content
stringlengths
0
129k
গত সপ্তাহে রুপার দাম কমেছে প্রায় ৬ শতাংশ
আর প্লাটিনামের দাম কমেছে ৪ শতাংশের ওপরে
গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৪৩ দশমিক শূন্য ৬ ডলার
সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯২ দশমিক ৬৯ ডলার
অর্থাৎ এক সপ্তাহে আউন্সে স্বর্ণের দাম কমেছে ৫০ দশমিক ৩৭ ডলার বা দুই দশমিক ৮১ শতাংশ
অন্যদিকে গত সপ্তাহে রুপার দাম ৫ দশমিক ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ২৩ দশমিক ১৩ ডলারে
আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ
এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৫৩ দশমিক ৬৮ শতাংশ
এদিকে এই দরপতনের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়
যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়
সর্বশেষ গত ১৩ নভেম্বর ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস
এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ১৫০ এবং ১৮ ক্যারেটের ৬২ হাজার ৪০২ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৫২ হাজার ৮০ টাকা
স্বর্ণের এ দাম বাড়ানোর বিষয়ে বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালারে সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছিল
এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও
এছাড়া চাহিদার বিপরীতে জোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে
এর পরিপ্রেক্ষিতেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য পুনর্নির্ধারণ করেছে বলে জানায় বাজুস
অবশ্য স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে
বিশ্ববাজারে দরপতনের পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হবে কি না জানতে চাইলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জাগো নিউজকে বলেন, আমরা সোমবার বিশ্ববাজারের চিত্র দেখতে চাই
যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত থাকে, তাহলে দেশেরও বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হবে
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড ট্রেড
বিশ্ববাজারে কফির দাম বাড়ার রেকর্ড
ইনসাইডার ডেস্ক
প্রকাশ: ০৫:০২ পিএম, ২৭ নভেম্বর, ২০২১
বিশ্ববাজারে কফির দাম বেড়েই চলছে
অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে
৭ বছরের মধ্যে গত সোমবার পানীয় পণ্যটির দাম বেড়ে সর্বোচ্চে হয়েছে
এ ছাড়া গত সপ্তাহে রোবাস্তা কফির দাম ১০ বছরে মধ্যে সর্বোচ্চ বেড়েছে
গত মার্চে সরবরাহ চুত্তিতে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফির দাম ২ দশমিক ৭ শতাংশ বাড়ে
লেনদেন হয় ২ ডলার ২৮ সেন্টে
২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ দাম
বিশ্লেষকরা বলেছেন, চলমান সরবরাহ সংকট কফির বাজারকে অস্থিতিশীল করে তুলেছে
ব্রাজিল বিশ্বের শীর্ষ কফি উৎপাদক
খরা ও পরিবহন ব্যয় বৃদ্ধিসহ নানা জটিলতার কারণে দেশটি থেকে রসদ সরবরাহ বিলম্বিত হচ্ছে
এটি আন্তর্জাতিক বাজারে কফির দাম বাড়াতে সহায়তা করছে
এর বাইরে চাহিদা বৃদ্ধির প্রত্যাশা, অ্যারাবিকা কফির মজুদ হ্রাস এবং সম্ভাব্য শুষ্ক আবহাওয়াও দাম বৃদ্ধিতে প্রভাব রাখছে
কমার্জ ব্যাংক এক নোটে জানায়, বর্তমানে কার্গো সংকট চরমে
এর মধ্যেই ব্রাজিলে ধর্মঘট পালন করছে ট্রাকচালকরা
ফলে চলতি বছর ব্রাজিলের ৩৭ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে
সূত্র : বিজনেস রেকর্ডার, ইকোনমিক টাইমস
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড ট্রেড
বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের কারণ ওমিক্রন
ইনসাইডার ডেস্ক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২১
করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রনের' প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন হয়েছে
জ্বালানি তেলের দাম কমেছে ১০ থেকে ১৩ শতাংশ পর্যন্ত
২০২০ সালের এপ্রিলের পর এবারই বিশ্ববাজারে জ্বালানি তেলের এত বড় দরপতন হয়েছে
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা এত দিন বেশ চেষ্টা করেও যা করতে পারেননি, তা কেবল দুই দিনেই করে দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরনটি
দ্য গার্ডিয়ান বলছে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি
মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৩ শতাংশ কমেছে
বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৬৮ দশমিক ১৫ ডলার
এ ছাড়া আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমেছে, যার প্রতি ব্যারেলের বর্তমান দর ৭২ দশমিক ৭২ ডলার
সম্প্রতি জ্বালানি তেলের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি রাষ্ট্রকে সম্মিলিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে ছাড়ার আহ্বান জানান
এই আহ্বানে সারা দেয় দেশগুলো
কিন্তু তাতেও কাজ হয়নি
এই পদক্ষেপের পরেও বিশ্ববাজারে তেলের দরপতনের প্রভাব ছিল খুবই সামান্য
তবে আফ্রিকার দক্ষিণের দেশগুলো থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনের খবর আসতেই কমতে শুরু করে জ্বালানি তেলের দাম
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড ট্রেড
পুঁজিবাজারে টানা পতনের ধারা
ইনসাইডার ডেস্ক
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ নভেম্বর, ২০২১
বেশ কদিনের তেজি ভাবের পরে পরিবর্তন দেখা গিয়েছে পুজিবাজারে
তেজি থাকা পুঁজিবাজার আবারও দরপতনের মুখে পড়েছে
টানা সাত কার্যদিবস ধরে অব্যাহত রয়েছে সূচকের পতন
ফলে অজানা আতঙ্ক বাড়ছে বিনিয়োগকারীদের মনে
গতকাল এক দিনেই সূচক কমেছে ৮৯ পয়েন্ট
ফলে সার্বিক সূচক কমে ৭ হাজার ৯৭ পয়েন্টে এসে ঠেকেছে
বিশ্লেষকেরা মনে করেন, স্বাভাবিক মূল্য সংশোধনসহ বেশ কয়েকটি কারণে বাজারে পতন চলছে
সহসাই বাজার স্থিতিশীল হবে বলে আশা তাঁদের
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল ১৮ অক্টোবর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়
সেই সঙ্গে শেয়ার ও ইউনিটের দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের
লেনদেনের পরিমাণও কমেছে
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে
ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে যায়
তবে লেনদেনের পাঁচ মিনিট না যেতেই বদলে যায় বাজারের পুরো চিত্র
একপর্যায়ে লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হতে থাকে
ফলে ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্য সূচক ৪৬ পয়েন্ট পড়ে যায়
এরপর সূচক কিছু বাড়লেও বেলা সাড়ে ১১টার পর থেকে টানা নিচের দিকে নামতে থাকে সূচক, পরবর্তী সময়ে এ পতন ১৩০ পয়েন্ট গিয়ে পৌঁছায়
টানা সূচক পতনে উদ্বিগ্ন ক্ষুদ্র বিনিয়োগকারীরা
গতকাল কয়েকজন বিনিয়োগকারী আজকের পত্রিকাকে বলেন, বাজারে কী হচ্ছে তাঁরা বুঝতে পারছেন না
অব্যাহতভাবে সূচকের পতনে তাঁরা উদ্বেগে আছেন
এ ব্যাপারে বিএসইসির কার্যকর পদক্ষেপ চেয়েছেন তাঁরা
এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেন, বিনিয়োগ নিয়ে কয়েকটি ব্যাংকের ওপর চাপ ছিল
এ ছাড়া তিনি মার্জিন রেশিও নিয়ে বিএসইসির একটি নির্দেশনার বিষয়ে মন্তব্য করেন