content stringlengths 0 129k |
|---|
জলপাইগুড়ি |
আলিপুরদুয়ার |
পশ্চিমবঙ্গ |
লাইফস্টাইল |
অ্যাস্ট্রো |
উত্তর-পূর্ব ভারত |
অপরাধ-তদন্ত |
মার্কিন খবর |
তথ্য-তালাশ |
সিটিজেন রিপোর্টার |
লেন্সবন্দি |
ফটো গ্যালারি |
লাইফস্টাইল |
টো টো কোম্পানি |
লাইফস্টাইল ভিডিয়ো |
স্বপ্ন সময় |
ঘর গেরস্থালি |
লাইফস্টাইল ফটো |
14 |
কলকাতার কাছেই সমুদ্র সৈকত, জানুন তথ্য, করে নিন বেড়ানোর প্ল্যান! |
| . | : 20, 2020, 8:51 |
বছরের শেষ সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখুন সমুদ্র তীরবর্তী এই স্পটগুলি থেকে |
জানুন বিস্তারিত |
এই সময় জীবনযাপন ডেস্ক: আরমাত্র ১০ দিন পর বিদায় নেবে ২০২০ |
বহুদিন ধরে অনেকেই দিনগোনা শুরু করেছিলেন কবে শেষ হবে এই 'অভিশপ্ত' বছর |
এবছর বহুরকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন সকলেই |
ডিকশনারিতে যুক্ত হয়েছ করোনাভাইরাস, লকডাউন এসব নতুন শব্দ |
করোনা আতঙ্কে দীর্ঘদিন গৃহবন্দি ছিল মানুষ |
তাও ঠেকানো যায়নি সংক্রমণ |
অনেক মানুষ আক্রান্ত হয়েছেন |
অনেকেই প্রাণ হারিয়েছেন |
এমনকী এই লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন |
পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজো কোনও উৎসবেই মেতে উঠতে পারেনি বাঙালি |
আর তাই বছর শেষে গৃহবন্দি থাকতে না পেরে অনেকেই বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে |
কাছেপিঠে নানা জায়গায় নেমেছে পর্জ্ঞযটকের ঢল |
বড়দিন আর নতুন বছরকে স্বাগত জানানোর সেই চেনা ছবি এবছর না থাকলেও মানুষের উৎসাহে খামতি নেই |
মুখে মাস্ক, সামাজিক দূরত্ববিধি অনেকেই মেনে চলছেন না |
আর যা চিন্তা বাড়াচ্ছে টিকিৎসকদে |
মন ভালো করতে ঘুরতে অবশ্যই যান, সেই সঙ্গে অবশ্যই মেনে চলুন সুরক্ষাবিধি |
বছরেরক শেষ সূর্যাস্ত কিংবা নতুন বছরেক প্রথম সূর্যোদয় দেখুন শহরের আশপাশের এই সমুদ্রতট থেকে |
রইল তারই হদিশ |
কলকাতা থেকে মাত্র ১২৫ কিমি দূরে অবস্থিত বকখালি |
পিকনিকের জন্য আদর্শ |
এছাড়াও একদিনেই ঘুরে আসা যায়য় |
বককআলিতে সমুদ্রের গভীরতা খুব একটা বেশি নয় |
ভাটার সময় পিছিয়ে যায় অনেকটা দূর |
এছাড়াও উইকএন্ড ট্রিপে বকখালি গেলে সেখান থেকে ঘুরে আসতে পারেন জম্বুদ্বীপ, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ |
সেই সঙ্গে নৌকাভ্রমণও হবে |
দীঘা থেকে মাত্র ১৫ কিমি দূরে শঙ্করপুর |
চারিদিকে ইউক্যালিপটাসের বন, নৌকো দাঁড়িয়ে, মাঝিরা যাচ্ছে মাছ ধরতে...শঙ্করপুরের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম |
এছাড়াও এই বিচে কোনও কোলাহল নেই |
শহর থেকে একটা দিন একটু নিরিবিলিতে কাটাতে চাইলে অবশ্যই আসুন শঙ্করপুর |
কলকাতা থেকে শঙ্করপুরের দূরত্ব ১৭৬ কিমি |
কলকাতা থেকে ১৩৬ কিমি দূরে অবস্থিত এই বিচ |
বর্তমানে খুবই জনপ্রিয় একটি স্পট হল তাজপুর |
কেয়াফুলের নির্যাস আর জল-জঙ্গলে দুটো দিন প্রকৃতির কোলে হারিয়ে যেতে নেহাত মন্দ লাগে না |
শঙ্করপুর থেকে ৩ কিমি দূরে অবস্থিত তাজপুর |
তাজপুরে অনেক ভালো রিসর্ট আছে |
ভালো ব্যাপার হল গাড়ি নিয়ে ঘোরা যায় বিচেও |
এছাড়াও চুটিয়ে ফুটবল, ক্রিকেট খেলুন সমুদ্রের পাড়ে |
কলকাতা থেকে মাত্র ১১৭ কিমি দূরে অবস্থিত মন্দারমনি |
সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে অনেকেই চলে আসেন মন্দারমনিতে |
সনুদ্র, ডাবের জল, নিরিবিলিতে বসে মাছভাজা খাওয়ার জন্য উপযুক্ত মন্দারমনি |
এছাড়াও সমুদ্র তটে ঘুরে বেড়াতে দেখবেন অজস্র লাল কাঁকড়ার দলকে |
নিউ দীঘা বিচ |
পুরনেো দীঘার থেকে মাত্র ২ কিমি দূরে তৈরি হয়েছে এই বিচ |
হোটেলের বেশ কাছেই এই বিচ |
সুন্দর প্ল্যানিং মাফিক তৈরি |
বালিয়াড়িতে সঙ্গীর সঙ্গে হাতে হাত রেখে ঘুরতে আর নতুন বছরের সূর্যোদয় দেখতে অবশ্যই ঘুরে আসুন নিউ দীঘা |
প্রতি বছর মকর সংক্রান্তিতে সারা দেশ থেকে প্রচুর মানুষের সমাগম হয় এখানে |
সংক্রান্তির পুণ্যস্নান সারতে আর কপিলমুনির আশ্রমে পুজো দিতে অনেকেই আসেন গঙ্গাসাগর |
তবে গঙ্গাসাগরের নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে |
এখানকার সূর্যাস্ত খুবই বিখ্যাত |
হেনরি আইল্যান্ড |
কলকাতা থেকে হেনরি আইল্যান্ড ১২৬ কিমি দূরে অবস্থিত |
উনিশ শতকে ব্রিটিশদের কাছে খুবই জনপ্রিয় ছিল এই আইল্যান্ড |
সেই ব্রিটিশ দার্শনিকের নাম অনুসারেই এই দ্বীপের নামকরণ করা হয় |
হলদিয়া মেরিন ড্রাইভ |
সেই প্রাচীন কাল থেকেই পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় হলদিয়া নৌবন্দর |
পাম গাছ আর পাথর ঘেরা নদীপথ ধরে হাঁটতে খুবই ভালো লাগে |
কোস্ট গার্ড জেটিটি তাই এখানে খুব সুন্দর করে সাজানো |
কলকাতা থেকে দূরত্ব ১১৭ কিমি |
তালসারি ওড়িশার বালেশ্বর জেলার অর্ন্তভুক্ত |
দীঘা থেকে দূরত্ব মাত্র ১০ কিমি |
তালসারির প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম |
তালসারি থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে |
নির্জনে নিভৃতে কটা দিন কাটাতে হলে অবশ্যই ঘুরে যান তালসারি থেকে |
নারকেল আর কাজুর বাগানে ঘুরতে বেশ ভালোই লাগবে |
কলকাতা থেকে দূরত্ব মাত্র ১৯১ কিমি |
ওড়িশায় অবস্থিত চাঁদিপুর সমুদ্র তট হিসেবে খুবই বিখ্যাত |
এখানে ভাঁটার টানে সমুদ্র পিছিয়ে যায় অনেকটা দূর |
বিচ থেকে ৪ কিমির মধ্যেই রয়েছে সুন্দর হোটেল |
বন্ধু ও পরিবারকে নিয়ে ঘোরার ক্ষেত্রে আদর্শ হল চাঁদিপুর |
উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন |
বাঙালির তীর্থক্ষেত্র পুরী |
হেন কেউ নেই যে যিনি অন্তত একবার পুরী যাননি |
পুরীর সমুদ্রে স্নান, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া, সূর্যমন্দির, উদয়গিরি, খন্ডগিরি-সহ একাধিক জায়গা রয়েছে |
আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.