে বলল, 'না, আমি খেলব'
অবশ্যই সে দলের জন্য খেলে
সে আজ যেভাবে খেলেছে, তা অসাধারণ
আইসিইউ থেকে ফিরে রিজওয়ান সত্যিকারের অর্থেই বীরত্বপূর্ণ ইনিংস খেলেছেন
অধিনায়ক বাবর ৩৪ বলে ৩৯ করে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে রিজওয়ান খেলেন ৫২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস
এর আগে বাবরের সঙ্গে তার জুটিতে আসে ৭১ রান
পাকিস্তান ১৭৬ রান তুললেও ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া
অর্থসূচক/এএইচআর
← হাত ভেঙে ফাইনাল খেলা হচ্ছে না কনওয়ের
বন্ধুর নতুন মোটরসাইকেলে প্রাণ গেল ৩ বন্ধুর →
মার্কেন্টাইল ব্যাংক ও বেজা'র মধ্যে চুক্তি স্বাক্ষর
জুন ৯, ২০২১
রিমান্ড শেষে আদালতে পরীমণি
আগস্ট ১০, ২০২১
সিদ্ধান্ত ছাড়াই শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণের বৈঠক শেষ
নভেম্বর ২৭, ২০২১
সাম্প্রতিক খবর
পুঁজিবাজার পুঁজিবাজার সব সর্বশেষ
'ব্যাংক এক্সপোজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি'
ডিসেম্বর ১, ২০২১ ডিসেম্বর ১, ২০২১
পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ ( / ) হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক
তাই সুকুকসহ
নির্বাচন কমিশন গঠনকে ঘিরেই আন্দোলনে যেতে চায় বিএনপি
আর সেই আন্দোলনে বিএনপিকে পিছন থেকে মদদ দিচ্ছে দেশের সুশীল সমাজের একটি অংশ
গত কিছুদিন ধরেই রাজনীতির মাঠে বিএনপি চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে
বিএনপি নতুন করে আন্দোলন শুরু করার হুমকি দিচ্ছে, এমনকি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সরকার ছাড়া আগামী কোন জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলেও ঘোষণা দিয়েছে
এরকম একটি পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ পাল্টা আঘাত হেনেছে
আওয়ামী লীগ বলছে যে, নির্বাচন যথাসময়ে হবে, সংবিধান অনুযায়ী হবে, তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু
কথার এই বাহাসের মধ্যে আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে এখন সরকার ব্যস্ত
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বলা হয়েছে যে, সার্চ কমিটির মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে
আইনমন্ত্রী বলেছেন যে স্বল্পতম সময়ের মধ্যে নতুন আইন প্রণয়ন সম্ভব না
আগামী নির্বাচন কমিশন আইন করে নতুন আইনের মাধ্যমে করা হবে
বর্তমান নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমেই করা হবে
কিন্তু এর মধ্যেই সুশীল সমাজ সার্চ কমিটি নিয়ে আপত্তি জানিয়েছে
সুশীল সমাজের পক্ষ থেকে এ নিয়ে বেশ সমাজকে নিয়ে বেশ সরব দেখা যাচ্ছে
তারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে সার্চ কমিটির প্রচ্ছন্ন বিরোধিতা করছে
বরং আইন প্রণয়নের উপর গুরুত্ব দিতে চাইছে
ফলে নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটি গঠনের আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই বিতর্কে একই বিন্দুতে দাঁড়িয়ে আছে সুশীল সমাজ এবং বিএনপি
দেশের সুশীল সমাজ সবসময় রাজনৈতিক দুটি দলের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করতে চায়
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায়
যেখান থেকে সুশীল সমাজের গুরুত্ব বাড়বে এবং সুশীল সমাজ রাজনীতির লাটাই হাতে নিতে পারবে
সে রকম একটি পরিকল্পনা থেকেই দেশের সুশীল সমাজের একাংশ তৎপর কিনা সে প্রশ্ন নতুন করে উঠেছে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, রাজনৈতিক অঙ্গনে যখন বিএনপির প্রায় একা, ২০ দলীয় জোট নেই বললেই চলে, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে বিএনপি নেতাদের মধ্যে এখন নেতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে
সেরকম একটি পরিস্থিতিতে বিএনপি হঠাৎ করে আন্দোলনের এত উত্তেজনা এবং আগ্রহ পাচ্ছে কোত্থেকে সেটি একটি বড় প্রশ্ন
আর এই সময় দেখা যাচ্ছে যে দেশের সুশীল সমাজ বিভিন্ন ইস্যু নিয়ে অত্যন্ত সরব এবং সক্রিয় হয়েছেন
তারা একের পর এক নানা রকম ইস্যুতে বিবৃতি দিচ্ছেন
তবে বিভিন্ন সূত্র বলছে, নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজ সোচ্চার শক্ত অবস্থান নিতে চায়
আর সেই শক্ত অবস্থানের সুবিধা ভোগ করবে বিএনপি
তবে সুশীল সমাজের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে তারা বলছেন যে, তারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চান
এজন্য নির্বাচন কমিশন গঠনটি গুরুত্বপূর্ণ, বিএনপির আন্দোলনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই
কিন্তু সমান্তরাল ধারায় যখন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি এবং সুশীল সমাজ প্রায় একই ভাষায় কথা বলছে তখন এই দুজনের নেপথ্যে কোন ঐক্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা দেখা দরকার বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হয়তো সার্চ কমিটি গঠনের পরপরই সুশীল সমাজ এ ব্যাপারে সোচ্চার হবে আর বিএনপি আন্দোলনের ঘোষণা দেবে
তাহলে বিএনপির আন্দোলনকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্যই কি সুশীল সমাজের বর্তমান তৎপরতা?
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড ট্রেড
সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১১ পিএম, ২৯ নভেম্বর, ২০২১
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে গোল্ড রিফাইনারি স্থাপনকারী এবং শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন
বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে উৎপাদিত সোনার গহনা অচিরেই বিশ্ববাজারে রফতানি হবে
দেশের খ্যাতনামা উদ্যমী শিল্পোদ্যোক্তা সায়েম সোবহান আনভীর তার নেতৃত্বাধীন পুরো প্যানেলকে নির্বাচিত করায় সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
এই নির্বাচনে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের বাজুস কার্যালয়ে সংগঠনটির ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়
বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রিহ্যাব সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক আলমগীর শামসুল আলামিন কাজল
নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন এফবিসিসিআইর আরেক পরিচালক ইকবাল হোসেন চৌধুরী ও ঢাকা চেম্বারের পরিচালক হোসেন এ শিকদার
তাদের স্বাক্ষরিত নির্বাচনের চূড়ান্ত লিখিত ফলাফল সংগঠনটির নোটিশ বোর্ডে আজ প্রকাশ করা হয়
বাজুস নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইর সহসভাপতি আমিন হেলালী
আপিল বোর্ডের দুই সদস্য ছিলেন এফবিসিসিআইর দুই পরিচালক ড. কাজী এরতেজা হাসান ও এমজিআর নাসির মজুমদার
বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নির্বাচন বোর্ডের তথ্যানুযায়ী, সংগঠনটির ২০২১-২০২৩ মেয়াদে নবনির্বাচিত সভাপতি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে নির্বাচিত ৭ জন সহসভাপতি হলেন মেসার্স দি আপন জুয়েলার্সের কর্ণধার গুলজার আহমেদ, নিউ জেনারেল জুয়েলার্স লিমিটেডের আনোয়ার হোসেন, অলঙ্কার নিকেতন (প্রা.) লিমিটেডের এমএ হান্নান আজদ, জড়োয়া হাউজ (প্রা.) লিমিটেডের বাদল চন্দ্র রায়, সিরাজ জুয়েলার্সের ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, এল রহমান জুয়েলার্সের আনিসুর রহমান দুলাল এবং দি আমিন জুয়েলার্সের কাজী নাজনীন ইসলাম নিপা
বাজুসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক এবং সংগঠনটির সাবেক সহসভাপতি দিলীপ কুমার আগরওয়ালা
কমিটিতে নির্বাচিত ৯ জন সহসম্পাদক হলেন ক্রমানুসারে গোল্ড ওয়ার্ল্ডের কর্ণধার মাসুদুর রহমান, ফেন্সী ডায়মন্ডের সমিত ঘোষ অপু, ভেনাস ডায়মন্ড কালেকশনের বিধান মালাকার, মেসার্স রিজভী জুয়েলার্সের জয়নাল আবেদীন খোকন, নিউ সোনারতরী জুয়েলার্সের লিটন হাওলাদার, মেসার্স বৈশাখী জুয়েলার্সের নারায়ান চন্দ্র দে, মনি মালা জুয়েলার্সের তাজুল ইসলাম লাভলু, গোল্ড কিং জুয়েলার্সের এনামুল হক ভুঞা লিটন এবং পূরবী জুয়েলার্স (প্রা.) লিমিটেডের মুক্তা ঘোষ
নবনির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মেসার্স কুন্দন জুয়েলারি হাউজ ও জায়া গোল্ডের কর্ণধার উত্তম বণিক
একই সঙ্গে নবনির্বাচিত কমিটিতে ১৬ জন সদস্য হলেন গ্রামীণ ডায়মন্ড হাউজের কর্ণধার ও বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, শারমিন জুয়েলার্স ও ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এবং বাজুসের বিদায়ী সভাপতি এনামুল হক খান দোলন, সুলতানা জুয়েলার্স (প্রা.) লিমিটেডের মোহাম্মদ বাবুল মিয়া, দি ডায়মন্ড সীর ইমরান চৌধুরী, পিসি চন্দ্র জুয়েলার্সের পবিত্র চন্দ্র ঘোষ, জুয়েলারি হাউজের রিপনুল হাসান, রহমান জুয়েলার্সের আলহাজ্ব মজিবুর রহমান খান, মেসার্স লিলি জুয়েলার্সের বাবলু দত্ত, রজনীগন্ধা জুয়েলার্স লিমিটেডের শহিদুল ইসলাম (এমডি), দি পার্ল ওয়েসিস জুয়েলার্সের জয়দেব সাহা, মেসার্স সাজনী জুয়েলার্সের ইকবাল উদ্দিন, শতরূপা জুয়েলার্সের কার্তিক কর্মকার, আফতাব জুয়েলার্সের উত্তম ঘোষ, শৈলী জুয়েলার্সের ফেরদৌস আলম শাহীন, জারা গোল্ডের কাজী নাজনীন হোসেন জারা এবং রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিমিটেডের আসলাম খান
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড ট্রেড
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, কমতে পারে দেশেও
ইনসাইডার ডেস্ক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২১
তেলের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে
এক সপ্তাহেই আউন্সে স্বর্ণের দাম কমেছে ৫০ ডলার
অবশ্য এই দরপতনের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়
যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়
তবে গত সপ্তাহের দরপতনের পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
বাজুস সূত্রে জানা গেছে, দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করা সমিতি আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে
যদি আগামী সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হতে পারে
তথ্য পর্যালোচনায় দেখা যায়, স্বর্ণের পাশাপাশি গতে সপ্তাহে প্লাটিনাম ও রুপার দামেও বড় পতন হয়েছে