content stringlengths 0 129k |
|---|
দেশে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকের ব্যবহার রয়েছে, যেগুলো রোধ করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে |
এরই মধ্যে বিদেশি নতুন ধরনের দামি মাদক এলএসডি প্রবেশ করায় নতুন শঙ্কা দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে |
তবে আতঙ্কের বিষয় হচ্ছে, ভয়াবহ এই মাদকসহ যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন প্রায় এক বছর ধরে এলএসডির সঙ্গে পরিচিত |
নিজে ব্যবহারের পাশাপাশি এলএসডি নিতে উদ্বুদ্ধ করেছেন বন্ধুদেরও |
এরইমধ্যে বন্ধুরা মিলে ফেসবুকে গ্রুপ খুলে এলএসডি বিক্রির তথ্যও পাওয়া গেছে |
শনাক্ত হওয়া একটি ফেসবুক গ্রুপেই সদস্য সংখ্যা প্রায় এক হাজার |
বুধবার (২৬ মে) রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে এলএসডিসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগ |
এসময় তাদের কাছ থেকে ২০০ ব্লট এলএসডি উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা |
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, ২০১৯ সালে এক প্রবাসী বাংলাদেশির মাধ্যমে দেশে এলএসডি বেচাকেনার বিষয়টি জানতে পারে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ |
প্রাথমিকভাবে তারা জানতে পারেন, গুলশান, উত্তরা ও কাফরুল এলাকায় এলএসডি ব্যবহার হচ্ছে |
এর গ্রাহক উচ্চবিত্ত পরিবারের মাদকাসক্ত সন্তানরা |
একটি 'ক্লোজ গ্রুপের' মাধ্যমে ওই মাদক কেনাবেচা হয় |
এর পরই এই গ্রুপের সদস্য হন গোয়েন্দা কর্মকর্তারা |
২০১৯ সালের ১৪ জুলাই রাতে কাফরুল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পাঁচ মিলিগ্রাম তরল এলএসডি জব্দ করে ডিএনসির ঢাকা গোয়েন্দা বিভাগ |
৪৬টি এলএসডি স্ট্রিপও জব্দ করা হয় |
গ্রেপ্তার করা হয় দুই তরুণ ইয়াসের রিদওয়ান আনান ও সৈয়দ আহনাদ আতিফ মাহমুদকে |
তখন তাদের বয়স ২০ বছর |
তাদের বিরুদ্ধে ১৫ জুলাই কাফরুল থানায় মামলা হয় |
মামলার বাদী হয়েছিলেন ডিএনসির গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধায়ক ফজলুল হক খান |
মামলাটি তদন্ত করেন পর্যায়ক্রমে দু'জন কর্মকর্তা |
ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, এলএসডি এখনো ব্যাপকভাবে ছড়ায়নি |
এটি যেহেতু দেশে একেবারেই নতুন তাই আমরা এটির চাহিদা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি |
গ্রেফতারদের ফেসবুক গ্রুপটি খতিয়ে দেখা হচ্ছে, যাদেরই এই মাদকের সঙ্গে যে কোনোভাবে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে |
৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট প্রস্তাব বাইডেনের |
সীমান্তবর্তী তিন জেলায় দেয়া হতে পারে কঠোর লকডাউন |
তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে |
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত |
ভাড়া নিয়ে বিতর্ক: বাস থেকে শিক্ষককে ফেলে দিল হেলপার |
: |
তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে |
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত |
ভাড়া নিয়ে বিতর্ক: বাস থেকে শিক্ষককে ফেলে দিল হেলপার |
আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ, তবু ট্রেনে অতিরিক্ত যাত্রী |
সবজির দামে স্বস্তি এলেও অস্বস্তি অন্যান্য নিত্যপণ্যে |
সিলেটের ছড়াগুলো ময়লা আবর্জনায় ভরপুর |
সর্বশেষ সংবাদ |
আবরার হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর |
ইউপি নির্বাচন: ভোট শুরুর আগেই সহিংসতায় নিহত ২ |
তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে |
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত |
ভাড়া নিয়ে বিতর্ক: বাস থেকে শিক্ষককে ফেলে দিল হেলপার |
আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ, তবু ট্রেনে অতিরিক্ত যাত্রী |
© . | |
: .. , : . . , 1 .. , (3 ), -1203, : : 47115875, 47115879, 47114514, : 880-2-47115865, : : [ ], [ ], , [ ] |
পানির স্তর থেকে উচ্চতা কম হওয়ায় নৌচলাচলে বিঘœ ঘটে, একারণে ভেঙে ফেলতে হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ বছিলা সেতু |
বুধবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সরকারের এমন চিন্তার-ভাবনার কথা জানান |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে প্রায় ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় |
এর মধ্যে দুই হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন' সংশোধন প্রকল্পও রয়েছে |
আগের এক হাজার ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প বাড়িয়ে দুই হাজার ৩৩৪ কোটি টাকা করা হয়েছে |
এই প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী ব্রিজ-কালভার্ট নির্মাণে উচ্চতা ঠিক রাখার নির্দেশনা দেন |
পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী শামসুল আলম প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রসঙ্গটি তুলে ধরেন |
এ বিষয় আলোচনাকালে প্রতিমন্ত্রী বছিলা ব্রিজের (শহীদ বুদ্ধিজীবী সেতু) প্রসঙ্গটিও টানেন |
এ সস্পর্কে তিনি বলেন, বছিলা ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ |
কিন্তু এখানে বর্ষাকালে কার্গোগুলো আসতে পারে না |
২০০৯ সালে এটা উদ্বোধন হয়েছে |
কিন্তু এখন এটাকে উঁচু করার জন্য নতুন করে ভাঙার চিন্তা করা হচ্ছে |
কিন্তু এটা তো জাতীয় অপচয় |
প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সচেতন |
বছিলা ব্রিজ কত টাকায় নির্মাণ করা হয়েছিল এবং এটা নিয়ে আপনাদের পরিকল্পন কী, এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, বছিলা ব্রিজ হচ্ছে একটি বিশেষ কেস |
এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না |
এটা জানতে হলে পরে যোগাযোগ করলে বিস্তারিত জানানো হবে |
২০০৯ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন |
বছিলা এলাকাটি রাজধানীর সঙ্গে কেরাণীগঞ্জের সংযোগ স্থাপন করেছে |
জানা গেছে, ৮৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ ৭০৮ মিটার ও প্রস্থ ১০ মিটার |
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে বছিলা ব্রিজের নিচ দিয়ে বড় নৌযানগুলো চলতে পারে না |
পরিমাণ অনুযায়ী, পানি থেকে ব্রিজের উচ্চতা ১২ মিটারের বেশি থাকার কথা থাকলেও ওই সময় তা থাকে না |
ফলে এ পথে চলাচলকারী নৌযানগুলো আটকে যায় |
গত বছর তামজিদ-১ নামে একটি কার্গো ব্রিজটির নিচ দিয়ে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয় |
এদিকে দক্ষিণাঞ্চলের ব্রিজ প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বরিশালে ৮০৫টি লোহার ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করা হবে |
প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের আগেও বলেছেন যে, আমরা ব্রিজ কালভার্ট করতে গিয়ে নৌপথগুলোকে অচল করে ফেলেছি |
এজন্য উনি বলেছেন, সেতু-ব্রিজ নির্মাণ করার সময় এগুলো ভালো করে দেখতে হবে |
পণ্য ও যাত্রীবাহী নৌযান যেন চলাচল করতে পারে |
দরকার হলে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এগুলো করবেন |
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ৮০৫টি ব্রিজ সব যে ভাঙা হবে তা নয় |
অনেকগুলো ইতোমধ্যে ভেঙে গেছে |
অনেকগুলো খুবই নড়বড়ে, আঙুল দিলেই ভেঙে পড়বে |
বাকিগুলো হয়তো এক/দুই বছর বাঁচবে |
দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সাথে আমরা এগুলো পরিবর্তন করছি |
১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে |
বিধিনিষেধ অমান্য করে ঢাকায় গ্রেপ্তার ৫৬২ |
আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ, তবু ট্রেনে অতিরিক্ত যাত্রী |
করোনার নতুন ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ স্থগিত হচ্ছে |
উপহার হিসেবে চীন থেকে ভ্যাকসিনের ৬ষ্ঠ চালান পেয়েছে বাংলাদেশ |
: |
তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে |
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত |
ভাড়া নিয়ে বিতর্ক: বাস থেকে শিক্ষককে ফেলে দিল হেলপার |
আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ, তবু ট্রেনে অতিরিক্ত যাত্রী |
সবজির দামে স্বস্তি এলেও অস্বস্তি অন্যান্য নিত্যপণ্যে |
সিলেটের ছড়াগুলো ময়লা আবর্জনায় ভরপুর |
সর্বশেষ সংবাদ |
আবরার হত্যা মামলার রায় পিছিয়ে ৮ ডিসেম্বর |
ইউপি নির্বাচন: ভোট শুরুর আগেই সহিংসতায় নিহত ২ |
তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে |
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত |
ভাড়া নিয়ে বিতর্ক: বাস থেকে শিক্ষককে ফেলে দিল হেলপার |
আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ, তবু ট্রেনে অতিরিক্ত যাত্রী |
© . | |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.